India

অনেকটাই স্বস্তিতে দৈনিক সংক্রমনের সংখ্যা

অনেকটাই স্বস্তিতে দৈনিক সংক্রমনের সংখ্যা

অনেকটাই কমল দেশের দৈনিক সংক্রমণ। ১৯ মার্চের পর এই প্রথমবার দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা এতটা কম হল। স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুসারে ভারতে গত ২৪ ঘন্টায় কোভিড সংক্রমিত হয়েছেন ৩৭ হাজার ৫৬৬ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৩ লক্ষ ১৬ হাজার ৮৯৭ জন। অ্যাকটিভ রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৫ লক্ষ ৫২ হাজার ৬৫৯ জনে। একদিনে সুস্থ হয়ে ফিরেছেন ৫৬ হাজার ৯৯৪ জন। সোমবারের মতো মঙ্গলবারও দেশের দৈনিক মৃত্যু এক হাজারের নীচে রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৯০৭ জনের। এ নিয়ে গোটা অতিমারি পর্বে দেশে মৃত্যু হল ৩ লক্ষ ৯৭ হাজার ৬৩৭ জনের। সুস্থতার হার…
Read More
করোনা আবহে পরতে থাকা অর্থনীতির গ্রাফকে চাঙ্গা করতে বড় ঘোষণা অর্থমন্ত্রীর

করোনা আবহে পরতে থাকা অর্থনীতির গ্রাফকে চাঙ্গা করতে বড় ঘোষণা অর্থমন্ত্রীর

করোনার প্রথম ঢেউয়ে নিম্নমুখী হয়েছিল ভারতীয় অর্থনীতির গ্রাফ। সেই অর্থনীতি সামলে উঠতে না উঠতে এবার করোনার দ্বিতীয় ঢেউতে আরও নিম্নমুখী হয়েছে অর্থনীতির গ্রাফ। ২০২০ সালের পুনরাবৃত্তি ঘটছে ২০২১ সালেও। তাই এবার এই পরিস্থিতিতে মানুষকে কিছুটা স্বস্তি দিতে করোনার কারণে ধুঁকতে থাকা শিল্পগুলোকে উজ্জীবিত করতে আর্থিক ত্রাণ ঘোষণা অর্থ মন্ত্রকের। অর্থনীতিকে চাঙ্গা করতে আট দফা দাওয়াইয়ের কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সোমবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ৮টি পৃথক আর্থিক ত্রাণ প্রকল্প ঘোষণা করেন। সেই ৮টি প্রকল্পের মধ্যে ৪টি নতুন এবং একটি স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়ন কল্পে ঘোষণা করা হয়েছে। ক্রেডিট লাইন গ্যারান্টি স্কিমের ক্যাপিটালের পরিমাণ বাড়ানোর ঘোষণা করলেন নির্মলা সীতারমন।…
Read More
তৃতীয়বার দেশে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা নিম্নমুখী

তৃতীয়বার দেশে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা নিম্নমুখী

কিছুদিন পর ফের অনেকটাই নেমে এল দেশের করোনা গ্রাফ। চিন্তার মাঝে সাময়িক স্বস্তি দিচ্ছে দেশের বর্তমান দৈনিক পরিসংখ্যান। দেশের স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের নতুন করো করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৪৬ হাজার ১৪৮ জন। রবিবার এই সংখ্যা ছিল ৫০ হাজার ৪০ জন। দেশে কিছুটা স্বস্তি মৃত্যু পরিসংখ্যানে। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৯৭৯ জন কোভিড রোগীর। দেশে করোনার বলি মোট ৩ লক্ষ ৯৬ হাজার ৭৩০। প্রায় আড়াই মাস পর এই প্রথম কোভিডে দৈনিক মৃত্যু কমল এক হাজারের নীচে। গত ২৪ ঘণ্টায় করোনার কবল থেকে মুক্ত হয়েছেন ৫৮ হাজার ৫৭৮ জন। ফলে সুস্থতার হার বেড়ে দাঁড়াল ৯৬.৮ শতাংশ।…
Read More
এবার থেকে গর্ভবতীদের টিকাকরণেও অনুমতি দিল কেন্দ্র সরকার

এবার থেকে গর্ভবতীদের টিকাকরণেও অনুমতি দিল কেন্দ্র সরকার

বাড়তে থাকা দ্বিতীয় ঢেউ থেকে সবে মাত্র ধীরে ধীরে মুক্তি পেতে শুরু করেছে দেশ। করোনা সংক্রমণ রোধের সব চেয়ে বড় ভূমিকা টিকাকরণের। তাই আসন্ন তৃতীয় ঢেউয়ের আগে টিকাকরণকেই সব চেয়ে বেশি প্রাধান্য দিচ্ছে কেন্দ্র সরকার। এই পরিস্থিতিতে বড় স্বস্তির খবর দিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। তৃতীয় ঢেউয়ের আগে কোমর বেঁধে নেমেছে রাজ্যর সরকার থেকে প্রশাসন, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। গর্ভবতী মহিলাদের জন্য করোনা টিকা নেওয়ায় কোনও সমস্যা নেই বলে এ বার জানাল কেন্দ্রীয় সরকার। এবার গর্ভবতীরাও নিতে পারবেন করোনার টিকা। কোনো অসুবিধা নেই তাতে। তবে গর্ভবতী মহিলাদের করোনা টিকা দেওয়ার অনুমতি দিলেও শিশুদের টিকাকারণ নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে উঠতে পারেনি কেন্দ্র। দেশে…
Read More
আরও এক নতুন টিকার উৎপাদন শুরু হল দেশে

আরও এক নতুন টিকার উৎপাদন শুরু হল দেশে

সবে মাত্র কিছুদিন হল ধীরে ধীরে করোনা সংক্রমণের থেকে সুস্থতার মুখ দেখছে দেশ। এরই মাঝে তৃতীয় ঢেউয়ের আশঙ্কা। অন্যদিকে দেখা দিয়েছে ডেল্টা প্লাসের সংক্রমণে আক্রান্ত হয়েছে বেশ কিছু। ডেল্টা প্লাসের এই চোখ রাঙানির মধ্যেই এল সুখবর। মার্কিন টিকা প্রস্তুতকারক সংস্থা নোভোভ্যাক্সের তৈরি টিকা কোভোভ্যাক্সের প্রথম ব্যাচের উত্পাদন শুরু হল ভারতে। এই টিকার তৃতীয় পর্যায়ের ট্রায়াল সম্পন্ন হয়েছে। পুণেতে অবস্থিত সেরাম ইনস্টিটিউটের কারখানাতে এই টিকার উৎপাদন শুরু হয়েছে। আমেরিকার ফার্মা সংস্থা নোভাভ্যাক্সের সেখানে দেখা গিয়েছে টিকাটি করোনাভাইরাসের বিরুদ্ধে ৯০ শতাংশেরও বেশি কার্যকরী। কোভোভ্যাক্সের উৎপাদন নিয়ে টুইট করেন সেরামের প্রধান আদর পুনাওয়ালাও। তিনি জানান, এই টিকা করোনার ভাইরাস থেকে ১৮ বছরের কম…
Read More
দীর্ঘ সময় পরে সংক্রমনের সংখ্যা নিম্নমুখী

দীর্ঘ সময় পরে সংক্রমনের সংখ্যা নিম্নমুখী

চার দিন পর দ্বিতীয়বার দেশের দৈনিক সংক্রমণ ফের ৫০ হাজারের নীচে নামল। সাময়িক স্বস্তি দিচ্ছে দেশের দৈনিক পরিসংখ্যান। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শনিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তর সংখ্যা ৪৮,৬৯৮। লকডাউন ও কড়া বিধিনিষেধের জেরে ধীরে ধীরে মিলছে সুফল। এর আগে গত ২১ জুন করোনা আক্রান্তর সংখ্যা ছিল ৪৩,৬৪০। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ১ লক্ষ ৮৩ হাজার ১৪৩ জন। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ১ হাজার ১৮৩ জনের। অতিমারি পর্বে দেশে মোট প্রাণ হারালেন ৩ লক্ষ ৯৪ হাজার ৪৯৩ জন। নিম্নমুখী অ্যাকটিভ কেসও। গতকাল অ্যাক্টিভ আক্রান্তর সংখ্যা কমেছে ১৭,৩০৩। গত ২৪ ঘণ্টায় ৬৪,৮১৮ আক্রান্ত সুস্থ…
Read More
করোনার মৃত্যুর সংখ্যা কমলেও চিন্তা থেকেই যাচ্ছে

করোনার মৃত্যুর সংখ্যা কমলেও চিন্তা থেকেই যাচ্ছে

ধীরে ধীরে স্বস্তি মিলছে করোনা আক্রান্তের সংখ্যায়। তবে বিগত কদিন বজায় থাকল করোনা আক্রান্তের সংখ্যা। দেশের দৈনিক সংক্রমণ শুক্রবারও থাকল ৫০ হাজারের বেশি। শুক্রবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে ৫১ হাজার ৬৬৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা গতকালের চেয়ে খানিকটা কম। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ১ লক্ষ ৩৪ হাজার ৪৪৫। সংক্রমণ কমলেও মৃত্যু সংখ্যা এখনও চিন্তা বৃদ্ধি করছে। গত তিন দিন ধরেই দেশে দৈনিক মৃত্যু কমবেশি একই রয়েছে। মৃত্যুর হার নিয়ে এখনও পুরোপুরি চিন্তামুক্ত হওয়া যাচ্ছে না। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১ হাজার ৩২৯ জনের। কিন্তু কমছে সুস্থতার সংখ্যা।…
Read More
পূর্ব নির্ধারিত সময় মেনেই বৈঠক হল আজ

পূর্ব নির্ধারিত সময় মেনেই বৈঠক হল আজ

আচমকাই বৈঠকের ডাক এল কেন্দ্র তরফে । বৈঠক ঘিরে জল্পনা উঠেছে চরমে। বৈঠকের কারণ এখনো স্পষ্ট নয়, জানা যায়নি কেন্দ্র তরফে কেন ডাকা হল এই বৈঠক। বৈঠকের ডাক অনুযায়ী আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে জম্মু কাশ্মীরের নেতাদের নিয়ে আজ সর্বদলীয় বৈঠক হয়। জম্মু ও কাশ্মীর সমস্যার সমাধানে বড়সড় অগ্রগতির পথে কেন্দ্র। ৩৭০ ধারা হটানোর পর প্রায় দুই বছর পর কেন্দ্র সরকারের তরফ থেকে রাজ্যের নেতাদের এটাই প্রথম বৈঠক। এই বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এনএসএ অজিত দোভাল, কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংহ, জম্মু কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা ছাড়াও কেন্দ্রের অনেক আধিকারিক উপস্থিত ছিলেন। প্রায় সাড়ে ৩ ঘণ্টার এই বৈঠকে আলোচনা…
Read More
করোনা ভাইরাসের নতুন রূপে প্রথম মৃত্যু হল দেশে

করোনা ভাইরাসের নতুন রূপে প্রথম মৃত্যু হল দেশে

করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত দেশ। সবে মাত্রই কিছুদিন যাবৎ নিয়ন্ত্রনে এসেছিল সংক্রমণ। এই পরিস্থিতিতে দ্বিতীয় ঢেউ সামলে উঠতে না উঠতেই ভয় ধরাচ্ছে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট। ভয়াবহ হচ্ছে করোনার ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট। এই প্রথম দেশে করোনার এই নয়া প্রজাতিতে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটল। ডেল্টা প্লাস প্রজাতিতে আক্রান্ত হয়ে দেশে প্রথম মৃত্যু হল মধ্যপ্রদেশে৷ এক মৃত মহিলার দেহের নমুনা পরীক্ষা করে দেখা গিয়েছে যে তিনি করোনার ডেল্টা প্লাস ভেরিয়েন্টে আক্রান্ত হয়েছিলেন। উল্লেখ্য, মধ্যপ্রদেশে মোট পাঁচজনের শরীরে করোনার এই নয়া প্রজাতির হদিশ মিলেছে। দেশে কি তবে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ল? যেভাবে দেশে একের পর এক ডেল্টা প্লাস ভেরিয়েন্টে আক্রান্তের সংখ্যা বাড়তে, তাতে…
Read More
দেশের করোনা সংক্রমণে স্বস্তির নিঃশ্বাস

দেশের করোনা সংক্রমণে স্বস্তির নিঃশ্বাস

ফের দেশের কোভিড গ্রাফ ঊর্ধ্বমুখী। দেশে যখন ডেল্টা প্লাসের চোখ রাঙানি বাড়ছে তখনই বাড়ল দৈনিক কোভিড সংক্রমণ। স্বাস্থ্যমন্ত্রকের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় সংক্রমিত হয়েছেন ৫৪ হাজার ৬৯ জন। যেই সংখ্যাটা আগের দিনের তুলনায় একটু বেশি। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হলেন ৩ কোটি ৮২ হাজার ৭৭৮ জন। একদিনে করোনার বলি ১৩২১। মৃতের মোট সংখ্যা ৩ লক্ষ ৯১ হাজার ৮৯১। মৃত্যুর নিরিখে দেশের প্রথম চারে রয়েছে মহারাষ্ট্র (৫০৮), তামিলনাড়ু (১৬৬), কেরল (১৫০) এবং কর্নাটক (১২৩)। বাকি রাজ্যে মৃত্যু ৫০-এর আশপাশে বা নীচে। একই সময়ের মধ্যে সুস্থ হয়েছেন ৬৮ হাজার ৮৮৫ জন। সুস্থতার হার ৯৬ শতাংশের বেশি। করোনা সংক্রমণ…
Read More