Kolkata

রাজ্যের বিধিনিষেধ শিথিলের পর বড়ো ঘোষণা মেট্রোর তরফে

রাজ্যের বিধিনিষেধ শিথিলের পর বড়ো ঘোষণা মেট্রোর তরফে

রাজ্যের করোনা পরিস্থিতি কিছুটা আয়ত্তে আশায় বেশ কিছুটা শিথিল করা হয়েছে বিধিনিষেধ। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ঘোষণা করেছিলেন যে রাত্রীকালীন কার্ফু শিথিল করে রাত ১১ টা থেকে করা হয়েছে। অর্থাৎ এখন থেকে রাত ১০ টার পরিবর্তে ১১ টা থেকে কার্ফু শুরু হবে, যা চলবে ভোর ৫ টা পর্যন্ত। এই ঘোষণার পরেই বড় সিদ্ধান্ত নিল মেট্রো কর্তৃপক্ষ। জানিয়ে দেওয়া হল এবার থেকে রাতে আরও আধ ঘণ্টা বেশি চলবে মেট্রো রেল। শুরু হবে বর্ধিত সময়ের ট্রেন চলাচল এবং সপ্তাহের সাত দিনই চলবে একই সময়ে। এক বিবৃতি প্রকাশ করে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, সোম থেকে শনি ছ’দিন সকাল ৭তেই ট্রেন শুরু হবে যেমন…
Read More
দায়ের হলো মামলা

দায়ের হলো মামলা

করোনা সংক্রমণের আবহে রাজ্যে পুরসভা ভোট নিয়ে অভিযোগ উঠেছে বারংবার। রাজ্য নির্বাচন কমিশনের চেয়ারম্যাননের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ উঠল। নির্বাচন পিছনো নিয়ে নির্দেশ মানেনি রাজ্য কমিশন, সেই প্রেক্ষিতেই আদালত অবমাননার অভিযোগ তোলা হয়েছে। করোনা ভাইরাস পরিস্থিতিতে চার পুরসভার নির্বাচন চার থেকে ছয় সপ্তাহ পিছনোর পরামর্শ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। কিন্তু সেই পরামর্শ মানা হয়নি বলেই দাবি করা হয়েছে। মামলাকারীর পক্ষ থেকে দাবি তোলা হয়েছে, আদালত কমিশনকে পরামর্শ দেয়, কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে পুরভোট চার থেকে ছয় সপ্তাহ পিছনো যায় কি না, তা বিবেচনা করতে হবে কমিশনকে। কিন্তু কমিশন সেই নির্দেশ না মেনে ভোট তিন সপ্তাহ পিছিয়েছে। এতেই আদালতের নির্দেশের অবমাননা…
Read More
আগের থেকে বেশ কিছুটা স্থিতিশীল রয়েছেন সংগীত শিল্পী

আগের থেকে বেশ কিছুটা স্থিতিশীল রয়েছেন সংগীত শিল্পী

আচমকাই গুরুতরভাবে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল সংগীত শিল্পী গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। তাঁকে প্রাথমিকভাবে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হলেও পরে অ্যাপোলো হাসপাতালের নিয়ে যাওয়া হয়। শেষ পাওয়া খবর অনুযায়ী তিনি কোভিডে আক্রান্ত। গতকাল এসএসকেএম হাসপাতালে তাঁর সঙ্গে দেখা করতে এসে এমনটাই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এখন কেমন আছে তিনি? জানাল হাসপাতাল কর্তৃপক্ষ। জানা গিয়েছে, গতকাল রাতে স্বাভাবিক ঘুম হয়েছে সন্ধ্যা মুখোপাধ্যায়ের। নতুন করে শারীরিক অবনতি কিছু ঘটেনি যা স্বস্তির বিষয়। গতকাল তাঁকে নয়া হাসপাতালে ভর্তি করার পর একাধিক টেস্ট করা হয়। সেই রিপোর্ট নিয়ে দুপুরে একপ্রস্ত বৈঠক করেছে চিকিৎসায় গঠিত পাঁচ সদস্যের এক মেডিকেল বোর্ড। তবে আপাতত জানান হয়েছে…
Read More
গুরুতরভাবে অসুস্থ হলেন সন্ধ্যা মুখোপাধ্যায়

গুরুতরভাবে অসুস্থ হলেন সন্ধ্যা মুখোপাধ্যায়

সঙ্গীত জগতে দুঃসংবাদ৷ গুরুতরভাবে অসুস্থ কিংবদন্তী সঙ্গীত শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়৷ গ্রিন করিডর করে তাঁর বাড়ি থেকে নিয়ে আসা হচ্ছে এসএসকেএম হাসপাতালে৷ তৎপরতা চোখে পড়েছে উডবার্ন ব্লকের সামনেও৷ ইতিমধ্যেই অ্যাম্বুলেন্স রওনা হয়ে গিয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর৷ কিছুক্ষণের মধ্যেই এসএসকেএম-এ পৌঁছে যাবেন তিনি৷  সন্ধ্যা মুখোপাধ্যায়ের পরিবার সূত্রে জানা গিয়েছে, গতকাল সন্ধ্যার পর থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি শুরু হয়৷ কিছুদিন আগে বাথরুমে পড়ে গিয়ে কোমরে চোট পেয়েছিলেন তিনি৷ নিউমোনিয়াও ছিল তাঁর৷ গতকাল থেকে ফুসফুসের সংক্রমণ আরও বেড়ে যায়৷ বুকে সর্দির প্রকোপও বাড়ে৷ পারিবারিক চিকিৎসক বিষয়টি দেখার পর আরটি-পিসিআর টেস্ট করার পরামর্শ দেন৷ সেই মতো টেস্টও করানো হয়৷ তবে আরটি-পিসিআর পরীক্ষার রিপোর্ট এখনও আসেনি৷…
Read More
অবশেষে জামিনে মুক্তি মিলল

অবশেষে জামিনে মুক্তি মিলল

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বহু সময়ের চলতে থাকা মামলায় জামিন মিলল এদিন। রাজ্যের সব চেয়ে চর্চিত মামলা গরু পাচারকাণ্ডের মূল পাণ্ডা এনামুল হককে জামিন দিল সুপ্রিম কোর্ট। তাঁর বিরুদ্ধে কোটি কোটি টাকার দুর্নীতি-সহ একাধিক ধারায় মামলা করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই)। অন্যদিকে, সিবিআই-এর বিরুদ্ধে পাল্টা পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলে শীর্ষ আদালতের দ্বারস্থ হন এনামুল৷ সোমবার তাঁর জামিনের আবেদন মঞ্জুর করে  শীর্ষ আদালত। দিন কয়েক আগেই আসানসোলের বিশেষ সিবিআই কোর্ট এনামুলকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেয়। এর পরেই মামলা গড়ায় সুপ্রিম কোর্টের দরজায়। নভেম্বর মাসে দিল্লি থেকে গ্রেফতার করা হয় এনামুলকে৷ এর পর ট্রানজিট রিমান্ডে তাঁকে কলকাতায় এনে জিজ্ঞাসাবাদ করার পরিকল্পনা নেয় সিবিআই৷ কিন্তু এনামুলকে…
Read More
পুরনিগম ভোট পেছনো নিয়ে রাজ্যের তরফে ইতিবাচক মত

পুরনিগম ভোট পেছনো নিয়ে রাজ্যের তরফে ইতিবাচক মত

করোনা আবহে রাজ্যের চার কেন্দ্রে পুরোনিগম ভোট নিয়ে প্রশ্ন উঠেছে একাধিকবার। চার কেন্দ্রের পুরভোট যে আগামী ২২ তারিখ হচ্ছে না তা আরও স্পষ্ট হয়ে গেল। কারণ নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে রাজ্য সরকার জানিয়ে দিয়েছে যে, ভোট পিছলে তাদের আপত্তি নেই। অর্থাৎ চারটি পুরনিগমে নির্বাচন পিছিয়ে দিতে সায় দিল নবান্ন। এই ব্যাপারে বিজ্ঞপ্তি জারি করতে পারে নির্বাচন কমিশন বলে জানা গিয়েছে। আগামী ২২ জানুয়ারি বিধান নগর, আসানসোল, শিলিগুড়ি এবং চন্দননগরে পুরভোট হওয়ার কথা। করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে প্রথম থেকেই এই নির্বাচন নিয়ে বিরোধিতা করেছে বিরোধীরা। কলকাতা হাইকোর্টে এই ইস্যুতে মামলা হয়েছে যার একাধিকবার শুনানি হয়েছে। তবে ভোট পিছনো নিয়ে নির্বাচন কমিশন এবং…
Read More
জটিল হচ্ছে নীলরতন হাসপাতালের পরিস্থিতি

জটিল হচ্ছে নীলরতন হাসপাতালের পরিস্থিতি

ধীরে ধীরে আবার আগের জায়গায় পৌছাচ্ছে রাজ্যের করোনা সংক্রমণ। এই পরিস্থিতিতে পরিষেবা কী ভাবে চালু রাখা যাবে তাই নিয়ে এখন চিন্তার শেষ নেই নীলরতন সরকার হাসপাতালের। কারণ একদিনে সেখানে আক্রান্ত হয়েছে ১৯৮ জন! কোভিড পজিটিভের মধ্যে চিকিৎসক, নার্স, পিজিটি ও অন্যান্য স্বাস্থ্যকর্মীর সংখ্যাই প্রায় ১০০। তাই হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা চালু রাখা নিয়ে ব্যাপক উদ্বেগ সৃষ্টি হয়েছে। রোগীদের চিকিৎসা কারা করবেন, তাই নিয়ে এখন প্রশ্ন উঠতে শুরু হয়েছে। এত বেশি চিকিৎসক আক্রান্ত হওয়ায় স্বাভাবিকভাবেই রোগী পরিষেবা নিয়ে সঙ্কট তৈরি হয়েছে। কী ভাবে হাসপাতাল চালু রাখা হবে, তা নিয়ে ভাবনা, চিন্তা শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। জানা গিয়েছে, আপাতত কিছু পরিষেবা বন্ধ রাখতে…
Read More
দিল্লির চেয়েও উর্ধে যাচ্ছে কলকাতার বায়ুদূষণ

দিল্লির চেয়েও উর্ধে যাচ্ছে কলকাতার বায়ুদূষণ

দেশের রাজধানী দিল্লির বায়ু দূষণ নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে আগেও৷ দীর্ঘদিন ধরেই উদ্বেগজনক অবস্থায় রয়েছে দিল্লির দূষণ৷ কিন্তু এবার বায়ু দূষণের নিরিখে দিল্লিকেও ছাপিয়ে গেল কলকাতা৷ কলকাতার বিভিন্ন জায়গায় এয়ার কোয়ালিটি ইনডেক্সে দূষণের পরিমাণ ৩০০ ছাড়িয়ে গিয়েছে৷ গোটা বিষয়টি উদ্বেগজনক বল উল্লেখ করেছেন চিকিৎসকরা৷ দূষণ কমাতে ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন? প্রশ্ন তুলেছেন পরিবেশকর্মীদের একাংশ৷  করোনাকালে কলকাতায় বায়ুদূষণ নিয়ে বাড়ল উদ্বেগ৷ এখনই ব্যবস্থা না নিলে আগামী দিন ভয়ঙ্কর বিপদ আসতে চলেছে বলে সতর্ক করলেন পরিবেশবিদরা৷ গত কয়েকদিন ধরেই শহরে চিত্রটা কিছুট ঝাপসা৷ অনেকেই মনে করছিলেন হয়তো শহরকে ঢেকে রেখেছে কুয়াশা৷ কিন্তু সত্যিটা তা নয়৷ এর নেপথ্যে রয়েছে ধোঁয়াশা৷ এয়ার কোয়ালিটি…
Read More
আবার করোনা আক্রান্ত হলেন বাবুল

আবার করোনা আক্রান্ত হলেন বাবুল

আরো একবার করোনার করাল থাবা বসাল তার জীবনে। ফের করোনা আক্রান্ত প্রাক্তন সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। সপরিবার করোনায় আক্রান্ত হলেন হয়েছেন তিনি। এমনকী তাঁর কর্মচারীরাও আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে। মঙ্গলবার টুইট করে নিজেই এ কথা জানিয়েছেন তৃণমূল নেতা। পাশপাশি, বর্তমানে করোনা চিকিৎসায় যে ককটেল থেরাপি প্রয়োগ করা হচ্ছে, তার খরচ কমানোর জন্য কেন্দ্রের কাছে আবেদন জানিয়েছেন তিনি।  বাবুলের পাশাপাশি করোনা আক্রান্ত হয়েছেন বাবুলের বাবা সুনীলচন্দ্র বড়াল এবং স্ত্রী রচনা। প্রসঙ্গত, এই নিয়ে তৃতীয়বার করোনা আক্রান্ত হলেন বাবুল সুপ্রিয়৷ অন্যদিকে দ্বিতীয়বার করোনা আক্রান্ত হলেন তাঁর বাবা এবং স্ত্রী৷ বাবুলের বাবার বয়স ৮৪ বছর৷ বয়সজনিত কারণে বাবাকে নিয়ে উদ্বেগ…
Read More
দেশের মধ্যে এই মুহূর্তে সংক্রমণের দিক দিয়ে শীর্ষে কলকাতা

দেশের মধ্যে এই মুহূর্তে সংক্রমণের দিক দিয়ে শীর্ষে কলকাতা

ফের একবার দেশে বাড়ছে করোনা সংক্রমণ। সার্বিকভাবে দেশের করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে আতঙ্ক বৃদ্ধি হয়েছে। ওমিক্রন প্রজাতির বাড়বাড়ন্ত ইতিমধ্যেই ব্যাপক চিন্তায় ফেলে দিয়েছে দেশবাসীকে। বিভিন্ন রাজ্য, শহরে হু হু করে বাড়ছে সংক্রমণ। কিন্তু বাংলার কলকাতায় যে হারে বিগত কয়েক দিনে আক্রান্তের সংখ্যা বেড়েছে, তা হয়তো আর কোথাও না। দেশের মধ্যে এখন কলকাতা সংক্রমণে প্রায় শীর্ষে। তথ্য বলছে, বিগত সাত দিনে কলকাতা শহরে কোভিড সংক্রমণের হার প্রায় ২৪ (২৩.৪২) শতাংশ। সারা দেশে সংক্রমণের নিরিখে কলকাতা রয়েছে দ্বিতীয় স্থানে। হিমাচল প্রদেশের লাহুল-স্পিতি সংক্রমণের হারের নিরিখে কলকাতা থেকে ১ শতাংশ এগিয়ে রয়েছে। তবে মনে করা হচ্ছে, কলকাতায় যদি টেস্টিং বাড়ানো হয়, তাহলে তা…
Read More