India

ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ, গ্রেপ্তার শিক্ষক

ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ, গ্রেপ্তার শিক্ষক

ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে জলপাইগুড়ি শহরের এক স্কুলের সঙ্গীত শিক্ষককে গ্রেপ্তার করল পুলিশ। বেশ কিছুদিন ধরেই ফোনে অভিযুক্ত শিক্ষক দ্বাদশ শ্রেণীর ওই ছাত্রীকে কু প্রস্তাব দেওয়ার পাশাপাশি অশ্লীল ম্যাসেজ পাঠাত বলে অভিযোগ। বিষয়টি স্কুল কর্তৃপক্ষের নজরে আনে ছাত্রী ও তার পরিবার। স্কুল কর্তৃপক্ষ পুলিশে অভিযোগ দায়ের করতেই সোমবার রাতে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার তাকে আদালতে হাজির করা হবে বলে পুলিশ জানিয়েছে।
Read More
জাতীয় পাওয়ার লিফটিং প্রতিযোগিতায় প্রতিযোগী এবার শিলিগুড়ির ৭ খেলোয়াড়

জাতীয় পাওয়ার লিফটিং প্রতিযোগিতায় প্রতিযোগী এবার শিলিগুড়ির ৭ খেলোয়াড়

জাতীয় পাওয়ার লিফটিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন শিলিগুড়ির ৭ কৃতি খেলোয়াড়। ২২শে সেপ্টেম্বর থেকে ২৪শে সেপ্টেম্বর পর্যন্ত দিল্লির টাকাটোরা স্টেডিয়ামে ন্যাশনাল স্পোর্টস ফেডারেশন পরিচালিত অল ইন্ডিয়া পোয়ারলিফটিং চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ কলছেন শিলিগুড়ির ৭ কৃতি খেলোয়াড়। এদের মধ্যে শিলিগুড়ি ও পার্শ্ববর্তী অঞ্চলের মোট ৭ জন দার্জিলিং জেলা থেকে অংশ নেবেন। আগামী ২১শে সেপ্টেম্বর পুরো দল দিল্লির উদ্দেশ্যে রওনা হবার আগে সাংবাদিকদের মুখোমুখি হন দার্জিলিং জেলার দুবারের জাতীয় চ‍্যাম্পিয়ন নীহাররঞ্জন ঘোষ।নীহারবাবু সাংবাদিকদের জানান, পূজা শীল, বিশাল ছেত্রীদের মতো একঝাঁক উঠতি খেলোয়াড় এবার প্রথম অংশ নিচ্ছেন এত বড়ো মাপের প্রতিযোগিতায়।
Read More
বিশেষভাবে সক্ষম শিশুদের নতুন জীবন দিয়ে লক্ষ্মীকান্ত রায় পাচ্ছেন বঙ্গ গৌরব সম্মান

বিশেষভাবে সক্ষম শিশুদের নতুন জীবন দিয়ে লক্ষ্মীকান্ত রায় পাচ্ছেন বঙ্গ গৌরব সম্মান

বঙ্গ গৌরব সম্মান ২০২২ পাচ্ছেন ডুয়ার্সের ফালাকাটা ব্লকের ধনীরামপুর ২নং গ্রাম পঞ্চায়েতের খগেনহাটের সমাজসেবী লক্ষ্মীকান্ত রায়। বিশেষভাবে সক্ষম শিশু ও কিশোরদের পড়াশোনা, খেলাধুলো এবং সমাজসেবায় গুরুত্বপূর্ণ অবদানের জন্যই  বঙ্গ গৌরব সম্মান ২০২২ পেতে চলেছেন তিনি। গতকাল ১৮ই সেপ্টেম্বর কলকাতায় ওয়ার্ল্ড বুক অফ স্টার রেকর্ড নামের প্রকাশনা ও সমাজ উন্নয়নমূলক সংস্থার তরফে তাঁকে এই পুরস্কৃত করা হয়েছে। জানা গিয়েছে, কোচবিহার, আলিপুরদুয়ার  এবং জলপাইগুড়ি জেলার বিশেষ চাহিদা সম্পন্ন প্রায় ৩০০ জন ছাত্রছাত্রীকে স্কুলমুখী করেছেন তিনি। উচ্চশিক্ষা লাভ সহ বিশেষভাবে সক্ষম ৫ জনকে কারিগরী শিক্ষায় শিক্ষিত করে তুলছেন। তাঁর বঙ্গ গৌরব সন্মানে খুশি খগেনহাট সহ গোটা জেলার মানুষ। এদিন লক্ষ্মীকান্ত বাবু বলেন, "আমি…
Read More
আশঙ্কার পরিস্থিতিতে খুশির খবর, বাজারে আসতে চলেছে ডেঙ্গির টিকা

আশঙ্কার পরিস্থিতিতে খুশির খবর, বাজারে আসতে চলেছে ডেঙ্গির টিকা

এখনও কমেনি করোনাভাইরাসের চোখরাঙানি৷ বিশ্বজুড়ে এখনও রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছে করোনা মহামারীর সংক্রামক ভাইরাস। এরই মধ্যে আবার নতুন করে উদ্বেগ বাড়িয়েছে ডেঙ্গু। ডেঙ্গুর বাড়বাড়ন্ত স্বাভাবিকভাবেই চিন্তা বাড়িয়েছে। এই আবহের মধ্যেই আশার খবর। দেশে ডেঙ্গির ভ্যাকসিনের প্রথম পর্যায়ের ট্রায়ালের অনুমতি পেয়েছে এক সংস্থা। অনুমান করা হচ্ছে, আগামী দু'বছরের মধ্য এই টিকা বাজারে চলে আসবে। শেষ পাওয়া তথ্য বলছে, শুধু বাংলায় গত কয়েক ঘণ্টায় নতুন করে ৫৩৭ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। ডেঙ্গি আক্রান্ত হয়ে এখনও পর্যন্ত ৪৮৫ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলেও স্বাস্থ্য ভবন সূত্রে খবর। একাধিক রাজ্যেও এই রোগের বাড়বাড়ন্ত দেখা দিয়েছে। তাই ভ্যাকসিনের খবর যে খুশির বার্তা দিচ্ছে তা বলাই বাহুল্য। জানা…
Read More
শিলিগুড়ি জেলা হাসপাতালের উন্নয়নে উপযুক্ত জায়গার পরিদর্শনে চেয়ারম্যান

শিলিগুড়ি জেলা হাসপাতালের উন্নয়নে উপযুক্ত জায়গার পরিদর্শনে চেয়ারম্যান

শিলিগুড়ি জেলা হাসপাতালে আরও উন্নত মানের পানীয় জল ও ব্যবহারের যোগ্য জল সরবরাহের সংযোগ স্থাপন প্রক্রিয়া এবং হাসপাতাল চত্বরে 'মা ক্যান্টিন' স্থাপন করতে উপযুক্ত জায়গা পরিদর্শন করলেন শিলিগুড়ি জেলা হাসপাতালের চেয়ারম্যান গৌতম দেব। উল্লেখিত প্রকল্প সমূহ দ্রুত বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান তিনি। হাসপাতালের সুপার ডঃ চন্দন ঘোষকে সঙ্গে নিয়ে সমস্ত কাজ খতিয়ে দেখেন মেয়র। গৌতম দেব জানান, রোগীদের সঠিক চিকিৎসা ও হাসপাতালের পরিকাঠামো সঠিক করতে অতি শীঘ্র নতুন ডাক্তার যুক্ত হচ্ছে হাসপাতালে। শিলিগুড়ি জেলা হাসপাতাল রাজ‍্যের মধ্যে দৃষ্টান্ত স্থাপন করে পুরস্কার অর্জন করেছে। রাজ‍্য সরকারের স্বাস্থ্য দপ্তরের উদ্দ‍্যোগে নানান উন্নয়ন করা হচ্ছে হাসপাতালের। পাশাপাশি পুরস্কারের…
Read More
বৃষ্টি চলছে মুষলধারে, তবুও খামতি পড়ল না জলপাইগুড়ির বিশ্বকর্মা পুজোয়

বৃষ্টি চলছে মুষলধারে, তবুও খামতি পড়ল না জলপাইগুড়ির বিশ্বকর্মা পুজোয়

বৃষ্টি‌কে উপেক্ষা করেই জলপাইগুড়ি‌তে অনুষ্ঠিত হল দেব শিল্পীর পুজো। জলপাইগুড়ি শহর জুড়ে বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি যানবাহন সংস্থা ও কলকারখানায় অনুষ্ঠিত হলো বিশ্বকর্মা‌র পুজো। পৃথিবীর প্রথম ইঞ্জিনিয়ার ও দেবতাদের শিল্পী বলা হয় বিশ্বকর্মাকে। আগে সেই প্রকারে ধুমধাম করে পুজো না করা হলেও এই দেবতার পুজোতে এখন কোথাও কোথাও থিমের আয়োজন করতে দেখা যায়। অনেকের বাড়িতে ও মূলত কলকারখানায় বিশ্বকর্মা‌র পুজো হয়ে থাকে। শনিবার সকাল থেকেই বৃষ্টি পড়ছে জলপাইগুড়ি সহ পার্শ্ববর্তী এলাকায়। তবে বৃষ্টি‌কে উপেক্ষা করেই গৃহস্থের বাড়িগুলোতে পুজো অনুষ্ঠিত হয়েছে এদিন। পুরোহিতের উপস্থিতিতে পুজো সম্পন্ন হয়েছে সর্বত্র। বাড়িতে বিভিন্ন যানবাহনের পুজো দিয়েছেন অনেকে।
Read More
তপশিলি জাতির অন্তর্ভুক্ত করার আর্জি গোর্খাদের

তপশিলি জাতির অন্তর্ভুক্ত করার আর্জি গোর্খাদের

গোর্খাদের তপশিলি উপজাতি সম্প্রদায়ে অন্তর্ভুক্ত করার দাবি তোলা হয় শুক্রবার। একসময় তপশিলি উপজাতি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত থাকা সত্ত্বেও পরবর্তীতে তা থেকে বাদ দেওয়া হয় গোর্খাদের। তাই গোর্খাদের পুনরায় তপশিলি উপজাতি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করা হোক বলে দাবি জানালেন কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুকান্ত শর্মা। শুক্রবার বিধানসভায় তিনি বলেন, "অনেকে আমাদের বিদেশি বলে অভিভূত করে। এক কোটির বেশি গোর্খা জাতি রয়েছে ভারতে। বিদেশি শব্দ শুনতে অসম্মানে লাগে। তপশিলি উপজাতি স্ট্যাটাস ফিরিয়ে দেওয়া হোক।"
Read More
নবান্ন অভিযানে গ্রেপ্তারের অভিযোগে বিক্ষোভ ইসলামপুরে

নবান্ন অভিযানে গ্রেপ্তারের অভিযোগে বিক্ষোভ ইসলামপুরে

সারা রাজ্যের সাথে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানায় অবস্থান-বিক্ষোভে বসল ভারতীয় জনতা পার্টির। এদিন ভারতীয় জনতা পার্টির ইসলামপুর মন্ডল কমিটির পক্ষ থেকে একটি সমাবেশ পার্টি অফিস থেকে বের হয়ে ইসলামপুর থানায় এসে বিক্ষোভ দেখায়। সেখানে একাধিক নেতা তাদের বক্তব্য রাখেন। বিজেপির নেতৃত্বরা জানান, নবান্ন অভিযানে তাদের একাধিক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে, তারই প্রতিবাদ জানিয়ে এদিন বিক্ষোভ দেখান।
Read More
চলতি সপ্তাহে শেষেই ব্রিটেন যাচ্ছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

চলতি সপ্তাহে শেষেই ব্রিটেন যাচ্ছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

ব্রিটেনের আকাশে কালো মেঘের ঘনঘটা, সমাপ্তি প্রায় এক যুগের। রানি দ্বিতীয় এলিজাবেথ প্রয়াত। তাঁর উত্তরাধিকার হিসাবে ব্রিটেনের মসনদে বসলেন প্রিন্স চার্লস। রীতি অনুসারে, রানির মৃত্যুর ২৪ ঘণ্টার মধ্যেই তিনি রাজা হিসাবে শপথ গ্রহণ করলেন। এখন থেকে তিনি কিং চার্লস। এই পরিস্থিতিতে আগামী সোমবার ব্রিটেনের প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য৷ তাঁকে শেষ বিদায় জানাতে ব্রিটেনে যাচ্ছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বিদেশ মন্ত্রকের তরফে এ কথা জানানো হয়েছে৷ আগামী শনিবারই লন্ডনে পৌঁছে যাবেন তিনি। বিদেশ মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, ‘‘রানি দ্বিতীয় এলিজাবেথের রাজত্বকালে গত ৭০ বছরে ভারত ও ব্রিটেনের মধ্যে নিবিড় সম্পর্ক স্থাপিত হয়েছে। ভারতের তরফে প্রয়াত রানির প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে…
Read More
মালদায় স্কুলছুট পড়ুয়াদের স্কুলে ফেরাতে বৈঠক

মালদায় স্কুলছুট পড়ুয়াদের স্কুলে ফেরাতে বৈঠক

মালদা জেলার শূন্য থেকে আঠারো বছর বয়সী ছেলেমেয়েদের তথ্য সংগ্রহের প্রক্রিয়া নিয়ে বৈঠক আয়োজিত হল জেলা প্রশাসনিক ভবনে। পুজোর পর থেকে সমস্ত তথ্য সংগ্রহের কাজ শুরু হবে। এই তথ্য সংগ্রহের মাধ্যমে জেলার ছাত্রছাত্রীদের বর্তমান অবস্থা খতিয়ে দেখবে জেলা প্রশাসন। তথ্যের ভিত্তিতে স্কুলছুট পড়ুয়াদের স্কুলে ফেরাতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে জেলা প্রশাসনের তরফে। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন সৌম্য ঘোষ, জেলা শিক্ষা দপ্তরের আধিকারিক সহ অন্যান্য আধিকারিকেরা।
Read More