announcement

শুরু হলো সার্টিফিকেট বিতরণের কাজ

শুরু হলো সার্টিফিকেট বিতরণের কাজ

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো নেওয়া সিদ্ধান্ত। প্রায় ১১ বছর পর ফেডটিকা প্রজা স্বীকৃতি অর্থাৎ ঠেকা প্রজা সার্টিফিকেট দেওয়া শুরু করল কলকাতা পৌরসভা। ২৭ জন আবেদনকারীর হাতে এই শংসা পত্র তুলে দেন ফিরাদ হাকিম। জানা যায় ছয় মাস সময় সীমার মধ্যে এই প্রক্রিয়া শেষ করতে হবে। স্থানীয় কাউন্সিলরদের এক্ষেত্রে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ২০১৪ সালের নভেম্বর মাস থেকে ঠিকা-প্রজা শংসাপত্র দেওয়া বন্ধ করেছিল রাজ্য। প্রায় ১১ বছর পর আবার নতুন করে এই সার্টিফিকেট দেওয়া শুরু হয়েছে। এই সার্টিফিকেট দেওয়ার জন্য বিশেষভাবে উদ্যোগী হয়েছেন মেয়র ফেরত হাকিম নিজেই। এবং গত ২…
Read More
বাংলায় হবে জোড়া বৈঠক

বাংলায় হবে জোড়া বৈঠক

মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে এবার জাতীয় নির্বাচন কমিশনের বৈঠকের আগে জোরকদমে প্রস্তুতি শুরু করল বাংলার মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। জোড়া বৈঠকে স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা SIR নিয়ে জেলার প্রস্তুতি খতিয়ে দেখা হবে। এরপরেই ১০ সেপ্টেম্বর দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বৈঠকে বাংলার সিইও তুলে ধরবেন বিস্তারিত রিপোর্ট। এরপর জেলার অতিরিক্ত জেলাশাসকদের নিয়ে আলাদা বৈঠক ডাকা হয়েছে। প্রতিটি জেলার প্রস্তুতি, খসড়া তালিকার অবস্থা, এবং সংশোধনী প্রক্রিয়া খতিয়ে দেখবেন সিইও মনোজ আগারওয়াল। দিল্লির বৈঠকের আগে রাজ্যের পূর্ণাঙ্গ প্রস্তুতির খতিয়ান তৈরি করা। এবার…
Read More
এবার থেকে খুব কম সময়েই পৌঁছানো যাবে বিমানবন্দর

এবার থেকে খুব কম সময়েই পৌঁছানো যাবে বিমানবন্দর

পশ্চিমবঙ্গে মহানগরীর বুকে বড় সুখবর মেট্রো কতৃপক্ষের তরফে। কলকাতা মেট্রোর তিনটি নতুন রুট উদ্বোধন হতে উচ্ছ্বসিত শহরবাসীরা। সবথেকে পুরনো ব্লু লাইনের যাত্রীরাও নতুন রুটগুলির দৌলতে উপকৃত হতে চলেছেন। বিশেষ করে এবার দক্ষিণ কলকাতার বাসিন্দাদের কাছে বিমানবন্দর হয়ে গেল আরও কাছে। শহিদ ক্ষুদিরাম থেকে কেউ মেট্রোয় উঠলে এবার ট্রেন বদল না করেই পৌঁছে যেতে পারবেন সোজা বিমানবন্দরে। আগে ব্লু লাইনের যাত্রীদের মেট্রোয় উঠলে নোয়াপাড়া স্টেশনে নেমে লাইন বদলে ফের নতুন মেট্রো ধরে যেতে হত বিমানবন্দরে। কিন্তু নতুন পরিকল্পনা অনুযায়ী, এবার ব্লু লাইনের কিছু মেট্রো সরাসরি নোয়াপাড়া থেকে লাইন বদলে যাবে বিমানবন্দর পর্যন্ত। বর্তমানে কবি সুভাষ মেট্রো স্টেশন বন্ধ রয়েছে। তাই ব্লু…
Read More
নির্মাণ হতে চলেছে দীর্ঘতম সেতু

নির্মাণ হতে চলেছে দীর্ঘতম সেতু

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। একের পর এক মাইলফলক স্থাপন করছে রেল। ইতিমধ্যেই বিশ্বের সবথেকে উঁচু আর্চ ব্রিজ, দীর্ঘতম সুড়ঙ্গ তৈরি করেছে ভারতীয় রেল। এবার দীর্ঘতম সেতুর প্রকল্পও সম্পূর্ণ করে ফেলল ভারতীয় রেল। নিউ কাটনি জংশনে তৈরি হয়েছে এই গ্রেড সেপারেটর ব্রিজটি। সম্পূর্ণ সেপারেটরটি ১৫.৮৫ কিমি দীর্ঘ এক ট্র্যাক পিলারের উপরে নির্মাণ করা হয়েছে। এই গ্রেড সেপারেটরের মাধ্যমে ট্রেনগুলি সম্পূর্ণ শহর বাইপাস করতে পারবে। প্রধানমন্ত্রী গতি শক্তির অধীনে নির্মিত হয়েছে এই ব্রিজটি। প্রকল্পটির প্রধান জানান, এই ব্রিজের ক্ষেত্রে উপরে এবং নীচে দুটি এলিভেটেড গ্রেড সেপারেটর তৈরি করা হয়েছে।…
Read More
বাড়তে চলেছে GST

বাড়তে চলেছে GST

ইঙ্গিত মিলেছিল প্রথমেই, তবে কি এবার সত্যি হতে চলেছে আশঙ্কা। স্বাধীনতা দিবসের মঞ্চ থেকেই GST সংস্কারের ইঙ্গিত দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই পথে বড় পদক্ষেপ নিল কেন্দ্র। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের উপস্থিতিতে মন্ত্রিগোষ্ঠীর বৈঠকে GST সংস্কারের প্রস্তাবে সম্মতি দেওয়া হয়েছে। GST তে চার স্ল্যাবের জটিলতা কাটিয়ে এবার থেকে থাকবে মাত্র দু’টি হার, যথা- ৫ শতাংশ এবং ১৮ শতাংশ। তবে, ক্ষতিকর ও বিলাসবহুল পণ্যের জন্য রাখা হচ্ছে সর্বাধিক ৪০ শতাংশ করের বিশেষ ব্যবস্থা। বৈঠকে কেন্দ্র জানায়, নতুন সংস্কারের GST থেকে ১২ এবং ২৮ শতাংশ হার তুলে দেওয়া হবে। ফলে দুটি নতুন হার মিলিয়ে সহজ কাঠামোয় GST কার্যকর করা হবে। তবে ক্ষতিকর…
Read More
সুখবর রেল কতৃপক্ষের তরফে

সুখবর রেল কতৃপক্ষের তরফে

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। রেলযাত্রীদের জন্য বড় খবর। এবার থেকে এক অ্যাপে পাবেন সব সমস্যার সমাধান। ভারতীয় রেলওয়ে নিয়ে এসেছে রেল ওয়ান নামক একটি নতুন অ্যাপ। ভারতীয় রেল সূত্রে জানা গিয়েছে, এই রেল ওয়ান অ্যাপটির মাধ্যমে যেমন সংরক্ষিত, অসংরক্ষিত টিকিট বুকিংয়ের সুবিধা মিলবে। তেমনই এই অ্যাপটির মাধ্যমে, প্ল্যাটফর্ম টিকিট বুকিং করার সুবিধা মিলবে। এই অ্যাপের মাধ্যমে আপনি পাবেন রেলের সমস্ত আপডেট। সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেম এর তৈরী এই অ্যাপটি ভারতজুড়ে সমস্ত যাত্রীদের জন্য ট্রেনের ভ্রমনকে আরও সহজ করে তুলবে। পাশাপাশি PNR স্ট্যাটাস চেকিং থেকে শুরু করে…
Read More
এবার বাড়ি বানানোর স্বপ্ন পূরণ হবে সবার

এবার বাড়ি বানানোর স্বপ্ন পূরণ হবে সবার

জল্পনা চলছিল বেশ কিছুদিন ধরেই অবশেষে সিলমোহর পড়লো, কলকাতায় এবার আধকাঠা জমিতেও এবার বাড়ি নির্মাণের অনুমোদন মিলল। নবান্নের মুখ্যমন্ত্রী নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাব অনুমোদন পেয়েছে। বৈঠকের শেষে কলকাতার মেয়র তথা পুরমন্ত্রী একথা জানান। যদিও এই ঘোষণা কলকাতা পুরসভার তরফ থেকে আগে করা হয়েছিল। এবার শহর কলকাতার ছোট জমিতে বাড়ি বানানোর সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা। পুরমন্ত্রী ফিরাদ হাকিম জানান, মানবিক দিক বিচার করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতদিন ছোট বাড়ির ক্ষেত্রে আমাদের হাত বাধা ছিল। তবে বিল্ডিং প্ল্যানে অনুমোদন দেওয়ার ছাড়পত্র ছিল না। কিন্তু এবার কলকাতা পুরসভার বিল্ডিং রুলস সংশোধন করা হল। ফিরাদ হাকিম জানান, এবার থেকে আর্থিকভাবে পিছিয়ে থাকা…
Read More
বাড়ানো হলো দায়িত্ব

বাড়ানো হলো দায়িত্ব

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই এসএসসি ২৬,০০০ চাকরি বাতিল ইস্যুতে এখনও সরগরম বাংলা। এই পরিস্থিতিতে ভোটের কাজে শিক্ষক-শিক্ষিকাদের দায়িত্ব বৃদ্ধি। সম্প্রতি নির্বাচন কমিশনের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, তাতেই দেখা দিয়েছে বিতর্ক। কমিশন জানিয়েছে, বিএলও তথা বুথ লেভেল অফিসার হিসেবে শিক্ষক-শিক্ষিকাদের দায়িত্ব দেওয়া হবে। এই পদে দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষক বা শিক্ষিকাকে সরকারি বেতনভুক্ত এবং ডিএ প্রাপক হতে হবে। এছাড়া অবসরপ্রাপ্ত শিক্ষকদের এই দায়িত্ব দেওয়া যাবে না, সেক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে। পূর্ণ…
Read More
নয়া উদ্যোগ রাজ্য সরকারের তরফে

নয়া উদ্যোগ রাজ্য সরকারের তরফে

রাজ্যবাসীর সুবিধার কথা মাথায় রেখে সরকারের তরফে বড় ঘোষণা। বিনামূল্যে সুযোগ সুবিধা পাওয়ার দিন শেষ। দেশের প্রায় প্রত্যেকটি নাগরিকের রেশন কার্ড রয়েছে। মূলত রেশন দোকান থেকে রেশন কার্ডধারীরা প্রত্যেক মাসে সরকারের পক্ষ থেকে কম দামে নির্দিষ্ট পরিমাণ চাল, ডাল ইত্যাদি পেয়ে থাকে। এবার এই রেশন ব্যবস্থাকে আরও উন্নত করতে বড় উদ্যোগ নিল রাজ্য। গ্রাহকরা ঠিকভাবে রেশন পাচ্ছেন কিনা, সামগ্রীর গুণমান কেমন সেগুলি জানতে উদ্যোগী সরকার। সেই জন্য বাংলার সকল রেশন দোকানে সোশ্যাল অডিট করা হবে। জানা যাচ্ছে, রাজ্যের সোশ্যাল অডিট ইউনিটের হাতে এই দায়িত্ব দেওয়া হয়েছে। প্রথম ধাপে পুর এলাকার ১০১৭টি রেশন দোকান ও গ্রামীণ এলাকার ৪৫৭৬টি রেশন দোকানে এই…
Read More
বড় চমক আসতে চলেছে পশ্চিমবঙ্গে মহানগরীর বুকে

বড় চমক আসতে চলেছে পশ্চিমবঙ্গে মহানগরীর বুকে

পশ্চিমবঙ্গে মহানগরীর বুকে বড় সুখবর সরকারের তরফে। পুজোর আগেই শহরে আমূল পরিবর্তন আনতে চলেছে রাজ্য পরিবহণ দফতর। শহরে পরিবহণ ব্যবস্থা ও বায়ু দূষণের কথা মাথায় রেখে কলকাতার রাস্তায় আনতে চলেছে পরিবেশবান্ধব এসি সিএনজি বাস। প্রথম পর্যায়ে প্রায় ২০০ টি এসি সিএনজি বাস চালু করা হবে। এই গ্ৰিন বাস প্রকল্প প্রথমে কলকাতায় চালু হবে। প্রথমদিকে ২০০ টি সিএনজি বাস চালানো হবে কলকাতায়। এমনকি এই প্রকল্পের জন্য ১২৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, ৫০টি স্ট্যান্ডার্ড ডিজেল এসি বাস, ৫০ টি সেমি ডিজেল এসি বাস ও ১০০ টি মিনি এসি বাস। মিনি বাস গুলিতে থাকবে ৩১ টি বসার আসন।পাশাপাশি, বড় বাস…
Read More