politics

এবার ইডির জালে ব্যবসায়ী কৌস্তুভ রায়

এবার ইডির জালে ব্যবসায়ী কৌস্তুভ রায়

বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে গভীর রাতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির হাতে গ্রেফতার জনপ্রিয় ব্যবসায়ী কৌস্তুভ রায়। সূত্রের খবর, আর্থিক অনিয়মের অভিযোগে তাকে বহুক্ষন জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়। গোয়েন্দাদের সঙ্গে তদন্তে সহযোগিতা না করার জন্য তাকে গ্রেফতার করা হয়। নানা মহলে তিনি শাসকদল তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ট বলেও পরিচিত। আজ তাকে ইডির বিশেষ আদালতে তোলা হবে। প্রসঙ্গত, কৌস্তুভের বিরুদ্ধে আগেও বহুবার আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে। তার অফিস এবং বাড়িতেও কিছুমাস আগে অভিযান চালায় আয়কর দফতর। টানা জিজ্ঞাসাবাদ করার…
Read More
সিবিআইয়ের তরফে প্রকাশ্যে এল নয়া চাঞ্চল্যকর তথ্য

সিবিআইয়ের তরফে প্রকাশ্যে এল নয়া চাঞ্চল্যকর তথ্য

বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে বর্তমানে জেলের কুঠুরিতে রয়েছেন তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত নেতা কুন্তল ঘোষ। কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টে রিপোর্ট পেশ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি ও সিবিআই। কুন্তলের অভিযোগের ভিত্তিতে জেলের সিসিটিভি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছিল আদালত। সেই সিসিটিভি ফুটেজ দেখে সিবিআইয়ের তরফে রিপোর্ট জানায়, কুন্তল ঘোষকে কেউ চাপ দিচ্ছেন এমন কোনও প্রমাণ মেলেনি। এমনকী কোনও সূত্র পাননি তারা। তবে সেই সিসিটিভি ফুটেজে উঠে এসেছে আরেক চাঞ্চল্যকর তথ্য। সূত্রের খবর, গোয়েন্দাদের পেশ করা রিপোর্টে…
Read More
দলের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি তৃণমূল বিধায়কের

দলের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি তৃণমূল বিধায়কের

নির্বাচন শুরু থেকেই একাধিক প্রশ্ন, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে পূর্ব নির্ধারিত সময়েই রাজ্যে সম্পন্ন হয়েছে পঞ্চায়েত ভোট। এই গণতন্ত্রে উৎসব শেষ হয়ে ফলাফল ঘোষিত হলেও এখনো সন্ত্রাসের ধারা অব্যাহত রয়েছে। এই পরিস্থিতিতেই এবার এই হিংসার ঘটনা নিয়েই তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে কড়া বার্তা দিলেন দলেরই প্রবীণ বিধায়ক। ভোটে লাগাতার সন্ত্রাসের জেরে ফের একবার দলেরই বিরুদ্ধে মুখ খুললেন উত্তর দিনাজপুরের ইসলামপুরের বিদ্রোহী বিধায়ক আব্দুল করিম চৌধুরী। ভোটের ফলাফল ঘোষণার পর সন্ত্রাস কবলিত এলাকা পরিদর্শন করেন বিধায়ক। এরপরই নির্দল সমর্থকদের পাশে দাঁড়িয়ে দলের শীর্ষ নেতৃত্বকে কড়া হুঁশিয়ারি দিলেন এই বর্ষীয়ান তৃণমূল নেতা। বিধায়ক আব্দুল করিম বলেন, ‘এভাবে তৃণমূল সন্ত্রাস চালালে রাজ্যসভায় ভোট…
Read More
রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুকান্তর বৈঠক

রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুকান্তর বৈঠক

নির্বাচন শুরু থেকেই একাধিক প্রশ্ন, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে পূর্ব নির্ধারিত সময়েই রাজ্যে সম্পন্ন হয়েছে পঞ্চায়েত ভোট। গণতন্ত্রের উৎসব! তবে এই গণতন্ত্রে উৎসব শেষ হয়ে ফলাফল ঘোষিত হলেও এখনো সন্ত্রাসের ধারা অব্যাহত রয়েছে। এদিনও বাংলার একাধিক জায়গা থেকে বোমা উদ্ধার হয়েছে। কোচবিহারে আরও এক বিজেপি কর্মীর হত্যার খবর প্রকাশ্যে এসেছে। আর এরই মধ্যে আচমকাই দিল্লিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। এই বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে রাজ্যে ভোট পরবর্তী ও পূর্ববর্তী সন্ত্রাসের কথা তুলে ধরেছেন সুকান্তবাবু। এছাড়াও এই সন্ত্রাস দমনের জন্য রাজ্যে ৩৫৫, ৩৫৬ ধারা লাগু নিয়েও তাদের মধ্যে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।…
Read More
কুন্তলের অভিযোগ মিথ্যে, দাবি সিবিআই-এর তরফে

কুন্তলের অভিযোগ মিথ্যে, দাবি সিবিআই-এর তরফে

বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে সত্যিই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলতে জেলবন্দি কুন্তলকে চাপ দিয়েছিল ইডি? এবার আদালতে সবটা খোলসা করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে সিবিআই জানায়, কুন্তল ঘোষকে কেউ চাপ দিচ্ছেন এমন কোনও প্রমাণ মেলেনি। এমনকী জেলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেও কোনও সূত্র পাননি তারা। আদালতে তদন্তকারীরা জানায়, অভিষেকের নাম বলতে তাকে চাপ দেওয়া হচ্ছে এই অভিযোগ তা একেবারেই ভিত্তিহীন। কুন্তলের অভিযোগের ভিত্তিতে আদালত সিবিআইকে জেলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে…
Read More
কোথায় কোথায় হচ্ছে পুনর্নির্বাচন

কোথায় কোথায় হচ্ছে পুনর্নির্বাচন

নির্বাচন শুরু থেকেই একাধিক প্রশ্ন, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে পূর্ব নির্ধারিত সময়েই রাজ্যে সম্পন্ন হয়েছে পঞ্চায়েত ভোট। গণতন্ত্রের উৎসব! তবে এই গণতন্ত্রে উৎসব যেন ক্রমশ্যই রূপ নিয়েছে বিভীষিকার। এই পরিস্থিতিতেই বড় সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ফের ভোট হবে রাজ্যের একাধিক বুথে। চরম অশান্তির বলি প্রায় ৩০টি তাজা প্রাণ। উঠেছে একে অপরের উপর দোষারোপের ঝড়। বিরোধীদের দাবি এর মূলে রয়েছে রাজ্যের শাসক। শাসক দলের সেই আবেদনকে মান্যতা দিয়েই এবার পুনর্নিবাচনের ঘোষনা করল নির্বাচন কমিশন। ২২ টি জেলার মোট ৬৯৭টি বুথে ফের হতে চলেছে নির্বাচন। আজ পুরুলিয়া – ৪, নদিয়া – ৮৯, মুর্শিদাবাদ – ১৭৫, পশ্চিম মেদিনীপুর – ১০,…
Read More
বড় অভিযোগ নির্মল মাজির বিরুদ্ধে

বড় অভিযোগ নির্মল মাজির বিরুদ্ধে

নির্বাচন শুরু থেকেই একাধিক প্রশ্ন, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে পূর্ব নির্ধারিত সময়েই রাজ্যে সম্পন্ন হয়েছে পঞ্চায়েত ভোট। গণতন্ত্রের উৎসব! তবে এই গণতন্ত্রে উৎসব যেন ক্রমশ্যই রূপ নিচ্ছে বিভীষিকার। রাজ্য জুড়ে হিংসা, কোথাও দেখা গেল ভোট লুঠ, দেদার ছাপ্পা, কোথাও তো আবার ব্যালট বক্স চুরি করে দে দৌড়। অন্যদিকে এবার ব্যালট বক্স চুরি করতে গিয়ে জনগণের হাতে ধরা পড়ল তৃণমূলের উলুবেড়িয়া উত্তরের বিধায়ক ও চিকিৎসক নির্মল মাজি। সোমবার ভোর রাতে এই নিয়ে একটি ভিডিও নিজের ফেসবুকে পোস্ট করেছেন বিজেপি নেতা তথা হাইকোর্টের আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি। ওই ভিডিও থেকে স্পষ্ট দেখা যাচ্ছে সাইনি ইন্টারন্যাশনাল স্কুলের বাইরে রাতের অন্ধকারে জমায়েত করেছে বিক্ষুব্ধ…
Read More
পুনর্নির্বাচন কতটা শান্তিপূর্ণ হবে সেই নিয়ে উঠছে প্রশ্ন

পুনর্নির্বাচন কতটা শান্তিপূর্ণ হবে সেই নিয়ে উঠছে প্রশ্ন

নির্বাচন শুরু থেকেই একাধিক প্রশ্ন, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে পূর্ব নির্ধারিত সময়েই রাজ্যে সম্পন্ন হয়েছে পঞ্চায়েত ভোট। গণতন্ত্রের উৎসব! তবে এই গণতন্ত্রে উৎসব যেন ক্রমশ্যই রূপ নিচ্ছে বিভীষিকার। উত্তর থেকে দক্ষিণ সবমিলিয়ে মোট ৬৯৬টি বুথে একেবারে কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে হয়েছে ভোটগ্রহণ। দার্জিলিং, কালিম্পং এবং ঝাড়গ্রাম ছাড়া রাজ্যের বাকি প্রত্যেকটি জেলার একাধিক বুথে চলছে পুনর্নির্বাচন। প্রসঙ্গত, রবিবার রাত সাড়ে ৯টার সময় সিদ্ধান্ত নিয়ে নির্বাচন কমিশনের তরফে জানানো হয় পুনর্নির্বাচনের কথা। কোচবিহার ৫৩টি, আলিপুরদুয়ার ১টি, জলপাইগুড়ি ১৪, উত্তর দিনাজপুর ৪২, দক্ষিণ দিনাজপুর ১৮, মালদা ১০৯, মুর্শিদাবাদ ১৭৫, নদীয়া ৮৯, উত্তর ২৪ পরগনা ৪৬, দক্ষিণ ২৪ পরগনা ৩৬, হুগলী ২৯, হাওড়া ৮,…
Read More
মমতার অস্ত্রপ্রচার নিয়ে কী জানালেন চিকিৎসরা

মমতার অস্ত্রপ্রচার নিয়ে কী জানালেন চিকিৎসরা

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে ঘোষিত হয়েছে আসন্ন ভোটের দিনক্ষণ। এই পরিস্থিতিতে এবার অস্ত্রোপচার হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। পায়ে অস্ত্রোপচারের জন্য এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে মমতাকে। চিকিৎসকরা জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর হাঁটুতে ফ্লুইড জমেছিল। একটা ছোট অপারেশনের মাধ্যমে সেটা বের করা হয়েছে। চিকিৎসকদের মতে, এই অস্ত্রোপচারের পর কদিন হাঁটাচলা খুব কম করতে হবে। পাশাপাশি চলবে ফিজিওথেরাপি। প্রসঙ্গত, সপ্তাহ খানেক আগে পঞ্চায়েত ভোট পূর্বে প্রচারের জন্য উত্তরবঙ্গে যান তৃণমূল সুপ্রিমো। সেখানে গিয়ে জলপাইগুড়ি থেকে উড়ানের পরই দুর্যোগের কবলে মধ্যে পড়ে মমতার হেলিকপ্টার। বৈকুণ্ঠপুরের জঙ্গলের ওপর দিয়ে যাওয়ার সময় প্রবল ঝড়-বৃষ্টির দরুন সেবকে বায়ুসেনার…
Read More
নির্বাচন পূর্বে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি বীরভূমে

নির্বাচন পূর্বে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি বীরভূমে

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে ঘোষিত হয়েছে আসন্ন ভোটের দিনক্ষণ। এই পরিস্থিতিতে এবার অনুব্রত গড় বীরভূমে নির্দল প্রার্থীর স্বামীকে খুনের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম দিলীপ মাহারা। এলাকায় তিঁনি সক্রিয় বিজেপি কর্মী হিসেবে পরিচিত। সকালে মহম্মদ বাজারের হিংলো অঞ্চলের সেরেন্ডা গ্রামে পুকুরের পাশ থেকে ওই বিজেপি কর্মীর দেহ উদ্ধার হয়েছে। মৃতের স্ত্রীয়ের অভিযোগ, তৃণমূলের গুন্ডারাই স্বামীর প্রাণ কেড়েছে। নিহতের স্ত্রী ছবি মাহারা এলাকায় নির্দল প্রার্থী হিসাবে ভোটে লড়ছেন। প্রথমে তিনি বিজেপি প্রার্থী হিসাবেই মনোনয়নপত্র জমা করলেও বিজেপি তাকে টিকিট না দেওয়ায় তিনি নির্দল প্রার্থী হিসেবে ভোটে দাঁড়ান।…
Read More