announcement

আচমকা পুরীর মন্দিরে বিপদের সংকেত

আচমকা পুরীর মন্দিরে বিপদের সংকেত

আচমকা বিপদের সংকেত৷ পুরীর জনন্নাথ মন্দিরে বিদপের পদধ্বনি৷ জগন্নাথ মন্দিরের জন্য যে কাজ শুরু হয়েছে, তা থেকেই ক্ষতি হতে পারে মন্দিরের৷ সতর্ক করল আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া। ওডিশা সরকারকে পাঠানো হল সতর্কবার্তা৷   ভারতের চার ধাম তীর্থক্ষেত্রগুলির মধ্যে অন্যতম পুরীর এই জগন্নাথ মন্দির৷ কথিত আছে, ভগবান বিষ্ণুর স্বপ্নাদেশ পেয়ে এই পবিত্র মন্দির স্থাপন করেছিলেন রাজা ইন্দ্রদুম। পুরীর সেই জগন্নাথ মন্দিরকেই হেরিটেজ সেন্টার হিসাবে গড়ে তোলা হচ্ছে৷ শুরু হয়েছে হেরিটেজ করিডর প্রকল্পের কাজ৷ আর সেই কাজের জন্যেই যত বিপত্তি৷ আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া (এএসআই) জানিয়েছে, করিডর প্রকল্পের কাজে ভারি যন্ত্রপাতি দিয়ে মন্দিরের সামনে খোঁড়াখুঁড়ির কাজ চলছে৷ সেই কম্পন থেকে মন্দিরের দেওয়ালে…
Read More
কেন্দ্রকে অনুসরণ করে পরিবর্তন আনা হচ্ছে পুরসভা অন্তর্গত স্কুলগুলিতে

কেন্দ্রকে অনুসরণ করে পরিবর্তন আনা হচ্ছে পুরসভা অন্তর্গত স্কুলগুলিতে

ধীরে ধীরে বদলে আনা হচ্ছে পুরসভা অন্তর্গত স্কুলগুলিতে। পুরসভার অন্তর্গত স্কুলগুলিকে ইংরেজি মাধ্যমে পরিণত করায় এক বড় সাফল্য অর্জন করেছে দিল্লির সরকার। সেই মত কলকাতা পুরসভা অন্তর্গত স্কুলগুলির পরিকাঠামো এবং পঠন-পাঠন পদ্ধতিতে আমূল পরিবর্তন আনা হয়েছে। বাংলা থেকে ইংরেজি মাধ্যমে রূপান্তরিত করা হয়েছে। ঠিক ইংরেজি মাধ্যম স্কুলগুলির মতই। যার খরচ রাখা হয়েছে আগের মতই। এবার দিল্লির স্কুলগুলি মডেল হিসেবে কাজে লাগিয়ে কলকাতা পুরসভার অন্তর্গত প্রায় ৮০টি স্কুলকে ইংরেজি মাধ্যমে বদলে ফেলার পরিকল্পনা নিয়েছে। আগামী পাঁচ বছরের মধ্যে কলকাতা পুরসভার অন্তর্গত স্কুলগুলির পরিকাঠামো এবং পঠনপাঠন পদ্ধতিতে পরিবর্তন আনার চেষ্টাও একই সাথে চলবে। ইতিমধ্যেই তার প্রস্তুতি শুরু হয়েছে বলে জানা গিয়েছে। বর্তমানে…
Read More
ইডিকে তদন্তে নামিয়ে চাপ বাড়ানো হলো রাজ্য সরকারের ওপর

ইডিকে তদন্তে নামিয়ে চাপ বাড়ানো হলো রাজ্য সরকারের ওপর

বিগত সময়ে একাধিকবার অভিযোগ উঠেছে রাজ্যে শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে। শিক্ষক নিয়োগে দুর্নীতি হয়েছে বলে ভুরি ভুরি অভিযোগ। কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার পর আরও তৎপরতা বেড়েছে এই মামলায়। প্রাক্তন উপদেষ্টা থেকে শুরু করে রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাম পর্যন্ত জড়িয়ে গিয়েছে এতে। স্বাভাবিকভাবেই রাজ্য সরকার চরম অস্বস্তিতে। এবার জানা গেল, সিবিআই ছাড়াও এই এসএসসি ইস্যুতে তদন্ত শুরু করতে চলেছে ইডি। নিয়োগে আর্থিক দুর্নীতি নিয়ে আগেই সিবিআই এফআইআর করেছিল। তার প্রেক্ষিতেই তদন্ত নামছে ইডির আধিকারিকরা। এসএসসি নিয়োগ নিয়ে যে দুর্নীতির অভিযোগ আছে তাতে অনেক টাকা লেনদেন হয়েছে বলেও দাবি। সেই আর্থিক দুর্নীতির তদন্ত করবে ইডি। আর্থিক দুর্নীতি উৎস কোথায়?‌…
Read More
চারদিন বন্ধ থাকছে কলকাতা হাই কোর্ট

চারদিন বন্ধ থাকছে কলকাতা হাই কোর্ট

আজ থেকে বন্ধ থাকছে কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টে গত দু'দিন ধরে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাতে অনেক প্রশ্ন উঠেছে। গতকালও সেখানে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হয় তৃণমূল সেলের আইনজীবীদের তরফে। এই ঘটনার পর জানা গেল, আগামী চার দিন ছুটি থাকছে কলকাতা হাইকোর্টে। তবে কী কারণে ছুটি? যে পরিস্থিতি তৈরি হচ্ছে তাতে লাগাম টানতেই এই সিদ্ধান্ত? না। আসলে কারণ ভিন্ন। আগামীকাল চড়ক, তার পরের দিন নববর্ষ, ওদিকে শনিবার এবং রবিবার মিলিয়ে পরপর চার দিনের লম্বা ছুটি। সম্প্রতি কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়এঁর বিরুদ্ধে আদালত চত্বরে সরব হয়েছিলেন তৃণমূলের আইনজীবী সেলের সদস্যরা। তাঁর এজলাস বয়কটের দাবিতে ১৭ নম্বর কোর্টে আইনজীবীদের…
Read More
ফোন ব্যবহারে এলো নিষেধাজ্ঞা

ফোন ব্যবহারে এলো নিষেধাজ্ঞা

বিগত দু বছর ধরে দেশ জুড়ে চলেছে করোনা সংক্রমণের তান্ডব৷ এই করোনা পরিস্থিতিতে বদলে গেছে অনেক কিছু৷ ছোট থেকে বড় বেড়েছে মোবাইল ফোনের ব্যবহার৷ আজকাল ছোটদের হাতেও ধরা থাকে মোবাইল ফোন৷ করোনা পরিস্থিতিতে অনলাইন ক্লাসের জেরে মোবাইল ফোনের সঙ্গে পড়ুয়াদের সম্পর্ক আরও গভীর হয়েছে৷ এরই মধ্যে সোমবার নয়া বিজ্ঞপ্তি জারি করল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন৷ যেখানে স্পষ্ট বলে হয়েছে, ছাত্রছাত্রীরা কোনও রকম মোবাইল ফোন বা স্মার্টফোন নিয়ে স্কুলে আসতে পারবে না৷ তবে শুধু ছাত্র-ছাত্রীরাই নয়, স্কুল ক্যাম্পাসে মোবাইল ফোন ব্যবহারের ক্ষেত্রে শিক্ষকদের জন্যেও বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷  পর্যদের বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে, স্কুলের গণ্ডির মধ্যে ছাত্রছাত্রীরা কোনও…
Read More
ধর্ষণ কাণ্ডের তদন্তের নির্দেশ দেওয়া হলো সিবিআইকে

ধর্ষণ কাণ্ডের তদন্তের নির্দেশ দেওয়া হলো সিবিআইকে

এইমুহূর্তে ধর্ষণ কান্ড নিয়ে উত্তাল পরিস্থিতি রাজ্যে৷ হাঁসখালির ধর্ষণ কান্ডের দ্রুত নিস্পত্তি চায় কলকাতা হাই কোর্ট। এই কারণে হাঁসখালি ধর্ষণ-কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চের তরফে এই নির্দেশ দেওয়া হয়েছে৷ তাৎপর্যপূর্ণ বিষয় হল, আদালতের নজরদারিতে তদন্ত করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ এই মামলায় সিবিআই-এর তদন্তে কতটা অগ্রগতি হল ২ মে’র মধ্যে সেই রিপোর্ট কলকাতা হাইকোর্টের কাছে পেশ করতে হবে৷  এছাড়াও বলা হয়েছে পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দাদের যাতে বিচার ব্যবস্থা ও প্রশাসনের প্রতি আস্থা থাকে, সেই কারণেই সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে৷ বলা হয়েছে, স্বচ্ছতার সঙ্গে ও নিরপেক্ষভাবে সিবিআই…
Read More
আগামী কদিন ভারী বৃষ্টির সম্ভনা বাংলায়

আগামী কদিন ভারী বৃষ্টির সম্ভনা বাংলায়

শীতকাল উধাও হতেই চড়েছে তাপমাত্রার পারদ। মার্চ মাস থেকে গরমে হাঁসফাঁস হতে শুরু করেছে বাঙালি। মাঝে নিম্নচাপের কারণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা তৈরি হলেও তা হয়নি, এদিকে গরম বেড়েছে। সকাল থেকে ঘাম ঝরছে সকলের। যদিও বিকেলের পর থেকে হালকা হাওয়া দেওয়ায় কিছুটা আরাম পাচ্ছে রাজ্যবাসী। কিন্তু চলতি সপ্তাহে কি বৃষ্টি হতে পারে? এই প্রশ্নের প্রেক্ষিতে বড় আভাস মিলল হাওয়া অফিসের তরফ থেকে। আগামী চারদিন ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে বাংলায়। আবহাওয়া দফতর জানাচ্ছে, মেঘলা আকাশ বজায় থাকবে কলকাতায় তবে রাজ্যের একাধিক জেলায় আগামী চারদিন বৃষ্টিপাত হবে। ইতিমধ্যে উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি শুরু হয়েছে গতকাল থেকে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ভিজছে বৃষ্টি…
Read More
ভারতের কাছে এলো বড়ো প্রস্তাব

ভারতের কাছে এলো বড়ো প্রস্তাব

একমাস অতিক্রম করেছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সময়সীমা৷ অবিরাম গতিতে চলতে থাকা যুদ্ধের মাঝেই বন্ধু ভারতের কাছে বড়ো প্রস্তাব৷ জলের দরে ভারতের কাছে তেল বেচার প্রস্তাব দিল রাশিয়া৷ যা বর্তমান দরের চেয়ে কম তো বটেই৷ বলা ভালো যুদ্ধ শুরুর আগে অপরিশোধিত তেলের যা দাম ছিল, তার চেয়েও কম দামে ভারতকে তেল বেচতে আগ্রহী মস্কো৷ দেখতে গেলে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে তেলের বাজারে ফায়দা হবে ভারতেরই৷  পুতিন ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার পরেই আমেরিকা সহ ইউরোপের একাধিক দেশ রাশিয়ার উপর গুচ্ছ নিষেধাজ্ঞা জারি করেছে৷ রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করে দিয়েছে আমেরিকা ও ইউরোপের বহু দেশ৷ অর্থনৈতিক অবরোধের মুখে পড়ে চিনের পাশাপাশি ভারতকেও…
Read More
করোনা বিধি তুলে দেওয়া হলেও, থেকেই যাচ্ছে কিছু নিয়ম

করোনা বিধি তুলে দেওয়া হলেও, থেকেই যাচ্ছে কিছু নিয়ম

সংক্রমণের সূত্রপাত আজ থেকে দু বছর আগে৷ ২০২০ সালের মার্চ মাস৷ করোনার থাবার দেশজুড়ে জারি করা হয় লকডাউন৷ এর পর থেকে সংক্রমণের বাড়বাড়ন্তে হাজারো বিধিনিষেধ মেনে চলতে হয়েছে৷ গত দুই বছর ধরে সংক্রমণের ওঠানামার সঙ্গে তাল মিলিয়ে কখনও কঠোর, কখনও আবার সেই বিধিনিষেধ শিথিল করা হয়েছে৷ তবে তা পুরোপুরি প্রত্যাহার করা হয়নি৷ তবে পরিস্থিতি এখন প্রায় স্বাভাবিক৷ সংক্রমণ নিম্নমুখী হতেই পুরোপুরিভাবে বিধিনিষেধে ইতি টানা হল। কেন্দ্রের ঘোষণার পর আজ থেকেই দেশের সমস্ত কোভিডবিধি সমাপ্ত হতে চলেছে। তবে ভিড়ে মাস্ক পরা, সামাজিক দূরত্ব মেনে চলা এবং নিয়মিত হাত ধোয়ার শর্ত ভুললে চলবে না বলেই জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। কারণ কোভিড নিয়ন্ত্রণে থাকলেও, তা বিদায় নেয়নি৷  গত ২৪ মার্চ কেন্দ্রের তরফে কোভিডবিধি…
Read More
মেলার জন্য রাজ্যের খরচ কয়েক লক্ষ্য

মেলার জন্য রাজ্যের খরচ কয়েক লক্ষ্য

একের পর এক প্রকল্পের উদ্বোধন করেছে মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেকবারই উল্লেখ করেছেন যে রাজ্যের কাছে টাকা নেই। তবুও বাজেটে অনেক প্রকল্পে বড় অঙ্কের টাকা বরাদ্দ করতে দেখা গিয়েছে। সেই নিয়ে কটাক্ষ করেছে বিজেপি সহ বাকি বিরোধী দলগুলি। কিন্তু তাতে কিছুই বদলায়নি। তবে এবার যে বরাদ্দের তথ্য সামনে এল তাতে চক্ষুচড়কগাছ হবে প্রায় প্রত্যেকের। রাজ্যে মেলার খরচ শুনলে বিশ্বাস হবে না। তবে তথ্য পুরোটাই স্পষ্ট করে দিচ্ছে। ২৫ মার্চ থেকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চলছে ক্রেতা সুরক্ষা দফতরের মেলা। এই মেলা যেহেতু চলছে তাই সেই মেলার খরচ অবশ্যই দেখাতে হচ্ছে। আর সেই তথ্য সামনে আসতেই চোখ কপালে সকলের। দেখা গিয়েছে, শুধু…
Read More