china

চিনকে উপযুক্ত শিক্ষা দিতে উদ্যোগী ভারত

চিনকে উপযুক্ত শিক্ষা দিতে উদ্যোগী ভারত

সম্প্রতি ভূস্বর্গ কাশ্মীরের বুকে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনায় তোলপাড় হয়েছে গোটা দেশে। গত ২২ এপ্রিল পাহেলগাঁও-তে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার এই ঘটনায় পরেই তাই অপারেশন সিঁদুরের মাধ্যমে ৯টি ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা। সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি মোদী সরকারের। এমতাবস্থায়, ভারত এবার চিনকে উপযুক্ত শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রক সামরিক সরঞ্জামে চিনা উৎপত্তিস্থল চিহ্নিত করে সেগুলিকে অপসারণের জন্য একটি পর্যালোচনা শুরু করতে চলেছে। উদ্যোগটি ২০২৫ সালের প্রতিরক্ষা সংস্কারের অংশ হিসেবে বিবেচিত হচ্ছে। মূলত, ভারতের প্রতিরক্ষা সরঞ্জামে চীনা যন্ত্রাংশ ব্যবহারের ওপর কঠোর নিয়ম রয়েছে। তা সত্বেও কোম্পানিগুলি তৃতীয় দেশগুলির মাধ্যমে এই যন্ত্রাংশগুলি আনছে। যাতে তাদের চিনা উৎস লুকনো…
Read More
ভূকম্পন অনুভূত হল চিনে

ভূকম্পন অনুভূত হল চিনে

চলতি বছর শুরু সাথে সাথেই একাধিক প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হচ্ছে বিশ্বের বিভিন্ন জায়গা। একের পর এক দেশ কেঁপে উঠছে ভূকম্পনে। কোথাও কোথাও তীব্র ভূমিকম্পে কার্যত ধ্বংসলীলা চলছে। মায়ানমার থেকে শুরু করে সম্প্রতি পাকিস্তান, গ্রিস, ইন্দোনেশিয়ার পর এবার ভূমিকম্পে কেঁপে উঠল ড্রাগনের দেশও। সকাল সাড়ে ছটা নাগাদ ভূকম্পন অনুভূত হয় চিনে। জিনপিংয়ের দেশের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির পাওয়া তথ্য থেকে জানা গিয়েছে, রিখটার স্কেলে ৪.৫ মাত্রার একটি কম্পন অনুভূত হয়। তবে এই ভূমিকম্পে কোনও ক্ষয়ক্ষতি বা প্রাণহানির ঘটনা ঘটেছে কিনা তা এখনো জানা যায়নি। চিনের আগেই ইন্দোনেশিয়ায় ভূমিকম্প হয়। জাকার্তার সময় অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৭ টা ৫০ মিনিট নাগাদ অনুভূত হয়…
Read More
সম্পর্ক মধুর হতে চলেছে দুই দেশের মধ্যে

সম্পর্ক মধুর হতে চলেছে দুই দেশের মধ্যে

বরাবরই তিক্ততার সম্পর্ক চীন ও ভারতের। করোনাকালে বিশ্ব জুড়ে ঘটে গিয়েছিল বেশ কিছু পরিবর্তন। তার মধ্যে কিছু পরিবর্তন হয়েছিল সুদূরপ্রসারী। উদাহরণস্বরূপ বলা যায়, বিশ্ব জুড়ে লকডাউন শুরু হলে বিমান চলাচল থমকে গিয়েছিল। পরবর্তীতে যদিও ফের তা চালু হয়, কিন্তু একটি দেশের সঙ্গে সরাসরি বিমান চলাচল আর শুরু হয়নি পাঁচ বছরে। অবশেষে আবারো তা শুরু করা নিয়ে কথাবার্তা চলছে দুই দেশের মধ্যে। দেশটি হল চিন। অন্যতম কারণ ছিল, সীমান্তে উত্তেজনা। তবে বর্তমানে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। এমতাবস্থায় আবারো দুই দেশের মধ্যে সরাসরি বিমান চালু করার চিন্তা ভাবনা চলছে। ভারত-চিন সরাসরি বিমান পরিষেবা যে আবার চালু হতে পারে, গত মাসেই সেই ইঙ্গিত দিয়েছিলেন…
Read More
প্রকাশ্যে এল নয়া তথ্য, জনসংখ্যা হ্রাস পাচ্ছে চিনে

প্রকাশ্যে এল নয়া তথ্য, জনসংখ্যা হ্রাস পাচ্ছে চিনে

দিন প্রতিদিন জনবসতি বেড়ে চলেছে চিনে। প্রাথমিক ভাবে দেখতে গেলে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হল চিন। যদিও তা কতদিন থাকবে সেই নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠে গিয়েছে। কারণ সাম্প্রতিক যে রিপোর্ট সামনে এসেছে তাতে দেখা গিয়েছে, গত ছয় দশকে এই প্রথমবার চিনের জনসংখ্যা হ্রাস পেয়েছে। ২০২১ সালের তুলনায় ২০২২ সালে কমে গিয়েছে সেদেশের লোকবল। ২০১৯ সালের পর থেকে গোটা দেশ কার্যত কোভিড বিধ্বস্ত। শেষ কয়েক মাসে আবার সংক্রমণের বাড়াবাড়ি দেখা দিয়েছে শি জিনপিংয়ের দেশে। বিশেষজ্ঞদের একাংশ মনে করছে, চিনের এই জনসংখ্যা হ্রাসের পিছনে আছে কোভিডের হাত! শেষ তিন বছরে করোনায় বহু মানুষের মৃত্যু দেশের জনসংখ্যায় প্রভাব ফেলেছে। হয়তো মৃত্যুর তুলনায় বেশি…
Read More
ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হচ্ছে চিনে

ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হচ্ছে চিনে

গত বছরের শেষের দিক থেকেই নতুন করে মাথাচাড়া দিচ্ছে করোনা, এর ফলে উদ্বিগ্ন গোটা বিশ্ব। সংক্রমণ কম হওয়ার লক্ষণ এখনও দেখা যায়নি উলটে পরিস্থিতি আরও জটিল হচ্ছে চিনে। চিনের শহরের থেকে গ্রামাঞ্চলের অবস্থা আরও বেশি খারাপ। সেখানে অনেকে চিকিৎসা না পেয়ে মারা যাচ্ছেন। অনেক হাসপাতালে পর্যাপ্ত পরিষেবা দেওয়ায় সরঞ্জাম নেই। ফলে পরপর বন্ধ হয়ে যাচ্ছে হাসপাতালগুলি। অনেক বয়স্ক মানুষ আবার কোভিডের আতঙ্কেই আত্মহত্যা করে নিচ্ছেন। কয়েক মাস পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে থাকার পর হঠাৎ করেই কোভিড বাড়তে শুরু করে চিনে। এখন জানা গিয়েছে, রীতিমত করোনা সংক্রমণে ধুঁকছে দেশের গ্রামীণ এলাকা। ওষুধ এবং চিকিৎসার অন্যান্য সরঞ্জামের চরম অভাব দেখা দিয়েছে হাসপাতালগুলিতে। ফলে…
Read More
বাড়তে থাকা সংক্রমণের কারণে চিন ফেরত যাত্রীদের জন্য কড়া কোভিড-বিধি

বাড়তে থাকা সংক্রমণের কারণে চিন ফেরত যাত্রীদের জন্য কড়া কোভিড-বিধি

বিগত বেশ কয়েক মাস ধরে বেশ খানিকটা স্বস্তি ছিল সংক্রমণের সংখ্যায়, নিম্নমুখী ছিলো গ্রাফ কোভিড। কিন্তু আবার নতুন করে চিন্তা বাড়িয়ে বাড়ছে সংক্রমণের সংখ্যা। ওমিক্রনের উপরূপ BF.7-এর পর এবার ভয় ধরাচ্ছে ওমিক্রন BA.2-এর উপ-প্রজাতি XBB.1.5। চিনের পরিস্থিতি ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠছে৷ দিনে ৯ হাজারের বেশি মানুষ সংক্রমিত হচ্ছে সে দেশে৷ ইতিমধ্যেই সতর্কতা অবলম্বন করেছে ভারত৷ এবার সেই পথে হেঁটে চিন থেকে আগত পর্যটকদের জন্য বিশেষ কোভিড বিধি জারি করল পশ্চিমী দুনিয়ার আরও কতকগুলি দেশ। বিমানবন্দরেই কোভিড পরীক্ষা বাধ্যতামূলক করল আমেরিকা সহ ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলি৷ আগামী ৫ জানুয়ারি থেকে চিন থেকে আসা যাত্রীদের জন্য কোভিডের নেগেটিভ রিপোর্ট বাধ্যতামূলক করা হয়েছে৷ ব্রিটেনও আগামী…
Read More
চিন্তা বাড়ছে চীনের পরিস্থিতি নিয়ে

চিন্তা বাড়ছে চীনের পরিস্থিতি নিয়ে

গত বছরের শেষের দিক থেকেই নতুন করে মাথাচাড়া দিচ্ছে করোনা, এর ফলে উদ্বিগ্ন গোটা বিশ্ব। চিনের করোনা পরিস্থিতি কোনও ভাবেই ইতিবাচক দিকে মোড় নিচ্ছে না। নতুন বছরের শুরু থেকে আতঙ্ক যেন আরও বাড়ছে। সংক্রমণ কমার কোনও লক্ষণ নেই, এদিকে হাসপাতালগুলিতে রীতিমতো রোগীর ভিড় বাড়ছে বলে জানা যাচ্ছে। বিশেষজ্ঞদের এমনিতেই অনুমান, চরিত্র বদলে আগের থেকেও বেশি শক্তিশালী হয়ে উঠেছে ওমিক্রনের নয়া রূপ BF.7। তার জন্যই চিনে প্রতিদিন প্রায় কয়েক লক্ষ মানুষ আক্রান্ত হচ্ছেন। চিনের ৬টি প্রদেশের হাসপাতালগুলিতে কর্মীদের ছুটি বাতিল করে দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত যে কেউ ছুটি পাবেন না তা স্পষ্ট করে দেওয়া হয়েছে। বর্তমানে চিনো করোনায়…
Read More
বড় ধাক্কা খেল চিন

বড় ধাক্কা খেল চিন

বরাবরই তিক্ততার সম্পর্ক চীন ও ভারতের। গালওয়ানের পর ফের রক্ত ঝরল উপত্যকায়৷ অরুণাচল প্রদেশের তাওয়াঙে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় লাল ফৌজের সঙ্গে সংঘর্ষ হয় ভারতীয় সেনার৷ এই ঘটনায় অরুণাচল প্রদেশের তাওয়াং উপত্যকায় চিনা বাহিনীর হামলার পর থেকেই এলএসি (লাইন অফ অ্যাকচুয়াল কনচট্রোল)-তে উত্তেজনার পারদ চড়ছে৷ চিনা গতিবিধির উপর কড়া নজর রাখছে ভারতীয় সেনা৷ এই উত্তেজনার আবহেই বৃহস্পতিবার অগ্নি-৫-এর সফল উৎক্ষেপন করে ভারত৷ বড়সড় ধাক্কা খেল চিন৷ মহাকাশ অভিযানের সাফল্যের আশায় ১৪টি স্যাটেলাইট হারাল বেজিং৷ মিথেন-জ্বালানিযুক্ত রকেটের সাহায্যে বিশ্বে প্রথম এই স্যাটেলাইটগুলি উৎক্ষেপণ করা হয়েছিল। মনে করা হচ্ছে রকেটটি কক্ষপথ পর্যন্ত পৌঁছতেই পারেনি৷ Zhuque-2 (Zuk-2) নামের এই রকেটটি তৈরি করেছে বেজিং-এর সংস্থা ল্যান্ডস্পেস।…
Read More
আরো একবার ভারত-চিন সংঘর্ষ

আরো একবার ভারত-চিন সংঘর্ষ

বরাবরই তিক্ততার সম্পর্ক চীন ও ভারতের। ২০২০ সালে পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় সংঘর্ষ চলছিল ভারত ও চিনের মধ্যে। দেশ রক্ষায় শহিদ হয়েছিলেন ২০ জন ভারতীয় সেনা। সেই ঘটনার রেশ এবং পরবর্তী স্থিতি এখনও পুরোপুরো স্বাভাবিক হয়নি। এরই মধ্যে ফের একবার সীমান্তে ভারত-চিন সংঘর্ষ হয়েছে। খবর অনুযায়ী, গত ৯ ডিসেম্বর অরুণাচল প্রদেশের তাওয়াং সীমান্তে এই ঘটনা ঘটেছে। গত ৯ তারিখ অরুণাচল প্রদেশের তাওয়াঙের ইয়াংটসেতে দুই দেশের সেনার সংঘর্ষ ঘটেছে এবং তাতে একাধিক ভারতীয় সেনা আহত হয়েছে। গালওয়ান ঘটনার পর এই প্রথম সেই একই রকম ঘটনা ঘটেছে বলে জানান হয়েছে। একাধিক সূত্র মারফৎ জানা গিয়েছে যে, এই সংঘর্ষে চিনা সেনার আহত হওয়ার…
Read More
বাড়তে থাকে সংক্রমণের সংখ্যার মাঝেই ভয়ঙ্কর ভূমিকম্পের কবলে চিন

বাড়তে থাকে সংক্রমণের সংখ্যার মাঝেই ভয়ঙ্কর ভূমিকম্পের কবলে চিন

এখনও কমেনি করোনাভাইরাসের চোখরাঙানি৷ বিশ্বজুড়ে এখনও রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছে করোনা মহামারীর সংক্রামক ভাইরাস। করোনাভাইরাসের উৎস্থল হলো চিন। এখনও করোনা গ্রাসে রয়েছে চিন এবং তারই মধ্যে ভয়ানক ভূমিকম্প হয়েছে সেখানে। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, মৃত্যু হয়েছে ৪৬ জনের। জানা গিয়েছে, সিচুয়ান প্রদেশের কাংডিংয়ে এই কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৬। তার তীব্রতা এতটাই ছিল যে প্রায় ৪০ কিলোমিটার এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু চিনের কোভিড বিধির কারণে অনেকেই বাড়ি থেকে বের হতে পারেননি! প্রশ্নের মুখে পড়েছে দেশের প্রশাসনিক ভূমিকা। কার্যত যে জায়গায় এই কম্পন হয়েছে সেখানে করোনার কারণে লকডাউন চলছে। তাই বিধি অনুযায়ী সেখানকার মানুষের বেরনো নিষেধ বাড়ি থেকে। আর…
Read More