12
Nov
করোনা সংক্রমণকে রুখতে একের পর এক প্রয়াস চলছে গোটা বিশ্ব জুড়ে। তার মধ্যে অন্যতম ভারতও। বিগত কয়েক সপ্তাহ ধরে এই ওষুধ নিয়ে জল্পনা ছিল। অবশেষে জানা গেল যে আগামী দু-একদিনের মধ্যেই আপৎকালীন ব্যবহারের অনুমতি পেতে চলেছে ভারতের তৈরি করোনাভাইরাস ওষুধ 'মলনুপিরাভির'। সম্প্রতি এমনটাই জানিয়েছে ভারতের কোভিড স্ট্র্যাটেজি গ্রুপ। এই ওষুধ প্রসঙ্গে তারা দাবি করছে যে, প্রাপ্তবয়স্কদের জন্য এটি অত্যন্ত কার্যকরী হবে এবং অত্যন্ত আশঙ্কাজনক রোগীর প্রাণ বাঁচাতেও সক্ষম হবে এই ওষুধ। করোনা ভাইরাসের এই ওষুধ বাজারে আসলে যে সংক্রমণ রোধে তা আমি বেশি কার্যকর হবে এমন দাবিও করা হচ্ছে। কোভিড স্ট্রাটেজি গ্রুপের চেয়ারম্যান ডা: রাম বিশ্বকর্মা জানিয়েছেন, এই ওষুধ বাজারে আসার…
