India

কেন্দ্র তরফে বাতিল হল রাজ্যের বরাদ্দ টাকা

কেন্দ্র তরফে বাতিল হল রাজ্যের বরাদ্দ টাকা

আবার সংঘাত কেন্দ্র-রাজ্যের মধ্যে। গত কয়েক বছর ধরেই ডেঙ্গি অত্যন্ত স্পর্শকাতর ইস্যু বাংলায়। সেই ডেঙ্গি মোকাবিলায় মিলল না বরাদ্দ৷ ডেঙ্গি নিয়ন্ত্রণে যে টাকা দিল্লি বরাদ্দ করে রাজ্যগুলিকে, আচমকাই তা বাংলার জন্য বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। ২০২১-২২ অর্থবর্ষে বরাদ্দ বন্ধ করল কেন্দ্রীয় সরকার৷ ২০১৮ সাল থেকে রাজ্য সরকার ডেঙ্গি, চিকনগুনিয়া নিয়ে তথ্য দেয়নি, দাবি কেন্দ্রের৷ পশ্চিমবঙ্গের প্রাপ্য টাকা কেন্দ্র আটকে দেওয়ায় ডেঙ্গি নিয়ন্ত্রণ কর্মসূচি বিরাট ধাক্কা খাবে বলে মনে করা হচ্ছে। স্বাভাবিক ভাবেই বৈষম্যমূলক আচরণ ও বঞ্চনার অভিযোগ উঠছে দিল্লির বিরুদ্ধে। ২০১৭ সালে ডেঙ্গির প্রাদুর্ভাবের পর রাজ্য সরকার সিদ্ধান্ত নেয় যে, এই সংক্রান্ত কোনও তথ্য কেন্দ্রকে দেবে না৷ স্বাস্থ্য মিশনের…
Read More
দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করল এসওজি এবং বাগডোগরা থানার পুলিশ

দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করল এসওজি এবং বাগডোগরা থানার পুলিশ

শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি) এবং বাগডোগরা থানার পুলিশের তরফে চলা যৌথ অভিযানে এবার উদ্ধার হল বিপুল পরিমাণ ব্রাউন সুগার। ঘটনায় একযোগে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতরা মহম্মদ অজিত এবং শুভঙ্কর ঘোষ। দু’জনেই শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়ার বাসিন্দা। শনিবার ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠান হয় । পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রের খবরের ভিত্তিতে রাঙ্গাপানি রেলগেট সংলগ্ন এলাকা থেকে সন্দেহভাজন দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করে এসওজি এবং বাগডোগরা থানার পুলিশ। জিজ্ঞাসাবাদ পর্বে ধৃতরা মাদক পাচারের কথা স্বীকার করে নেয়। এরপরেই ধৃত মহম্মদ অজিতের বাড়িতে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে উদ্ধার হয় প্রায় ২৯০ গ্রাম ব্রাউন সুগার। এছাড়াও ধৃতের বাড়ি…
Read More
করোনা নিয়ে অভিনব উদ্যোগ কেন্দ্রের

করোনা নিয়ে অভিনব উদ্যোগ কেন্দ্রের

এক বছরেরও বেশি সময় ধরে করোনার ভয়ঙ্কর চিত্র দেখছে সারা বিশ্ব৷ প্রথম ঢেউয়ের থেকে দ্বিতীয় ঢেউয়ে আরও ভয়ঙ্কর চিত্র নিয়েছে দেশে৷ চারিদিকে শুধু হাহাকার চিত্র, স্বজন হারানোর কান্নার রোল৷ তবে ধীরে এবার সুস্থ হয়ে উঠছে দেশ৷ করোনার দ্বিতীয় ঢেউ বুঝিয়ে দিয়েছে কীভাবে মারণ ভাইরাসটি রূপ বদলে আরও ভয়ানক হয়ে উঠতে পারে। এই পরিস্থিতিতে আগামী চ্যালেঞ্জগুলি জিততে তৈরি হচ্ছে দেশ। বেসামাল দেশে স্থিতি ফেরাতে দক্ষ সৈনিকের মতো লড়াই করে গিয়েছেন স্বাস্থ্যকর্মীরা৷ নিরলস পরিশ্রম করেছেন কোভিড যোদ্ধারা৷ সামনের সারিতে দাঁড়িয়ে লড়াই করা সেই সকল কোভিড যোদ্ধাদের জন্য ভার্চুয়ালি বিশেষ কোর্সের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ প্রায় ১ লক্ষ কোভিড যোদ্ধাকে এই লড়াইয়ের…
Read More
আচমকাই বৈঠকের ডাক দিলেন নমো

আচমকাই বৈঠকের ডাক দিলেন নমো

আচমকাই বৈঠকের ডাক এল কেন্দ্র তরফে । বৈঠক ঘিরে জল্পনা উঠেছে চরমে। বৈঠকের কারণ এখনো স্পষ্ট নয়, জানা যায়নি কেন্দ্র তরফে কেন ডাকা হল এই বৈঠক। বৈঠক ডাকা হলেও এখনও সরকারি ভাবে কোনও আমন্ত্রণ পাঠানো হয়নি। জম্মু-কাশ্মীর ভিত্তিক একটি সর্বদলীয় বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী বৃহস্পতিবার, ২৪ জুন জম্মু ও কাশ্মীরে বৈঠকের ডাক দিলেন প্রধানমন্ত্রী। বৈঠকে জম্মু-কাশ্মীরের সব রাজনৈতিক দলের নেতারা উপস্থিত থাকতে পারেন। মনে করা হচ্ছে জম্মু-কাশ্মীর সংক্রান্ত গুরুত্বপূর্ণ আলোচনা সারতে পারে কেন্দ্র। এছাড়াও আরও নানা গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিষয় নিয়েই আলোচনা হতে পারে বৈঠকে। ২০১৯ সালের আগস্টে জম্মু ও কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ ধারা রদ করা হয়। সেই…
Read More
নিয়ন্ত্রিতই রইলো দেশের করোনা সংক্রমণ

নিয়ন্ত্রিতই রইলো দেশের করোনা সংক্রমণ

করোনার দ্বিতীয় ঢেউয়ে দেশে ধীরে ধীরে কমছে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। করোনা যুদ্ধে একটু একটু করে এগোচ্ছে দেশ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৬০ হাজার ৭৫৩ জন। গত ৭৪ দিনে সবচেয়ে কম হল। অ্যাক্টিভ কেস অত্যন্ত স্বস্তির বার্তা দিচ্ছে। সুস্থতার হারও অত্যন্ত সন্তোষজনক। একদিনের মৃতের সংখ্যা ১,৬৪৭। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৩ লক্ষ ৮৫ হাজার ১৩৭ জনের। একদিনে সুস্থ হয়ে উঠেছে ৯৭,৭৪৩ আক্রান্ত। মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৯৭ লক্ষ ৬২ হাজার ৭৯৩। ইতিমধ্যেই আশঙ্কা রয়েছে তৃতীয় ঢেউয়ের। মনে করা হচ্ছে আগামী অক্টোবর মাসেই ভারতে শুরু হয়ে যেতে পারে করোনাভাইরাস তৃতীয় ঢেউ।…
Read More
বৃষ্টিতে ক্রিকেট খেলা বন্ধ টিম ইন্ডিয়ার: খেল্লেন ডার্ট

বৃষ্টিতে ক্রিকেট খেলা বন্ধ টিম ইন্ডিয়ার: খেল্লেন ডার্ট

বাইরে তখন অঝোর ধারায় বৃষ্টি পড়ছে। প্রথম দিনের খেলা তখনও শুরু করা যায়নি। এমনকী, টস করতেও মাঠে যেতে পারেননি দুই অধিনায়ক বিরাট কোহলী এবং কেন উইলিয়ামসন। সবুজ ঘাসে না নামলেও ড্রেসিং রুমে সময় নষ্ট করেননি কোহলীরা। ক্রিকেটের বদলে ভারতীয় দল ড্রেসিংরুমের ভেতরেই বিভিন্ন খেলায় ব্যস্ত রাখল নিজেদের। স্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে দেখা গেল দলের সাপোর্ট স্টাফদের সঙ্গে ‘ডার্ট’ খেলায় ব্যস্ত থাকতে। মাঠে বলের জাদু দেখালেও ডার্টে সে ভাবে সিদ্ধহস্ত নন অশ্বিন। নিজেই স্কোরবোর্ড পড়ে শুনিয়েছেন অশ্বিন। দেখা গিয়েছে, ভিডিয়ো অ্যানালিস্ট হরি ৮৫ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে। ফিজিয়ো নীতিন পটেল ৭১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। আর এক ফিজিয়ো যোগেশ পারমার ৬২ পয়েন্ট…
Read More
ধূপগুড়িতে ৮০ জনের হাতে খাদ্য সামগ্রী তুলে দিল বৃহন্নলারা

ধূপগুড়িতে ৮০ জনের হাতে খাদ্য সামগ্রী তুলে দিল বৃহন্নলারা

বৃহন্নলাদের উদ্যোগে দুঃস্থদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হলো। শুক্রবার দুপুরে ধূপগুড়ি থানা চত্বরে ৮০ জনের হাতে ৫ কেজি চাল, ৫ কেজি আলু সহ বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দেওয়া হলো। এছাড়াও অনেকেই পরে আসায় তাদের হাতে ১০০ টাকা করে দেওয়া হয়। জলপাইগুড়ি বৃহন্নলা আস্থা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে এদিনের ত্রাণ বিতরণ করা হয়। সংগঠনের পক্ষ থেকে পিপাসা হিজরা বলেন," আমাদের জন্মই হয়েছে মানুষের জন্য। আমরা যেমন মানুষের কাছ থেকে টাকা তুলি।তাই আমরা এই করোনার সময়ে মানুষের পাশে দাঁড়াতে চাই। তবে আমরা নীরবেই কাজ করতে ভালোবাসি। প্রকাশ্যে আসতে আমাদের ভালো লাগে না। আমরা বিভিন্ন জায়গায় খাদ্য সামগ্রী বিতরণ করছি। আজকেও ৮০ জনের…
Read More
মালদার বিখ্যাত আম এবার দিল্লিতে

মালদার বিখ্যাত আম এবার দিল্লিতে

মালদার সুবিখ্যাত আম এবারে পাড়ি দিল ভারতবর্ষের রাজধানী দিল্লি। রাজ্য সরকারের সহযোগিতায় এবং মালদা ম্যাংগো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে শুক্রবার আনন্দবিহার ট্রেনে করে প্রায় পাঁচ টন আম পাড়ি দেয় দিল্লি। পশ্চিমবঙ্গ তথা মালদার আম বাজার ধরে রাখার জন্য এই উদ্যোগ নেওয়া হয়। এদিন এই অনুষ্ঠানে মালদা রেলস্টেশনে উপস্থিত ছিলেন ম্যাংগো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জল সাহা, সাধারণ সম্পাদক উজ্জ্বল চৌধুরী সহ সংগঠনের অন্যান্য সদস্যরা। এই বিষয়ে ম্যাংগো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জল সাহা জানান, মালদা জেলার আম জগৎ বিখ্যাত। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সহযোগিতায় আজ মালদার সুবিখ্যাত ল্যাংড়া এবং হিমসাগর আম কোভিড বিধি মেনে পাড়ি দিল দিল্লির বঙ্গভবনে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার মালদার আমের স্বাদ…
Read More
স্বস্তি দৈনিক সংক্রমণ ও মৃত্যুর সংখ্যায়

স্বস্তি দৈনিক সংক্রমণ ও মৃত্যুর সংখ্যায়

আরও নিম্নমুখী হল রাজ্যের করোনা গ্রাফ। শুক্রবারের করোনা পরিস্থিতিতে রয়েছে বেশ কিছুটা স্বস্তির চিত্র। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৬২,৪৮০ জন। দেশে মোট আক্রান্তের সংখ্যা হল ২ কোটি ৯৭ লক্ষ ৬২ হাজার ৭৯৩। ৭৩ দিন পর ৮ লক্ষের নীচে নামল অ্যাক্টিভ কেসের সংখ্যা। করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন প্রায় ৮৯ হাজার মানুষ। দৈনিক সংক্রমণের পাশাপাশি কমল মৃত্যুর সংখ্যাও। করোনায় প্রাণ হারিয়েছেন ১,৫৮৭ জন। যা বেশ খানিকটা স্বস্তির। ১৮ এপ্রিলের পর থেকে দেশে মৃত্যুর হার ছিল উর্ধ্বমুখী। এখনও পর্যন্ত মারণ ভাইরাসে মোট মৃত ৩,৮৩,৪৯০ জন। টিকাকরণ করোনা মোকাবিলার ক্ষেত্রে এখন অন্যতম বড় অস্ত্র ভ্যাক্সিনেশন। এখনও…
Read More
জামাই ষষ্ঠীতে জামাইয়ের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ফালাকাটায়

জামাই ষষ্ঠীতে জামাইয়ের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ফালাকাটায়

জামাই ষষ্ঠীতে প্রথম শ্বশুরবাড়ি এসে মৃত্যু হলো এক জামাইয়ের। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ফালাকাটা ব্লকের দেওগাঁও গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ দেওগাঁও এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল সংশ্লিষ্ট এলাকার নিমাই দেবনাথের বাড়িতে জামাই ষষ্ঠী উপলক্ষে আসে ময়নাগুড়ি ব্লকের মধ্য খাগড়া বাড়ি এলাকার বছর ৩০ এর মিঠুন সরকার নামে মেয়ের জামাই। রাতে খাওয়া দাওয়ার পর হটাৎ পেটের সমস্যা তৈরি হয়। দুই তিন বার পায়খানা করার পর অসুস্থ হয়ে পড়ে। এরপর স্থানীয় চিকিৎসকের কাছ থেকে গ্যাসের ট্যাবলেট এনে খাওয়ানোর পর কিছুটা সুস্থ অনুভব করে বলে খবর। বৃহস্পতিবার ভোরবেলা ফের অসুস্থ অনুভব করায় তাকে সকালে ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে গেলে…
Read More