bihar

অবশেষে রাজ্যেও শুরু হবে ভোটার তালিকা সংশোধনের কাজ

অবশেষে রাজ্যেও শুরু হবে ভোটার তালিকা সংশোধনের কাজ

মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে এবার পশ্চিমবঙ্গের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন নিয়ে নির্বাচন কমিশনের প্রস্তুতি শেষ পর্যায়ে। তার আগেই তালিকা সংশোধনের কাজ সম্পন্ন করার পরিকল্পনা নিয়েছে কমিশন। এসআইআরের চূড়ান্ত তালিকা ধরেই রাজ্যে বিধানসভা নির্বাচন করতে চাইছে তারা, যেমন বিহারে চলছে। ভোটার তালিকা সংশোধনের শুরুর তারিখ ঘোষণার সঙ্গে সঙ্গেই ভোটারদের মধ্যে প্রশ্ন উঠেছে, পশ্চিমবঙ্গের এসআইআরে কী কী নথি প্রয়োজন, কাদের নাম তালিকা থেকে বাদ যেতে পারে এবং কারা অবৈধ ভোটার। বিহারের এসআইআর এবং পশ্চিমবঙ্গের এসআইআরের পার্থক্য কী? এইসব প্রশ্নের উত্তর দিয়েছে জাতীয়…
Read More
কর্মসংস্থান বাড়বে আরও, আশ্বাস মুখ্যমন্ত্রীর

কর্মসংস্থান বাড়বে আরও, আশ্বাস মুখ্যমন্ত্রীর

রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবে একাধিক ঘোষণা করা হয়েছে। আবারও বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার একগুচ্ছ বড় ঘোষণা করলেন। বোধগয়ায় জনসভা থেকে তিনি জানালেন, আসন্ন নির্বাচনের আগেই ৫০ হাজার চাকরি দেওয়া হবে এবং আগামী পাঁচ বছরে এক কোটি যুবক-যুবতীর জন্য কর্মসংস্থান সৃষ্টি করবে এনডিএ সরকার। নীতীশ কুমার বলেন, নির্বাচনের আগে ৫০ হাজার চাকরি দেব। পরবর্তী পাঁচ বছরে এক কোটি যুবকের চাকরি ও কর্মসংস্থানের ব্যবস্থা করব। আমরা সবসময় কর্মসংস্থানের জন্য কাজ করেছি, অন্যরা (আরজেডি) কিছুই করেনি।” তিনি জানান, রাজ্যে সামাজিক সুরক্ষা ভাতা মাসে ₹৪০০ থেকে বাড়িয়ে ১১০০ করা হয়েছে, যা প্রান্তিক শ্রেণির মানুষের জন্য সহায়ক…
Read More
বদলে গেলো স্কুলের সময়সীমা

বদলে গেলো স্কুলের সময়সীমা

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের পরিস্থিতি। একাধিক রাজ্যে চলছে তাপপ্রবাহ। যার জেরে মর্নিং স্কুল করার কথা বলা হচ্ছে। এবার বড় সিদ্ধান্ত নিল বিহারের পাটনা জেলা প্রশাসন। জেলা ম্যাজিস্ট্রেট একটি আদেশ জারি করে জানিয়েছেন রাজ্যের সমস্ত সরকারি স্কুলের পাশাপাশি অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির পরিচালনার ক্ষেত্রে সময় পরিবর্তন করা হচ্ছে। সকাল ১১ টার পর থেকে ৮ম শ্রেণী পর্যন্ত শিক্ষা কার্যক্রম নিষিদ্ধ করার কথা বলা হয়েছে। অষ্টম শ্রেণী পর্যন্ত সমস্ত বেসরকারি বা সরকারি স্কুল এবং জেলার সমস্ত কোচিং ইনস্টিটিউটে সকাল ১১ টার পরে শিক্ষামূলক কার্যক্রম আপাতত নিষিদ্ধ করা হয়েছে। একই…
Read More
নতুন নির্দেশিকা জারি বিহারে

নতুন নির্দেশিকা জারি বিহারে

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে আবহাওয়া দপ্তর বলছে আগামী দিনে গরমের তীব্রতা আরও বৃদ্ধি পাবে। পড়ুয়াদের কথা মাথায় রেখে তাই স্কুলে গরমের ছুটি এগিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে যেখানে পশ্চিমবঙ্গে আগামী ২২ এপ্রিল থেকে গরমের ছুটি শুরু হচ্ছে, সেখানে গত ১৫ই এপ্রিল থেকে বিহারের স্কুলে শুরু হয়েছে গরমের ছুটি। বিহারের শিক্ষা দফতরের অতিরিক্ত মুখ্য সচিবকে পাঠকের দফতর এই ছুটি চলাকালীন শিক্ষক-শিক্ষিকাদের স্কুলে আসতে বলেছে।  বলা হয়েছে পড়াশোনায় যে পড়ুয়ারা দুর্বল তাদের বিশেষ ক্লাস নিতে হবে শিক্ষক-শিক্ষিকাদের এই…
Read More
আলোকচিত্রীর সঙ্গে পালাল বোন, এ কি হলো দাদার বিয়েতে?

আলোকচিত্রীর সঙ্গে পালাল বোন, এ কি হলো দাদার বিয়েতে?

দাদার বিয়ের অনুষ্ঠানের মুহূর্তগুলি ক্যামেরাবন্দি করার জন্য পারিশ্রমিকের বিনিময়ে যোগাযোগ করা হয়েছিল এক আলোকচিত্রীর সঙ্গে। অভিযোগ, সেই বিয়ের অনুষ্ঠান থেকে আলোকচিত্রীর সঙ্গে পালিয়ে যায় পাত্রের বোন। ঘটনাটি ঘটেছে বিহারের মুজফ্ফরপুর জেলার চাঁদওয়ারাঘাট দামোদরপুর গ্রামে। পুলিশ সূত্রে জানা যায়, পাত্রের বোন ৬ মার্চ থেকে নিখোঁজ রয়েছে। নাবালিকা কন্যাকে খুঁজে না পাওয়ায় পুলিশের দ্বারস্থ হন তার পিতা। অভিযোগ, বিয়েতে যেই আলোকচিত্রীকে তিনি ভাড়া করে নিয়ে এসেছিলেন তাঁর কন্যা তাঁর সঙ্গেই পালিয়ে গিয়েছে। এই ঘটনার পর তদন্ততে নেমেছে পুলিশ। নাবালিকা কন্যাকে ফিরিয়ে আনার জন্য আলোকচিত্রীর বাড়িতেও পৌঁছে যান তার পিতা, সাথে যায় পুলিশ। কিন্তু তিনি জানান আলোকচিত্রী বাড়িতে ছিলেন না। অভিযুক্তের পরিবারের সদস্যদের…
Read More
বিহারজুড়ে সিবিআইয়ের হানা, লালুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

বিহারজুড়ে সিবিআইয়ের হানা, লালুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

বাংলার পর এবার দেশের আরো এক রাজ্যে তৎপরতা বাড়লো সিবিআইয়ের। এবার বিহারে তৎপর সিবিআই৷ বুধবার নীতীশ কুমারের মহাগাটবন্ধন জোট আস্থা ভোটের মুখোমুখি হওয়ার আগেই রাজ্যজুড়ে হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা৷ চাকরির আশ্বাস দিয়ে জমি হাতানো মামলার তদন্তে নেমে জোট সরকারের বৃহত্তম দল আরজেডির একাধিক নেতার বাড়ি ও দফতরে তল্লাশি অভিযান চালাল সিবিআই। বিজেপি ছেড়ে নীতীশ কুমার হাতে লন্ঠন নিতেই হুঁশিয়ারি এসেছিল৷ গেরুয়া নেতারা বলেছিলেন, নীতীশ যে চোর-ডাকাতদের হাত ধরেছেন, তা শীঘ্রই বুঝতে পারবেন। অচিরেই লালুপুত্র তেজস্বীকে জেলে যেতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছিলেন বিজেপি নেতা সুশীল মোদী। নতুন সরকারের যাত্রা শুরুর দশ দিন যেতে না যেতেই ইডি-সিবিআই হানা বিজেপি বিরোধী জোট শরিকের…
Read More
শপথ নিলেন নব্য নির্বাচিত মুখ্যমন্ত্রী নীতীশের মন্ত্রিসভার মন্ত্রিরা

শপথ নিলেন নব্য নির্বাচিত মুখ্যমন্ত্রী নীতীশের মন্ত্রিসভার মন্ত্রিরা

সূচনা হয়েছে নতুন সরকারের, এর পরই স্বাধীনতা দিবসের পরেই বিহারে গঠিত হল নতুন সরকার। মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের মন্ত্রিসভায় শপথ নিলেন ৩০ জন বিধায়ক। তার মধ্যে লালুপ্রসাদের দল আরজেডি থেকে মন্ত্রী হিসেবে জায়গা পেলেন ১৫ জন। সরকারিভাবে গঠিত হলো 'চাচা-ভাতিজার সরকার'। অন্যদিকে জানা যাচ্ছে লালু প্রসাদের পুত্র তেজস্বী যাদব উপমুখ্যমন্ত্রী হওয়ার পর তাঁর ভাই তেজপ্রতাপও আজ বিহারের মন্ত্রী হিসেবে জায়গা পেলেন মন্ত্রিসভায়। বাকিদের সঙ্গে তিনিও আজ শপথ গ্রহণ করেছেন। তবে আরজেডির পাশাপাশি নবনির্মিত মন্ত্রিসভায় জায়গা কংগ্রেস বিধায়করাও জায়গা পেয়েছেন বলে খবর। উল্লেখ্য গত সপ্তাহেই বিহারের মুখ্যমন্ত্রী তথা জনতা দলের কান্ডারী নীতিশ কুমার গেরুয়া শিবিরের সঙ্গ ত্যাগ করায় বিহারের জোট সরকারের পতন হয়েছিল। তার ঠিক পরের দিনই লালু প্রসাদের আরজেডি দলের…
Read More
বিহারে বিষ মদ খেয়ে মৃত্যু, সংখ্যা ১১ জনের বেশি

বিহারে বিষ মদ খেয়ে মৃত্যু, সংখ্যা ১১ জনের বেশি

নিষিদ্ধ হলেও চলছে কারবার। আবার একবার মদের কারণে প্রাণ হারালো একাধিক। 'ড্রাই স্টেট'। মদ নিষিদ্ধ এই রাজ্যে। কিন্তু বিহারেই বিষ মদ খেয়ে মৃত্যু হল একাধিক মানুষের। পাশাপাশি এও জানা গিয়েছে, অনেকের দৃষ্টি শক্তি চলে গিয়েছে! এখন অনেক মানুষ আবার হাসপাতালে ভর্তি আশঙ্কাজনক অবস্থায়। ইতিমধ্যেই এই ঘটনায় ৫ জন মদের কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গোটা ঘটনায় প্রশ্নের মুখে নীতীশ কুমারের প্রশাসন। স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ সূত্রে খবর, বিহারের সারন জেলায় বিষাক্ত মদ খেয়ে এখনও অবধি মৃত্যু হয়েছে ১১ জনের। আশঙ্কাজনক ১২ জন। এমনকি দৃষ্টিশক্তি হারিয়েছেন অনেকে। বিষ মদ খেয়ে মানুষ অসুস্থ হয়ে পড়ছেন এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই একটি…
Read More
বিহার বোর্ড বিকাল ৩ টায় ম্যাট্রিক(ক্লাস ১০)-এর ফলাফল  ঘোষণা করবে

বিহার বোর্ড বিকাল ৩ টায় ম্যাট্রিক(ক্লাস ১০)-এর ফলাফল ঘোষণা করবে

বিহার বোর্ড (বিএসইবি) ৩১ মার্চ বৃহস্পতিবার বিকাল ৩ টায় ম্যাট্রিকুলেশন, ক্লাস ১০ পরীক্ষার ফলাফল ঘোষণা করবে। ফলাফল ঘোষণার সময় স্থগিত করা হয়েছিল যা আগে আজ দুপুর ১টায় নির্ধারিত ছিল। সঞ্জয় কুমার, অতিরিক্ত মুখ্য সচিব এবং বোর্ড চেয়ারম্যান আনন্দ কিশোরের উপস্থিতিতে রাজ্যের শিক্ষামন্ত্রী বিজয় কুমার চৌধুরী আজ বিকেল ৩টায় ম্যাট্রিকের ফলাফল ঘোষণা করবেন। একবার অফিসিয়াল ভাবে  ঘোষণা করা হলে, শিক্ষার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট- biharboardonline.bihar.gov.in, onlineonlinebseb.in-এ ফলাফল দেখতে পারবে। মোট ১৭ লক্ষ ছাত্র এই বছর ম্যাট্রিকুলেশন, ১০ তম শ্রেণীর পরীক্ষায় অংশ নিয়েছিল যা ১৭ থেকে ২৪ ফেব্রুয়ারী পর্যন্ত পরিচালিত হয়েছিল। ক্লাস ১০ বিএসইবি পরীক্ষায় পাস করার জন্য, শিক্ষার্থীদের বিএসইবি ১০ তম ফলাফলে ন্যূনতম…
Read More
বিহারের জনগণকে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ‘বিহার দিবস’-এর  শুভেচ্ছা বার্তা

বিহারের জনগণকে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ‘বিহার দিবস’-এর শুভেচ্ছা বার্তা

রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ বিহারের জনগণকে তাদের রাজ্যের গঠন দিবসে শুভেচ্ছা জানিয়েছেন, যা বিহার দিবস নামেও পরিচিত। বিহার দিবস-এ বিহারের জনগণের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর টুইট বার্তাঃ https://twitter.com/narendramodi/status/1506098191271612419?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1506098191271612419%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.ndtv.com%2Findia-news%2Fbihar-diwas-president-ram-nath-kovind-pm-narendra-modi-greet-people-on-bihar-statehood-day-2835679 রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ বিহারের জনগণকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন যে "বিহার দিবসে রাজ্যের জনগণকে শুভেচ্ছা! বিহারের একটি গৌরবময় অতীত এবং সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে। এখানকার পরিশ্রমী এবং প্রতিভাবান ব্যক্তিরা দেশের উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রেখেছেন।" বিহার দিবস-এ বিহারের জনগণের উদ্দেশ্যে রাষ্ট্রপতির টুইট বার্তাঃ https://twitter.com/rashtrapatibhvn/status/1506098766050324480?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1506098766050324480%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.ndtv.com%2Findia-news%2Fbihar-diwas-president-ram-nath-kovind-pm-narendra-modi-greet-people-on-bihar-statehood-day-2835679
Read More