India

নতুন করে আবার বাড়ানো হলো দুধের দাম

নতুন করে আবার বাড়ানো হলো দুধের দাম

নতুন বছর শুরতেই আবার চাপ বাড়লো মধ্যবিত্তদের ওপর। আরও একবার বাড়ানো হলো দুধের দাম। লিটার প্রতি ৩ টাকা বাড়ছে আমূল ব্র্যান্ডের দুধের দাম৷ গুজরাত কোঅপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন দুধের দাম বাড়ার কথা ঘোষণা করেছে। আজ, থেকেই কার্যকর হবে নয়া দাম৷ গুজরাট ছাড়া বাকি সব রাজ্যেই এখন থেকে বেশি টাকা দিয়ে দুধ কিনতে হবে ক্রেতাদের। ৫০০ মিলিলিটার আমূল তাজার দাম হল ২৭ টাকা। ৫০০ মিলি আমূল কাউ মিল্কের দাম পড়বে ২৮ টাকা এবং ৫০০ মিলি আমূল এ২ বাফেলো মিল্ক এখন মিলবে ৩৫ টাকায়। আমূলের ম্যানেজিং ডিরেক্টর জয়েন মেহতা জানান, গুজরাতে আমূল দুধের দাম বাড়ছে না। গুজরাট ছাড়া দিল্লি, মুম্বই ও কলকাতার বাজারে লিটার প্রতি ৩ টাকা করে দুধের দাম…
Read More
সুরক্ষিত আছে আমজনতার সঞ্চিত টাকা, বার্তা অর্থমন্ত্রীর

সুরক্ষিত আছে আমজনতার সঞ্চিত টাকা, বার্তা অর্থমন্ত্রীর

সম্প্রতি প্রকাশিত এক রিপোর্টকে কেন্দ্র করে তোলপাড় হয়েছে দেশ। সাধারণ মানুষ নিজেদের সঞ্চয় নিয়ে চিন্তিত আদানি গোষ্ঠীর ইস্যু নিয়ে। ইতিমধ্যে রিজার্ভ ব্যাঙ্ক, এলআইসি কর্তৃপক্ষ নিজেদের মতো করে বিবৃতি দিয়ে জানিয়েছে যে সকলের অর্থ সুরক্ষিত আছে। এর মাঝে কেন্দ্রের তরফ থেকে আশ্বাস আম জনতাকে আরও বেশি চিন্তামুক্ত করেছে। আদানি কাণ্ড নিয়ে মুখ খুলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এলআইসি, এসবিআই-এর মতো বড় ঋণদাতাদের আদানি গোষ্ঠীকে দেওয়া ঋণ সীমা ছাড়ায়নি। সকলকে আশ্বাস দিয়ে এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তাঁর কথায়, আদানি গোষ্ঠীর বিপর্যয়ের জন্য দুই প্রধান আর্থিক সহায়ক এলআইসি এবং এসবিআই নিয়ে বিপদের সম্ভাবনা নেই। সকলের টাকা সুরক্ষিত আছে বলেই দাবি তাঁর।…
Read More
রাজ্যপালের আগমনকে ঘিরে উৎসবের আমেজ কোচবিহারে

রাজ্যপালের আগমনকে ঘিরে উৎসবের আমেজ কোচবিহারে

সত্তরের দশকে তিনি ছিলেন রাষ্ট্রায়ত্ত্ব স্টেট ব‍্যাঙ্কের জলপাইগুড়ি জেলা শাখার অফিসার। কর্মসূত্রে তখন তিনি ছিলেন জলপাইগুড়ি শহরের বাসিন্দা। সেই সুবাদে জলপাইগুড়ি শহরে এসে প্রাচীনতম এই ব‍্যাঙ্ক ভবন পরিদর্শন করলেন পশ্চিমবঙ্গের রাজ‍্যপাল সিভি আনন্দ বোস। রাজ‍্যপালের আগমনকে ঘিরে সাজিয়ে তোলা হয়েছিল স্টেট ব‍্যাঙ্কের শতবর্ষ প্রাচীন জলপাইগুড়ি‌র মুখ‍্য ভবন। রাজ‍্যপাল শুক্রবার পুরোনো কর্মস্থলের পাশাপাশি পরিদর্শন করেন আসাম মোড় এলাকার মিশনারিজ অফ চ্যারিটি ভবন। শুক্রবার সকালে প্রথম এখানেই আসেন রাজ্যপাল। একসময় জলপাইগুড়ি শহরের ক্লাব রোডে অবস্থিত রাষ্ট্রয়ত্ত্ব ব্যাংকের অফিসার পদে কর্মরত ছিলেন তিনি।এজন্য তাঁর আগমনকে ঘিরে রীতিমতো উৎসবের আমেজ তৈরি হয়েছিল সরকারি এই ব‍্যাঙ্কে। রাজ‍্যপালকে কাছে পেয়ে খুব খুশি ছিলেন এই ব‍্যাঙ্কের বর্তমান…
Read More
দেশের প্রধানমন্ত্রীর বিদেশ সফরের খরচ প্রায় তেইশ কোটি টাকা

দেশের প্রধানমন্ত্রীর বিদেশ সফরের খরচ প্রায় তেইশ কোটি টাকা

প্রকাশ্যে এলো বড় তথ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশ সফর নিয়ে তথ্য দিল কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার রাজ্যসভায় তাঁর বিদেশ সফর এবং সফরের খরচ সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে। জানান হয়েছে শেষ চার বছরে ২০ বারের বেশি বিদেশ সফর করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সফরের খরচও হয়েছে ভালই। সরকার এদিন জানিয়েছে, ২০১৯ থেকে প্রধানমন্ত্রী ২১ বার বিদেশ সফর করেছেন। তাতে সরকারের খরচ হয়েছে প্রায় ২২.৭৭ কোটি টাকা। প্রধানমন্ত্রী মোদী জাপান গিয়েছেন ৩ বার, ২ বার করে গিয়েছেন আমেরিকা এবং সংযুক্ত আরব আমিরশাহি। অন্যদিকে রাষ্ট্রপতি এই সময়ে বিদেশ সফর করেছেন ৮ বার। তবে ৭ বারই রাষ্ট্রপতি ছিলেন রামনাথ কোবিন্দ। শেষে একবার বর্তমান রাষ্ট্রপতি…
Read More
ব্রাউন সুগার পাচার করতে গিয়ে গ্রেপ্তার বৃদ্ধ

ব্রাউন সুগার পাচার করতে গিয়ে গ্রেপ্তার বৃদ্ধ

গোপন সূত্রের খবরের ভিত্তিতে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ বুধবার রাত দশটা নাগাদ নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত ফুলবাড়ীর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে ২৫০ গ্রাম ব্রাউন সুগার সহ এক বৃদ্ধকে গ্রেফতার করলো পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে পুলিশের কাছে আগাম গোপন সূত্রে খবর আসায় এদিন ওই এলাকায় অভিযান চালাতেই এই ব্রাউন সুগার উদ্ধার হয়। ধৃত ওই বৃদ্ধের নাম মনিরুল ইসলাম। তবে এই ব্রাউন সুগার গুলি কোথা থেকে নিয়ে আসা হয়েছিল এবং ও কাকে পাচার করতে যাচ্ছিল তা সমস্ত কিছু তদন্ত শুরু করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। ধৃতকে আগামীকাল জলপাইগুড়ি আদালতে পাঠানো হবে।
Read More
শিলিগুড়ি সফরে এলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস

শিলিগুড়ি সফরে এলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস

শিলিগুড়ি পৌঁছালেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। জানা গিয়েছে, তিনদিনের ঝটিকা সফরে বৃহস্পতিবার শিলিগুড়ি পৌঁছোলেন তিনি। কলকাতা থেকে গতকাল সন্ধ্যায় রওনা হয়ে এদিন সকালে এনজেপি স্টেশনে পৌঁছান। পরে সেখান থেকে সড়কপথে পৌঁছে যান শিলিগুড়ির স্টেট গেস্ট হাউজে। তিনদিনের এই সফরের প্রথম দিনই ফুলবাড়িতে ইমিগ্রেশন চেক পোস্ট পরিদর্শন করবেন রাজ্যপাল। সেখানে একাধিক কর্মসূচি রয়েছে তার। পাশাপাশি জলপাইগুড়ি এবং কোচবিহার জেলাতেও যাওয়ার কথা রয়েছে তার। রয়েছে একাধিক কর্মসূচিতে যোগ দেওয়ার কথা। প্রশাসনিক সূত্রে খবর, ৪ তারিখ কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ কনভোকেশনে যোগ দেওয়ার পর সেদিন বিকেলেই কলকাতার উদ্দেশ্যে রওনা হবেন রাজ্যপাল।
Read More
ক্যান্সার প্রতিরোধে সচেতনতা মূলক শিবির ও পথ নাটিকার আয়োজন

ক্যান্সার প্রতিরোধে সচেতনতা মূলক শিবির ও পথ নাটিকার আয়োজন

ক্যান্সার প্রতিরোধে পথ সচেতনতা মূলক শিবির ও পথ নাটিকার আয়োজন করা হলো আজ। কার্কিনোস্ হেলথ কেয়ারের আয়োজনে ও কোচবিহার থিয়েটার গ্রুপের সৌজন্যে এই কর্মসূচি নেওয়া হয়। কোচবিহার শহরের ৩ টি জায়গাকে বেছে নিয়ে এই কর্মসূচি গ্রহণ করা হয়। কোচবিহার শহর সংলগ্ন নতুনবাজার, কোচবিহার মহারাজা নার্সিং হোম এবং কোচবিহার আমতলা এলাকায় এই কর্মসূচি গ্রহন করা হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কার্কিনোস্ হেলথ কেয়ারের পক্ষে ঋতম পাল চৌধুরী, কনিকা সিংহ, বিশ্বজিৎ বর্মন, ডক্টর প্রদ্যুৎ সাহা, কোচবিহার থিয়েটার গ্রুপের পূর্বাচল দাস গুপ্ত সহ অন্যান্যরা।
Read More
পুলিশের পরিচয় দিয়ে তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার যুবক

পুলিশের পরিচয় দিয়ে তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার যুবক

পুলিশ পরিচয় দিয়ে তোলাবাজির অভিযোগে শিলিগুড়ির বিধান মার্কেট এলাকা থেকে এক যুবককে ধরল পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ। জানা গিয়েছে, পুলিশের পরিচয় দিয়ে দুই যুবক এক ব্যক্তিকে ধরেন এবং সেই ব্যক্তিকে তারা বলে যে, তার ব্যাগে মাদক রয়েছে। এরপর তারা ওই ব্যক্তির কাছ থেকে ৫০ হাজার টাকা নেয়। কিন্তু টাকা নিয়ে পালানোর সময় তাদের মধ্যে এক যুবক ধরা পড়ে যায়। সেই যুবককে আটক করে রেখে পুলিশে খবর দেয় ব্যবসায়ীরা। পরে পানিট্যাঙ্কি ফাড়ির পুলিশ এসে ওই যুবককে আটক করে ফাঁড়িতে নিয়ে যায়। যুবককে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ এবং অপর যুবকের খোঁজে তল্লাশি চালাচ্ছে। এদিন বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির সম্পাদক বাপি সাহা জানান, এই যুবক…
Read More
আদানির জবাবের পাল্টা মার্কিন সংস্থার তরফে

আদানির জবাবের পাল্টা মার্কিন সংস্থার তরফে

উঠতে থাকা সমস্ত অভিযোগ মিথ্যে, এমনই দাবি করছে আদানি গোষ্ঠীর তরফে। কারচুপি করে নিজেদের সংস্থার শেয়ার দর বাড়িয়েছে ভারতের অন্যতম ধনী গৌতম আদানির গোষ্ঠী। এমনই দাবি করেছে আমেরিকার লগ্নি সংক্রান্ত গবেষণাকারী সংস্থা ‘হিন্ডেনবার্গ'। তাঁদের এই অভিযোগ আসতেই পাল্টা বক্তব্য রেখেছে আদানি গোষ্ঠীও। কিন্তু আমেরিকান সংস্থা নিজেদের অবস্থানে অনড় থেকে আদানি গোষ্ঠীর উদ্দেশ্যে বলেছে, জাতীয়তাবাদের নাম করে কারচুপিকে লুকোতে পারা যাবে না। কারচুপি কারচুপিই, তা সে যে-ই করে থাকুক। এই ক্ষেত্রে সংস্থার এও বক্তব্য, নিজেদের সাফল্যকে ভারতের সাফল্যের সঙ্গে গুলিয়ে ফেলেছেন আদানি গোষ্ঠী। তবে আদানি গোষ্ঠীকে নিয়ে কথা বলা যে ভারতের বিরোধিতা নয়, সেটাও স্পষ্ট করে দিয়েছে 'হিন্ডেনবার্গ'। তারা বলছে, ভারতের…
Read More
নতুন বছরে নয়া নামকরণ করা হলো রাষ্ট্রপতি ভবনের গার্ডেনের

নতুন বছরে নয়া নামকরণ করা হলো রাষ্ট্রপতি ভবনের গার্ডেনের

নতুন বছরের শুরুতে নতুন ঘোষণা, কেন্দ্র সরকারের তরফে বদল করা হলো রাষ্ট্রপতি ভবনের গার্ডেনের নাম। রাষ্ট্রপতি ভবনের সজ্জিত মুঘল গার্ডেনের নাম নাম পাল্টে ‘অমৃত উদ্যান’ করল কেন্দ্রীয় সরকার। নতুন নাম পেল মুঘল গার্ডেন৷ ‘অমৃত উদ্যান’-এর উদ্বোধন করেন রাষ্ট্রপতি দ্রৌপদী। ৩১ জানুয়ারি থেকে ২৬ মার্চ, এই দু’মাস জনসাধারণের প্রবেশের জন্য খোলা থাকে রাষ্ট্রপতি ভবনের বাগান। এই দু’মাস রাইসিনার বাগানে মরসুমি ফুল ফোটে। সেই বাহারি ফুল দেখতেই ভিড় জমান দূরদূরান্তের মানুষ। পাশাপাশি বিশেষ কিছু মানুষ যাতে সারা বছর এই বাগান দেখতে আসতে পারেন, সেই বিষয়েও ভাবনাচিন্তা করছে মোদী সরকার। বিশেষ ভাবে সক্ষম এবং কৃষকদের এই সুযোগ দেওয়ার হবে পারে বলে জানা যাচ্ছে৷ রাষ্ট্রপতি ভবনে…
Read More