21
Mar
কয়লা পাছার কাণ্ডে ফের একবার তলব পড়লো তাদের। সস্ত্রীক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কয়েক মাস আগেই দিল্লি তলব করে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। এবার একবার ফের অভিষেক এবং তাঁর স্ত্রী রুজিরাকে তলব করল তারা। কয়লা পাচার কাণ্ডের তদন্তে আবার তলব করা হয়েছে তাদের। আগামী সপ্তাহে সস্ত্রীক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে তলব করা হয়েছে বলে জানা গিয়েছে। দিল্লিতে গিয়ে তলবে আপত্তি জানিয়ে দিল্লি হাইকোর্টে মামলা করেন অভিষেক পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়। কিন্তু দিল্লি হাইকোর্ট সেই আর্জি খারিজ করে দিয়ে জানিয়েছিল যে, ইডির দফতরে গিয়েই হাজিরা দিতে হবে। আবেদন খারিজ হয়ে যাওয়ার পরেই ইডি আবার তাদের দিল্লিতেই তলব করেছে। এই প্রেক্ষিতে তাদের ইতিমধ্যেই নোটিশ পাঠিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা…
