India

প্রিয় বন্ধুর চলে যাওয়ায় দেশের বড় ক্ষতি বললেন মনদীপ সিং সাধু

প্রিয় বন্ধুর চলে যাওয়ায় দেশের বড় ক্ষতি বললেন মনদীপ সিং সাধু

এখনো অনেকেই বিশ্বাস করে উঠতে পারছেনা তিনি আর নেই৷ দেশের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতের অকাল প্রয়াণে শোকের ছায়া সেনা শিবিরে৷ রাওয়াতের মৃত্যু দেশের প্রতিরক্ষার ক্ষেত্রে ‘বড় ক্ষতি’ বলে মন্তব্য করেরলেন ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির ব্যাচমেট ও তাঁর ঘনিষ্ঠ বন্ধু৷ তাঁর কথায়, দেশের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ হিসাবে ‘দূরদর্শী’ রাওয়াতই ছিলেন সঠিক পছন্দ৷  ব্রিগেডিয়ার মনদীপ সিং সাধু (অবসর) পুরনো কথা স্মরণ করে বলেন, দেশ ও সেনাবাহিনীর জন্য কিছু করার লক্ষ্যে অবিচল ছিলেন জেনারেল রাওয়াত৷ একাধিক অভিযানে নেতৃত্ব দেওয়া রাওয়াতের বিপুল অভিজ্ঞতা ছিল৷ দেশের প্রথম সিডিএস হিসাবে তিনি ছিলেন একেবারেই সঠিক পছন্দ৷ মনদীপ আরও বলেন, ‘‘দেশের সেনাবাহিনীকে কী…
Read More
বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলছেন লালুর পুত্র

বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলছেন লালুর পুত্র

এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বহু তরুণীর ‘হার্টথ্রব’৷ তাঁকে নিয়ে স্বপ্ন দেখেন অনেকেই৷ তাঁর মিষ্টি হাসি, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা অনেককেই আকৃষ্ট করেছে৷ প্রেম নিবেদন করে হোয়াটসঅ্যাপে অজস্র এসএমএস-ও এসেছে তাঁর কাছে৷ আর এই মেসেজ থেকেই স্পষ্ট, তিনি কতটা জনপ্রিয়৷ বিশেষ করে তাঁর এই জনপ্রিয়তা তরণীদের মধ্যে৷ তৎকালীন উপমুখ্যমন্ত্রীকে বিয়ের প্রস্তাব জানিয়ে প্রায় ৪৪ হাজার এসএমএস এসেছিল৷ তিনি আর কেউ নন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের ছোট ছেলে তেজস্বী যাদব৷ সেই তেজস্বীই এবার বিয়ের পিড়িতে বসতে চলেছেন৷ কিন্তু পাত্রী কে?   দিল্লিতে তেজস্বীর এনগেজমেন্ট পার্টি৷ তবে কার সঙ্গে যাদব পরিবারের ছোট ছেলে বাগদান সারতে চলেছেন সে সম্পর্কে কোনও তথ্য জানা যায়নি৷…
Read More
বন্ধ হলো কর্মকান্ড আচমকাই বিস্ফোরণ ঘটলো দিল্লিতে

বন্ধ হলো কর্মকান্ড আচমকাই বিস্ফোরণ ঘটলো দিল্লিতে

এদিন দিল্লিবাসীর জন্য দিনের শুরুটাই হলো এক ভয়াবহ আতঙ্কের মধ্যে দিয়ে। আচমকাই বিস্ফোরণ, দিল্লিতে ব্যাহত হলো সমস্ত কর্মকান্ড, থমকে গেলো সব কিছু। এদিন সকালে হঠাৎই ভয়াবহ বিস্ফোরণের শব্দে কেঁপে উঠেছে রাজধানী দিল্লির রোহিণী আদালত। বিরাট শব্দের কেঁপে ওঠে আদালত চত্বর এবং স্বাভাবিক ভাবেই আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। ইতিমধ্যে সেখানে পৌঁছায় দমকলের সাতটি ইঞ্জিন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কাজ চলছে। যদিও কী ভাবে বিস্ফোরণ ঘটেছে তা এখনও স্পষ্ট ভাবে জানা যায়নি। রোজকারের মতো এদিনও আদালত চত্বরে কাজ শুরু হয়ে যায় নির্দিষ্ট সময়ে। কিন্তু সকাল সাড়ে ১০ টা নাগাদ বিরাট শব্দে কেঁপে ওঠে আদালত চত্বর। সঙ্গে সঙ্গে আতঙ্ক ছড়িয়ে পড়ে চারদিকে এবং…
Read More
স্বামীর পাশাপাশি মধুলিকাও দেশ সেবা করে গেছেন অন্যভাবে

স্বামীর পাশাপাশি মধুলিকাও দেশ সেবা করে গেছেন অন্যভাবে

আচমকাই এক মর্মান্তিক দুর্ঘটনায় সম্ভিত গোটা দেশ, এখনো অনেকেই মেনে নিতে পারেনি ঘটে যাওয়া ঘটনার সত্যতাকে। গতপরশু হঠাৎই হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দেশের সিডিএস বিপিন রাওয়াতের। সেই হেলিকপ্টারে তাঁর সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী মধুলিকাও, তিনিও প্রাণ হারিয়েছেন এই মর্মান্তিক দুর্ঘটনায়। বিপিন রাওয়াতের ব্যাপারে দেশের মানুষ অবগত থাকলেও অনেকেই জানেন না যে, তাঁর স্ত্রী মধুলিকাও দেশের সেবা করতেন, কিন্তু সেটা একটু অন্যভাবে। যুদ্ধক্ষেত্রে বা সীমান্তে দাঁড়িয়ে নয়, ভারতীয় সেনাবাহিনীর পরিবারের পাশে দাঁড়িয়ে এবং তাদের জীবনের বড় ভরসা হয়ে দেশসেবা করতেন তিনি। আসলে বিপিন রাওয়াতের স্ত্রী একজন সমাজসেবী হিসেবে খ্যাত ছিলেন। সেনাবাহিনীর শহীদদের বিধবা স্ত্রীদের জন্য বা শহীদ সেনা কর্তা ও জওয়ানদের…
Read More
বিপিন রাওয়াতের মৃত্যু ঘটনায় উঠছে একাধিক প্রশ্ন

বিপিন রাওয়াতের মৃত্যু ঘটনায় উঠছে একাধিক প্রশ্ন

সদ্যই দেশে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনায় হতবাক রয়েছে দেশবাসী। গতকাল মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ দিয়েছে ভারতীয় সেনার সর্বাধিনায়ক বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত সহ ১৩ জনের। সিডিএস রাওয়াতের মৃত্যুতে গোটা দেশ শোকস্তব্ধ। দুর্ঘটনার কারণে মৃত্যু হলেও এখন এই নিয়ে জোর আলোচনা চলছে কারণ ঠিক কী ভাবে এই দুর্ঘটনা ঘটেছে সেটা এখনও পরিষ্কার নয়। 'ব্ল্যাক বক্স' উদ্ধার করা গেলেও এখনো সেই ভাবে কোনো স্পষ্ট তথ্য সামনে আসেনি। তবে বিশেষজ্ঞদের একাংশ এই দুর্ঘটনাকে নেহাতই দুর্ঘটনা বলতে স্বাচ্ছন্দ্যবোধ করছেন না। অনুমান করা হচ্ছে যে এই ঘটনার পেছনে বিদেশি শক্তির হাত থাকতে পারে, তাও আবার চিনের। শুধু তাই নয়, বিপিন রাওয়াতের মৃত্যুর ঘটনার…
Read More
দীর্ঘ লড়াইয়ের ফল পেল কৃষকরা, প্রত্যাহার হলো নয়া কৃষি আইন

দীর্ঘ লড়াইয়ের ফল পেল কৃষকরা, প্রত্যাহার হলো নয়া কৃষি আইন

অবশেষে সমাপ্তি ঘটলো দীর্ঘ লড়াইয়ের। আজ ঘরে ফেরার পালা তাদের, বিচার গেলো তাদের পক্ষেই। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ফল আজ পেয়েছেন দেশের কৃষকরা। দীর্ঘ ৩৭৮ দিনের লড়াই আজ কার্যত শেষ। আন্দোলন প্রত্যাহার করে নিলেন কৃষকরা। রাজধানী দিল্লির সীমানায় গত ১৫ মাস ধরে চলছিল কৃষি আন্দোলন। কেন্দ্রীয় সরকারের বিতর্কিত তিনটি কৃষি আইনের বিরোধিতায় সরব হয়েছিলেন তারা। আজ সেই আন্দোলনের ইতি টানলেন বিক্ষোভরত কৃষকরা। কিছুদিন আগেই জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়ে দিয়েছিলেন যে, কেন্দ্রীয় সরকার কৃষি আইন প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু যতক্ষণ না পর্যন্ত সংসদে এই ইস্যুতে প্রস্তাব পাস হয়েছে ততক্ষণ আন্দোলন চালিয়ে গিয়েছেন কৃষকরা। তবে…
Read More
ওমিক্রন সংক্রমণের সংখ্যা বাড়ায় আবার কি হতে পারে লকডাউন

ওমিক্রন সংক্রমণের সংখ্যা বাড়ায় আবার কি হতে পারে লকডাউন

ধীরে ধীরে ভয় দেখাচ্ছে ওমিক্রনের সংক্রমণের সংখ্যা। ক্রমশ চোখ রাঙাতে শুরু করেছে ওমিক্রন৷ ভারতে ইতিমধ্যেই ওমিক্রনে আক্রান্ত হয়েছেন ২১ জন৷ স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি ফের লকডাউনের পথে হাঁটবে দেশ? করোনার দ্বিতীয় ঢেউ-এর ভয়াবহ স্মৃতি এখনও টাটকা৷ তৃতীয় ঢেউয়ের ধাক্কা সামলাতে লকডাউনকেই কি অস্ত্র করা হবে? এই প্রশ্নের জবাব দিয়েছিলেন নীতি আয়োগের সদস্য ডা. ভিকে পাল। বলা হচ্ছে অধিক মিউটেশন হওয়ায় ওমিক্রন অনেক বেশি সংক্রামক৷ ইতিমধ্যেই মহারাষ্ট্রে ৭ জনের শরীরে ওমিক্রনের অস্তিত্ব মিলেছে৷ রাজস্থানের জয়পুরে একই পরিবারের নয় জনের শরীরে থাবা বসিয়েছে ওমিক্রন৷ তাঁদের মধ্যে ৪ জন সম্প্রতি দক্ষিণ আফ্রিকা থেকে ফিরেছেন৷ গতকাল পর্যন্ত ভারতে ওমিক্রন আক্রান্তের…
Read More
দুর্ঘটনায় জীবনাবসান ঘটলো বিপিন রাওয়াতের

দুর্ঘটনায় জীবনাবসান ঘটলো বিপিন রাওয়াতের

আচমকাই এক দুর্ঘটনায় সমাপ্তি হলো এক বীরের জীবন৷ ভয়ঙ্কর চপার দুর্ঘটনায় প্রয়াত চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত৷ মৃত্যু হয়েছে তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াতেরও৷ বায়ুসেনা সূত্রে খবর৷ বুধবার দুপুরে ১২টা ৪০ নাগাদ তামিলনাড়ুর কুন্নুরে নীলগিরির চা বাগানে ভেঙে পড়ে এমআই-১৭৷ ওই কপ্টারে মোট ১৪ জন সওয়ার ছিলেন৷ তাঁর মধ্যে ১৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে বায়ুসেনা৷ মৃতদেহগুলি শনাক্ত করতে ডিএনএ টেস্ট করা হচ্ছে৷ এদিন সস্ত্রীক সুলুর থেকে কুন্নুরে যাচ্ছিলেন জেনারেল রাওয়াত৷ মাটি ছুতেই তাতে দাউ দাউ করে আগুন লেগে যায়৷ স্থানীয় বাসিন্দারাই দগ্ধ অফিসারদের উদ্ধার করে নিয়ে যান৷ পরে বায়ুসেনার তরফে জানানো হয়, চপার দুর্ঘটনায় যে ১৩ জনের মৃত্যু হয়েছে তাঁর…
Read More
ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়লেন বিপিন রাওয়াত

ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়লেন বিপিন রাওয়াত

আচমকাই ঘটে গেলো দুর্ঘটনা৷ মাঝ আকাশ দুর্ঘটনার কবলে ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত৷ এদিন তামিলনাড়ুর ঘন জঙ্গলে ভেঙে পড়ে সেনা কপ্টার৷ মাঝ আকাশ থেকেই কোয়েম্বাটুর থেকে সুলুরের মধ্যে চপার ভেঙে পড়ে। জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত ওই হেলিকপ্টারে ছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ৷ জেনারেল বিপিন রাওয়াত ছা়ড়াও চপারে ছিলেন তাঁর স্ত্রী, প্রতিরক্ষা সহকারী, নিরাপত্তা কমান্ডো এবং আইএএফ পাইলট সহ মোট ১৪ জন৷  কোয়াম্বাটুর থেকে সুলুরের মধ্যে চপারটি ভেঙে পড়ে৷ উদ্ধার কাজ শুরু করেছে স্থানীয় সেনা ক্যাম্প৷ জানা গিয়েছে, মাত্র কুড়ি মিনিটের সফর ছিল তাঁদের কিন্তু আকাশে ওড়ার আট দশ মিনিটের মাথাতেই এই বিরাট দুর্ঘটনা ঘটে যায়। সূত্রের খবর, স্থানীয়রা ৮০ শতাংশ দগ্ধ অবস্থায় দুটি মৃতদেহ…
Read More
দেশে ওমিক্রন আক্রান্তের তালিকায় যুক্ত হলো আরো এক

দেশে ওমিক্রন আক্রান্তের তালিকায় যুক্ত হলো আরো এক

দেশের দৈনিক কোরনা সংক্রমণের সংখ্যায় স্বস্তি মিললেও চিন্তা বাড়ছে ধীরে ধীরে বাড়তে থাকা ওমিক্রনের সংখ্যায়৷ ফের ওমিক্রন আক্রান্তের খোঁজ মিলল ভারতে৷ কর্নাটক, গুজরাতের পর ভারতে চতুর্থ ওমিক্রন আক্রান্তের হদিশ মিলল মহারাষ্ট্রের মুম্বইয়ে৷ সংবাদ সংস্থা পিটিআই-এর রিপোর্ট অনুযায়ী, ওই আক্রান্ত ব্যক্তি মহারাষ্ট্রের ডোম্বিবলীর বাসিন্দা৷ বয়স ৩৩৷ জানা গিয়েছে, নভেম্বরের শেষে দক্ষিণ আফ্রিকা থেকে দুবাই ও দিল্লি হয়ে মুম্বই বিমানবন্দরে আসেন তিনি৷ কোভিড পরীক্ষা করা হলে তাঁর রিপোর্ট পজিটিভ আসে। এর পরই তাঁকে কল্যাণ-ডোম্বিবলীর কোভিড কেয়ার কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হয়৷ আপাতত সেখানেই চিকিৎসাধীন তিনি৷  জানা গিয়েছে, আক্রান্ত ব্যক্তি পেশায় মেরিন ইঞ্জিনিয়র। কর্মসূত্রেই মাসের পর মাস সমুদ্রে কাটাতে হয় তাঁকে৷ ফলে কোভিডের টিকাও নিতে…
Read More