01
Feb
গতকালই নতুন বছরের বাজেট অধিবেশন শুরু হয়েছে দেশে৷ আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা৷ চতুর্থ বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন৷ গত দুই বছর ধরে কোভিডের আক্রমণে টালমাটাল দেশের অর্থনীতি৷ এই অবস্থাকে সামনে রেখে বাজেট পেশ করা নিশ্চিত ভাবেই চ্যালেঞ্জের৷ কোভিড মোকাবিলা করে অর্থনীতিকে চাঙ্গা করাই লক্ষ্য অর্থমন্ত্রীর৷ বিনিয়োগ বৃদ্ধি থেকে কর্মসংস্থান, বিভিন্ন বিষয়ে নজর থাকবে তাঁর৷ আর তাঁর দিকে নজর থাকবে গোটা দেশের৷ এ বছরের বাজেট কেমন হবে, কিছুটা হলেও সেই ইঙ্গিত গতকাল মিলেছে৷ অর্থমন্ত্রী সংসদে যে আর্থিক সমীক্ষার রিপোর্ট পেশ করেছেন, তাতে আগামী অর্থবর্ষে দেশের অর্থনৈতিক গতিবিধির কিছুটা আন্দাজ পাওয়া গিয়েছে। সমীক্ষার রিপোর্ট অনুযায়ী আগামী অর্থবর্ষে ভারতের…
