16
Sep
অবশেষে কাটলো সব বাধা৷ এবার কোনো বাধা ছাড়াই রাজ্যবাসী রেশন পাবে দুয়ারে দুয়ারে৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাইলট প্রজেক্ট ‘দুয়ারে রেশন’ প্রকল্পে স্থগিতাদেশ চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন রাজ্যের বেশ কয়েকজন ডিলার। ডিলারদের সেই আবেদন খারিজ করে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা৷ ফলে দুয়ারে রেশন নিয়ে আর বাধা রইল না৷ মামলাকারী ডিলারদের বক্তব্য ছিল, রাজ্য সরকারের এই প্রকল্প খাদ্য নিরাপত্তা আইনের পরিপন্থী৷ বাড়ি বাড়ি গিয়ে রেশন পৌঁছে দেওয়ার কথা আইনের কোথাও উল্লেখ নেই৷ দিল্লিতেও এমন কর্মসূচি চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছিল৷ কিন্তু তা চালু করা সম্ভব হয়নি৷ তবে এদিন রাজ্যের তরফে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আইনে নির্দিষ্ট ক্ষমতার মধ্যে আবদ্ধ নয়৷ প্রয়োজনে…
