25
Jul
এই মুহূর্তে রাজ্যে জুড়ে তোলপাড় পরিস্থিতি। দক্ষিণ কলকাতার অভিজাত আবাসনে তাঁর ফ্ল্যাট থেকেই উদ্ধার হয়েছে নগদ প্রায় ২২ কোটি টাকা৷ সঙ্গে প্রচুর সোনার গয়না ও ২০টি মোবাইল ফোন৷ রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ‘ঘনিষ্ঠ’ সেই অর্পিতা মুখোপাধ্যায়কেই এবার এসএসসি’র বেআইনি নিয়োগের অন্যতম চক্রী বলে আদালতে দাবি করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। শুধু তা-ই নয়, পার্থ ঘনিষ্ঠ এই অর্পিতার বাড়িই ছিল স্কুলে বেআইনি নিয়োগের আখড়া বা কেন্দ্রস্থল (এপিসেন্টার)৷ রবিবার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের (সিএমএম) আদালতে তেমনটাই জানাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। রবিবার কলকাতা সিএমএম আদালতে অর্পিতাকে তোলে ইডি৷ সওয়াল-জবাবের সময় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দাবি জানায়, প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ‘ঘনিষ্ঠ’ এই মডেল-অভিনেত্রী…
