politics

বড় জয় গেরুয়া শিবিরের

বড় জয় গেরুয়া শিবিরের

সম্প্রতি রাজ্য জুড়ে সমাপ্ত সমাপ্ত হয়েছে পঞ্চায়েত নির্বাচন। এর পরেই শুরু হয়েছে রাজ্যের বিভিন্ন পঞ্চায়েতে বোর্ড গঠন পক্রিয়া। প্রসঙ্গত এবারের ভোটে ২২ আসন বিশিষ্ট ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতটিতে শাসকদল তৃনমুল কংগ্রেস ও বিজেপি দুই যুযুধান দলের ঝুলিতেই যায় ১১ টি করে আসন। ফলে কোনও দলের পক্ষে একক ভাবে বোর্ড গঠন সম্ভব ছিল না। এরপর প্রশাসনের পক্ষ থেকে এই বোর্ড গঠনের জন্য ভোটাভুটির ব্যবস্থা করা হয়। তৃনমুল ও বিজেপি উভয় দলের জয়ী প্রার্থীদের এই ভোটে অংশ নেবার জন্য প্রশাসনের পক্ষ থেকে আমন্ত্রন জানায়। এরপরই ভাগ্য ঘোরে বিজেপির। সকলে ভোটাভুটি তে অংশ নিলে তৃনমুলের এক প্রার্থীর ভোট বাতিল হয়। বোর্ডের প্রধান হিসেবে বিজেপির…
Read More
কড়া নির্দেশ বিচারপতির

কড়া নির্দেশ বিচারপতির

বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একাধিক মামলায় উল্লেখযোগ্য নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবার প্রাথমিক শিক্ষকদের পোস্টিং ‘দুর্নীতি’ মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশ দিলেন জাস্টিস গাঙ্গুলি। বিচারপতির নির্দেশ, প্রয়োজনে ৩৫০ জন প্রাথমিক শিক্ষককে জিজ্ঞাসাবাদ করতে পারে CBI. গত ২৫ জুলাই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে প্রাথমিক শিক্ষকদের ‘পোস্টিং’ দুর্নীতির একটি মামলা ওঠে। মারাত্মক অভিযোগ তুলে মামলাটি করেছিলেন সুকান্ত প্রামাণিক। এরপর সেদিনই বিচারপতি প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান জেলবন্দি মানিক ভট্টাচার্যকে প্রেসিডেন্সি সংশোধনাগারে…
Read More
নিয়োগ দুর্নীতি কাণ্ডে রাজনৈতিক ব্যক্তির নাম প্রকাশ্যে না আনলেও জল্পনা একাধিক

নিয়োগ দুর্নীতি কাণ্ডে রাজনৈতিক ব্যক্তির নাম প্রকাশ্যে না আনলেও জল্পনা একাধিক

বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে রাজ্যের এক অত্যন্ত প্রভাবশালী চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন। শোনা যাচ্ছে তিনি পাচারের টাকার একটা বড় অংশ রাশিয়ার এক মডেলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে গচ্ছিত রেখেছেন। সেই বিদেশিনী বর্তমানে লন্ডনে থাকেন এবং এরকম অনেকের কাছে হাওয়ালার মাধ্যমে টাকা পৌঁছে গিয়েছে বলে নিশ্চিত গোয়েন্দারা। যদিও সেই প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তির নাম প্রকাশ্যে আনেননি কেন্দ্রীয় তদন্তকারীরা। দুর্নীতি কাণ্ডে সুজয়কৃষ্ণ ভদ্র, ওরফে 'কালীঘাটের কাকু' ধরা পড়ার পর টাকা কোথায় কোথায় গিয়েছে, কোথায় কোথায় খাটানো হয়েছে, তা নিয়ে বেশ কিছু চাঞ্চল্যকর…
Read More
বড় জয়, দীর্ঘ ২০ বছর পর বিজেপির দখলে রামনগর

বড় জয়, দীর্ঘ ২০ বছর পর বিজেপির দখলে রামনগর

সম্প্রতি সমাপ্ত হয়েছে পঞ্চায়েত ভোট। বর্তমানে চলছে পঞ্চায়েতে বোর্ড গঠন পক্রিয়া। নদিয়ায় রানাঘাট দক্ষিণ জেলার বোর্ড গঠনের দিনেই বেজায় অস্বস্তিতে শাসকদল। বাজিমাত করল গেরুয়া শিবির। নবদ্বীপ জোয়ানীয়া বহিরগাছি এবং রামনগর ১ বোর্ড গঠন করে বিজেপি। যদিও এর মধ্যে প্রথম দুটিতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেলেও রামনগর ওয়ানের ক্ষেত্রে দুই নির্দল প্রার্থীকে দলে যোগদান করিয়ে বোর্ড গঠন করে গেরুয়া শিবির। চারিদিকে বিজেপির জয়জয়কার। দীর্ঘ ২০ বছর পর রামনগর বিজেপির দখলে আসায় স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত দলের নেতা-কর্মী সকলে। তবে নদীয়া দক্ষিণের হবিবপুর পঞ্চায়েতে, দখল রাখলো তৃণমূল। সেখানে ঘাসফুলের দাপট অব্যাহত। যদিও বিজেপির অভিযোগ, ওপেন ভোট করানোর ফলে নির্দল প্রার্থীরা তাদের সমর্থন করতে ভয় পেয়েছে শাসকদলের…
Read More
কালীঘাটের কাকুর জন্য মেডিক্যাল বোর্ড গঠন করছে ইডি

কালীঘাটের কাকুর জন্য মেডিক্যাল বোর্ড গঠন করছে ইডি

বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র অসুস্থ হলেও সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে চাইছেন না। তাঁর বেসরকারি হাসপাতালে চিকিৎসা করানো নিয়ে একপ্রকার আপত্তি তুলেছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি। কিন্তু আদালত তরফে বলা হয়েছিল, ইডি মেডিক্যাল বোর্ড গঠন করে সুজয় কৃষ্ণ ভদ্রের জরুরি কোনও অপারেশনের প্রয়োজন আছে কিনা খতিয়ে দেখবে। সেই নির্দেশের প্রেক্ষিতে এখন জোকা ইএসআই হাসপাতালে মেডিক্যাল বোর্ড গঠন করতে চাইছে ইডি। বেসরকারি হাসপাতালে আপত্তি নিয়ে ইডির বক্তব্য ছিল, বেসরকারি হাসপাতালে চিকিৎসা…
Read More
রাস্তা চওড়া করার জন্য ভাঙ্গা হতে পারে পার্থ চট্টোপাধ্যায়ের ‘এসি রুম’

রাস্তা চওড়া করার জন্য ভাঙ্গা হতে পারে পার্থ চট্টোপাধ্যায়ের ‘এসি রুম’

সম্প্রতি মহানগরীর বুকে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনায় তোলপাড় হয়েছে রাজ্যে। এর পরেই সৌরনীলের মৃত্যুর পর বেহালার রাস্তার চিত্র বদলে গেছে অনেকটা। বেহালার বিভিন্ন অংশে বসেছে পুলিশ পিকেট। বিভিন্ন ক্রসিংয়ে লাগানো হয়েছে ড্রপ গেট। এই পরিস্থিতিতে রাস্তা চওড়া করতে ফুটপাথের দু’পাশ থেকে বেআইনি নির্মাণ এবং দোকানঘরগুলি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ যাতে জনসাধারণের চলাচলের পথ প্রশস্ত করা যায়৷ সেই লক্ষ্যে পদক্ষেপ করতেও শুরু করেছে প্রশাসনিক মহল। সূত্রের খবর, প্রশাসনের তরফে রাস্তা চওড়া করার যে উদ্যোগ নেওয়া হয়েছে, তাতে ভাঙা পড়তে পারে ‘বেআইনি ভাবে’ নির্মিত ফুটপাথ লাগোয়া পার্থ চট্টোপাধ্যায়ের ‘এসি রুম’। বেহালা ম্যান্টনের কাছের ফুটপাথ ঘেঁষে রয়েছে বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বসার…
Read More
কড়া বার্তা, বিদেশ থেকেই ইডিকে আক্রমণ অভিষেকের

কড়া বার্তা, বিদেশ থেকেই ইডিকে আক্রমণ অভিষেকের

বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে চোখের চিকিৎসার জন্য বিদেশে রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বঙ্গ রাজনীতি থেকে দূরে হলেও, এই সময়েও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে তোপ দাগতে বাদ রাখছেন না তিনি। এক ট্যুইটে ইডিকে আক্রমণ করে নেতা লেখেন, “এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে এত অকর্মণ্য সব লোক বসে আছে যে ওদের দেখে করুণা হচ্ছে। সপ্তাহে ২ বার আমার বিরুদ্ধে গল্প সাজানো ছাড়া ওদের আর কোনও কাজ নেই। আর এসব করছে শুধু ওদের রাজনৈতিক প্রভুকে খুশি করার জন্য।” সম্প্রতি অভিষেকের বিরুদ্ধে…
Read More
চলতি মাসেই একাধিক কর্মসূচি গেরুয়া শিবিরের

চলতি মাসেই একাধিক কর্মসূচি গেরুয়া শিবিরের

লক্ষ্য এখন একটাই, আগামী আসন্ন বছরের লোকসভা নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে বাংলায় শক্তি বৃদ্ধি করতে মরিয়া গেরুয়া শিবির। সেই লক্ষ্যেই এবার রাজ্যে আসছেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। শনিবার কোলাঘাটে গেরুয়া শিবিরের বিশেষ কর্মসূচি রয়েছে। সেই কর্মসূচীতেই উপস্থিত থাকবেন নাড্ডাজি। থাকবেন কেন্দ্রের শিল্প এবং বাণিজ্যমন্ত্রী পীযূস গোয়েল। ভার্চুয়ালি যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অমিত শাহ। বিজেপি অন্দর মহল সূত্রে খবর, লোকসভা ভোটের আগে গ্রাম বাংলার মানুষের কাছে কেন্দ্রীয় সরকারের নানা কর্মসূচী, প্রকল্পের কথা তুলে ধরা হবে। ঠিক কোন উপায়ে গ্রামের মানুষের মন জয় করা হবে, কোন কৌশলে ভোট-প্রচার চলবে সেই সব পরিকল্পনাও ওই…
Read More
চাঞ্চল্যকর তথ্য পার্থর তরফে

চাঞ্চল্যকর তথ্য পার্থর তরফে

বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য। এই পরিস্থিতিতে গত বছর ২৩ জুলাই নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে তদন্তকারী সংস্থা ইডি। একটা গোটা বছর পেরিয়ে গেলেও এখনও জেলবন্দি তৃণমূলের প্রাক্তন মহাসচিব। শিক্ষামন্ত্রী থাকাকালীন কোনও ভাবেই তিনি নিয়োগের সঙ্গে যুক্ত ছিলেন না বলে বারেবারে মন্তব্য করেছেন। আজও এসএসসি-তে নিয়োগের দায় অস্বীকার করলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। শুধু তাই নয় এদিন সরাসরি মুখ্যমন্ত্রীর দফতরের দিকে দায় ঠেলে তিনি বলেন,’নিয়োগ-সংক্রান্ত রিপোর্ট যেত মুখ্যমন্ত্রীর কাছে। নিয়োগের ক্ষেত্রে মন্ত্রী হিসেবে আমার কোনও ভূমিকা ছিলনা। একজন পলিসি তৈরি…
Read More
রাজ্য ও রাজ্যপাল সংঘাত চরমে

রাজ্য ও রাজ্যপাল সংঘাত চরমে

আবার একবার নতুন করে রাজ্য সরকার ও রাজ্যপালের সংঘাত চরমে উঠলো। কেন্দ্রের ইশারায় রাজ্যপাল কাজ করছেন বলেই তোপ ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। হিংসার পর দুর্নীতি নিয়েও মুখ খুলেছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। এবার বিস্ফোরক অভিযোগ নিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে সরব তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। ‘রাজ্যপাল সম্পূর্ণভাবে বিজেপি-র ‘দালালি’ করছেন। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে।’ ঠিক এই কথাই শোনা গেল কুণাল ঘোষের মুখে। সম্প্রতি রাজভবনে পিস কন্ট্রোল রুম খুলেছিলেন রাজ্যপাল বোস। আর এদিন শিয়ালদা স্টেশনে ‘অমৃত স্টেশন’ প্রকল্পের উদ্বোধনে রাজ্যপাল রেলমন্ত্রীকে শিয়ালদা থেকে দার্জিলিং পর্যন্ত ‘পিস এক্সপ্রেস’ ট্রেন চালানোর জন্য অনুরোধ জানান। দুর্নীতি এবং হিংসা বাংলার দুই শত্রু…
Read More