28
Aug
তালিবানরা গোটা দেশটা নিজেদের অধীনস্ত করার পর থেকে বেশ কিছু জায়গায় দেখা দিয়েছে জঙ্গি উপদ্রপ। আফগানিস্তানে তালিবান দখলের পর থেকে কাবুলের জেল থেকে মুক্তি পেয়ে গিয়েছে বেশ কয়েকজন জইশ জঙ্গি এবং তাদের প্রশিক্ষণ দিচ্ছে মাসুদ আজহার। মনে করা হচ্ছে, জম্মু-কাশ্মীর সহ ভারতের একাধিক রাজ্যে হামলার ছক কষছে জইশ-ই-মহম্মদ। মাসুদ আজহার তাদের সকলকে ট্রেনিং দিচ্ছে। এই তথ্য সামনে আসার পরেই নড়েচড়ে বসেছে প্রশাসন। এক কথায় আফগানিস্তান এখন জঙ্গিদের মুক্তাঞ্চলে পরিণত হয়েছে এবং তাদেরকে কার্যত সব রকম ভাবে সাহায্য করছে পাকিস্তান। প্রায় ১০০ জঙ্গিদের ট্রেনিং দিচ্ছে খোদ মাসুদ আজহার। কী ভাবে এবং কোন পথে ভারতে ঢুকতে হবে, কোন দিক দিয়ে গেলে কাশ্মীরে ঢোকা…
