India

কেন্দ্রের তরফে জেট ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হলো গৌতম আদানিকে

কেন্দ্রের তরফে জেট ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হলো গৌতম আদানিকে

বিগত বেশ কিছুটা সময় ধরে বাড়তে বাড়তে সবার শিখরে পৌঁছেছে তার ধনসম্পত্তি। এই মুহূর্তে তিনি আম্বানি কিংবা রতন টাটার মত শিল্পপতিদের ছাপিয়ে দেশের তো বটেই বিশ্বের অন্যতম সেরা শিল্পপতি। ধনসম্পত্তির দিক থেকে দিন কয়েক আগেই তিনি টপকে গিয়েছেন বিল গেটসকে। বিগত কয়েক বছরে ভারতীয় বাণিজ্যে তাঁর প্রভাব প্রতিপত্তি অনেকটাই বৃদ্ধি পেয়েছে। আর তাই বিশ্বের সেরা ধনী ব্যক্তিদের তালিকার একেবারে প্রথম সারিতে থাকা গৌতম আদানিকে এবার বিশেষ গুরুত্ব দিল কেন্দ্রীয় সরকার। তাঁকে দেওয়া হল জেড ক্যাটাগরির নিরাপত্তা। জানা গিয়েছে এখন থেকে সিআরপিএফ কমান্ডোর একটি বিশেষ দল শিল্পপতি এবং তাঁর বাসভবনের নিরাপত্তার দায়িত্বে থাকবেন। দেশ তথা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই ধনকুবেরের নিরাপত্তাতে…
Read More
ভারতের ওপর চাপ বাড়াতে পাকিস্তানকে সেনা পাঠাচ্ছে ড্রাগনের দেশ

ভারতের ওপর চাপ বাড়াতে পাকিস্তানকে সেনা পাঠাচ্ছে ড্রাগনের দেশ

চলতে থাকা রাশিয়া ইউক্রেনের যুদ্ধের মাঝেই উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হচ্ছে ভারত চীনের মাঝে৷ ইতিমধ্যেই নয়াদিল্লির উদ্বেগ বাড়িয়ে শ্রীলঙ্কার বন্দরে নোঙর করেছে চিনা নজরদারি জাহাজ৷ এরই মধ্যে ভারতকে চাপে ফেলতে নয়া ছক কষল শি জিনপিং-এর দেশ৷ পাকিস্তানে সেনা মোতায়েন করতে চলেছে বেজিং৷  জঙ্গি হামলায় জেরবার পাকিস্তানে সেনা মোতায়েনের জন্য দীর্ঘ দিন ধরেই ইসলামাবাদের উপর চাপ সৃষ্টি করছিল বেজিং৷ সূত্রের খবর, লালফৌজকে নাকি পাকিস্তানে আসার অনুমতি দিয়েছে রাওলপিন্ডির সেনা হেড কোয়ার্টার৷ শুধু তাই নয়, পিএলএ-কে পাকিস্তানের মাটিতে সেনা চৌকি তৈরির অনুমতি দেওয়া হবে বলেও জানা গিয়েছে৷   পাকিস্তানের ঠিক কোথায় সেনা মোতায়েন করবে বেজিং? সূত্রের খবর, মূলত পাক-আফগান সীমান্তে নিযুক্ত করা হবে লালফৌজকে৷…
Read More
একগুচ্ছ বার্তা নতুন রাষ্ট্রপতির তরফে

একগুচ্ছ বার্তা নতুন রাষ্ট্রপতির তরফে

সদ্য মাত্রই দেশের নতুন রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হয়ে ওই পদে বসেছেন দ্রৌপদী মুর্মু। এর পরেই ৭৬তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখলেন দেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এদিন রাষ্ট্রপতি ভবন থেকে দেশ তথা দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখেন রাষ্ট্রপতি। এদিন বক্তব্যের শুরুতেই দেশ তথা দেশবাসীকে অভিনন্দন জানিয়ে মুর্মু বলেন, 'এই স্মরণীয় মুহূর্তে আপনাদের কাছে বক্তব্য রাখার সুযোগ পেয়ে আমি আনন্দিত। একটি স্বাধীন জাতি হিসেবে ভারত ৭৫তম বর্ষ অতিক্রম করছে।“   তিনি আরো বলেন, “১৪ আগস্ট দিনটি, দেশভাগের ভয়ঙ্কর স্মৃতিচারণা’র দিন হিসেবে পালন করা হয় জনগণের মধ্যে সামাজিক ঐক্য, সম্প্রীতি ও ক্ষমতায়ন প্রসারের লক্ষ্যে। আগামীকাল হল এমন একটি দিন যখন ঔপনিবেশিক…
Read More
মহারাষ্ট্র সরকারের তরফে সরকারি কর্মচারীদের জন্য নতুন নিয়ম

মহারাষ্ট্র সরকারের তরফে সরকারি কর্মচারীদের জন্য নতুন নিয়ম

গতকাল অর্থাৎ সোমবার ছিল দেশের ৭৫তম স্বাধীনতা দিবস। এই উপলক্ষে নতুন নিয়ম। ফোন ধরে আর 'হ্যালো' বলতে পারবেন না রাজ্য সরকারি কর্মচারীরা। হ্যালোর পরিবর্তে বলতে হবে 'বন্দে মাতরম'। স্বাধীনতা দিবসের প্রাক্কালে সরকারি কর্মচারীদের জন্য এমনই নতুন নিয়ম চালু করল মহারাষ্ট্র সরকার। মহারাষ্ট্রের নতুন সংস্কৃতি মন্ত্রী সুধীর মুঙ্গান্তিওয়ার সম্প্রতি জানিয়েছেন বিশেষ এই নিয়মের কথা। এই প্রসঙ্গে বিবৃতি দিয়ে তিনি জানান, এরপর থেকে রাজ্যের সমস্ত সরকারি কর্মচারীকে ফোন ধরেই বলতে হবে, 'বান্দে মাতরম, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি।' জানা যাচ্ছে মহারাষ্ট্র সরকারের নতুন এই কর্মসূচি আগামী বছরের ২৬ জানুয়ারি অর্থাৎ ২০২৩-এর প্রজাতন্ত্র দিবসের দিন পর্যন্ত চলবে। স্বাধীনতার ৭৫তম পূর্তি উপলক্ষে মহারাষ্ট্রের সরকারি কর্মীদের জন্য…
Read More
না ফেরার দেশে শেয়ার বাজারের ‘বিগ বুল’

না ফেরার দেশে শেয়ার বাজারের ‘বিগ বুল’

আচমকাই না ফেরার দেশে তিনি। প্রয়াত ভারতের অন্যতম জনপ্রিয় ধনকুবের তথা শেয়ার বাজারের 'নির্ভুল বিনিয়োগকর্তা' রাকেশ ঝুনঝুনওয়ালা। মুম্বইয়ের নিজস্ব বাসভবনেই জীবনাবসান হয় রাকেশের। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। খবর অনুযায়ী, মুম্বইয়ের ব্রিজ ক্যানডি হাসপাতালে অসুস্থ রাকেশকে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তাঁর একাধিক শারীরিক সমস্যা থাকলেও হার্ট অ্যাটাকেই রাকেশের মৃত্যু হয়েছে, হাসপাতাল সূত্রে খবর এমনটাই। উল্লেখ্য রাকেশ ঝুনঝুনওয়ালা শেয়ারবাজারের 'দ্য বিগ বুল' নামে পরিচিত। কারণ শেয়ারবাজারের বিনিয়োগে কখনো কোনও ভুল হত না তাঁর। জুতো সংস্থা থেকে নিজস্ব বিমান সংস্থা 'আকাশা' সর্বক্ষেত্রেই রাকেশ ঝুনঝুনওয়ালার বিচরণ ছিল অবাধ। তাঁ র শেয়ারবাজারে বিনিয়োগ করে লাভ এবং সম্পত্তির পরিমাণের জন্য তাকে বলা হত ভারতের 'ওয়ারেন বাফে'। এমনকি করোনার সময়…
Read More
নমোর আহ্বানে ব্যাপক সাড়া, এক কোটিরও বেশি জাতীয় পতাকা বিক্রি

নমোর আহ্বানে ব্যাপক সাড়া, এক কোটিরও বেশি জাতীয় পতাকা বিক্রি

স্বাধীনতা দিবসের বাকি মাত্র আর দুদিন, তার পরেই দেশজুড়ে পালিত হতে চলেছে স্বাধীনতার ৭৫ তম বর্ষপূর্তি। ইতিমধ্যেই স্বাধীনতার ৭৫ তম বছর উপলক্ষে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে দেশবাসীর মধ্যেকার দেশপ্রেমকে উদ্বুদ্ধ করতে নেওয়া হয়েছে একাধিক কর্মসূচি। তার মধ্যে অন্যতম হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 'হর ঘর তিরঙ্গা' ক্যাম্পেইন। প্রসঙ্গত জুলাই মাসের শেষ রবিবার প্রধানমন্ত্রীর 'মন কি বাত' অনুষ্ঠানে তিনি এই 'হর ঘর তিরঙ্গা'র কথা ঘোষণা করেন, যেখানে প্রধানমন্ত্রী প্রত্যেক দেশবাসীকে স্বাধীনতার অন্তত তিন দিন আগে নিজ নিজ বাড়ি, অফিস কিংবা যে কোন প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করার আহ্বান জানান। সেক্ষেত্রে দেশবাসীরা যাতে সহজেই জাতীয় পতাকা পেতে পারেন তার জন্য ভারতীয় ডাক বিভাগে তরফ থেকেও শুরু হয় জাতীয় পতাকা বিক্রি।…
Read More
বড় সাফল্য, তিন জঙ্গি নিহত রাজৌরির সেনা চৌকিতে

বড় সাফল্য, তিন জঙ্গি নিহত রাজৌরির সেনা চৌকিতে

স্বাধীনতা দিবসের আগে আবারো এক সাফল্য পেল দেশ। খতম হলো তিন জঙ্গি। জম্মু ও কাশ্মীরের সেনাচৌকি-তে জঙ্গি হামলা। বৃহস্পতিবার সকালে রাজৌরির নিয়ন্ত্রণরেখার (এলওসি)-র কাছে হামলা চালায় জঙ্গিরা৷ নিহত তিন সেনা জওয়ান। আহত হয়েছেন আরও তিনজন। সেনার পাল্টা গুলিতে খতম তিন জঙ্গি। রাজৌরি শহর থেকে ২৫ কিলোমিটার দূরে পরগল এলাকার ওই সেনা চৌকিতে একটি কোম্পানি মোতায়েন ছিল। সেনারা যখন চৌকিতে উপস্থিত ছিলেন, তখনই হামলা চালানো হয়। গোলাগুলির পরেই পাহাড়-জঙ্গলে ঘেরা ওই এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছে বাহিনী। এক সেনা কর্তা বলেন, ‘‘আশপাশের এলাকায় আরও কয়েক জন অনুপ্রবেশকারী জঙ্গি লুকিয়ে রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।’’  সেনা সূত্রের খবর, এলওসি লাগোয়া ওই সেনা চৌকিতে হামলাকারী…
Read More
এবার আদালতের নির্দেশে বড় স্বস্তি পেল বিজেপি নেত্রী

এবার আদালতের নির্দেশে বড় স্বস্তি পেল বিজেপি নেত্রী

চলতি বছরেই এক বিতর্কিত মন্তব্যের জেরে উত্তাল হয়েছিল গোটা দেশ। এই পরিস্থিতিতে আরও একবার বিজেপির বিতর্কিত নেত্রী নুপুর শর্মাকে বড়সড় স্বস্তি দিল দেশের শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের তরফ থেকে জানানো হয়েছে, বিজেপি নেত্রী নুপুর শর্মার বিরুদ্ধে এখনও পর্যন্ত দেশের বিভিন্ন রাজ্যে যত এফআইআর দায়ের করা হয়েছে তা সমস্ত একত্রিত করে দিল্লি পুলিশকে হস্তান্তর করতে হবে। এই সমস্ত এফআইআরগুলি এরপর দিল্লি পুলিশই দেখভাল করবে এবং সেগুলি তদন্তের দায়িত্বও তাঁদেরই, বুধবার এমনটাই জানাল শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জেবি পর্দিওয়ালার ডিভিশন বেঞ্চ বিতর্কিত এই নেত্রীর বিরুদ্ধে পশ্চিমবঙ্গসহ দেশের বিভিন্ন রাজ্যের দায়ের হওয়া সমস্ত এফআইআরগুলি দিল্লি পুলিশের কাছে স্থানান্তরের নির্দেশ দিয়েছে। এর সঙ্গেই আদালতের তরফ থেকে স্পষ্ট ভাবে জানিয়ে দেওয়া হয়েছে, তদন্ত…
Read More
স্বাধীনতা দিবসের আগে বেড়ে চলেছে একের পর এক নাশকতার ছক

স্বাধীনতা দিবসের আগে বেড়ে চলেছে একের পর এক নাশকতার ছক

অপেক্ষা আর মাত্র পাঁচ দিনের, তার পরেই পরেই স্বাধীনতা দিবস। দেখতে দেখতে এই বছর ভারতের স্বাধীনতা দিবস পদার্পণ করছে ৭৫তম বর্ষে। আর তাই দেশের ৭৫ তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠান অন্যবারের তুলনায় আরো জাঁকজমকভাবে উদযাপন করতে ইতিমধ্যেই সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে একাধিক কর্মসূচির কথা। এর মধ্যেই সামনে এল জম্মু ও কাশ্মীরে ভয়াবহ জঙ্গি হামলার ছক। জানা যাচ্ছে বুধবার সকালে জম্মু-কাশ্মীরের পুলওয়ামা থেকে উদ্ধার হয়েছে প্রায় ৩০ কেজির বিস্ফোরক। নিরাপত্তারক্ষীদের তৎপরতায় স্বাধীনতা দিবসের প্রাক্কালে অল্পের জন্য এড়ানো গেল ভয়াবহ আরও এক জঙ্গি হামলার পুনরাবৃত্তি। কাশ্মীর পুলিশ সূত্রে খবর, দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার সার্কুলার রোড সংলগ্ন এলাকা থেকে উদ্ধার হয়েছে ওই বিপুল পরিমাণ বিস্ফোরক।…
Read More
সংস্থার তরফে বড় ঘোষণা, ভারতেই তৈরি হবে iPhone-এর নতুন সিরিজ

সংস্থার তরফে বড় ঘোষণা, ভারতেই তৈরি হবে iPhone-এর নতুন সিরিজ

ভারত ও চীনের মাঝে বরাবরই তিক্ততার সম্পর্ক। এই ভারত চীনের তিতিক্ততার সম্পর্কের মাঝেই বড় ঘোষণা। মোবাইলপ্রেমীদের কাছে পছন্দের তালিকায় একদম প্ৰথমসারিতে থাকে Apple-এর iPhone। পাশাপাশি, এই ফোনের নতুন নতুন মডেলকে ঘিরেও আগ্রহ থাকে তুঙ্গে। এমতাবস্থায়, আগামী সেপ্টেম্বরেই লঞ্চ হবে নতুন iPhone 14 সিরিজ। যার মধ্যে থাকছে মোট ৪ টি নতুন ফোন। সেগুলি হল iPhone 14, iPhone 14 Max, iPhone 14 Pro ও iPhone 14 Pro Max। তবে, এবার এই সংস্থার আরও একটি বড় খবর সম্প্রতি সামনে এসেছে। জানা গিয়েছে, এবার iPhone-এর নতুন সিরিজের ফোন তৈরি হবে ভারতেই! মূলত, iPhone উৎপাদনের কাজে Apple -কে সাহায্য করে Foxconn নামক সংস্থা। এতদিন যাবৎ…
Read More