01
Nov
জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। মধ্যপ্রদেশের খাজুরাহোতে ভারতের বায়ুসেনার ক্ষমতা বৃদ্ধির একটি বড় প্রকল্প বাস্তবায়ন হতে চলেছে। প্রায় এক হাজার একর জায়গায় তৈরি হবে দেশের অন্যতম বৃহৎ এয়ারবেস — যে পরিকল্পনাটি বাস্তবায়িত হলেই বায়ুসেনার কৌশলগত অপারেশন এবং দ্রুত মোতায়েনের ক্ষমতা একধাক্কায় বাড়বে বলে প্রতিরক্ষা মহল আশাবাদী। স্থানীয় ও কেন্দ্রীয় সূত্রে জানা গেছে, নতুন এই ঘাঁটি ‘স্ট্রাইক হাব’ হিসেবে গড়ে তোলা হবে; এতে আধুনিক রানওয়ে, হ্যাঙ্গার, জ্বালানি সাপোর্ট ও রিফুয়েলিং স্ট্যান্ডসহ পূর্ণাঙ্গ অপারেশনাল সুবিধা থাকবে। ঘাঁটিটি ভারতের যে ভৌগোলিক অবস্থানে তৈরি হচ্ছে, তা কৌশলগতভাবে লাভজনক—এখান থেকে পূর্ব, পশ্চিম ও উত্তর দিকগুলোতে দ্রুত…
