India

কিছুটা স্বস্তি মিললেও আবারো চিন্তার ভাঁজ সংক্রমণের সংখ্যায়

কিছুটা স্বস্তি মিললেও আবারো চিন্তার ভাঁজ সংক্রমণের সংখ্যায়

বেশ কিছুদিন স্বস্তির পর আবারও উদ্বেগ বাড়ল দেশের করোনা সংক্রমণে। বিগত কয়েকদিনে অনেকটাই নিয়ন্ত্রণে এসেছিল করোনাভাইরাস সংক্রমণ। দেশের স্বাস্থ্য দপ্তরের প্রতিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৪৩ হাজার ৭৩৩ জন। দেশের মধ্যে কেরলে দৈনিক আক্রান্তের সংখ্যা (১৪,৩৭৩) সবচেয়ে বেশি হয়েছে। এ ছাড়া, মহারাষ্ট্রে আরও ৮ হাজারের বেশি জনের মধ্যে সংক্রমণ ছড়িয়েছে। কেরল এবং মহারাষ্ট্রের মতোই উদ্বেগ বাড়াচ্ছে তামিলনাড়ু, কর্নাটক, অন্ধ্রপ্রদেশ। এই তিন রাজ্যে নতুন আক্রান্তের সংখ্যা ৩ হাজারের বেশি। সেই সঙ্গে গত ২৪ ঘণ্টায় ওড়িশা এবং অসমের ২ হাজারের বেশি কোডিডে সংক্রমিত হয়েছেন। দেশজুড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৩ কোটি ৬ লাখ ৬৩ হাজার ৬৬৫ জন।…
Read More
দৈনিক সংক্রমনের নিরিখে বড়সড় স্বস্তি মিললো দেশে

দৈনিক সংক্রমনের নিরিখে বড়সড় স্বস্তি মিললো দেশে

গত চার মাসে সর্বনিম্ন দেশের দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় কমল দৈনিক মৃত্যুর সংখ্যাও। করোনার দ্বিতীয় ঢেউয়ে এই প্রথমবার ৩৫ হাজারের নীচে নামল দেশের দৈনিক সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৪ হাজার ৭০৩ জন। ২৪ ঘণ্টায় কেরলে ৮ হাজার ৩৭ জনের মধ্যে সংক্রমণ ছড়িয়েছে। ওই সময়ের মধ্যে আক্রান্তের মধ্যে এর পর রয়েছে মহারাষ্ট্র। ওই রাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৭৪০ জন। দেশের মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩.০৫ কোটি। সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমে হল ৪.৬৪ লক্ষ। সুস্থতার হার বেড়ে দাঁড়াল ৯৭.১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৫৫৩ জনের।…
Read More
এই নিয়ে তৃতীয়বার বদল হল মুখ্যমন্ত্রী

এই নিয়ে তৃতীয়বার বদল হল মুখ্যমন্ত্রী

এর আগে যা কখনো হয় তাই ঘটলো দেশে। এতো কম সময়ের মধ্যে এতবার মুখ্য মন্ত্রীর বদল এই প্রথমবার ঘটলো দেশে। মুখ্যমন্ত্রীর বারংবার বদল আগে কখনো হয়নি দেশে। চার মাসে দু'বার মুখ্যমন্ত্রী পরিবর্তন হল বিজেপি-শাসিত উত্তরাখণ্ডে। উত্তরাখণ্ডের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নেওয়া হল পুষ্কর সিং ধামিকে। উত্তরাখণ্ডের ১১ তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন তিনি। উপস্থিত ছিলেন বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক নরেন্দ্র সিং তোমর এবং উত্তরাখণ্ড বিজেপির দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক দুশন্ত কুমার গৌতম। আগে থেকেই পুষ্করের নাম ভেসে আসছিল। প্রসঙ্গত, চার মাস আগেই তিনি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন। তিরথ সিং – এর পদত্যাগের পরেই প্রশ্ন উঠে গিয়েছিল, কে বসবেন রাজ্যের মসনদে। পুষ্কর সিং…
Read More
করোনার ডেল্টা প্রজাতিকে রুখতে কত শতাংশ কাজ করবে কোভিশিল্ড

করোনার ডেল্টা প্রজাতিকে রুখতে কত শতাংশ কাজ করবে কোভিশিল্ড

করোনা সংক্রমণ রোধ করার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় হল টিকাকরণ। করোনার তৃতীয় ঢেউ আসন্ন। ইতিমধ্যেই দেখা দিয়েছে করোনার নতুন অনেক রূপ। এই ডেল্টা প্রজাতি থেকে রক্ষা করতে পারে কত শতাংশ এবার তা খতিয়ে দেখছে ভ্যাকসিন প্রস্তুতকারক সব সংস্থা। কোভিশিল্ডের দু’টি টিকা নিয়েছেন, এমন ৮৩.৯ শতাংশ ব্যক্তির শরীরে করোনাভাইরাসের ডেল্টা প্রজাতিকে খতম করার মতো অ্যান্টিবডির খোঁজ মিলেছে। একটি রিপোর্ট প্রকাশ করে এমনটাই জানাল ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যালর রিসার্চ (আইসিএমআর)। রিপোর্টে বলা হয়েছে ১৬.১ শতাংশ ব্যক্তির শরীরে তেমন অ্যান্টিবডির খোঁজ মেলেনি, যা ডেল্টা প্রজাতিকে রুখতে দিতে পারে। অন্যদিকে দেখা যাচ্ছে যে কোমর্বিডিটি অর্থাৎ মেধুমেহ, হাইপারটেনশন, হৃদ্‌রোগের সমস্যা যাঁদের আছে, এবং ৬৫-ঊর্ধ্ব যাঁদের বয়স,…
Read More
কিছুটা হলেও এবার স্বস্তি মিলতে চলেছে মধ্যবিত্তদের

কিছুটা হলেও এবার স্বস্তি মিলতে চলেছে মধ্যবিত্তদের

করোনা আবহে নাভিঃশ্বাস উঠছে মধ্যবিত্তের। লকডাউনের পাশাপাশি পেট্রল এর দাম চরমে, তার সাথে রান্নার হেঁশেলের সব কিছু অগ্নিমূল্য। এর জেরে মাথায় হাত পড়েছিল মধ্যবিত্তের। এই পরিস্থিতিতে মধ্যবিত্তদের বেশ খানিকটা স্বস্তি দিল কেন্দ্র। গত বেশ কয়েক দিন ধরেই ঊর্ধ্বমুখী ছিল বিভিন্ন ডালের দাম। তবে এবার সেই দাম কমতে চলেছে কেন্দ্রের সিদ্ধান্তে। ডালকে অত্যাবশ্যক পণ্য আইনের আওতায় আনা হয়। এর জেরে এবার ডাল মজুত করার উপর বিধিনিষেধ আরোপ করা হল। এই নির্দেশিকা ২ জুলাই থেকে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত জারি থাকবে। নয়া নির্দেশিকা বলছে, এখন থেকে ২০০ টনের বেশি ডাল মজুত রাখতে পারবেন না পাইকারি বা খুচরো বিক্রেতারা। এর জেরে কমেছে বিভিন্ন…
Read More
ডেল্টা প্রজাতি থেকে রক্ষা করতে সক্ষম এই ভ্যাকসিন কিন্তু মিলছে না অনুমোদন

ডেল্টা প্রজাতি থেকে রক্ষা করতে সক্ষম এই ভ্যাকসিন কিন্তু মিলছে না অনুমোদন

করোনা সংক্রমণ রোধ করার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় হল টিকাকরণ। আর তার জন্য সফল ভাবে বাজারে টিকা আনার চেষ্টা করে যাচ্ছে একের পর এক প্রস্তুতকারক সংস্থা। এই পরিস্থিতিতে প্রকাশ্যে এলো কোভ্যাক্সিন ট্রায়াল রিপোর্ট। করোনা ভাইরাস প্রতিরোধে ভারত বায়োটেকের তৈরি টিকা কোভ্যাকসিন ৭৭.৮ শতাংশ কার্যকরী। পাশাপাশি ডেল্টা স্ট্রেনকে রুখতে সক্ষম কোভ্যাক্সিন। চূড়ান্ত পর্বের ক্লিনিক্যাল ট্রায়াল রিপোর্ট বলছে, এই ভ্যাকসিন করোনাভাইরাস ডেল্টা প্রজাতির বিরুদ্ধেও যথেষ্ট কার্যকর। এমনটাই দাবি করছে প্রস্তুতকারক সংস্থা ভারত বায়োটেক। তৃতীয় পর্যায়ের পরীক্ষামূল প্রয়োগের পর বিবৃতি দিয়ে এই তথ্য জানালো ভারত বায়োটেক। ১৩০ জনের উপর করা পরীক্ষার ফলাফল খতিয়ে দেখে এই দাবি করা হয়েছে। দাবি করা হচ্ছে, করোনা ভাইরাসের 'ডেল্টা'…
Read More
অতিমারী থেকে মুক্তি পেতে চলেছে দেশ

অতিমারী থেকে মুক্তি পেতে চলেছে দেশ

করোনার বিরুদ্ধে শক্ত হাতেই ব্যাটিং করছে ভারত। লকডাউনের করা বিধিনিষেধ এবং টিকাকরণকে হাতিয়ার করে অনেকটাই বাগে আনতে পেরেছে করোনা সংক্রমণকে। করোনা ভাইরাস পরিস্থিতি দিন দিন বদলাচ্ছে দেশে। দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় কমল দৈনিক মৃত্যু ও সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শনিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৪৪ হাজার ১১১। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৫ লক্ষ ২ হাজার ৩৬২। মৃত্যু হয়েছে ৭৩৮ জনের। অতিমারি পর্বে দেশে মোট মৃত্যু হল ৪ লক্ষ ১ হাজার ৫০ জনের। এই সময়ের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৫৭,৪৭৭ জন। দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৪ লক্ষ ৯৫ হাজার ৫৩৩। ভারতে অ্যাক্টিভ আক্রান্তর সংখ্যা কমে হয়েছে ৪…
Read More
রায় এলো পশুপ্রেমীদের সপক্ষেই

রায় এলো পশুপ্রেমীদের সপক্ষেই

অনেক সংঘাতের পরে এলো রায়। মিললো অনুমতি, রায় গেলো পশুপ্রেমীদের সপক্ষে। পশুপ্রেমের দাবি মেনে নিলো কোর্ট। তবে মেনে নেওয়ার পাশাপাশি কিছু নিয়ম মানার নির্দেশ দিলো কোর্ট। পথ কুকুরদের খাওয়ানোর অধিকার আছে সাধারণ মানুষের। এ বিষয়ে এক মামলার রায়ে এমনটাই জানাল দিল্লি হাইকোর্ট। দিল্লির এক কুকুরপ্রেমী ও এক স্থানীয়ের মধ্যে বিরোধের মামলার ভিত্তিতে এই রায় দেওয়া হয়। পাশাপাশি এও জানানো হয় যে পথ কুকুরদের খাবার অধিকার আছে এবং পশুপ্রেমীদেরও তাদের খেতে দেওয়ার অধিকার আছে। কিন্তু সেই সঙ্গেই সতর্ক থাকা প্রয়োজন। এর থেকে যেন কারও ক্ষতি বা সমস্যা না হয়। দেশজুড়ে পথ কুকুরপ্রেমী এবং তাঁদের সমালোচকদের মধ্যে সংঘাতের প্রেক্ষিতে এই রায় বেশ…
Read More
জলে বাড়ছে দূষণ, মাছ ধরায় আপত্তি জানালো সরকার

জলে বাড়ছে দূষণ, মাছ ধরায় আপত্তি জানালো সরকার

লাগামছাড়া ভাবে হচ্ছে জলদূষণ। বজ্র পদার্থে ভর্তি হচ্ছে নদীর জল।বাড়ছে দূষণের মাত্রা এবং তার ফলে কমে যাচ্ছে জলজ প্রাণীর সংখ্যা। এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে এবার থেকে যমুনা নদীর একাংশে মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করেছে দিল্লি সরকার। সরকারি নোটিফিকেশনে বলা হয়েছে, যমুনা নদীতে দুষণের মাত্রা অতিরিক্ত। সেকারণে ইন্ডিয়ান ফিসারিজ অ্যাক্ট অনুসারে যমুনার দুটি নির্দিষ্ট অংশে মাছ ধরার যাবতীয় ছাড়পত্রকে আপাতত বন্ধ রাখা হচ্ছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ওই এলাকায় মা ছ ধরা নিষিদ্ধ। একদিকে কম জল ও অন্য়দিকে দুষণের জেরে এই ঘটনা হচ্ছে। এদিকে যমুনার বিভিন্ন অংশে মাছ ধরাটাই অনেকের জীবিকার মধ্যে পড়ে। স্থানীয় সূত্রে খবর, বাইরে থেকে জল এসে…
Read More
মৃত্যুর নিরিখে তৃতীয় স্থান নিল দেশ

মৃত্যুর নিরিখে তৃতীয় স্থান নিল দেশ

নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে করোনার দ্বিতীয় ঢেউ। কমল দেশের দৈনিক করোনা সংক্রমণ। কেন্দ্রের স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৪৬ হাজার ৬১৭ জন। এই নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা হয়েছে ৩ কোটি ৪ লাখ ৫৮ হাজার ২৫১ জন। মৃত্যু হয়েছে ৮৫৩ জনের। দেশে এখনও পর্যন্ত করোনায় ৪ লক্ষ ৩১২ জনের মৃত্যু হয়েছে। আমেরিকা এবং ব্রাজিলের পর ভারতে করোনার জেরে মৃত্যু ৪ লক্ষ ছাড়াল। ব্রাজিলে তা ৫ লক্ষ ছাড়িয়েছে এবং আমেরিকায় ৬ লক্ষ। সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৯ হাজার ৬৩৭ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনামুক্ত হয়েছেন ৫৯ হাজার ৩৮৪ জন।…
Read More