India

একাধিক রেল স্টেশন পেতে চলেছে দেশ

একাধিক রেল স্টেশন পেতে চলেছে দেশ

প্রতিক্ষার অবসান ঘটিয়ে এবার সামনে আসতে চলেছে ১০৩ টি হাই-টেক রেল স্টেশন। জানা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অমৃত ভারত যোজনার আওতায় দেশজুড়ে পুনঃসংস্কার করা ১০৩ টি রেল স্টেশনের ভার্চুয়ালি উদ্বোধন করবেন। এর মধ্যে সেন্ট্রাল রেলওয়ের ১২ টি স্টেশনও রয়েছে। যেগুলি মাত্র ১৫ মাসের মধ্যে অত্যাধুনিক সুযোগ-সুবিধা সহ পুনর্নির্মাণ করা হয়েছে। এই কাজের জন্য মোট খরচ হয়েছে ১৩৮ কোটি টাকারও বেশি। এই ঐতিহাসিক উদ্যোগটি কেন্দ্রীয় সরকারের “অমৃত ভারত স্টেশন যোজনা”-র আওতায় সম্পন্ন হয়েছে। এই প্রকল্প ২০২২ সালের ডিসেম্বরে চালু হয়েছিল। অমৃত ভারত অভিযানের লক্ষ্য হল রেল স্টেশনগুলিকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করা এবং প্রতিবন্ধীদের জন্য বিশেষ সুযোগ-সুবিধা সহ আরও টেকসই উন্নয়ন এবং…
Read More
বদল আসছে পুরনো নিয়মে

বদল আসছে পুরনো নিয়মে

বদলে গেল নিয়ম, জানা গিয়েছে, SBI কার্ড তাদের ক্রেডিট কার্ডের নিয়মে পরিবর্তন ঘোষণা করেছে। পরিবর্তনগুলি ক্রেডিট কার্ড বিলের হিসেব এবং কিছু বিনামূল্যের বিমা সুবিধার ওপর প্রভাব ফেলবে। এখন থেকে, মিনিমাম অ্যামাউন্ট ডিউ মানি গণনার পদ্ধতি পরিবর্তন করা হবে। এদিকে, GST-র সম্পূর্ণ পরিমাণ, EMI-র কিস্তি, সব ধরণের ফি এবং চার্জ, ফাইন্যান্স চার্জ এবং যদি কার্ডের লিমিটের বাইরে খরচ হয়, সেক্ষেত্রে ওভারলিমিট অ্যামাউন্টকে যুক্ত করা হবে। এছাড়াও, যে অর্থ বেঁচে থাকবে সেটির ২ শতাংশ যোগ করে মোট মিনিমাম অ্যামাউন্ট ডিউ নির্ধারণ করা হবে। এদিকে, এই পরিবর্তনের পর, কার্ড হোল্ডারদের আগের তুলনায় বেশি ন্যূনতম মাসিক দায়বদ্ধতা দিতে হতে পারে। এছাড়াও, SBI কার্ড কিছু…
Read More
সারা বিশ্বের সামনে খোলা চিঠি বালোচ নেতার

সারা বিশ্বের সামনে খোলা চিঠি বালোচ নেতার

সম্প্রতি ভূস্বর্গ কাশ্মীরের বুকে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনায় তোলপাড় হয়েছে গোটা দেশে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি মোদী সরকারের। এই পরিস্থিতিতে এবার একটি বড় আপডেট সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে, বালোচিস্তানের মানবাধিকার কর্মী এবং সাংবাদিক মীর ইয়ার বালোচ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে একটি খোলা চিঠি লিখেছেন। চিঠিতে তিনি পাকিস্তানকে তীব্র নিশানা করেছেন। পাশাপাশি, চিঠিতে তিনি ১৯৯৮ সালের ২৮ মে বালোচিস্তানে পাকিস্তান কর্তৃক পরিচালিত পারমাণবিক পরীক্ষাকে গণহত্যার সূচনা হিসেবেও বর্ণনা করেন। তিনি বলেন পাকিস্তানি সেনাবাহিনী নওয়াজ শরিফ সরকারের যোগসাজশে বালোচ ভূমি ধ্বংস করেছে। তাঁর মতে, এখনও বালোচিস্তানের পাহাড়গুলিতে বিস্ফোরকের গন্ধ পাওয়া যায়। পাশাপাশি ধ্বংস হয়ে গিয়েছে কৃষকদের…
Read More
সুখবর ঋণগ্রহীতাদের জন্য

সুখবর ঋণগ্রহীতাদের জন্য

দিন প্রতিদিন বেড়ে চলেছে বাজারদর। বাড়তে থাকা প্রতিটা জিনিসের কারণে মধ্যবিত্তের রাত্রের ঘুম উড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষ বিভিন্ন কারণে প্রয়োজনে অনেক সময় ব্যাঙ্ক থেকে পার্সোনাল লোন নিয়ে থাকে। এবার ঋণগ্রহীতাদের জন্য স্বস্তির বার্তা দিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। রেপো রেট ৫০ বেসিস পয়েন্ট কমিয়ে ৫.৫০ শতাংশে নামিয়ে আনার ঘোষণা করল কেন্দ্রীয় ব্যাঙ্ক। ফলে সুদের হার আরও সহজলভ্য হল রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাংক থেকে নেওয়া ঋণে। রেপো রেট হল সেই সুদের হার, যার ভিত্তিতে RBI বাণিজ্যিক ব্যাংকগুলিকে ঋণ দেয়। এটি কমলে ব্যাংকগুলোর ঋণ গ্রহণের খরচ কমে যায়, ফলে গৃহঋণ, গাড়ির ঋণ বা অন্য ভাসমান সুদের ঋণেও সুদের হার কমে।…
Read More
ঘোষিত হলো দিনক্ষন, আগামী মাসেই বসবে অধিবেশন

ঘোষিত হলো দিনক্ষন, আগামী মাসেই বসবে অধিবেশন

সম্প্রতি ভূস্বর্গ কাশ্মীরের বুকে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনায় তোলপাড় হয়েছে গোটা দেশে। গত ২২ এপ্রিল পাহেলগাঁও-তে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার এই ঘটনায় পরেই তাই অপারেশন সিঁদুরের মাধ্যমে ৯টি ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা। এরই মধ্যে সংসদের বর্ষাকালীন অধিবেশন আগামী ২১ জুলাই শুরু হয়ে চলবে ১২ আগস্ট পর্যন্ত। সংসদের কার্যাবলী সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সুপারিশ অনুযায়ী রাষ্ট্রপতির কাছে এই প্রস্তাব পাঠানো হয়েছে। এই প্রথমবার সংসদ বসছে পহেলগাম জঙ্গি হামলা (২২ এপ্রিল) এবং তার পরবর্তী অপারেশন সিন্দুর-এর পর। জানা গেছে, যদি বিরোধীপক্ষ দাবি তোলে, তবে পহেলগাম হামলা ও অপারেশন সিন্দুর নিয়ে সংসদে আলোচনা করতে প্রস্তুত সরকার। এই প্রসঙ্গে সংসদীয় কার্যবিধি অনুযায়ী সব নিয়ম…
Read More
কয়েক কোটি টাকার জালিয়াতির তথ্য প্রকাশ্যে আনলো ইডি

কয়েক কোটি টাকার জালিয়াতির তথ্য প্রকাশ্যে আনলো ইডি

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই এবার একটি দুর্নীতি কাণ্ডে বিপুল টাকা বাজেয়াপ্ত করল এই গোয়েন্দা সংস্থা। জানা যাচ্ছে, মোট ১২ কোটি ৩৩ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। জাল নথি দিয়ে এনআরআই কোটায় মেডিক্যাল কলেজে ভর্তি মামলার তদন্ত করছে ইডি। এর তদন্তে নেমে এই রাজ্যের পাশাপাশি ওড়িশার নানান বেসরকারি মেডিক্যাল কলেজ, কলেজগুলির কিছু কর্তা, এজেন্ট এবং সংযুক্ত আরও কিছু লোকের বাড়ি ও অফিসে তল্লাশি চালানো হয়। এই মামলার তল্লাশিতে আমেরিকার নোটারির ভুয়ো স্ট্যাম্প, জাল এনআরআই…
Read More
বিদেশের ওপর নির্ভরতা কমাচ্ছে দেশ

বিদেশের ওপর নির্ভরতা কমাচ্ছে দেশ

সম্প্রতি ভূস্বর্গ কাশ্মীরের বুকে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনায় তোলপাড় হয়েছে গোটা দেশে। গত ২২ এপ্রিল পাহেলগাঁও-তে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার এই ঘটনায় পরেই তাই অপারেশন সিঁদুরের মাধ্যমে ৯টি ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা। এরই মধ্যে সম্প্রতি অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তানকে আতঙ্কিত করে তোলা রাফাল যুদ্ধবিমানের মূল বডি এবার ভারতে তৈরি হবে। ইতিমধ্যেই টাটা অ্যাডভান্সড সিস্টেমস এবং ফ্রান্সের ডাসল্ট এভিয়েশন একটি বড় চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তিটি রাফাল যুদ্ধবিমানের ফিউজলেজ ভারতে তৈরি করার সাথে সম্পর্কিত। উভয় কোম্পানি একটি প্রোডাকশন ট্রান্সফার এগ্রিমেন্টে স্বাক্ষর করেছে। ভারতের “মেক ইন ইন্ডিয়া” উদ্যোগের সাথে সামঞ্জস্য রেখে ফ্রান্সের বাইরে এই প্রথমবারের মতো হায়দ্রাবাদে রাফালের এই গুরুত্বপূর্ণ অংশ…
Read More
উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে কিস্তওয়ারে

উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে কিস্তওয়ারে

সম্প্রতি ভূস্বর্গ কাশ্মীরের বুকে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনায় তোলপাড় হয়েছে গোটা দেশে। গত ২২ এপ্রিল পাহেলগাঁও-তে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার এই ঘটনায় পরেই তাই অপারেশন সিঁদুরের মাধ্যমে ৯টি ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা। সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি মোদী সরকারের। সকাল থেকেই জঙ্গি বনাম নিরাপত্তা বাহিনীর গুলির লড়াইয়ে উত্তপ্ত উপত্যকা। জম্মু কাশ্মীরের কিস্তওয়ার জেলার সিংপোরা এলাকায় কয়েকজন জঙ্গিকে ঘিরূ ফেলেছে নিরাপত্তা বাহিনী। তারা পালটা গুলি চালালে শুরু হয় সংঘর্ষ। এই জঙ্গিরা পাকিস্তান থেকে এসেছে কিনা তাও জানার চেষ্টা চলছে। পহেলগাঁও কাণ্ডের পর থেকেই জঙ্গিদের খোঁজে দফায় দফায় অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। উপত্যকার সর্বত্র তল্লাশি চালানো হচ্ছে। জঙ্গিদের আত্মসমর্পণ করতে বলা…
Read More
৩৭০ ধারা আর্জি কাশ্মীরে

৩৭০ ধারা আর্জি কাশ্মীরে

সম্প্রতি ভূস্বর্গ কাশ্মীরের বুকে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনায় তোলপাড় হয়েছে গোটা দেশে। গত ২২ এপ্রিল পাহেলগাঁও-তে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার এই ঘটনায় পরেই তাই অপারেশন সিঁদুরের মাধ্যমে ৯টি ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা। সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি মোদী সরকারের। এই অবস্থায় শ্রীনগরের টেগোর হল “লাল সেলাম” ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে। জানা গিয়েছে, কাশ্মীরে ৩৭০ ধারা পুনরুদ্ধার এবং পাকিস্তানের সাথে আলোচনা শুরু করার আহ্বান জানিয়ে একদিনের সম্মেলন আয়োজন করে সিপিএম। এমতাবস্থায়, ওই সম্মেলনটি কাশ্মীর উপত্যকায় একটি বিরল রাজনৈতিক ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। সেখানে বেশিরভাগ আঞ্চলিক দলও জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা পুনরুদ্ধারের বিষয়টি উত্থাপনের পরিবর্তে রাজ্যের মর্যাদা পুনরুদ্ধারের দাবিতে আলোচনা…
Read More
বাতিল হলো প্রচুর ওষুধ

বাতিল হলো প্রচুর ওষুধ

ট্রায়াল রান চলছিল বেশ কিছুদিন ধরেই, কিন্তু শেষ মেশ পরীক্ষায় ফেল করলো। ফের দেশজুড়ে গুণমান যাচাই পরীক্ষায় ফেল করল বিপুল সংখ্যক ওষুধ। কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল সংস্থা প্রকাশিত সর্বশেষ রিপোর্টে জানা গিয়েছে, মোট ১৯৮টি ওষুধ গুণমান পরীক্ষায় অকৃতকার্য হয়েছে। কলকাতার সেন্ট্রাল ড্রাগ ল্যাবরেটরিতে পরীক্ষায় ফেল করেছে ৩৩টি ওষুধ। একাধিক ভায়ালে ক্ষতিকর ব্যাকটেরিয়ার উপস্থিতি, বিশুদ্ধ জল ব্যবহারের অভাব, এবং নামী সংস্থার ব্র্যান্ড নেম জালিয়াতির অভিযোগ। এই জাল ও নিম্নমানের ওষুধের তালিকা ইতিমধ্যেই দেশের প্রতিটি রাজ্যে পাঠিয়ে দিয়েছে কেন্দ্রীয় সংস্থা। রিপোর্ট অনুযায়ী, যে সংস্থাগুলির ওষুধ পরীক্ষায় ফেল করেছে, তাদের মধ্যে ৫৫টি হিমাচল প্রদেশের, ৪৮টি উত্তরাখণ্ডের, ২৬টি গুজরাতের, ১৮টি মধ্যপ্রদেশের ও ১০টি তামিলনাড়ুর সংস্থা।…
Read More