India

মুখোমুখি বসবেন মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী

মুখোমুখি বসবেন মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী

মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে সদ্য বঙ্গ সফরে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাল্টা রাজ্যের বকেয়া নিয়ে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোনা যাচ্ছে, আগামী সপ্তাহে বৈঠকে বসতে পারেন মোদী-মমতা। বাংলার দাবিকে সামনে রেখে পিএম মোদীর সময় চেয়েছে নবান্ন। কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে অতীতে একাধিকবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা যাচ্ছে, বর্তমানে নানান প্রকল্প ও প্রাকৃতিক দুর্যোগের ক্ষতিপূরণ বাবদ কেন্দ্রের কাছে প্রায় ১ লক্ষ ৭৫ হাজার কোটি টাকা বকেয়া রয়েছে রাজ্যের। সেই সঙ্গেই একশো দিনের কাজ সহ বহু সরকারি প্রকল্পের টাকাও আটকে রয়েছে।…
Read More
কেন্দ্র সরকারের তরফে মিলবে বরাদ্দের টাকা

কেন্দ্র সরকারের তরফে মিলবে বরাদ্দের টাকা

বর্তমান শাসকদল বাংলার ক্ষমতায় আসার পর থেকেই কেন্দ্র সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ রাজ্য সরকারের। একাধিক কারণ নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত পশ্চিমবঙ্গের বহু পুরনো ঐতিহ্য। এরইমাঝে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে একাধিকবার সরব হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার রাজ্যকে ৩৯১ কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্র। প্রায় দু’বছর ধরে একটি কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যের বরাদ্দ বন্ধ রাখার পর এই টাকা দেওয়া হল। জানা যাচ্ছে, কেন্দ্রীয় শর্ত মানা হচ্ছে না এই অভিযোগে জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশনে রাজ্যকে টাকা দেওয়া বন্ধ রেখেছিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। বিগত প্রায় দু’বছর এই টাকা দেওয়া হয়নি। অবশেষে চলতি আর্থিক বছরের প্রথম কিস্তির টাকা পেল পশ্চিমবঙ্গ সরকার। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক রাজ্যকে ৩৯১…
Read More
নয়া অনুমোদন দিলেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী

নয়া অনুমোদন দিলেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী

যত সময় এগিয়ে চলেছে ততই বদলে চলেছে যুগ, যুগের সাথে তাল মিলিয়ে বদলে চলেছে সমস্ত কিছু। সময় এগোনোর সাথে সাথেই এগিয়ে চলেছে দেশ। এবার প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ভারতের স্বদেশী প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে উন্নত মাঝারি যুদ্ধবিমান কর্মসূচির কার্যনির্বাহ মডেলকে অনুমোদন দিয়েছেন। এই মডেল ভারতীয় বিমানচালনা শিল্পের জন্য একটি শক্তিশালী ঘরোয়া পরিবেশ গঠনের দিকে বড় পদক্ষেপ বলে বিবেচিত হচ্ছে। জানানো হয়েছে, এই কর্মসূচির আওতায় সরকারি ও বেসরকারি খাত উভয়কেই প্রতিযোগিতামূলক ভিত্তিতে সমান সুযোগ প্রদান করা হবে। এতে অংশগ্রহণকারী সংস্থা বা দরপত্রকারী সংস্থাকে ভারতীয় আইন ও বিধি মেনে পরিচালিত একটি ভারতীয় কোম্পানি হতে হবে। এই কর্মসূচি স্বদেশী প্রযুক্তি ও দক্ষতার ব্যবহার…
Read More
আরও এক সেমিকন্ডাক্টর প্ল্যান্ট তৈরীর ঘোষণা করলো কেন্দ্র সরকার

আরও এক সেমিকন্ডাক্টর প্ল্যান্ট তৈরীর ঘোষণা করলো কেন্দ্র সরকার

বড় সিদ্ধান্ত নেওয়া হলো কেন্দ্র সরকারের তরফে। জানা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা আরও একটি সেমিকন্ডাক্টর ইউনিটের অনুমোদন করেছে। এটি ভারতের সেমিকন্ডাক্টর মিশনকে আরও গতি এনে দেবে। ইতিমধ্যেই দেশে ৫ টি সেমিকন্ডাক্টর ইউনিট স্থাপনের কাজ চলছে। তবে, যে ইউনিটটি অনুমোদিত হয়েছে তা HCL এবং ফক্সকনের একটি যৌথ উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে। উল্লেখ্য যে, HCL-এর হার্ডওয়্যার উৎপাদন ও ডেভেলপমেন্টে দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে অন্যদিকে ফক্সকন একটি বৃহৎ ইলেকট্রনিক্স উৎপাদনকারী কোম্পানি। এই দুই সংস্থা একসাথে উত্তরপ্রদেশের জেওয়ার বিমানবন্দরের কাছে যমুনা এক্সপ্রেসওয়ে শিল্প উন্নয়ন কর্তৃপক্ষে একটি প্ল্যান্ট স্থাপন করবে। যার জন্য ব্যয় হবে ৩,৭০৬ কোটি টাকা। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, পাকিস্তানে…
Read More
শহরে তৈরি হতে চলেছে প্রথম টেলিকম ম্যানুফ্যাকচারিং জোন

শহরে তৈরি হতে চলেছে প্রথম টেলিকম ম্যানুফ্যাকচারিং জোন

অবশেষে সত্যি হতে চলেছে পরিকল্পনা, সামনে এসেছে বড় আপডেট। তথ্য অনুযায়ী জানা গিয়েছে, এবার মধ্যপ্রদেশ ভারতের প্রথম রাজ্য হতে চলেছে যেখানে টেলিকম ম্যানুফ্যাকচারিং জোন স্থাপন করা হবে। মন্ত্রিসভার বৈঠকের পর ওই রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী রাজেন্দ্র শুক্লা জানিয়েছেন যে রাজ্য সরকার এই বিষয়ে কেন্দ্রীয় সরকারকে সম্মতি দিয়েছে। তিনি বলেন, প্রায় ৩৫০ একর জায়গ জুড়ে নির্মিত হতে চলা এই জোনটির নির্মাণকাজের ফলে প্রায় ১২,০০০ কোটি টাকার বিনিয়োগ আসবে এবং ৫,০০০-এরও বেশি কর্মসংস্থান তৈরি হবে। এই টেলিকম ম্যানুফ্যাকচারিং হাবটি গোয়ালিয়রের স্পেশাল এরিয়া ডেভেলপমেন্ট অথরিটি এলাকায় নির্মিত হবে। যেখানে টেলিকম সেক্টরের সাথে সম্পর্কিত সরঞ্জাম এবং আনুষাঙ্গিক বিষয় যেমন সিম কার্ড, চিপস, অ্যান্টেনা, মোবাইল ফোন ইত্যাদি…
Read More
মেনে নেওয়া হচ্ছে না ট্রাম্পের দাবি

মেনে নেওয়া হচ্ছে না ট্রাম্পের দাবি

বিগত বেশ কিছুদিন ধরেই চলছে বিবাদ। শুল্ক নিয়ে টানটান উত্তেজনা অব্যাহত ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে। শুল্ক মকুবের প্রস্তাব নিয়ে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ভারত নাকি এমন প্রস্তাব দিয়েছে যেখানে তারা কোনো শুল্কই নিতে চায় না আমেরিকার পণ্য থেকে। এবার এ প্রসঙ্গে মুখ খুললেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সরাসরি ট্রাম্পের বিরোধিতা না করলেও তিনি মন্তব্য করেন, যতক্ষণ না বাণিজ্য চুক্তি সম্পন্ন হচ্ছে ততক্ষণ কোনো পূর্ব ঘোষণা সম্ভব নয়। বিদেশমন্ত্রী বলেন, ভারত এবং আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক শুল্ক নিয়ে জটিল আলোচনা পর্ব চলছে। বিষয়টিতে নিয়ে এখনই কিছু চূড়ান্ত হয়নি। তাঁর মন্তব্য আসে ঠিক শুল্ক মকুব নিয়ে ট্রাম্পের দাবির পর।…
Read More
নয়া পদ্ধতিতে শুরু হবে ভর্তির প্রক্রিয়া

নয়া পদ্ধতিতে শুরু হবে ভর্তির প্রক্রিয়া

শিক্ষার্থীদের সুবিধার্থে একাধিক রদবদল করা হচ্ছে নিয়মে, রাজ্যের কলেজে ভর্তির প্রক্রিয়া আরো সহজ করতে বড় পরিবর্তন আনা হতে চলেছে পোর্টালে। পড়ুয়াদের যাতে কোনো সমস্যা না হয় সেজন্য কলেজে ভর্তির কেন্দ্রীয় পোর্টাল অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালে যুক্ত করা হতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর চ্যাটবট। গত বছর বিভিন্ন কলেজ এবং সাবজেক্ট কম্বিনেশন নির্বাচন করার সময় সমস্যা হওয়ার অভিযোগ করেছিলেন পড়ুয়াদের একাংশ। সেই প্রেক্ষিতেই এবার পড়ুয়াদের সমস্যা কমাতে ভর্তির প্রক্রিয়া আরো সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে। কলেজে ভর্তির কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে আবেদন করলে চ্যাটবটের মাধ্যমেই সব প্রশ্নের উত্তর তারা পেয়ে যাবেন। এর ফলে কারোর সাহায্য ছাড়া পড়ুয়ারা নিজেরাই ফর্ম ফিলাপ করতে…
Read More
নয়া ব্যবস্থা চালু হলো কেন্দ্র সরকারের তরফে

নয়া ব্যবস্থা চালু হলো কেন্দ্র সরকারের তরফে

ভারত দেশের নাগরিকদের কাছে প্যান কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি। শিক্ষা ক্ষেত্রে এরকমই গুরুত্বপূর্ণ নথি আনতে চলছে এবার কেন্দ্রীয় সরকার। বিশেষজ্ঞরা বলছেন নতুন এই কার্ড ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ডের মতোই গুরুত্বপূর্ণ হবে। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের পক্ষ থেকে এবার পড়ুয়াদের জন্য চালু করা হচ্ছে PEN Number বা Permanent Education Number। স্কুল, কলেজ বা অন্যান্য শিক্ষাক্ষেত্রে ভর্তির জন্য বাধ্যতামূলক হবে এই PEN নম্বর। এই কার্ড না থাকলে পড়াশুনার অনুমতি পাবেন না দেশের পড়ুয়ারা। কার্ডে থাকবে ১১ ডিজিটের নম্বর বা কোড। পাশাপাশি পড়ুয়াদের প্রদান করা হবে আলাদা আইডেন্টিটি। গোটা দেশজুড়ে ব্যবহার করা যাবে এই PEN নম্বর। এই কার্ডের মাধ্যমে শিক্ষার্থীরা দেশের যে…
Read More
বড় পদক্ষেপ নিল ভারত

বড় পদক্ষেপ নিল ভারত

সম্প্রতি ভূস্বর্গ কাশ্মীরের বুকে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনায় তোলপাড় হয়েছে গোটা দেশে। দেশে এই ঘটনার অপারেশন সিঁদুরের মাধ্যমে। অপারেশন সিঁদুরের পর ফুঁসছে পাকিস্তান। সীমান্তে লাগাতার গোলাগুলি চলছে। এই আবহে বড় সিদ্ধান্ত নিল সরকার। আগেই শোনা গিয়েছিল, পাকিস্তানকে নতুন করে ঋণ দেওয়ার বিরোধিতা করবে ভারত। আন্তর্জাতিক মুদ্রা ভান্ডারের বৈঠকে সেকথা সত্যি করেই তীব্র আপত্তি প্রকাশ করল নয়াদিল্লি। স্পষ্ট জানানো হয়েছে, পাকিস্তানকে নতুন করে ঋণ না দেওয়াই উচিত। নয়তো সেই অর্থও সীমান্তে নাশকতা বৃদ্ধির ক্ষেত্রে পাকিস্তান কাজে লাগাতে পারে বলে আশঙ্কা। অর্থ মন্ত্রকের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, বৈঠকে পাকিস্তানকে ঋণ দেওয়ার বিষয়ে আলোচনায় ভোট দান থেকে বিরত থেকেছে ভারত। পাকিস্তানের বর্তমান…
Read More
বড় সিদ্ধান্ত নেওয়া হলো কেন্দ্র সরকারের তরফে

বড় সিদ্ধান্ত নেওয়া হলো কেন্দ্র সরকারের তরফে

বড় বদল আসছে নিয়মে, এবার একটি অত্যন্ত বড় আপডেট সামনে এসেছে। জানা গিয়েছে, খুব দ্রুত দেশে জাতীয় জনগণনা শুরু হবে। ওই সময়ে আদমশুমারির সাথেই জাতি গণনাও হবে বলে কেন্দ্রীয় মন্ত্রিসভা সর্বসম্মতিতে সিদ্ধান্ত নিয়েছে। এই সংক্রান্ত তথ্য উপস্থাপিত করেছেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। প্রসঙ্গত, বিরোধীদের তরফে জাতি গণনার জন্য লাগাতার দাবি জানানো হয়েছিল। বিশেষ করে এই দাবিতে বারংবার সরব হয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। এমতাবস্থায়, এবার বিরোধীদের সেই দাবিকেই মান্যতা দিল মোদী সরকার। মন্ত্রিসভার একাধিক কমিটির বৈঠক ছিল। যেখানে রাজনৈতিক বিষয়ক কমিটিরও বৈঠক সম্পন্ন হয়। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, “আগামী জনগণনার অংশ হতে চলেছে জাতি গণনা। মন্ত্রিসভার রাজনীতি বিষয়ক কমিটি…
Read More