announcement

আবার একবার শুরু হচ্ছে দুয়ারে টিকাকরণ

আবার একবার শুরু হচ্ছে দুয়ারে টিকাকরণ

চলতি বছরের শুরু থেকে ধীরে ধীরে নিয়ন্ত্রনে এসেছিলো দেশের করোনা সংক্রমণ। কিন্তু হঠাৎ করেই তা অল্প হলেও বাড়তে শুরু করেছে। আর এতেই চিন্তার ভাঁজ সরকারের কপালে। কোভিড কেস নিয়ন্ত্রণে আসায় কেন্দ্রীয় সরকার 'হর ঘর দস্তক' বা দুয়ারে টিকা প্রকল্প বন্ধ করেছিল। কিন্তু এখন আবার তা চালু করা হচ্ছে বলেই জানান হয়েছে। শুক্রবার দেশের সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের সঙ্গে কোভিড পরিস্থিতি নিয়ে একটি পর্যালোচনা বৈঠকে বসেছিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয় যে ঘরে ঘরে গিয়ে আবার টিকা দেওয়ার ব্যবস্থা করা হবে। বর্তমানে দেশের সব প্রাপ্তবয়স্করাই কোভিড টিকার তৃতীয় ডোজ বা বুস্টার টিকা নেওয়ার যোগ্য। তবে কেবল মাত্র ষাটোর্ধ্ব…
Read More
অভিভাবকদের জন্য নেওয়া হলো নতুন উদ্যোগ

অভিভাবকদের জন্য নেওয়া হলো নতুন উদ্যোগ

অভিভাবকদের কথা মাথায় রেখে নেওয়া হলো নতুন উদ্যোগ। স্কুলের পড়াশুনা থেকে শুরু করে প্রশাসনিক ব্যবস্থা, অনেক কিছু নিয়েই অভিভাবকদের মনে অনেক প্রশ্ন থাকে। কোনও কোনও সময় তা সম্পর্কে তারা জানতে পারেন, কিন্তু বেশিরভাগ সময়ই কিছুই জানান হয় না অভিভাবকদের। এদিকে আবার স্কুলের শিক্ষক নিয়োগ নিয়ে একের পর এক মামলা, জটিলতা। এরই মধ্যেই বড়সড় 'হাতিয়ার' পেয়ে গেলেন অভিভাবকরা। স্কুল সংক্রান্ত যাবতীয় তথ্য তারা এবার নিমেষেই জেনে যাবেন। জানেন কী ভাবে? তথ্য জানার অধিকার আইনে (আরটিআই) এই সুবিধা পেয়ে যাচ্ছেন অভিভাবকরা। স্কুলের প্রশাসন কেমন চলছে, সেই সংক্রান্ত যাবতীয় তথ্য এ বার জানতে পারবেন এর মাধ্যমে। স্কুল শিক্ষা কমিশন সম্প্রতি একটি নির্দেশিকা জারি…
Read More
বেধে দেওয়া হলো পাটের দাম

বেধে দেওয়া হলো পাটের দাম

ফল মিললো প্রতিবাদের। কেন্দ্রীয় সরকার কাঁচা পাটের দামের উর্দ্ধসীমা প্রত্যাহার করে নিচ্ছে। কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রকের অধীনে থাকা জুট কমিশনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে, বর্তমানে কাঁচা পাটের অবস্থা পর্যালোচনা করে গত ৩০ সেপ্টেম্বর জারি করা বিজ্ঞপ্তি আগামীকাল থেকে প্রত্যাহার করে নেওয়া হবে বলে জানান হয়েছে। এই প্রেক্ষিতে বিস্তারিতভাবে বিজ্ঞপ্তি জারি হতে পারে। উল্লেখ্য গত সেপ্টেম্বরে বিজ্ঞপ্তি জারি করে জুট কমিশন কাঁচা পাটের দাম কুইন্ট্যাল প্রতি ৬ হাজার ৫০০ টাকায় বেঁধে দেওয়ায় বিজেপি সাংসদ অর্জুন সিং এই সিদ্ধান্তের প্রতিবাদ করেছিলেন। কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রী পীয়ুষ গোয়েল সম্প্রতি তাঁর সঙ্গে বৈঠকও করেছিলেন। সুতরাং বলা যেতে পারে, কেন্দ্রের এই সিদ্ধান্তে বড় জয় পেলেন বিজেপি সাংসদ।…
Read More
ছাড়পত্র দেওয়া হলো চিনা টিকাকে

ছাড়পত্র দেওয়া হলো চিনা টিকাকে

চারিদিকে ধীরে ধীরে আবার মাথা চাড়া দিচ্ছে করোনা সংক্রমণ। এই সংক্রমণকে নিয়ন্ত্রণে আনতে প্রয়োজন টিকাকরণ। বাড়তে থাকা এই করোনা পরিস্থিতিতে ছাড়পত্র পেলো আরো এক টিকা। চিনা সংস্থা ক্যানসিনো বায়োলজিক্সের তৈরি কনভিডিসিয়াকে করোনা টিকার মান্যতা দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা তথা হু। এর সঙ্গেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফ থেকে একটি বিবৃতি জারি করে বলা হয়েছে জরুরি ভিত্তিতে যে কোনও করোনা আক্রান্তের শরীরে এই টিকা প্রয়োগ করা যাবে। বিগত বেশ কয়েকদিন ধরেই এই টিকার ওপর গবেষণা চালাচ্ছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থার টেকনিক্যাল অ্যাডভাইজারি গ্রুপ। তারা এই টিকার গুণগত মান, ঝুঁকি, টিকার পার্শ্বপ্রতিক্রিয়া-প্রভৃতি বিষয় খতিয়ে দেখার পর ক্যানসিনো বায়োলজিক্সের তৈরি ভ্য়াকসিনকে ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নেয়।  করোনার বিরুদ্ধে লড়াইয়ে অন্যান্য দেশের পাশাপাশি চিনও তাদের গবেষণাগারে…
Read More
ছুটির মাঝেও পাবে মিড ডে মিল

ছুটির মাঝেও পাবে মিড ডে মিল

চলছে গরমের ছুটি এই পরিস্থিতিতে বিদ্যালয় বন্ধ থাকলেও মিলবে মিড ডে মিল এমনটাই জানাল পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দপ্তর। ইতিমধ্যেই এই বিষয়ে একটি নির্দেশিকা জেলাশাসকদের পাশাপাশি কলকাতা প্রাথমিক বিদ্যালয় কাউন্সিলের চেয়ারম্যানকেও পাঠিয়েছে রাজ্য শিক্ষা দপ্তর। প্রসঙ্গত এই প্রথমবার সরকারি তরফে গরমের ছুটিতে পড়ুয়াদের দেওয়া হবে মিড ডে মিল। এই প্রসঙ্গে পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দপ্তরের তরফ থেকে পাঠানো একটি চিঠিতে জানানো হয়েছে, প্রত্যেক পড়ুয়াকে মাথাপিছু ২ কেজি চাল, ২ কেজি আলু, ২৫০ গ্রাম ডাল কিংবা ছোলা জাতীয় শস্য, ২৫০ গ্রাম চিনি এবং একটি করে সাবান দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আগামী ২৫ তারিখ থেকেই এই মিড ডে মিল পড়ুয়াদের অভিভাবকদের হাতে তুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, চলতি বছরে গ্রীষ্মের শুরু…
Read More
স্থগিতাদেশের পর আগামী সাত দিনের মধ্যে তথ্য তলব

স্থগিতাদেশের পর আগামী সাত দিনের মধ্যে তথ্য তলব

বিগত বহুদিন ধরে মামলা চলছে শিক্ষক নিয়োগ নিয়ে। নবম ও দশম শ্রেণির সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল কলকাতা হাই কোর্ট। আগামী ১৭ জুন পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে। পাশাপাশি ২০১৬ সালের SLST নবম-দশম পরীক্ষার যাবতীয় তথ্য ওয়েবসাইটে আপলোড করার নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ বিচারপতির নির্দেশ, ২০১৬ সালে SLST পরীক্ষার প্যানেল এবং ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের তালিকা নম্বর-সহ  আগামী ২১ মে’র মধ্যে প্রকাশ করতে হবে৷ কতজন প্রার্থী ওয়েটিং লিস্টে রয়েছে, সেই তালিকাও আপলোড করতে হবে বলে নির্দেশ৷  প্যানেল ও ওয়েটিংলিস্টের পাশপাশি ‘অনলাইন অ্যাপ্লিকেশনগুলিও আপলোড করতে হবে’ এসএসসি-কে৷ নবম দশম শিক্ষক নিয়োগের প্যানেল এবং ওয়েটিং লিস্ট প্রকাশ করা…
Read More
মুখ্যমন্ত্রীর তরফে কড়া বার্তা স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে

মুখ্যমন্ত্রীর তরফে কড়া বার্তা স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে

চলতি বছরের শুরু থেকেই বেশ খানিকটা স্বস্তি ছিল রাজ্যের সংক্রমনের সংখ্যায়। কিন্তু এই মুহুর্তে দেখতে দেখতে বেড়েই চলেছে সেই সংখ্যা। তাই এই চতুর্থ ডেউয়ের আশঙ্কার মাঝেই কোন পথে করোনা মোকাবিলা করবে রাজ্য, তার উপায় খুঁজতেই বুধবার বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ রাজ্যের প্রতিটি জেলার জেলাশাসক, মুখ্য স্বাস্থ্য আধিকারিক, মেডিক্যাল কলেজের অধ্যক্ষ এবং সুপারদের সঙ্গে এদিন বৈঠকে করেন মুখ্যমন্ত্রী৷ নবান্ন সূত্রে খবর, করোনার চতুর্থ ঢেউ এলেও রাজ্যবাসীকে যাতে সমস্যার মধ্যে পড়তে না হয়, সে বিষয়েই বৈঠকে আলোচনা করেছেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে স্বাস্থ্যসাথী কার্য নিয়ে দিলেন কড়া বার্তা৷  এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘‘কেউ স্বাস্থ্যসাথী কার্ড ফেরালে ‘রাফ অ্যান্ড টাফ’ হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।…
Read More
প্রতীক্ষা আরো এক ঝড়ের

প্রতীক্ষা আরো এক ঝড়ের

বিগত দু মাসের নাজেহাল করা গরমের পর, পূর্ব আশঙ্কা মতো চলতি মাসের শুরুতেই বলা হয়েছিল জোড়া ঝড়ের কথা৷ একই মাসের মধ্যে আছড়ে পড়বে দুটি ঝড়৷ ‘আসানি’র চোখ রাঙানি থেকে এখনও নিস্তার মেলেনি৷ স্থলভাগে আছড়ে না পড়লেও আবহাওয়াবিদরা জানিয়ে দিয়েছেন, আসানি’র জেরে বৃষ্টির হাত থেকে রেহাই পাবে না বাংলা৷ ঘূর্ণিঝড়ের তাণ্ডব থেকে একটুর জন্য রক্ষা পেলেও, চোখ রাঙাচ্ছে আরও একটি সাইক্লোন৷ হাওয়া অফিস জানাচ্ছে, দক্ষিণ ভারত মহাসাগরে ইতিমধ্যেই একটি ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা দেখা গিয়েছে। এই ঘূর্ণিঝড়ের নাম হবে ‘করিম’। যেটি হ্যারিকেন ২ ক্যাটাগরিতে চিহ্নিত করা হয়েছে৷ এখনই ‘করিম’ নিয়ে স্পষ্ট কিছু জানায়নি দিল্লির মৌসম ভবন৷ তবে করিম তৈরি হলে নিশ্চিতভাবেই বেশ কয়েকটি…
Read More
বাতিল হলো মুখ্যমন্ত্রীর সফর

বাতিল হলো মুখ্যমন্ত্রীর সফর

চলতি মাসের শুরু থেকেই ঝড়ের সঙ্কেত রাজ্য জুড়ে। আজ থেকে আগামী কয়েক দিনের মধ্যেই প্রবল ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা তৈরি হয়েছে। অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার উপকূলবর্তী এলাকায় এটি আছড়ে পড়ার কথা। আর এর জেরেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ব্যাপক বৃষ্টিপাত হতে পারে ১৩ মে পর্যন্ত। এমনটাই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। এই সম্ভাবনা তৈরি হতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফরের ওপর পড়ল কোপ। তাঁর সফরের দিন পরিবর্তন করল প্রশাসন। পিছিয়ে গেল মমতার জেলা সফর। নবান্ন সূত্রে জানা গিয়েছে, আগামী ১০ ও ১১ তারিখে যে কর্মসূচি গ্রহণ করা হয়েছিল তার পরিবর্তন ঘটছে। এই দুই দিনের বদলে তা হতে চলেছে আগামী ১৭ এবং ১৮ মে। ১৭…
Read More
চলতি মাসে আশঙ্কা বাড়ছে জোড়া ঝড়ের

চলতি মাসে আশঙ্কা বাড়ছে জোড়া ঝড়ের

বিগত দু মাস ধরে নাজেহালকরা গরম সহ্য করেছে রাজ্যবাসী। এর পর গত সপ্তাহ থেকে আংশিক স্বস্তি মিলছে ঝড়ের কারণে। এরই মাঝে আবার সংকেত মিলছে জোড়া ঝড়ের। আক্ষরিক অর্থে গোদের ওপর বিষফোঁড়া। 'অশনি' নিয়ে প্রথম থেকেই চিন্তা ছিল এবার জানা গেল প্রায় একই সময়ে আরও একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হতে চলেছে। এই মে মাসেই আছড়ে পড়েছিল আমফান, যশের মতো ঘূর্ণিঝড়। চলতি বছর এই একই সময়ে জোড়া ঘূর্ণিঝড়ের আশঙ্কা। তাহলে কি বিপুল ক্ষয়ক্ষতি অপেক্ষা করছে, নাকি খুব বেশি ক্ষতি করতে পারবে না এই ঝড় দুটি? এই প্রশ্ন উত্তর আপাতত মিলছে না। আবহাওয়া দফতর জানিয়েছে, 'টুইন সাইক্লোন'-এর একটি জন্ম নিয়েছে ভারত মহাসাগরে এবং অন্যটি…
Read More