Kolkata

উপনির্বাচন নিয়ে প্রস্তুতি শুরু বিজেপির

উপনির্বাচন নিয়ে প্রস্তুতি শুরু বিজেপির

নির্ঘন্ট বেজে গিয়েছে আগামী উপনির্বাচনের। নির্বাচন কমিশন দ্বারা ঘোষিত হয়েছে উপনির্বাচনের সময়সীমা। আগামী ৩০ সেপ্টেম্বর ভবানীপুর কেন্দ্রে হতে চলেছে উপনির্বাচন। এই উপনির্বাচন ঘিরে কোমর বেঁধে নামল বিজেপি। কমপক্ষে ৬ জনের নাম প্রস্তাব দেওয়া হয়েছে। বিজেপির তরফ থেকে কাকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কাকে ময়দানে নামাতে হবে, সেটা সম্ভবত আজই ঘোষণা হবে। শাসক দলের প্রার্থী হয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, আজ থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে প্রচারে নামছেন। অন্যদিকে কংগ্রেস স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, তাঁরা এই নির্বাচনে প্রার্থী দেবে না। আর ভবানীপুরের উপনির্বাচনের জন্য বাহুবলী সাংসদ অর্জুন সিংকে পর্যবেক্ষক করা হয়েছে গেরুয়া শিবিরের তরফ থেকে। এছাড়াও অর্জুনের সারথি হিসেবে সাংসদ জ্যোতির্ময় মাহাত…
Read More
অভিষেকে ফের তলব করা হতে পারে ইডির তরফে

অভিষেকে ফের তলব করা হতে পারে ইডির তরফে

আবারো তলব করা হতে পারে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে৷ ইডি সূত্রে খবর কয়লা কাণ্ডে চলতি সপ্তাহের শেষে ফের দিল্লি তলব করা হতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে৷ অভিষেক ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্কিত দু’টি সংস্থার আয়ের উৎস খুঁজতেই ফের ডেকে পাঠানো হবে তাঁকে৷ ইডি’র দাবি, ওই দুই সংস্থায় কোটি কোটি টাকা কী ভাবে জমা পড়ল তারই উৎস খুঁজছে ইডি৷ কোটি টাকার ‘উৎস নিয়ে বিশ্লেষণ’ চলছে। কয়লাকাণ্ডে ইতিমধ্যেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট -র তলবে দিল্লিতে হাজিরা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ টানা ৯ ঘণ্টা জেরা করা হয়েছে তাঁকে৷ জানা গিয়েছে, ৬ তারিখ এই দুই সংস্থার আর্থিক লেনদেন নিয়েও প্রশ্ন করা হয়েছিল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতিকে৷ কিন্তু…
Read More
সিবিআই – এর তলব পড়লো রাজ্যের শিল্পমন্ত্রীর ঘরে

সিবিআই – এর তলব পড়লো রাজ্যের শিল্পমন্ত্রীর ঘরে

একের পর এক মন্ত্রীর ওপর চাপ বাড়ছে রাজ্যের শাসক শিবিরের৷ আবারো এক মন্ত্রীর বিরুদ্ধে নোটিশ পাঠাল সিবিআই৷ আইকোর মামলায় ফের তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে তলব সিবিআই ­– এর৷ আগামী সপ্তাহে ১৩ সেপ্টেম্বর সিজিও কমপ্লেক্সের সিবিআই দফতরে তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে৷ আইকোর মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে৷ হয়েছে। এর আগেও দু'বার পার্থ চট্টোপাধ্যায়কে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু, তখন বিধানসভা নির্বাচনে ব্যস্ত থাকার কারণ জানিয়ে তলব এড়িয়ে গিয়েছিলেন তৃণমূল নেতা। উপনির্বাচনের তারিখ ঘোষণার পর থেকেই দেখা যায়, তৃণমূল কংগ্রেস নেতা–মন্ত্রীদের উপর চাপ বাড়াচ্ছে কেন্দ্রীয় সংস্থা। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি নয়াদিল্লিতে ডেকে পাঠায়। বিধানসভায় সমন পাঠানো হয়েছে সুব্রত–ফিরহাদ–মদনের নামে। সিবিআই সূত্রে খবর,…
Read More
ম্যালেরিয়ার নতুন উপসর্গে বাড়ছে চিন্তা

ম্যালেরিয়ার নতুন উপসর্গে বাড়ছে চিন্তা

আসন্ন করোনার তৃতীয় ঢেউ। এই করোনা আবহের মাঝেই নতুন রোগের উপদ্রপ। উদ্বেগ বাড়ছে শিশুদের নিয়ে। জ্বরহীন ম্যালেরিয়ার উদ্বেগে আক্রান্ত হচ্ছে কলকাতার একাধিক শিশু। কলকাতায় গত দু’সপ্তাহে চার শিশু সহ ১০ জন এই জ্বরহীন ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছে। জ্বরহীন হওয়ার ফলে রোগ নির্ণয়ে সমস্যায় পড়তে হচ্ছে চিকিৎসকদের। ফলে এই নতুন উদ্বেগের কারণে চিন্তা বেড়েছে চিকিৎসক মহলে। করোনা ভাইরাস প্রতিনিয়ত চরিত্র বদল করে নতুন চ্যালেঞ্জের মুখে ফেলছে চিকিত্‍সক ও স্বাস্থ্যকর্মীদের। এর মাঝে এই নতুন উপদ্রপ। চরিত্র বদল করছে ম্যালেরিয়ার প্যারাসাইটও। ম্যালেরিয়া হচ্ছে। কিন্তু কাঁপুনি দিয়ে জ্বর আসছে না। বরং দেখা যাচ্ছে জ্বরহীন ম্যালেরিয়া। ফলে রোগ ধরতেও সমস্যায় পড়তে হচ্ছে চিকিত্‍সকদের। চিকিত্‍সকরা জানাচ্ছেন, শিশুদের…
Read More
রাজ্যের ভুয়ো ভ্যাকসিন কান্ডের শীর্ষকর্তাকে জেরার অনুমতি

রাজ্যের ভুয়ো ভ্যাকসিন কান্ডের শীর্ষকর্তাকে জেরার অনুমতি

রাজ্যের ভুয়ো ভ্যাকসিন কান্ডের শীর্ষকর্তা দেবাঞ্জন দেব। এবার এই দেবাঞ্জনকে জেলে নিয়ে গিয়ে জেরার অনুমতি পেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)৷ দেবাঞ্জনকে জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে গত বৃহস্পতিবার ইডি-র অফিসাররা ব্যাঙ্কশাল কোর্টে আবেদন জানিয়েছিলেন৷ সেই আবেদন মঞ্জুর করা হয়েছে৷ এদিন ইডি স্পেশাল কোর্ট জানিয়েছে, দেবাঞ্জনের জেল হেফাজত হলেই ইডি- আধিকারিকরা জেলে গিয়ে তাঁকে জেরা করতে পারবে। আপাতত জেল হেফাজকতে রয়েছে ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের মূল পাণ্ডা৷ পাশাপাশি প্রেসিডেন্সি জেল সুপারকেও নির্দেশ দেওয়া হয়েছে, দেবাঞ্জনকে যে দিনই কলকাতা পুলিশের হেফাজত থেকে জেলে নিয়ে আসা হবে, সেদিনই ইডি অফিসারদের সেই খবর জানাতে হবে৷ এবং অবিলম্বে জেলে গিয়ে ইডি অফিসাররা দেবাঞ্জন দেবকে জিজ্ঞাসাবাদ করবেন৷ ইতিমধ্যেই একাধিক তথ্য…
Read More
ব্যাংক খোলার সময়সীমা বাড়ানো হলো রাজ্য সরকারের তরফে

ব্যাংক খোলার সময়সীমা বাড়ানো হলো রাজ্য সরকারের তরফে

রাজ্যের মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেছে মুখ্যমন্ত্রী। জেনারেল কাস্টের মহিলারা মাসে ৫০০ টাকা ও তফশিলি জাতি-উপজাতির মহিলারা মাসে ১০০০ টাকা করে হাতখরচ পাবেন৷ এই প্রকল্পের সুবিধার্থে ফের পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী। এই প্রল্প ঘোষণা হওয়ার পর থেকেই বাড়ছে অ্যাকাউন্ট খোলার চাপ৷ রাজ্যের সর্বত্র যাতে লক্ষ্মীর ভাণ্ডারের অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে আবেদনকারীদের সমস্যায় না পড়তে হয়, তার জন্য এবার থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে ব্যাঙ্ক। বিবেচনা করেই ব্যাঙ্কের সময়সীমা বাড়ানো কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, ব্যাঙ্কিং সেক্টরের সময় ৩টে পর্যন্ত থাকায় একটু সমস্যা হচ্ছে৷ কারণ অমেকেই লক্ষ্মীর ভাণ্ডারের জন্য অ্যাকাউন্ট খুলছেন৷ তিনি আরও বলেন, সরাসরি ব্যাঙ্কের মাধ্যমে লক্ষ্মীর…
Read More
দিল্লি যাওয়া সম্ভব নয় পরিষ্কার জানালেন রুজির

দিল্লি যাওয়া সম্ভব নয় পরিষ্কার জানালেন রুজির

কয়লা কাণ্ডে জিজ্ঞাসাবাদ করার জন্য ডাক পড়েছিল তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের। দিল্লিতে ডাকা হয়েছিল তাদের ইডির তরফে। বুধবার দিল্লির ইডির দপ্তরে তাঁদের হাজিরা দেওয়ার কথা। সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথিও নিয়ে যেতে বলা হয় তাঁকে। গত মাসে ২৮ অগাস্ট দিল্লিতে হাজিরা দেওয়ার জন্য নোটিশ পাঠিয়েছিল ইডি৷ কিন্তু গেলেন না তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী। জানা গিয়েছে, আজ ইডি আধিকারিকদের সঙ্গে দেখা করবেন না অভিষেক পত্নী৷ যদিও জানা যায়নি আগামী ৩ তারিখ অভিষেকের দিল্লি যাওয়ার বিষয়টি। করোনা পরিস্থিতিতে রুজিরা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে তার দু’ই সন্তানকে নিয়ে এবং এত অল্প সময়ের মধ্যে তার দিল্লি যাওয়া সম্ভব নয়। সেই সমন…
Read More
ভুয়ো ভ্যাকসিনের খোঁজে শহর জুড়ে চলছে তল্লাশি

ভুয়ো ভ্যাকসিনের খোঁজে শহর জুড়ে চলছে তল্লাশি

করোনা সংক্রমণ রুখতে সব চেয়ে বড় হাতিয়ার টিকাকরণ৷ সেই টিকাকরণ নিয়েই রাজ্যে চলছে জালিয়াতি কান্ড৷ এই ভূয়ো টিকা কাঁদে বিগত কয়েক মাস আগে উত্তাল হয়েছিল রাজ্য গ্রেফতার হয়েছে বেশ কয়েকজন৷ এবার নড়েচড়ে বসেছে প্রশাসন৷ ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে চিরুনি তল্লাশি শুরু করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)৷ শহরের ১০টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান শুরু করেছে ইডি-র ৭০ জন আধিকারিক৷ ভুয়ো ভ্যাকসিনের কালোবাজারি রুখতেই এই অভিযান৷ এদিন ১১৮/এ শরৎ ঘোষ রোডে ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে মূল অভিযুক্ত দেবাঞ্জন দেবের বাড়িতেও তল্লাসি অভিযান চালান ইডি আধিকারিকরা। তা ছাড়া দেবাঞ্জনের আত্মীয়ের বাড়িতেও চালানো হয় তল্লাশি অতিমারী আবহে বিভিন্ন কালোবাজারি, আর্থিক তছরুপ ও ভুয়ো ওষুধের কারবারি মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে…
Read More
কলকাতার হাসপাতালে বাড়ছে স্ক্রাব টাইফাস আক্রান্তের সংখ্যা

কলকাতার হাসপাতালে বাড়ছে স্ক্রাব টাইফাস আক্রান্তের সংখ্যা

একে করোনার দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণের সংখ্যা ক্রমাগত ওঠা নামা করছে৷ এর মাঝে করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা, তারইমাঝে আবার দোসর হয়ে হানা দিয়েছে স্ক্রাব টাইফাস৷ গত দেড় মাসে রাজ্যে অনেকটাই বেড়েছে স্ক্র্যাব টাইফাসের সংখ্যা৷ কলকাতার প্রায় সমস্ত সরকারি হাসপাতালেই আক্রান্ত সন্দেহে ভর্তি রয়েছেন বেশ কয়েকজন৷ আরজিকর, এসএসকেএম, ইনস্টিটিউট অফ চাইন্ড হেলথে গেলেই খোঁজ মিলবে ২-৩ জন স্ক্র্যাব টাইফাসে আক্রান্তের৷ তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ খেলেই বাড়তে পারে বিপদ৷ জ্বর এলে আর অবহেলা নয়৷ বিশেষজ্ঞরা বলছেন, ট্রম্বিকিউলিড মাইটস নামে এক ধরনের মাকড়ের কামড়ে শরীরে স্ক্র্যাব টাইফাস ব্যকটেরিয়া ঢোকে৷ রোগের প্রাথমিক উপসর্গ ডেঙ্গির মতো৷ প্রথমে জ্বর, তার সঙ্গে সারা শরীরে প্রচণ্ড যন্ত্রণা, চোখের পিছনে…
Read More
করোনা পরিস্থিতিতে লাগাম টানতে কড়া হল কলকাতা পুলিশ

করোনা পরিস্থিতিতে লাগাম টানতে কড়া হল কলকাতা পুলিশ

করোনা সংক্রমণ রোধের একমাত্র উপায় ভ্যাকসিন এবং মাস্ক৷ সবে মাত্র করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ সামলে উঠলেও সামনেই আসন্ন তৃতীয় ঢেউ৷ এই পরিস্থিতিতে দেখা যাচ্ছে শহরে নিত্তদিনই বেশ কিছু মানুষ মাস্ক ছাড়াই ঘুরে বেড়াচ্ছে ৷ কিন্তু ভ্যাকসিন নেওয়ার পরেও মাস্কের ব্যবহার বাধ্যতামূলক, এমনই নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের তরফে৷ এই অবস্থায় বিধি ভাঙার দায়ে শাস্তি স্বরূপ বরাদ্দ হয়েছে মাত্র ১০০ টাকা৷ উৎসবের মরশুমে হাটে বাজারেও বাড়ছে ভিড়৷ মাথায় উঠেছে দূরত্ববিধি৷ তারই মধ্যে বহু মানুষ বেরিয়ে পড়ছেন মাস্ক ছাড়া৷ এই পরিস্থিতিতে লাগাম টানতে বুধবার থেকে শহরজুড়ে বাড়তি নজরদারি চালানোর সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভা ও কলকাতা পুলিশ৷  জানা গিয়েছে, আজ থেকে শুধু বড় রাস্তায়…
Read More