china

বাড়ছে উত্তাপ, তাইওয়ানের জলসীমা পেরল চিনা যুদ্ধবিমান

বাড়ছে উত্তাপ, তাইওয়ানের জলসীমা পেরল চিনা যুদ্ধবিমান

অবিরাম গতিতে চলছে এক যুদ্ধ, রাশিয়া ও ইউক্রেনের মাঝে। এরই মাঝে উত্তাপ বাড়ছে অন্যদিকে। দিন যত এগোচ্ছে ততই স্বশাসিত দ্বীপ তাইওয়ানকে কেন্দ্র করে বাড়ছে উত্তেজনা। তাইওয়ানের আকাশসীমা বরাবর ফের মহড়া শুরু করেছিল চীনের যুদ্ধবিমান। ফলে আবারও তাইওয়ান-চীন সংঘর্ষ নিয়ে আন্তর্জাতিক স্তরে মাথাচাড়া দেয় উত্তেজনা। কিন্তু বিকেল হতে না হতেই দেখা যায় তাইওয়ানের মিডিয়ান লাইন পার করে ঢুকেছে পাঁচটি চিনা যুদ্ধবিমান। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে এই তথ্য প্রকাশ করা হয়েছে। ফলে পরিস্থিতি আরো কিছুটা উত্তপ্ত হয়েছে। অন্যদিকে এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই তাইওয়ান সফরে গিয়েছেন একদল মার্কিন প্রতিনিধি। জানা যাচ্ছে। সোমবারই তাইওয়ানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসছেন মার্কিন ইন্ডিয়ানা প্রদেশের গভর্নর এরিক হলকোম্বার। এই বৈঠকের আগে একটি টুইট বার্তায় এরিক…
Read More
ভারতের ওপর চাপ বাড়াতে পাকিস্তানকে সেনা পাঠাচ্ছে ড্রাগনের দেশ

ভারতের ওপর চাপ বাড়াতে পাকিস্তানকে সেনা পাঠাচ্ছে ড্রাগনের দেশ

চলতে থাকা রাশিয়া ইউক্রেনের যুদ্ধের মাঝেই উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হচ্ছে ভারত চীনের মাঝে৷ ইতিমধ্যেই নয়াদিল্লির উদ্বেগ বাড়িয়ে শ্রীলঙ্কার বন্দরে নোঙর করেছে চিনা নজরদারি জাহাজ৷ এরই মধ্যে ভারতকে চাপে ফেলতে নয়া ছক কষল শি জিনপিং-এর দেশ৷ পাকিস্তানে সেনা মোতায়েন করতে চলেছে বেজিং৷  জঙ্গি হামলায় জেরবার পাকিস্তানে সেনা মোতায়েনের জন্য দীর্ঘ দিন ধরেই ইসলামাবাদের উপর চাপ সৃষ্টি করছিল বেজিং৷ সূত্রের খবর, লালফৌজকে নাকি পাকিস্তানে আসার অনুমতি দিয়েছে রাওলপিন্ডির সেনা হেড কোয়ার্টার৷ শুধু তাই নয়, পিএলএ-কে পাকিস্তানের মাটিতে সেনা চৌকি তৈরির অনুমতি দেওয়া হবে বলেও জানা গিয়েছে৷   পাকিস্তানের ঠিক কোথায় সেনা মোতায়েন করবে বেজিং? সূত্রের খবর, মূলত পাক-আফগান সীমান্তে নিযুক্ত করা হবে লালফৌজকে৷…
Read More
করোনা সংক্রমণের মাঝে এবার নতুন আতঙ্কের নাম ‘লাঙ্গিয়া’

করোনা সংক্রমণের মাঝে এবার নতুন আতঙ্কের নাম ‘লাঙ্গিয়া’

বিগত দুই বছরের বেশি সময় ধরে করোনার দাপটে নাস্তানাবুদ হয়েছে গোটা বিশ্ব৷ এই করোনাভাইরাসের আতঙ্ক এখনও তাড়া করে বেড়াচ্ছে বিশ্বের মানুষকে। ২০১৯ সালে নভেম্বরের চিনের উহান প্রদেশে যে ভাইরাসের জন্ম, তা এখন গোটা বিশ্বের কাছে ত্রাসের রূপ নিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফ থেকেও কয়েকদিন আগেও জানানো হয়েছিল করোনার হাত থেকে এখনই রেহাই মিলবে না মানবজাতির। এমতাবস্তায় করোনার দোসর হিসেবে দেখা মিলেছে মাঙ্কি পক্সের। ইতিমধ্যে বিশ্বের কয়েক হাজার মানুষ এই ভাইরাসেও আক্রান্ত হয়েছেন। ফলে করোনার মত মাঙ্কি পক্স নিয়েও বিশ্ব স্বাস্থ্য সংস্থা জারি করেছে জরুরী অবস্থা। এই আবহেই এবার চিনে মাথাচাড়া দিল আরও এক নতুন ভাইরাস। জানা যাচ্ছে, চিনে সম্প্রতি পশুর শরীর থেকে ছড়াতে শুরু করেছে লাঙ্গিয়া নামে এক সংক্রামক…
Read More
জল্পনা তুঙ্গে চিনের প্রস্তুতি নিয়ে, তাইওয়ানকে ঘিরে একশোরও বেশি চিনা যুদ্ধবিমান

জল্পনা তুঙ্গে চিনের প্রস্তুতি নিয়ে, তাইওয়ানকে ঘিরে একশোরও বেশি চিনা যুদ্ধবিমান

তবে কি সত্যি সূত্রপাত হবে যুদ্ধরে? মার্কিন স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান শহরের পর থেকেই একেবারে তলানিতে পৌঁছেছে চিন এবং তাইওয়ানের মধ্যেকার সম্পর্ক। আন্তর্জাতিক বিশ্লেষক মহলের একাংশের দাবি, তাইওয়ান এবং চিনের মধ্যেকার যুদ্ধ এখন শুধু সময়ের অপেক্ষা মাত্র। ইতিমধ্যেই তাইওয়ানের আকাশে দেখা মিলেছে একের পর এক চিনা যুদ্ধবিমানের। তাইওয়ানের সীমান্তেও থরে থরে সাজানো হয়েছে সাঁজোয়া গাড়ি, যুদ্ধের ট্যাংকার। এমতাবস্থায় নিজেদের আস্ফালন বিশ্ববাসীর সামনে তুলে ধরতে নতুন একটি ভিডিও প্রকাশ করল চিন। যেখানে দেখা গিয়েছে তাইওয়ানকে ঘিরে রেখেছে প্রায় একশোরও বেশি বিধ্বংসী চিনা যুদ্ধবিমান। চলছে তাদের মহড়া। প্রকাশ্যে এসেছে চিনের এই নতুন ভিডিও। বিশেষজ্ঞদের মত, এই ভিডিও প্রকাশ করে আসলে চিন তাইওয়ানকে আবারও নতুন করে হুঁশিয়ারি দিচ্ছে। চিন…
Read More
চীনের তরফে পাঁচটি ক্ষেপণাস্ত্র ছাড়া হলো জাপানের আকাশে

চীনের তরফে পাঁচটি ক্ষেপণাস্ত্র ছাড়া হলো জাপানের আকাশে

বছরের শুরুতেই শুরু হয়েছিল রাশিয়া ইউক্রেন যুদ্ধের, যার জের চলেছে এখনো পর্যন্ত। ছয় মাস সময় অতিক্রম করলেও এখন নিয়ন্ত্রণে আসেনি এই যুদ্ধ পরিস্থিতি। এই পরিস্থিতিতে এবার কি তবে আরো এক যুদ্ধের সূত্রপাত ঘটবে? জাপানে চিনা মিসাইল হামলা। ৫ টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। তাইওয়ান নিয়ে আমেরিকার সঙ্গে কার্যত সংঘাতে জড়িয়েছে চিন। এই পরিস্থিতির মধ্যে জাপানে এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ নতুন কোনও যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে কিনা তা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। রাশিয়া-ইউক্রেন সংঘাত কোন পর্যায়ে রয়েছে তা সকলেই জানে। তাই অবশ্যভাবে কেউই নতুন কোনও যুদ্ধ চায় না। তবে আশঙ্কা এবং আতঙ্ক দুটোই বাড়ছে। জানা গিয়েছে, জাপানের স্পেশাল ইকোনমিক জোনের…
Read More
আবার একবার সীমান্তে চিনা যুদ্ধবিমান

আবার একবার সীমান্তে চিনা যুদ্ধবিমান

মাঝে দু বছর সময় কেটে গেলেও আদতে কোনো সুরাহা হয়নি এখনো। বৈঠকের পর বৈঠক করেও কোনো সমাধান মেলেনি এখনো। চিনের সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর টক্কর যেন কিছুতেই থামছে না। লাদাখ সীমান্ত নিয়ে যে দ্বন্দ্ব শুরু হয়েছিল তা এখনও অব্যাহত আছে। বরং উত্তাপ আরও বেড়েছে কারণ সম্প্রতি ফের লাদাখের খুব কাছ দিয়ে উড়ে গিয়েছে চিনের যুদ্ধ বিমান, এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফৎ। যদিও ভারত তার পাল্টা দিয়েছে বলেই জানা গিয়েছে। জুন মাসের শেষ সপ্তাহে ভোর ৪টে নাগাদ চিনের এই যুদ্ধ বিমান পূর্ব লাদাখের সীমান্তের ওপর দিয়ে উড়ে গিয়েছে বলে জানান হয়েছে। খবর, এই জায়গাতেই চিনের বাহিনী মহড়া চালাচ্ছে, সেই যুদ্ধ বিমান এই…
Read More
চিনে মাত্রাতিরিক্ত ভাবে বাড়ছে করোনা সংক্রমণ

চিনে মাত্রাতিরিক্ত ভাবে বাড়ছে করোনা সংক্রমণ

আজ থেকে বিগত প্রায় আড়াই বছর আগে সারা বিশ্ব জুড়ে ত্রাস সৃষ্টি করেছিল করোনা সংক্রমণ। করোনা ভাইরাসের সংক্রমণের উৎপত্তিস্থল চিন। প্রায় আড়াই পার হয়ে গেলেও এটা এখনও জানা যায়নি যে কী ভাবে এই ভাইরাস ছড়িয়ে পড়েছিল। চিন থেকে গোটা বিশ্বে করোনা ত্রাস সৃষ্টি করেছে এবং এখনও করছে। তবে এই দুই বছরের মধ্যে অনেক দেশে কোভিড গ্রাফ নামতে শুরু করলেও পুনরায় তা বাড়তে শুরু করেছিল চিনেই। তার জন্য 'জিরো কোভিড' নীতি নিয়েছিল বেজিং সরকার। কিন্তু তাতে তারা পুরোপুরি ব্যর্থ হয়েছে। জানা গিয়েছে, নতুন করে সংক্রমণের জেরে চিনে এই মুহূর্তে গৃহবন্দি মানুষের সংখ্যা প্রায় ১৭ লক্ষ। শুধুমাত্র আনহুই প্রদেশে এত সংখ্যক মানুষকে…
Read More
চীনের সিচুয়ানে আঘাত হানল ভূমিকম্প

চীনের সিচুয়ানে আঘাত হানল ভূমিকম্প

চীনের ভূমিকম্প নেটওয়ার্ক সেন্টার (সিইএনসি) অনুসারে বুধবার সকালে চীনের সিচুয়ান প্রদেশের ইবিন শহরের জিংওয়েন কাউন্টিতে একটি ৫.১-মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। জানা গিয়েছে, আজ সকাল ৭টা ৫০ মিনিটে (বেইজিং সময়) কম্পনটি ঘটে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এর আগে ২৬শে মার্চ চীনের কিংহাই প্রদেশে ৬.০ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল। ভূমিকম্পটি আজ সকাল ১২.২১ মিনিটে প্রদেশের ডেলিঙ্গা শহরে আঘাত হানে। চীন আর্থকোয়েক নেটওয়ার্ক সেন্টারের মতে, ভূমিকম্পের কেন্দ্রটি শহর থেকে ১২৬ কিলোমিটার দূরে ও ১০ কিলোমিটার গভীরতায় হয়েছিল।  
Read More
চীনে দেখা গেলো করোনা আক্রান্তদের অমানবিক ছবি

চীনে দেখা গেলো করোনা আক্রান্তদের অমানবিক ছবি

আজ থেকে বিগত দু বছর আগে এখান থেকেই সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে করোনা সংক্রমণ। সালটা ছিল ২০২০। এখন প্রায় ২ বছর হয়ে গেলেও সেই ভাইরাস থেকে মুক্তি তো মেলেইনি, উলটে নতুন নতুন প্রজাতির কবলে পড়েছে বিশ্ব। অন্যান্য দেশের মতো চিনেও বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। কিন্তু কোভিড কেস কমানোর জন্য যে পন্থা অবলম্বন করছে চিন তা নিয়ে ছিছিক্কার সর্বত্র। কোভিড আক্রান্তদের ধাতব বাক্সে বন্দি করে রাখছে তারা! ওটাই নাকি তাদের কোয়ারেন্টিন। সম্প্রতি এই ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। আসলে বেজিং সরকার তাদের দেশে 'জিরো কোভিড' নীতি নিয়েছে। তার ওপর আবার কিছুদিন পর চিনে অনুষ্ঠিত হওয়ার কথা শীতকালীন অলিম্পিক্স। তার আগে যাতে…
Read More
এবার আরো আঠেরো রকমের ভাইরাসের খোঁজ মিললো চিনে

এবার আরো আঠেরো রকমের ভাইরাসের খোঁজ মিললো চিনে

আজ থেকে বিগত দু বছর আগে চিনেই উৎপত্তি ঘটে করোনা সংক্রমণের৷ চিন ই হলো করোনা সংক্রমনের আঁতুরঘর, এরপর তা ধীরে ধীরে সারা বিশ্ব ছড়িয়ে পরে৷ এই করোনার জেরে মারা গেছে বহু মানুষ৷ এই পরিস্থিতিতে একে করোনায় রক্ষে নেই, দোসর আরও ১৮ রকমের ভাইরাস৷ যাদের আঁতুর ঘর হল চিন৷ সামুদ্রিক প্রাণির বাজার থেকে সার্স বা কোভিড-১৯ ভাইরাস ছড়িয়ে পড়ার ইঙ্গিত আগেই মিলেছে৷ নয়া সমীক্ষায় উঠে এল আরও এক ভয়ঙ্কর তথ্য৷ জানান গিয়েছে, কোভিড-১৯ হিমশৈলের চূড়ামাত্র৷ আরও অসংখ্য জীবানু রয়েছে চিনের মার্কেটে৷ যা থেকে হতে পারে আরও ভয়াবহ অতিমারি৷  সমীক্ষায় জানা গিয়েছে, এক ডজনেরও বেশি প্রাণী চিনের খোলা বাজারে বিক্রি হয়৷ এগুলি…
Read More