27
Dec
ধীরে ধীরে রাজ্যে এবার স্বস্তির চেহারা বদলাচ্ছে৷ করোনা বিধিকে বুড়ো আঙুল দেখিয়ে বড়দিনে উপচে পড়ল মানুষের ভিড়৷ উৎসবের আমেজে গা ভাসাল আবালবৃদ্ধবনিতা৷ এর পরেই রাজ্যের কোভিড বুলেটিনে উদ্বেগের ছবি৷ নতুন করে রাজ্যে কোভিড আক্রান্ত হয়েছেন ৫৪৪ জন৷ শুধুমাত্র কলকাতায় আক্রান্ত হয়েছেন ২১৯ জন৷ গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫ জনের৷ কলকাতায় দৈনিক সংক্রমণের সংখ্যা ২০০ পার করার সঙ্গে সঙ্গে জেলাগুলিতেও বাড়ছে সংক্রমণ৷ উত্তর ২৪ পরগনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৮৩জন। দক্ষিণ ২৪ পরগনায় আক্রান্তের সংখ্যা ৪৮জন। হুগলিতে ৩৭জন ও হাওড়ায় ৩৫জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। দক্ষিণবঙ্গের চেয়ে উত্তরবঙ্গে করোনার দাপট কিছুটা কম। দার্জিলিং-এ নতুন করে ১৪জন সংক্রমিত হওয়ার খবর…
