India

বৃদ্ধি পেলো হলুদ ধাতুর দাম

বৃদ্ধি পেলো হলুদ ধাতুর দাম

দিন প্রতিদিন বেড়ে চলেছে হলুদ ধাতুর দাম, যা সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। এবার আবার একবার বাড়ল হলুদ ধাতুর দাম। ইতিমধ্যেই নয়া ঘোষণা অনুযায়ী এমসিএক্স এক্সচেঞ্জে, ৫ জুন, ২০২৩ তারিখে ডেলিভারির জন্য সোনার দর ০.১৭ শতাংশ বা ১০০ টাকা বৃদ্ধি পেয়ে প্রতি ১০ গ্রামে ৫৯,৪৫৩ টাকায় লেনদেন হয়েছে। এছাড়াও, সোনার পাশাপাশি রুপোর দামেও বৃদ্ধি পরিলক্ষিত হয়েছে। ৫ জুলাই, ২০২৩ তারিখে ডেলিভারির জন্য রূপোর দাম, সোমবার বিকেলে ০.৩৫ শতাংশ বা ২৫২ টাকা বেড়ে প্রতি কেজিতে ৭১,৪৮১ টাকায় ট্রেড হতে দেখা গিয়েছে। এর পাশাপাশি কোমেক্সে সোনার বিশ্বব্যাপী ফিউচার মূল্য ০.১৭ শতাংশ বা ৩.৩০ ডলার বৃদ্ধির সাথে প্রতি আউন্সে ১,৯৬৬.৪০ ডলারে…
Read More
বন্দে ভারত নিয়ে নয়া পরিকল্পনা ভারতীয়দের রেলের তরফে

বন্দে ভারত নিয়ে নয়া পরিকল্পনা ভারতীয়দের রেলের তরফে

পূর্ব পরিকল্পনা অনুযায়ী এবার শুরু হল কাজ। এখনো পর্যন্ত যে বন্দে ভারতগুলি শুরু হয়েছে সেগুলি সব সেমি হাইস্পিড ট্রেন। এবার শুরু হয়েছে হাই স্পিড বন্দে ভারত এক্সপ্রেস চলাচলের জন্য লাইন তৈরির কাজ। এর আগে গোটা দেশে ব্রডগেজ লাইন চালু করা হয়েছিল যাতে সব ধরনের ট্রেন সেই ট্র্যাকের উপর দিয়ে চলাচল করতে পারে। কিন্তু এই মুহূর্তে রেলমন্ত্রক ফের নতুন ধরনের লাইন নিয়ে ভাবনা-চিন্তা শুরু করেছে। কারণ ব্রডগেজ লাইনের হাইস্পিড ট্রেনের গতিবেগ ধারণ করার ক্ষমতা নেই। এই মুহূর্তে ব্রডগেজ লাইনগুলো উপর দিয়ে বন্দে ভারত এক্সপ্রেস ঘন্টায় সর্বোচ্চ ১৮০ কিলোমিটার গতিবেগে ছুটতে পারে। এগুলি আসলে বন্দে ভারত এক্সপ্রেসের সেমি হাইস্পিড মডেল। এবার রেলমন্ত্রক…
Read More
পূর্ব নির্ধারিত সময় মত আগামীকাল উদ্বোধন হবে সংসদের নতুন ভবনের

পূর্ব নির্ধারিত সময় মত আগামীকাল উদ্বোধন হবে সংসদের নতুন ভবনের

আগামী কাল অর্থাৎ রবিবার দীর্ঘ এক প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। আগামী ২৮মে সংসদের নতুন ভবনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর উদ্বোধনের আগেই নতুন সংসদ ভবন নিয়ে তুলকালাম চলছে দেশের রাজনৈতিক দলগুলির মধ্যে। কংগ্রেস, তৃণমূল কংগ্রেস সহ দেশের প্রথম সারির ২০ দল অনুষ্ঠান বয়কটের কথা ঘোষণা করেছে। এদিকে, বিজেপির সহযোগী এবং এনডিএ’র বাইরে থাকা মোট ২৫টি দল উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা জানিয়েছে। সবচেয়ে বেশি চমক দিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়া। এখানেই শেষ নয়, এদিন বিএসপি নেত্রী মায়াবতী এবং তেলেগু দেশম পার্টির নেতা চন্দ্রবাবু নাইডুও রবিবারের অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ঘোষণা করেছেন। সংসদ ভবন অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা জানান…
Read More
জন্ম-মৃত্যু সংক্রান্ত তথ্য নিয়ে বড় ঘোষণা কেন্দ্র সরকারের তরফে

জন্ম-মৃত্যু সংক্রান্ত তথ্য নিয়ে বড় ঘোষণা কেন্দ্র সরকারের তরফে

বড় ঘোষণা কেন্দ্র সরকারের তরফে। নিয়মে আসতে চলেছে বড়সড় রদবদল। জন্ম মৃত্যু সংক্রান্ত তথ্য এবার ভোটার তালিকার সঙ্গে সরাসরি যুক্ত করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এতে ভোটার তালিকায় নাম তোলা অনেক সহজ হয়ে যাবে। মৃত ভোটারের নাম বাদ যাওয়ায় ভোটার তালিকা অনেক স্বচ্ছ হবে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, সংসদের আগামী অধিবেশনে এই সংক্রান্ত বিল পেশ করবে সরকার। নির্বাচন কমিশন রাজ্য প্রশাসনের কাছ থেকে মৃত্যু সংক্রান্ত তথ্য নিয়ে ভোটার তালিকা থেকে মৃতদের নাম বাদ দিয়ে থাকে। কমিশন তা করে প্রশাসনিক নির্দেশে। আইন হলে কমিশন সরাসরি এই কাজ করতে পারবে। আইন তৈরির পর সবচেয়ে বড় যে পরিবর্তনটি আসবে তা হল, ১৮ বছর বয়স…
Read More
একটি গানেই লাগবে ৫ কোটি টাকা, অভিযোগ ভিত্তিহীন বলে দাবি তামান্নার

একটি গানেই লাগবে ৫ কোটি টাকা, অভিযোগ ভিত্তিহীন বলে দাবি তামান্নার

নন্দামুরি বালাকৃষ্ণ অভিনীত সিনেমা 'এনবিকে১০৮'-এর একটি গানে পারফর্ম করার জন্য 5 কোটি টাকা চেয়েছিলেন তামান্না। তামান্না কি সত্যিই এত টাকা চেয়েছিল?তবে তামান্না বলছেন, এ তথ্য ভিত্তিহীন। এ নিয়ে টুইটারে একটি পোস্টও করেছেন তিনি। লিখেছেন- "অনিল রবিপুরু স্যারের সঙ্গে কাজ করতে সবসময় ভালোবাসি। তাঁর এবং নন্দমুরি বালকৃষ্ণ স্যার দুজনের প্রতি আমার অনেক শ্রদ্ধা আছে। তাই তাদের নতুন সিনেমার একটি গানের দৃশ্যে অভিনয় এবং আমার সম্পর্কে এমন ভিত্তিহীন প্রতিবেদন পড়ে আমি হতাশ।" গত কয়েক বছর ধরে, অভিনেতা বিজয় ভার্মার সাথে তার সম্পর্কের গুজবের কারণে তামান্না বারবার শিরোনামে এসেছেন। কিছুদিনের মধ্যেই তার পরবর্তী ছবি 'ভোলা শঙ্কর'-এর শুটিংয়ে ব্যস্ত হয়ে পড়বেন তিনি। সুইজারল্যান্ডে শুটিংয়ে…
Read More
শিলিগুড়িতে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করল ব্রাইট একাডেমির

শিলিগুড়িতে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করল ব্রাইট একাডেমির

ব্রাইট একাডেমি যে কোন কমিউনিটি সার্ভিসে সাহায্যের হাত দেওয়ার ক্ষেত্রে সর্বদাই এগিয়ে আছে। ফিট এবং সুস্থ থাকুন, এটাই তাদের চূড়ান্ত লক্ষ্য। এই ঐতিহ্যকে অব্যাহত রেখে ব্রাইট একাডেমি মহারাজা অগ্রসেন হাসপাতালের সহযোগিতায় একটি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করে। ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা পরামর্শের ব্যবস্থা করা হয়। এদিন উপস্থিত ছিলেন মহাশয় নীরজ চৌধুরী, সচিব (মহারাজা অগ্রসেন হাসপাতাল), ডা. বি.পি. রুদ্র, এমবিবিএস, ডিজিও, ডিএনবি (প্রসূতি ও স্ত্রীরোগবিদ্যা), ড. বিনীত কে. প্রসাদ, এমবিবিএস,এমডি,এমএসিপি (ইউএসএ)(অভ্যন্তরীণ হাউস) এবং ডাঃ নূপুর সিনহা, এমবিবিএস, ডিএইচ,ডিএনবি (পেডিয়াট্রিক), এফআইএপি (নিওনাটোলজি)। প্রায় ১০০ জন রোগীকে মূল্যায়ন,এবং পরামর্শ দেওয়া হয় এদিন। সেখানে উপস্থিত অভিভাবকরা বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজনের জন্য বিদ্যালয়ের প্রতি…
Read More
ডন৩-এ শাহরুখের জায়গায় দেখা যাবে রণবীরকে

ডন৩-এ শাহরুখের জায়গায় দেখা যাবে রণবীরকে

ডনের সিক্যুয়েলে শাহরুখের অনুপস্থিতিতে ডন চরিত্রে কে অভিনয় করতে যাচ্ছেন বলে শোনা যাচ্ছিল বালিপাড়ার অনেক অভিনেতার নাম। তবে সব অভিনেতার পর ফাইনালিস্ট রণবীর সিং। শাহরুখ ভক্তরা ফারহান পরিচালিত ডন 3 সিক্যুয়েলে শাহরুখের অনুপস্থিতি নিয়ে বিরক্ত ছিল, কিন্তু রণবীর ভক্তরা খুব খুশি। ফারহান আখতারের প্রথম পছন্দ ছিল শাহরুখ, ভারতীয় সংবাদ মাধ্যম জি নিউজ এবং এবারের খবর অনুযায়ী। কিন্তু এই সিনেমার স্ক্রিপ্ট পছন্দ না হওয়ায় কাজ করতে রাজি হননি শাহরুখ। তাই দ্বিতীয় পছন্দ হিসেবে রণবীর সিংকে চূড়ান্ত করেছেন ফারহান। খুব শিগগিরই এই সিনেমায় নায়কের নাম ঘোষণা করবেন নির্মাতা। এরপর অমিতাভ ও শাহরুখের পর দর্শকরা রণবীর সিংকে রূপালি পর্দায় ডন হিসেবে দেখতে পাবেন।
Read More
প্রতিবাদী হতে গিয়ে কোটি কোটি টাকার ক্ষতির মুখে কঙ্গনা

প্রতিবাদী হতে গিয়ে কোটি কোটি টাকার ক্ষতির মুখে কঙ্গনা

যে কোনও বিষয়ে নিজের মতামত দিতে পছন্দ করেন কঙ্গনা। অভিনেত্রী রাজনৈতিক বিষয়ে তার মতামত প্রকাশ করতে পিছপা হন না। তার মন্তব্যের জন্য আর্থিক ক্ষতির সম্মুখীনও হয়েছেন তিনি। ক্ষতির পরিমাণ কি জানেন? জানিয়েছেন অভিনেত্রী নিজেই। কঙ্গনা নিজেকে সত্যিকারের দেশপ্রেমিক বলে দাবি করেন। কঙ্গনা বলেছিলেন যে বিশ্বাসঘাতকদের বিরুদ্ধে মুখ খুলতে তিনি প্রতি বছর 30-40 কোটি টাকা হারিয়েছেন। এমনকি 25টি কোম্পানির সাথে চুক্তি হারিয়েছেন। সম্প্রতি ইলন মাস্কের একটি সাক্ষাৎকার শেয়ার করে কঙ্গনা লিখেছেন- "আমি যা অনুভব করছি তাই বলব। যদি এটি আমাকে আর্থিকভাবে আঘাত করে, তাই হোক। এটাই চরিত্রের শক্তি। এটি বাস্তব সাফল্যের একটি উদাহরণ। বিশ্বাসঘাতকদের বিরুদ্ধে আওয়াজ তুলে প্রায় ২০-২৫টি কোম্পানির চুক্তি…
Read More
‘ডন ৩’-এ অভিনয় করছেন না শাহরুখ খান

‘ডন ৩’-এ অভিনয় করছেন না শাহরুখ খান

বলিউড বাদশা শাহরুখ খানের বহু প্রতীক্ষিত ও 'ডন' ফ্র্যাঞ্চাইজি ছবি 'ডন ৩' শিগগিরই নির্মাণ শুরু হতে যাচ্ছে। ছবিটির প্রযোজক রিতেশ সিধওয়ানি ঘোষণা করেছেন। নির্মাতা আশ্বস্ত করেছেন যে ফারহান আখতার সিনেমাটির স্ক্রিপ্ট সম্পূর্ণ করার প্রক্রিয়াধীন রয়েছে। কিন্তু এর মধ্যেই দুঃসংবাদ এল শাহরুখ ভক্তদের জন্য। বলিউডের বাদশাহ আইকনিক ছবির তৃতীয় কিস্তিতে থাকছেন না তিনি! জানা গেছে, 'ডন ৩'-এর চিত্রনাট্যের কাজ শেষ করছেন ফারহান আখতার। সিনেমাটির চিত্রনাট্য প্রায় শেষের দিকে। খুব শিগগিরই পর্দায় ফিরবে 'ডন'। ফারহানের প্রযোজনা সংস্থা এক্সেল এন্টারটেইনমেন্টের অংশীদার রিতেশ সিধওয়ানি দুদিন আগে একথা জানিয়েছেন। 12 বছর পর, 'ডন'-এর আপডেট পেয়ে শাহরুখ ভক্তরা খুশিতে ফেটে পড়েন। বহুদিন পর কিং খান ও…
Read More
শিলিগুড়ি বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে একাধিক দাবিতে গণ অবস্থান বিক্ষোভ

শিলিগুড়ি বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে একাধিক দাবিতে গণ অবস্থান বিক্ষোভ

শিলিগুড়ি বিধান মার্কেটে যে সমস্ত ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে ব্যবসা করে তাদের দোকান ঘরের সম্পূর্ণ মালিকানা তাদের দেওয়া হোক, এই দাবি তুলে তিন দিনব্যাপী অবস্থান-বিক্ষোভ কর্মসূচি শুরু করলো বিধান মার্কেট ব্যবসায়ী সমিতি সহ ব্যবসায়ীরা। মঙ্গলবার থেকে বিধান মার্কেট প্রাঙ্গনে এই অবস্থান-বিক্ষোভ শুরু হয়। তিনদিনব্যাপী এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করবে ব্যবসায়ী সমিতি। ব্যবসায়ীদের অভিযোগ, যে সময় এই বিধান মার্কেট তৈরি করা হয়েছিল সেই সময় তৎকালীন মুখ্যমন্ত্রী বিধান চন্দ্র রায় তদের এই মার্কেটে জায়গা দিয়েছিলেন। তারপর RR দপ্তরের হাতে চলে যায় এই মার্কেট। কিছু ব্যবসায়ীদের সেই সময় পাট্টা দিয়েছিল RR দপ্তর। পরে এই মার্কেটের দায়িত্বভার তুলে দেওয়া হয় শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদকে। ব্যবসায়ীদের…
Read More