announcement

কেন্দ্রের উদ্বেগ বাড়ছে বাড়তে থাকা সাগরের উষ্ণতা নিয়ে

কেন্দ্রের উদ্বেগ বাড়ছে বাড়তে থাকা সাগরের উষ্ণতা নিয়ে

বদল আসছে আবহাওয়া৷ ক্রমেই বদলে যাচ্ছে বিশ্বের জলবায়ু৷ হাজারো নিষেধাজ্ঞা থেকে গিয়েছে খাতায় কলমে৷ তাতে কর্ণপাতও করেনি মানুষ৷ এই পরিস্থিতির মধ্যেই উদ্বেগজনক তথ্য প্রকাশ করল কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক৷ তাদের পরিসংখ্যান বলছেন, ২০২১ সালে ভারত সহাসাগরের উপর দিয়ে ৬টি তাপপ্রবাহ বয়ে গিয়েছে৷ তাও মাত্র ৫২ দিনের মধ্যে৷ বঙ্গোপসাগরের পরিস্থিতি আরও উদ্বেগজনক৷ ৬টির মধ্যে ৪টি দুর্যোগই হয়েছে বঙ্গোপসাগরে৷  রাজ্যসভায় লিখিত জবাবে কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী জিতেন্দ্র সিং জানিয়েছেন, দেশের চারপাশে যে কটি মহাসাগর রয়েছে, প্রত্যেকটির উপরেই জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়ছে৷ পুরনো রেকর্ড ভেঙে তাপপ্রবাহের নতুন রেকর্ড গড়ছে৷ যা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি৷ ভারত মহাসাগরে যে তাপপ্রবাহ সৃষ্টি হচ্ছে, সেটি কোনও বিচ্ছিন্ন ঘটনা…
Read More
আবার রূপ বদল হলো করোনা সংক্রমণের

আবার রূপ বদল হলো করোনা সংক্রমণের

বিগত দু বছর ধরে প্রতি নিয়ত নিজের রূপ বদলেছে করোনা সংক্রমণ। এইমুহূর্তে ওমিক্রন যে শেষ করোনা ভাইরাস প্রজাতি নয় তা আগেই জানিয়ে দিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। একই সঙ্গে দাবি করা হয়েছিল যে, আরও শক্তিশালী করোনা প্রজাতি আসছে। সেই আশঙ্কাই এবার সত্যি হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, নতুন আরও এক করোনা প্রজাতির সন্ধান মিলেছে যাকে 'এক্সই' বলা হচ্ছে। এই প্রজাতি ওমিক্রনের থেকে ১০ শতাংশ বেশি সংক্রামক বলে দাবি করা হচ্ছে। ডেলটাক্রন, নিওকোভের পর এই প্রজাতি নিয়ে যথেষ্ট চিন্তিত বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কী ভাবে উৎপত্তি হল এই করোনা প্রজাতির? 'হু' দাবি করছে, ওমিক্রন রূপের বিএ.১ এবং বিএ.২ উপপ্রজাতির সংমিশ্রণের ফলেই এই প্রজাতির…
Read More
এবার রাজ্যেও রইলোনা আর কোনো বিধিনিষেধ

এবার রাজ্যেও রইলোনা আর কোনো বিধিনিষেধ

কেন্দ্রের সিদ্ধান্তকে সহমত জানালো রাজ্য সরকারও। বাংলা থেকে উঠে যাচ্ছে করোনার বিধিনিষেধ। বিবৃতি প্রকাশ করে এই বিষয়ে জানিয়ে দেওয়া হয়েছে। যে বিজ্ঞপ্তি নবান্ন থেকে জারি করা হয়েছে তাতে বলা হয়েছে, করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে রাজ্য সরকার সময় সময়ে একাধিক বিধিনিষেধ জারি করেছিল এতদিন ধরে। তবে এখন বাংলার সমগ্র পরিস্থিতি এবং সংক্রমণের হার, তথ্য পর্যালোচনা করে দেখা গিয়েছে যে, রাজ্যের কোভিড পরিস্থিতির উন্নতি হয়েছে। আর যে নিয়ম লাগু ছিল তা এখন তোলা যেতে পারে। সেই প্রেক্ষিতেই জানান হচ্ছে যে, এতদিন যে নিয়ম, বিধি জারি ছিল করোনার কারণ তা আজ থেকেই তুলে নেওয়া হল। যদিও নিজেদের সুরক্ষায় সবাই যেন মাস্ক পরে, স্যানিটাইজার ব্যবহার…
Read More
বড় সুখবর সরকারি কর্মচারীদের জন্য

বড় সুখবর সরকারি কর্মচারীদের জন্য

সরকারি কর্মচারীদের জন্য খুশির খবর এলো কেন্দ্রীয় সরকারের তরফে। খুব শীঘ্রই তাঁদের মহার্ঘ ভাতার হার ৩১ শতাংশ থেকে বাড়িয়ে ৩৪ শতাংশ করা হতে পারে বলে মিলেছে ইঙ্গিত। এর ফলে একলাফে অনেকটা বেতন বাড়বে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের। ২০২০ সালে করোনাভাইরাস দেশের উপর থাবা বসানোর পরেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ এবং অবসরপ্রাপ্ত কর্মীদের ডিআর স্থগিত করে কেন্দ্র। পরে গত বছর তা বাড়িয়ে ৩১ শতাংশ করা হয়।   সপ্তম বেতন কমিশন অনুযায়ী, বেসিক বেতনের উপর নির্ভর করে মহার্ঘ ভাতা নির্ধারণ করা হয়। কারোর বেসিক বেতন যদি ১৮ হাজার হলে ৩১ শতাংশের তাঁর অ্যাকাউন্টে মাসে ডিএ বাবদ ঢোকে ৫,৫৮০ টাকা। বর্ধিত ডিএ কার্যকর হলে…
Read More
কাটা যেতে পারে মাসিক বেতন

কাটা যেতে পারে মাসিক বেতন

আজ এবং আগামীকাল আসতেই হবে অফিসে৷ সোম ও মঙ্গলবার কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির ডাকা দু’দিন ব্যাপী ধর্মঘট রুখতে কড়া পদক্ষেপ নিল নবান্ন৷ নির্দেশিকা জারি করে সাফ জানানো হল, ওই দুই দিন সরকারি কর্মচারীদের কোনও রকম ছুটি মঞ্জুর করা হবে না৷  নবান্নের তরফে একটি সার্কুলার জারি করে বলা হয়েছে, ২৮ এবং ২৯ মার্চ রাজ্য সরকারের সমস্ত অফিস খোলা থাকবে৷ পাশাপাশি আধা সরকারি সমস্ত প্রতিষ্ঠানও খোলা রাখা হবে। ওই দুদিন কোনও সরকারি কর্মচারী ক্যাজুয়াল লিভ বা অন্য কোনও ধরনের ছুটি নিতে পারবেন না। সকলকে কাজে যোগ দিতে হবে৷ বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা হয়েছে, ২৮ এবং ২৯ মার্চ কোনও কর্মচারী প্রথম হাফ, দ্বিতীয় হাফ অথবা সারাদিন অনুপস্থিত…
Read More
একাধিক হাসপাতাল স্বাস্থ্যসাথী তালিকামূক্ত হতে পারে

একাধিক হাসপাতাল স্বাস্থ্যসাথী তালিকামূক্ত হতে পারে

মুখ্যমন্ত্রীর পূর্ব ঘোষণা অনুযায়ী শুরু হয়েছে প্রকল্প। সকলের জন্য স্বাস্থ্য পরিষেবা দিতে রাজ্য সরকার চালু করেছিল স্বাস্থ্যসাথী প্রকল্প। নবান্ন থেকে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের ঘোষণা করেন। কিন্তু এই প্রকল্প শুরু হওয়ার পর থেকে বিতর্ক সৃষ্টি হয়েছে। একাধিক হাসপাতাল এই কার্ড নিয়ে চিকিৎসা করাতে রাজি হয়নি মাঝে। রোগী ফিরিয়ে দেওয়ার মতোও ঘটনা ঘটেছে। এবার জানা গিয়েছে, কমপক্ষে ২০ টি হাসপাতাল এই স্বাস্থ্যসাথী থেকে সরে যেতে পারে। কারণ তাদের বিরাট অঙ্কের বকেয়া রয়েছে। টাকা মেটাচ্ছে না রাজ্য সরকার। সরকারের কাছে পাওনা প্রায় ২০০ কোটি টাকা। যদি চিকিৎসার টাকা মেটানো না হয় তবে স্বাস্থ্যসাথী কার্ডে আর পরিষেবা দিতে পারবে না তারা।…
Read More
নয়া ঘোষণা, বদলে যেতে চলেছে স্কুলের পোশাক

নয়া ঘোষণা, বদলে যেতে চলেছে স্কুলের পোশাক

করোনা সংক্রমণের মাঝেই খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান। এরই মাঝে পাল্টাতে চলেছে স্কুলের পোশাক! প্রি-প্রাইমারি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলের পোশাকে থাকবে মুখ্যমন্ত্রীর পছন্দের রংয়ের ছোঁয়া৷ জানা যাচ্ছে, রাজ্যের সমস্ত সরকারি ও সরকার পোষিত স্কুলের ইউনিফর্ম নীল-সাদা করার প্রস্তুতি শুরু হয়েছে৷ সেই পোশাকে থাকবে ব্র্যান্ড ‘বিশ্ব বাংলা’ লোগো৷ এ মর্মে রবিবার সমগ্র শিক্ষা মিশনের তরফে নির্দিষ্ট বিজ্ঞপ্তি জারি করা হয়েছে৷ এই পোশাক তৈরি করবে রাজ্যের স্বনির্ভর গোষ্ঠী৷  সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে এই পোশাক সরবরাহ করা হবে বলে সমগ্র শিক্ষা মিশনের তরফে জানানো হয়েছে। পাশাপাশি আগের মতই পড়ুয়ারা স্কুল ব্যাগ এবং জুতোও পাবে৷ প্রত্যেকটি ব্যাগের উপরেও বসানো থাকবে সরকারি লোগো।  কিছুদিন আগেই…
Read More
রাজ্য সরকারের তরফে স্কুলে পৌঁছে যাবে টিকা

রাজ্য সরকারের তরফে স্কুলে পৌঁছে যাবে টিকা

গতকাল থেকে রাজ্য শুরু হয়েছে ১২-১৪ বছর বয়সীদের টিকাকরণ। বিভিন্ন স্কুলে পড়ুয়াদের টিকাকরণ করা হচ্ছে। জেলায় জেলায় এখনও পর্যন্ত অনেকেই টিকা পেয়েছেন। কিন্তু প্রথম থেকেই টিকার পরিমাণ নিয়ে প্রশ্ন ছিল। কত টিকা, কোন কোন জেলা বা স্কুল পাবে, সেই নিয়ে চর্চা হয়েছে। তবে এবার এই ইস্যুতে স্পষ্ট তথ্য দিয়ে দিলেন ফিরহাদ হাকিম। জানালেন, আবেদনের ভিত্তিতে বিভিন্ন স্কুলে পৌঁছে দেওয়া হবে পর্যাপ্ত টিকা। এদিন এই নিয়ে ফিরহাদ বলেন, ৩৭টি কেন্দ্রে টিকাকরণ প্রক্রিয়া চলছে। এর পর প্রয়োজনে আরও স্কুলে টিকা দেওয়ার ব্যবস্থা করা হবে। আবেদনের ভিত্তিতে বিভিন্ন স্কুলে পৌঁছে দেওয়া হবে টিকা। গতকাল তিনি নিজেই চেতলা গার্লস স্কুলে যান টিকাকরণ শুরু হওয়ার…
Read More
মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণার সময় ঘোষিত হলো

মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণার সময় ঘোষিত হলো

চলতি মাসের শুরুতেই তৈরী হয়েছে মাধ্যমিক পরীক্ষা। ৭ মার্চ থেকে শুরু হয়েছিল এবারের মাধ্যমিক পরীক্ষা যা নির্বিঘ্নে শেষ হয়েছে। ২০২০ সালে শেষ মাধ্যমিক পরীক্ষা হয়। কোভিড পরিস্থিতিতে ২০২১ সালে পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি৷ বিনা পরীক্ষায় অভ্যন্তরীণ মূল্যায়নের ভিত্তিতেই পরীক্ষার্থীদের পাশ করানো হয়৷ তবে এবার সম্পূর্ণ কোভিড বিধি মেনেই অফলাইনে মাধ্যমিক পরীক্ষা হয়েছে। তাই এবার ফল প্রকাশ নিয়ে আলাদা উত্তেজনা। তবে কবে প্রকাশ পাবে মাধ্যমিকের ফল? জানিয়ে দিল পর্ষদ। সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী ৯০ দিনের মধ্যে পরীক্ষা ফল প্রকাশ করতে হয়। সেই নিয়মেই এবার ফল প্রকাশ হবে বলে স্পষ্ট করেছে মধ্যশিক্ষা পর্ষদ। গত বছরের তুলনায় এবার মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা একলাফে ৫০…
Read More
বিপদ বাড়ছে আন্টার্কটিকার বরফ নিয়ে

বিপদ বাড়ছে আন্টার্কটিকার বরফ নিয়ে

এর আগেও এই উদ্বেগের কথা উঠেছে৷ বিশ্ব উষ্ণায়নের দাপটে গলতে শুরু করেছে আন্টার্কটিকার বরফ৷ পাতলা হচ্ছে বরফের চাঙর৷ উপগ্রহ চিত্রে ধরা পড়েছে উদ্বেগের ছবি৷ সুমেরু এবং কুমেরু, আশঙ্কাজনকভাবে পৃথিবীর দুই মেরুর সাগর, মহাসাগরে জমে পুরু বরফের চাঙরই গলে পাতলা হতে শুরু করেছে৷ তবে উদ্বেগের বিষয় হল, নির্দিষ্ট সময়ে যে পরিমাণ বরফ গলার কথা, তার চেয়ে অনেক দ্রুত গতিতে এই বরফ গলে যাচ্ছে৷  ফি বছর কতটা বরফ গলল, সেই তথ্য রেকর্ড করা হয়৷ উপগ্রহ চিত্র থেকে প্রাপ্ত তথ্য বলছে, গত কয়েক বছরের তুলনায় এই বছর আন্টার্কটিকার সাগর, মহাসাগরের উপর বরফের চাঙড় সবচেয়ে বেশি গলেছে৷ পৃথিবীর দক্ষিণ প্রান্তে রহস্যে মোড়া এই মহাদেশের সাগর,…
Read More