29
Oct
নিত্যদিনের ট্রেন যাত্রীদের জন্য বড় খুশির খবর। অবশেষে দীর্ঘ সময় বন্ধ থাকার পর শুরু হচ্ছে লোকাল ট্রেন পরিষেবা। ইতিমধ্যেই রেল কর্তৃপক্ষকে গ্রীন সিগন্যল দিয়ে দিয়েছে রাজ্য সরকার। রবিবার অর্থাৎ ৩১ অক্টোবর থেকে চালু হচ্ছে লোকাল ট্রেন, জানিয়ে দিয়েছে নবান্ন। যদিও ৫০ শতাংশ যাত্রী নিয়ে শুরু হবে পরিষেবা। আগামী মাস থেকেই রাজ্যে আবার খুলে যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। তার আগে লোকাল ট্রেন পরিষেবা শুরু করা নিয়ে জোর আলোচনা শুরু হয়েছিল। স্কুলে শিক্ষক এবং শিক্ষিকারা কী ভাবে যাবেন বা যাদেরকে ট্রেনে করে স্কুলে আসতে হয় সেই সব পড়ুয়ারা কী ভাবে আসবেন, সেই আলোচনার প্রেক্ষিতে লোকাল ট্রেন পরিষেবা চালু করার দাবি উঠেছিল। সেই প্রেক্ষিতেই…
