09
Sep
মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে এবার জাতীয় নির্বাচন কমিশনের বৈঠকের আগে জোরকদমে প্রস্তুতি শুরু করল বাংলার মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। জোড়া বৈঠকে স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা SIR নিয়ে জেলার প্রস্তুতি খতিয়ে দেখা হবে। এরপরেই ১০ সেপ্টেম্বর দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বৈঠকে বাংলার সিইও তুলে ধরবেন বিস্তারিত রিপোর্ট। এরপর জেলার অতিরিক্ত জেলাশাসকদের নিয়ে আলাদা বৈঠক ডাকা হয়েছে। প্রতিটি জেলার প্রস্তুতি, খসড়া তালিকার অবস্থা, এবং সংশোধনী প্রক্রিয়া খতিয়ে দেখবেন সিইও মনোজ আগারওয়াল। দিল্লির বৈঠকের আগে রাজ্যের পূর্ণাঙ্গ প্রস্তুতির খতিয়ান তৈরি করা। এবার…
