politics

দায়িত্ব বাড়ানো হলো রাজ্যের শাসক দলের এক মন্ত্রীর

দায়িত্ব বাড়ানো হলো রাজ্যের শাসক দলের এক মন্ত্রীর

মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে বড় ঘোষণা করল রাজ্যের শাসকদল। চন্দ্রিমা ভট্টাচার্যের দায়িত্ব আরও বাড়ল। একটি বিবৃতি দিয়ে ঘোষণা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়দের দল। পেশায় আইনজীবী চন্দ্রিমা তৃণমূলের হেভিওয়েট নেত্রীদের মধ্যে একজন। বর্তমানে একাধিক দায়িত্ব সামলাচ্ছেন তিনি। এবার সেটাই আরও একটু বৃদ্ধি পেল। মলয় ঘটককে সরিয়ে তৃণমূলের লিগ্যাল সেলের দায়িত্ব দেওয়া হল চন্দ্রিমাকে। রাজ্যে তৃণমূলের লিগ্যাল সেলের চেয়ারপার্সন পদে বসছেন তিনি। বর্তমানে অর্থ মন্ত্রকের প্রতিমন্ত্রীর পদে রয়েছেন চন্দ্রিমা। সেই সঙ্গেই রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রীর দায়িত্বও রয়েছে তাঁর কাঁধে। সাংগঠনিক স্তরে দলের মহিলা সেলের…
Read More
কড়া নির্দেশ নবান্নের

কড়া নির্দেশ নবান্নের

তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক ঘোষণা করেছে মমতা সরকার। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই ঘোষিত হয়েছে। এবার কর নিয়ে কড়াকড়ি নবান্নের। নিজেদের ইচ্ছামতো আর কর চাপানো যাবে না। কর চাপানোর ক্ষেত্রে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদগুলিকে নির্দেশ নবান্নের। ইতিমধ্যেই এই নিয়ে জেলাশাসকদের কড়া বার্তা দিয়েছেন মুখ‌্যসচিব মনোজ পন্থ। সাধারণ মানুষের উপর পঞ্চায়েতের ইচ্ছামতো কর চাপিয়ে দেওয়ার বিষয়টি নিয়ে খোদ মুখ্যমন্ত্রী ক্ষোভপ্রকাশ করেছিলেন। সাম্প্রতিক সময়ে একাধিকবার এমন ঘটনা সামনে এসেছে যেখানে দেখা গিয়েছে পঞ্চায়েতে ইচ্ছামতো কর চাপিয়ে দিচ্ছে সাধারণ মানুষের উপর। বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী অবগত হতেই বার্তা দিয়েছিলেন। তারপরই টনক নড়ে প্রশাসনের। সম্প্রতি মুখ্যসচিব সাফ…
Read More
বড় ধাক্কা খেলো কেষ্ট

বড় ধাক্কা খেলো কেষ্ট

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই গরু পাচার মামলায় জামিন পেয়ে গত বছর পুজোর আগে ‘ঘর ওয়াপসি’ হয়েছিল অনুব্রত মণ্ডলের। এবার তাঁর ‘ক্ষমতা’ কাড়ল তৃণমূল। বীরভূমে তৃণমূলের জেলা সভাপতি পদ খোয়ালেন অনুব্রত। শুধু তাই নয়! সংশ্লিষ্ট জেলায় ওই পদটিই তুলে দিয়েছে রাজ্যের শাসকদল। গত বছর লোকসভা নির্বাচনের সময় অনুব্রত-হীন বীরভূমে ভালো পারফরম্যান্স করেছিল মমতার গড়ে দেওয়া কোর কমিটি। সম্প্রতি দলের জেলা সভাপতি ও চেয়ারপার্সনদের একটি তালিকা প্রকাশ করেছে জোড়াফুল শিবির। বলা হয়েছে, জেলায় দলের সংগঠন…
Read More
সবুজ ঝড় উঠলো চারদিক জুড়ে

সবুজ ঝড় উঠলো চারদিক জুড়ে

মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে এবার বিজেপির গড়ে ৬৫টি আসনে জয়ী হল তৃণমূল। মাত্র ২টি আসনে জিতেছে পদ্ম শিবির। খোদ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ‘খাসতালুকে’ এই ফলাফল হয়েছে। শহর থেকে গ্রাম, বিগত কয়েক মাসে রাজ্যের নানান প্রান্তে সমবায় ভোট হয়েছে। এগরার চোরপালিয়া সমবায় সমিতি নির্বাচন ছিল। ৬৭টি আসন বিশিষ্ট এই সমবায় সমিতির নির্বাচন ঘিরে সকাল থেকেই টানটান উত্তেজনা ছিল। ভোটগণনা শেষ হওয়ার দেখা যায়, ৬৫টি আসনে জয়ী হয়েছে তৃণমূল। বাকি ২টি আসনে জিতেছে বিজেপি। এই সমবায় সমিতির ভোটে প্রথমে শোনা যায়,…
Read More
‘ভারত থেকে বেরিয়ে যাও’ মন্তব্যে প্রাক্তন পাক মন্ত্রীকে ‘অজ্ঞ বোকা’ বললেন আদনান সামি

‘ভারত থেকে বেরিয়ে যাও’ মন্তব্যে প্রাক্তন পাক মন্ত্রীকে ‘অজ্ঞ বোকা’ বললেন আদনান সামি

২৭শে এপ্রিলের মধ্যে সমস্ত পাকিস্তানি নাগরিকদের ভারত ছাড়ার নির্দেশের মধ্যে, যাদের মেডিকেল ভিসা আছে তাদের ২৯শে এপ্রিল পর্যন্ত সময় দেওয়া হয়েছে, অনলাইনে নতুন করে বিতর্কের সূত্রপাত। গায়ক আদনান সামি এবং পাকিস্তানের প্রাক্তন মন্ত্রী ফাওয়াদ হুসেন সোশ্যাল মিডিয়ায় তীব্র বাকযুদ্ধে জড়িয়ে পড়েন। ফাওয়াদ হুসেন এক্স (পূর্বে টুইটার) -এ একটি পোস্ট শেয়ার করে প্রশ্ন তোলেন, "আদনান সামির কী হবে?" এই মন্তব্যটি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের প্রতি নির্দেশ সম্পর্কে এসেছিল, যেখানে তিনি তাদের বলেছিলেন যে নির্ধারিত সময়সীমার পরে কোনও পাকিস্তানি নাগরিক দেশে না থাকা নিশ্চিত করুন। তবে, হুসেন একটি গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে অবগত ছিলেন না - আদনান সামি ২০১৬ সাল থেকে…
Read More
নয়া দাবি বিজেপি সাংসদের

নয়া দাবি বিজেপি সাংসদের

সম্প্রতি ভূস্বর্গ কাশ্মীরের বুকে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনায় তোলপাড় হয়েছে গোটা দেশে। পহেলগাঁও হামলার এই ঘটনার পর পাকিস্তানকে আরো কড়া হাতে দমন করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। হামলার ঘটনার পরপরই একাধিক বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার মধ্যে ‘সিন্ধু জল চুক্তি’ স্থগিত করা অন্যতম যুগান্তকারী সিদ্ধান্ত। আর এবার বাংলাদেশের সঙ্গেও একই পথে এগোনোর দাবি রাখলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। বাংলাদেশও যদি সন্ত্রাসে মদত যোগানো বন্ধ না করে তাহলে একই ভাবে জল সরবরাহ বন্ধ করার দাবি তুলেছেন নিশিকান্ত দুবে। তিনি বলেন, লস্কর-ই-তৈবার মতো জঙ্গি সংগঠনের সঙ্গে লাগাতার যোগাযোগ রেখে চলেছে বাংলাদেশ। তাই এবার বাংলাদেশের ক্ষেত্রেও কড়া পদক্ষেপের দাবি জানান তিনি। বিজেপি সাংসদের…
Read More
বাড়ানো হলো জামিনের আবেদন

বাড়ানো হলো জামিনের আবেদন

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হয়েছিলেন সুজয়কৃষ্ণ ভদ্র। কালীঘাটের কাকু নামেই অধিক পরিচিত তিনি। এবার এই কালীঘাটের কাকুকে নিয়েই বড় নির্দেশ দিয়ে দিল কলকাতা হাইকোর্ট। গত ১৮ ফেব্রুয়ারি সুজয়কৃষ্ণকে জামিন দিয়েছিল হাইকোর্ট। বেশ কিছু শর্ত বেঁধে সিবিআইয়ের মামলায় অন্তর্বর্তী জামিন দেওয়া হয় ‘কাকু’কে। তাঁর শারীরিক অবস্থার কথা বিবেচনা করে জামিনের আবেদন মঞ্জুর করেছিল উচ্চ আদালত। এবার সেই জামিনের মেয়াদই আরও দু’মাস বাড়ানো হল। আগে কালীঘাটের কাকুর জামিনের মেয়াদ ২২ এপ্রিল…
Read More
কে হবে গেরুয়া শিবির নতুন রাজ্য সভাপতি

কে হবে গেরুয়া শিবির নতুন রাজ্য সভাপতি

মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে বাংলার নানান জেলায় সাংগঠনিক জেলা সভাপতি পরিবর্তন করতে শুরু করেছে বিজেপি। ইতিমধ্যেই ৩৩টি সাংগঠনিক জেলা সভাপতির নাম ঘোষণা করেছে পদ্ম শিবির। রবিবার রানাঘাট, যাদবপুর, ঝাড়গ্রাম, মথুরাপুর, উত্তর দিনাজপুর ও কাটোয়ার সাংগঠনিক জেলা সভাপতিদের নাম ঘোষণা করা হয়েছে। এর মধ্যে রানাঘাটে অপর্ণা নন্দীর কাঁধেই দায়িত্ব দেওয়া হয়েছে। যাদবপুর, ঝাড়গ্রামে পুরনো মুখের ওপর আস্থা রেখেছে পদ্ম শিবির। বাকি তিন জেলায় আনা হয়েছে নতুন মুখ। রাজ্যের বাকি ৪টি সাংগঠনিক জেলায় সভাপতি পদের দাবিদার হিসেবে একাধিকজন রয়েছেন। সেই জেলাগুলির সভাপতির নামও…
Read More
নির্বাচন পিছোতে চায় গেরুয়া শিবির

নির্বাচন পিছোতে চায় গেরুয়া শিবির

মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে সামনে আসছে বড় খবর! ভোট পিছোতে চেয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে বিজেপি। একুশের বিধানসভা নির্বাচনের পর চব্বিশের লোকসভা ভোটেও বাংলার বুকে সবুজ ঝড় উঠেছিল। জোড়াফুলের ধাক্কায় কার্যত বেসামাল হয়ে গিয়েছিল পদ্ম। কয়েকদিন পরেই আবার নদিয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন ঘোষণা হতে পারে। এবার সেই ভোটই পিছোতে চায় বিজেপি। ইতিমধ্যেই কমিশনকে চিঠি দিয়ে সেকথা জানিয়েছে গেরুয়া শিবির। একুশের বিধানসভা ভোটে কালীগঞ্জ আসনে প্রায় ৪৭ হাজার ভোটে জয়ী তৃণমূল। শাসকদলের দাপটে ছিটকে গিয়েছিল বিজেপি। তবে তৃণমূল বিধায়ক নাসিরুদ্দিন আহমেদের…
Read More
নয়া দাবি তুলছে রাজ্যের শাসকদল

নয়া দাবি তুলছে রাজ্যের শাসকদল

মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে এবার বীরভূমের নলহাটি কৃষি সমবায় নির্বাচন নিয়েও উঠল একই অভিযোগ। বলা হচ্ছে তৃণমূলকে হারাতে একজোট হয়েছে বিজেপি-সিপিএম। প্রসঙ্গত দীর্ঘ ২৫ বছর পর রাজ্যের এই কৃষি সমবায় সমিতিতে নির্বাচন হতে চলেছে। আগামী ১৩ই এপ্রিল এই সমবায়ের নির্বাচন রয়েছে। তার আগেই এই নির্বাচনে আসন-সামঝোতার অভিযোগ উঠল বিজেপি-সিপিএমের মধ্যে। রাজ্যের নলহাটি ২ নম্বর ব্লকের শীতলগ্রাম পঞ্চায়েতের কামালপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির ৬টি আসনের জন্য ৭টি মনোনয়ন জমা পড়েছে। তৃণমূলের দাবি তার মধ্যে ৫টি বিজেপি এবং ২টিতে মনোনয়ন জমা দিয়েছেন সিপিএম…
Read More