Kolkata

কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে শহীদ দিবসের জন্য

কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে শহীদ দিবসের জন্য

আজকের দিনের সমস্ত প্রস্তুতি শেষের পথে, মহানগরীর বুকে শহর জুড়ে পালিত হবে ২১ জুলাই, রাজ্যের শাসক দল তৃণমূলের শহীদ দিবস। কয়েক হাজার লোকের জন্য ভিড় ও ট্রাফিক সামলাতে মোতায়েন থাকবে অতিরিক্ত ৫০০০ পুলিশ। পরিস্থিতি সামাল দিতে ময়দানে থাকবেন ডেপুটি কমিশনার পদমর্যাদা ৩১ জন অফিসার ও ৮ জন যুগ্ম কমিশনার পদমর্যাদার অফিসার। রাস্তায় নামবেন ৮০ জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদা অফিসার। থাকছে বিপর্যয় মোকাবিলা দফতরের ৪টি টিম ও ৬টি কুইক রেসপন্স টিম। ১৮টি অ্যাম্বুল্যান্স ও ৪৮টি হেল্প ডেস্ক থাকবে। মোট ৪৫টি সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। মালদা এবং মুর্শিদাবাদের কর্মীদের থাকার ব্যবস্থা করা হয়েছে কসবার গীতাঞ্জলি স্টেডিয়ামে। জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দুই দিনাজপুর ও…
Read More
আজ মহানগরীর বুকে তিন জায়গায় চলেছে ইডির হানা

আজ মহানগরীর বুকে তিন জায়গায় চলেছে ইডির হানা

বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে ইডির পক্ষ থেকে আজ কলকাতার এজেসি বোস রোড, প্রিন্স আনোয়ার শাহ রোড ও ক্যামাক স্ট্রিটের তিনটি নির্মাণকারী সংস্থার অফিসে তল্লাশি চালিয়েছে। অনেকের মতে আজকে ইডির তিন জায়গায় তল্লাশির পিছনে রয়েছে বিশেষ কারণ। কালীঘাটের কাকুর টাকার সন্ধানে মূলত এই তল্লাশি অভিযান চালানো হয়েছে আজ বলে অনেকের অনুমান। আজকে তিন জায়গায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তল্লাশি নতুন করে রাজ্য সরকারের উপর চাপ বাড়াবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। অন্যদিকে, বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী আজ অভিযোগ…
Read More
এবার ইডির জালে ব্যবসায়ী কৌস্তুভ রায়

এবার ইডির জালে ব্যবসায়ী কৌস্তুভ রায়

বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে গভীর রাতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির হাতে গ্রেফতার জনপ্রিয় ব্যবসায়ী কৌস্তুভ রায়। সূত্রের খবর, আর্থিক অনিয়মের অভিযোগে তাকে বহুক্ষন জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়। গোয়েন্দাদের সঙ্গে তদন্তে সহযোগিতা না করার জন্য তাকে গ্রেফতার করা হয়। নানা মহলে তিনি শাসকদল তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ট বলেও পরিচিত। আজ তাকে ইডির বিশেষ আদালতে তোলা হবে। প্রসঙ্গত, কৌস্তুভের বিরুদ্ধে আগেও বহুবার আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে। তার অফিস এবং বাড়িতেও কিছুমাস আগে অভিযান চালায় আয়কর দফতর। টানা জিজ্ঞাসাবাদ করার…
Read More
আসন্ন সমাবেশ নিয়ে নয়া ঘোষণা শাসক দলের তরফে

আসন্ন সমাবেশ নিয়ে নয়া ঘোষণা শাসক দলের তরফে

এই মুহূর্তে মহানগরীর বুকে ২১ জুলাইয়ের সমাবেশ নিয়ে শাসকদলের প্রস্তুতি তুঙ্গে। আসন্ন সমাবেশ নিয়ে নয়া ঘোষণা শাসক দলের তরফে। দলের রাজ্য নেতৃত্বের তরফে নির্দেশিকা দিয়ে জানিয়ে দেওয়া হল শহীদ দিবসের কর্মসূচীর হোর্ডিং, ব্যানারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দোপাধ্যায় ছাড়া কারও ছবি ব্যবহার করা যাবে না। রাজ্য কমিটির পাঠানো সিডি অনুযায়ী দেওয়াল লিখন বা ফ্লেক্স তৈরি করতে হবে। এবছরের শহিদ সমাবেশের জন্য একাধিক বিধিনিষেধ আরোপ করা হয়েছে। প্রতিটি বুথে কমপক্ষে দুটি করে দেওয়াল লিখন করতে হবে। প্রচারে কোনও ব্যক্তির নাম নেওয়া যাবে না। সমস্ত প্রচারের ক্ষেত্রে নিজস্ব এলাকার সংগঠনের নাম লিখতে হবে। প্রতিটি অঞ্চল এবং ওয়ার্ডে কর্মীসভা ও পথসভা করতে…
Read More
দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভবনা আগামী দুদিন

দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভবনা আগামী দুদিন

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলাচ্ছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে গত কিছুদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা হালকা বৃষ্টিতে ভিজেছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ কাল থেকেই দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সম্ভাব্য ঘূর্ণবর্ত থেকেই এই পরিস্থিতি। অন্যদিকে গত কিছুদিন ধরে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টি হচ্ছে। যার জেরে বহু জায়গায় বন্যার মতো পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলেও মনে করা হচ্ছে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে লাল সতর্কতা জারি থাকবে। অন্যদিকে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার-এই পাঁচ জেলায় আগামী…
Read More
বড় আশঙ্কার পূর্বাভাস কলকাতার মেয়রের মুখে

বড় আশঙ্কার পূর্বাভাস কলকাতার মেয়রের মুখে

শুনতে অদ্ভুত লাগলেও এটাই সত্যি। ছোট্ট একটি প্রাণী ইঁদুর, শেষ করে দিচ্ছে সুন্দরী তিলোত্তমাকে! ইঁদুর দৌড় রাতের ঘুম কেড়ে নিয়েছে কলকাতা পৌরনিগমের। ইঁদুরের দাপট ঠেকাতে এবার ময়দানে নামছে কর্পোরেশন। ইঁদুর নিয়ে শঙ্কার কথা শোনা গেল কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের মুখে। মেয়র বলেন, ভবিষ্যতে বোঝা যাবে কীভাবে শহরের তলায় ইঁদুরের বাস হচ্ছে। সুরাটে একটা সময় প্লেগে ছেয়ে গিয়েছিল। এখন থেকে সতর্ক না হলে আমাদের কলকাতাতেও হতে পারে মহামারি। কলকাতা শহরের মাটির নীচে থেকে ধীরে ধীরে গোটা কলকাতাকে শেষ করে ফেলছে এই ইঁদুর। হয়তো কিছু বছর বাদেই মহামারি ছেয়ে যেতে পারে প্রাণের শহর কলকাতায়। উদ্বেগের সাথে ফিরহাদ বলেন, ’এজেসি বোস রোডে হলদিরামের…
Read More
একের পর এক দুর্নীতি, এবার অভিযোগ খোদ হাইকোর্টের কর্মীর বিরুদ্ধে

একের পর এক দুর্নীতি, এবার অভিযোগ খোদ হাইকোর্টের কর্মীর বিরুদ্ধে

বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে ফের চাকরির নিয়োগে দুর্নীতি। চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ এবার অভিযুক্ত খোদ হাইকোর্টের গ্রুপ ডি কর্মীই। এই অভিযোগে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে এজলাস থেকেই গ্রেফতার করা হয় তাঁকে। হাইকোর্টে চাকরি দেওয়ার নাম করে এক প্রার্থীর থেকে মোট দেড় লক্ষ টাকা চেয়েছিলেন স্বপন জানা নামে এক গ্রুপ ডি কর্মী। অভিযোগ, সেই টাকার মধ্যে ৭০ হাজার টাকা অনলাইনে নিয়েছিলেন স্বপন। ২০০৯ সালের পরীক্ষা দেওয়া দৃষ্টিহীন প্রার্থীকে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। ওই…
Read More
তলব হতেই উধাও সায়নী ঘোষ

তলব হতেই উধাও সায়নী ঘোষ

বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে বঙ্গের নিয়োগ দুর্নীতি মামলায় ইডির আতসকাঁচের নীচে এবার অভিনেত্রী তথা রাজ্যের যুব তৃণমূল সভানেত্রী সায়নী ঘোষ। শিক্ষক কেলেঙ্কারি মামলায় জিজ্ঞাসাবাদ করতে চেয়ে সায়নীকে নোটিস দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। ইডির নোটিসের পর কোথাও, কোনও জায়গাতেই দেখা যায়নি তৃণমূল নেত্রীকে। তাঁকে বারংবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করেও কোনও সাড়া মেলেনি। আজ সকালে সায়নীর বিক্রমগড়ের বাড়িতে গিয়ে তাঁর দেখা পাওয়া যায়নি ঠিকই তবে নেত্রীর পরিবারের সদস্যরা এই নিয়ে মুখ খোলেন। প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতিতে ধৃত হুগলীর…
Read More
কলকাতা হাইকোর্টে ‘আদিপুরুষ’-এর বিরুদ্ধে দায়ের হল মামলা

কলকাতা হাইকোর্টে ‘আদিপুরুষ’-এর বিরুদ্ধে দায়ের হল মামলা

দক্ষিণ ভারতীয় তারকা প্রভাস এবং বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন অভিনীত 'আদিপুরুষ' ছবিটি 16 জুন মুক্তি পায়। মুক্তির আগে সিনেমাটি নিয়ে অনেক বিতর্ক ও সমালোচনা হয়েছিল। মুক্তির পরও তা অব্যাহত রয়েছে। সেই কারণে দিল্লি, এলাহাবাদের পর এবার কলকাতা হাইকোর্টেও অভিযোগ দায়ের হয়েছে সিনেমার বিরুদ্ধে। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, রামায়ণের মতো মহাকাব্যিক কাহিনীগুলো অত্যধিক যৌনতাপূর্ণ; এই অভিযোগ নিয়ে আদালতের দ্বারস্থ হন আইনজীবী তন্ময় বোস। বিচারপতি টিএস শিবগ্নানম এবং বিচারপতি অজয় ​​কুমার গুপ্তের বেঞ্চে মামলাটি দায়ের করা হয়েছে। তন্ময় বোসের অভিযোগ, 'আদিপুরুষ' ছবিতে রামায়ণের মতো মহাকাব্যকে বিকৃত করা হয়েছে। আর মাতৃতন্ত্র হিসেবে সম্মানিত নারী চরিত্রগুলোকে অশালীন পোশাকে দেখানো হয়েছে। কলকাতায় ‘আদিপুরুষ’-এর…
Read More
বৃষ্টির কারণে আগামী কদিন স্বস্তি বজায় থাকবে দক্ষিণবঙ্গে

বৃষ্টির কারণে আগামী কদিন স্বস্তি বজায় থাকবে দক্ষিণবঙ্গে

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলাচ্ছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে আবহাওয়া দফতর জানিয়েছে আগামী তিনদিনে গাঙ্গেও পশ্চিমবঙ্গের তাপমাত্রা ৪ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস কমে যাবে এক ধাক্কায়। এরপর ২ দিন অপরিবর্তিত থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া। জানানো হয়, কলকাতা, সল্টলেক, বালি, আমতা, উলুবেড়িয়া, হাওড়া, ডায়মন্ড হারবার, বসিরহাট, ক্যানিং, তমলুক, সাগর সহ একাধিক জায়গায় ৪০ কিমি প্রতি ঘণ্টা বেগে ধেয়ে আসতে পারে ঝোড়ো হাওয়া। এছাড়া হালকা বৃষ্টিও হতে পারে এই জায়গাগুলিতে। পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে। এছাড়া মধ্য উত্তরপ্রদেশে একটি নিম্নচাপ অঞ্চল বিরাজ…
Read More