Kolkata

অস্বস্তিতেই রয়ে গেল বিরোধী দলনেতা

অস্বস্তিতেই রয়ে গেল বিরোধী দলনেতা

একুশে বিধানসভা নির্বাচনের পর থেকে সময় ভালো যাচ্ছেনা বিজেপির। লেগেই আছে একের পর এক অভিযোগ। চুরি কাণ্ডে মুক্তি পেল না বিরোধী দলনেতা। অস্বস্তিতে থেকেই গেল শুভেন্দু অধিকারী ও সৌমেন্দু অধিকারী। ত্রিপল কেলেঙ্কারি মামলায় শুক্রবারও হাইকোর্টে স্বস্তি মিলল না শুভেন্দু অধিকারীর। কাঁথির ত্রিপল চুরি কাণ্ডে স্থগিতাদেশের আর্জি খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট৷ ত্রিপল চুরি মামলা খারিজের আবেদন নিয়ে শিশিরপুত্ররা গিয়েছিলেন কলকাতা হাইকোর্টে। এদিন তারই শুনানি ছিল। কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল, এখনই কোনও স্থগিতাদেশ নয়, তদন্ত চলবে। অর্থাৎ এই সময়ের মধ্যে অভিযুক্তদের চাইলে গ্রেফতারও করতে পারে রাজ্য পুলিশ৷ ফের শুনানি হবে আগামী মঙ্গলবার। প্রসঙ্গত, কাঁথি পুরসভার ডরমেটরি গোডাউন থেকে ত্রিপল চুরির ঘটনায়…
Read More
একের পর এক নয়া তথ্য ভুয়ো ভ্যাকসিন কান্ডে

একের পর এক নয়া তথ্য ভুয়ো ভ্যাকসিন কান্ডে

করোনা সংক্রমণ রোধে একমাত্র উপায় টিকাকরণ। এবার সেই টিকাকরণ নিয়েই উত্তাল রাজ্যে। এই মুহূর্তে রাজ্যের সব চেয়ে বড় চাঞ্চল্যকর খবর হল ভুয়ো ভ্যাকসিন কান্ড। এই নিয়ে তোলপাড় কলকাতা সহ রাজ্য। শুরু হয়েছে তদন্ত আর তাতেই উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। এবার কসবার ভুয়ো টিকাকরণ কাণ্ড নিয়ে শুরু হল রাজনৈতিক চাপানউতোর। ভুয়ো আইএএস পরিচয় দিয়ে ভ্যাকসিন ক্যাম্প চালাচ্ছিলেন দেবাঞ্জন দেব। কসবা কাণ্ডে ধৃত ভুয়ো আইএএস দেবাঞ্জনের বিরুদ্ধে কোটি টাকারও বেশি জালিয়াতির অভিযোগ উঠল। ৯০ লাখ টাকা আত্মসাৎ করেছিল ভুয়ো টিকাকাণ্ডের নায়ক দেবাঞ্জন। ফ্রিতে টিকাদান করার মতো টাকা সে কোথায় পেয়েছিল, এ নিয়ে প্রথম থেকেই প্রশ্ন উঠছিল। এবার ফাঁস হল সেই…
Read More
জাল ভ্যাকসিন কান্ড ঘিরে উত্তাল কলকাতা

জাল ভ্যাকসিন কান্ড ঘিরে উত্তাল কলকাতা

করোনা সংক্রমণ রোধে একমাত্র উপায় টিকাকরণ। তাই টিকাকরণের ওপরেই সব চেয়ে বেশি প্রাধান্য দিচ্ছেন রাজ্য সরকার। এই পরিস্থিতিতে উঠে এল আরও এক চাঞ্চল্যকর তথ্য৷ ভুয়ো টিকা কাণ্ডে উত্তাল রাজ্য৷ খাস কলকাতায় রমমিয়ে চলছিল ভুয়ো ভ্যাকসিন কেন্দ্র। দক্ষিণ কলকাতার কসবা এলাকার ১০৭ নম্বর ওয়ার্ডের ভুয়ো ভ্যাকসিনেশন কাণ্ডে কলকাতার নিউমার্কেট থানায় ধৃত দেবাঞ্জন দেবের বিরুদ্ধে আগেই অভিযোগ দায়ের করা হয়েছে। টানা দশদিন ধরে কসবায় করোনার টিকাকরণ শিবিরের আয়োজন করেছিল দেবাঞ্জন দেব। দেবাঞ্জন দেবের দ্বারা চালানো টিকাকেন্দ্র আসল টিকা বলে কিছুই ছিল না। জলের সঙ্গে পাউডার মিশিয়ে সেগুলো মানুষের শরীরে পুশ করে দেওয়া হয়েছে মাত্র। তৃতীয়বার ক্ষমতায় আসার পর মমতা সরকারের সবথেকে বড়…
Read More
আবারও দুর্যোগের পূর্বাভাস এলো বাংলায়

আবারও দুর্যোগের পূর্বাভাস এলো বাংলায়

আবারও দুর্যোগের পূর্বাভাস রাজ্যে। অতি বৃষ্টির সাথে শুক্রবার ভরা কোটালের সতর্কতা। নদী ও সমুদ্রে বাড়তে পারে জলস্তর। দ্বিগুনের থেকেও বেশি হতে পারে এই জলস্তর। যশ বা ইয়াসের থেকেও ভয়াবহ জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে সাগরে। নবান্ন থেকে আসন্ন প্রাকৃতিক দুর্যোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানালেন, পরিস্থিতি মোকাবিলায় যতটা সম্ভব ব্যবস্থা নেওয়া হয়েছে। ভরা কোটালের ব্যাপারে সতর্ক করা হয়েছে জেলাগুলিকে। ইতিমধ্যেই বহু জেলায় বৃষ্টি শুরু হয়েছে। যেখানে বেশি বৃষ্টি হচ্ছে, সেখানকার জেলা শাসকদের সতর্ক করা হয়েছে। এদিকে ইয়াসের দাপটে উপকূলবর্তী এলাকায় ক্ষয়ক্ষতি হয়েছে। সেই ক্ষতি সামলে ওঠা যায়নি এখনও। এবার তার সঙ্গেই যুক্ত হচ্ছে ভরা কোটালের আতঙ্ক। উল্লেখ্য, বেশ কয়েকদিন…
Read More
পূর্বের ঘোষণা মতোই ছাত্র ছাত্রীদের প্রকল্পের সূচনা হল

পূর্বের ঘোষণা মতোই ছাত্র ছাত্রীদের প্রকল্পের সূচনা হল

একুশে বিধানসভা ভোটেই এই প্রকল্পের ঘোষণা হয়েছিল। ঘোষণা মতো এবার তা বাস্তবেও হল। অবশেষে ছাত্র - ছাত্রীরা পেতে চলেছেন সরকারি ক্রেডিট কার্ড। স্টুডেন্টস ক্রেডিট কার্ড প্রকল্প মন্ত্রিসভার অনুমোদন পেয়ে গিয়েছে। ৩০ জুন থেকেই চালু হবে এই প্রকল্প। বৃহস্পতিবার একটি সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে জানিয়েছেন একথা। ছাত্র ছাত্রীদের উচ্চশিক্ষার জন্য সরকারি ক্রেডিট কার্ডের ঘোষণা করেছিলেন মমতা। ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাবেন। তার জন্য কোনও গ্যারেন্টার লাগবে না। সরকার গ্যারেন্টার হবে। এই টাকায় স্নাতক, স্নাতকোত্তর, পেশাভিত্তিক পাঠ্যক্রম, ডিপ্লোমা পাঠ্যক্রম, ডক্টরাল এবং পোস্ট ডক্টরাল স্তরে গবেষণার খরচ চালানো যাবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে যাঁরা ১০ বছর বা তার বেশি সময়…
Read More
বিধিনিষেধ এর মাঝেই একাধিক স্টেশনে শুরু হল অবরোধ

বিধিনিষেধ এর মাঝেই একাধিক স্টেশনে শুরু হল অবরোধ

করোনা আবহে দীর্ঘদিন ধরে বন্ধ সব কিছু। রাজ্য সরকারের তরফে করোনার দৈনিক সংক্রমণ রোধে চলছে একাধিক বিধিনিষেধ। এর মাঝেই শুরু হল অবরোধ। বাংলায় করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রতিরোধে বন্ধ করা হয় লোকাল ট্রেন পরিষেবা। তাই এবার লোকাল ট্রেন চালুর দাবিতে ফের রেল অবরোধ যাত্রীদের। উত্তপ্ত হয়ে উঠল সোনারপুর স্টেশন। রেল অবরোধ ঘিরে মল্লিকপুর স্টেশনে ধুন্ধুমার। স্টাফ স্পেশ্যাল ট্রেন পৌঁছতেই তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন যাত্রীরা। লোকাল ট্রেন না চললে পেট চলবে না, এই দাবিতে বুধবার সকালে রেল অবরোধ করেছিল স্থানীয় মানুষ৷ বৃহস্পতিবার সকাল থেকে সোনারপুর, ঘুটিয়ারি শরিফ-সহ শিয়ালদহ দক্ষিণ শাখার একাধিক স্টেশনে রেল অবরোধ হয়। মল্লিকপুরে পুলিসের গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে…
Read More
সংক্রমণ রোধে টিকাকরণে বাচ্চার মায়েদের ওপর বেশি জোর দিচ্ছে রাজ্য

সংক্রমণ রোধে টিকাকরণে বাচ্চার মায়েদের ওপর বেশি জোর দিচ্ছে রাজ্য

ধীরে ধীরে অনেকটাই স্বাভাবিক হচ্ছে রাজ্যের করোনা পরিস্থিতি। স্বাভাবিক ছন্দে ফিরেছে বঙ্গবাসী। তবে এখনও করোনার আতঙ্ক কাটেনি। এই পরিস্থিতিতে তৃতীয় ঢেউ এর আশঙ্কা। এই ঢেউতে আক্রান্ত হতে পারে শিশুরাও, এমনটাই জানাচ্ছেন বিশেষজ্ঞদের একাংশ। তাই এবার জোর দেওয়া হচ্ছে ১২ বছর বয়সী শিশুদের মায়েদের টিকাকরণে অগ্রাধিকার করার। নবান্নে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, আগামী জুলাই মাসের মধ্যে সুপার স্প্রেডারদের টিকাকরণে জোর দেওয়া হচ্ছে। একই সঙ্গে শিশুদের চিকিৎসা জোর দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। এখনও পর্যন্ত ভ্যাকসিনের ২ কোটি ডোজ দিয়েছে রাজ্য সরকার। আগামীকাল থেকে ফের ৪ লক্ষ করে ভ্যাকসিন দেওয়া হবে। মমতা বলেন, 'জুলাই মাসের মধ্যে ৭০ লাখ ভ্যাকসিন…
Read More
তৃতীয় ঢেউয়ের আগে সবরকম সতর্কতা অবলম্বন করতে চাই রাজ্য সরকার

তৃতীয় ঢেউয়ের আগে সবরকম সতর্কতা অবলম্বন করতে চাই রাজ্য সরকার

করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত দেশ। প্রথম ঢেউয়ের থেকে দ্বিতীয় ঢেউয়ে আরও নাজেহাল হয়েছে দেশবাসী। রাজ্যেও তার প্রভাব পড়েছিল ভালোই। তবে এবার করোনার দ্বিতীয় ঢেউ সামলে ঘুরে দাঁড়াচ্ছে বাংলা। বিগত কয়েক সপ্তাহ ধরেই রাজ্যের করোনা ভাইরাস সংক্রমণ কিছুটা হলেও নিয়ন্ত্রণে এসেছে। তবে এই পরিস্থিতির ওপর আবার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা। এই কারণে রাজ্য সরকার এখন থেকেই প্রস্তুতি নিতে শুরু করেছে। আজ রাজ্যের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকের পর নবান্ন তরফে জানানো হয় ২৫০টি মাইক্রো কনটেনমেন্ট জোন তৈরি করা হয়েছে। রাজ্যে বাড়ানো হয়েছে ১০ হাজার জেনারেল বেড এবং ৩৫০ টি এসএনসিইউ। অনেক জেলায় একশোর নীচে নেমেছে কেস। সার্বিকভাবে রাজ্যে…
Read More
কলকাতার পরিবহন ব্যবস্থায় নয়া উদ্যোগ

কলকাতার পরিবহন ব্যবস্থায় নয়া উদ্যোগ

দেশের সর্বত্র পেট্রল-ডিজেল অগ্নিমূল্য। একই ছবি দেখা যাচ্ছে রাজ্যের কলকাতাতেও। নাভিঃশ্বাস ফেলছে বঙ্গবাসী। ফল ভুগতে হচ্ছে আমজনতাকে। এই সমস্যার সমাধান করতে এগিয়ে এল পরিবহণ দপ্তর। কিছুদিনের মধ্যেই রাজ্যে ছুটবে সিএনজি চালিত বাস। এতে ভাড়া বৃদ্ধির সমস্যা কমবে, আশাবাদী ফিরহাদ হাকিম। সিএনজি চালিত বাস পথে নামলে দূষণ তো কমবেই পাশাপাশি টিকিটের অস্বাভাবিক দাম বৃদ্ধিও রোখা যাবে বলে আশাবাদী মন্ত্রী। জানা গিয়েছে, সোমবার বেঙ্গল গ্যাস কোম্পানির সঙ্গে বৈঠকে বসে পরিবহণ দপ্তরের আধিকারিকরা। নেতৃ্ত্বে ছিলেন পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম। এবিষয়ে ফিরহাদ হাকিম বলেন, ”পরিবহণ দপ্তরের সঙ্গে বেঙ্গল গ্যাস কোম্পানির মউ স্বাক্ষরিত হয়েছে। অবিলম্বে কলকাতা পুরসভা ও সংলগ্ন এলাকার বাস ডিপোগুলিতে সিএনজি সাপ্লাইয়ের কাজ…
Read More
কালীঘাট মন্দির খোলার সিদ্ধান্ত নেওয়া হল আজ থেকে

কালীঘাট মন্দির খোলার সিদ্ধান্ত নেওয়া হল আজ থেকে

রাজ্যের করোনা সংক্রমণ নিম্নমুখী। তাই এবার ধীরে ধীরে লকডাউন নিয়ম শিথিল হচ্ছে কিছুটা। এই পরিস্থিতিতে খুলে গেল কালীঘাট মন্দির। আজ মঙ্গলবার থেকে খুলে গেল কালীঘাট মন্দিরের দরজা। সোমবার রাতে কালীঘাট টেম্পল কমিটি সিদ্ধান্ত নেয়, সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভক্ত এবং জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে মন্দির। যদিও মন্দির খুললেও একাধিক নিয়ম বিধি থাকছে। মন্দিরের গর্ভগৃহে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। গর্ভগৃহে প্রবেশে নিষেধাজ্ঞা জারি থাকবে আপাতত। এর পাশাপাশি একাধিক নিয়মও রাখা হয়েছে। তবে করোনা সংক্রমণের কারণে আজ ভক্তদের ভিড় একেবারেই লক্ষ্য করা যায়নি দক্ষিণ কলকাতার এই সতীপীঠে। কোভিড সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের কারণে গত ১৭ মে থেকে কড়া…
Read More