announcement

আজই শপথ নিতে চলেছেন দেশের নতুন রাষ্ট্রপতি

আজই শপথ নিতে চলেছেন দেশের নতুন রাষ্ট্রপতি

অবশেষে উপস্থিত প্রতীক্ষিত সময়৷ দেশের ১৫ তম রাষ্ট্রপতি হিসাবে আজ শপথ নিতে চলেছেন দ্রৌপদী মুর্মু৷ রবিবার রাষ্ট্রপতি পদে মেয়েদ শেষ হয় রামনাথ কোবিন্দের৷ আজ দিল্লিতে সংসদের সেন্ট্রাল হলে রাষ্ট্রপতি হিসাবে শপথ নেবেন দ্রৌপদী মুর্মু। দেশ পাবে তার প্রথম আদিবাসী রাষ্ট্রপতিকে৷ ইতিমধ্যেই শপথগ্রহণ অনুষ্ঠানের যাবতীয় প্রস্তুতি সারা৷ আজ রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু, লোকসভার স্পিকার ওম বিড়লা, একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল৷  দেশের সাংবিধানিক প্রধানের পদে বসলেও শিকড়কে ভোলেননি আদিবাসী নেত্রী দ্রৌপদী মুর্মু৷ তাঁর শপথগ্রহণ অনুষ্ঠানে থাকবে আদিবাসী ছোঁয়া৷ দ্রৌপদী মুর্মুর দাদা তরণীসেন টুডু জানিয়েছেন, এদিন দ্রৌপদীর জন্য একটি ‘ঝাল’ শাড়ি নিয়ে যাবেন তাঁর…
Read More
এবার নয়া উদ্যোগ রাজ্যে বিনিয়োগের জন্য

এবার নয়া উদ্যোগ রাজ্যে বিনিয়োগের জন্য

রাজ্যে এবার নয়া উদ্যোগ বিনিয়োগ আনতে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়নে রাজ্য সরকার প্রতিটি জেলাতেই একটি করে ফেলিসিটেশন কেন্দ্র তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে। বিনিয়োগকারীরা আবেদন জানালে এই কেন্দ্র তাদের বিভিন্ন সরকারি ছাড়পত্র, ই লাইসেন্স সহ অন্যান্য সুবিধা দিতে সাহায্য করবে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। এই জন্যে জেলাস্তরে জেলাশাসকদের নেতৃত্বে দশ সদস্যর একটি করে মনিটরিং কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে। জানা গিয়েছে, পুলিশ সুপার, পুলিশ কমিশনার, পরিবেশ, বিদ্যুত, জলসম্পদ দফতরের আধিকারিকদের সহ ১০ জন এই কমিটিতে রাখার কথা বলা হয়েছে। বিনিয়োগের ক্ষেত্রে জমা পড়া আবেদনগুলি কী অবস্থায় রয়েছে তা খতিয়ে দেখতে কমিটিকে মাসে অন্তত একবার বৈঠকে বসার নির্দেশ দেওয়া…
Read More
বয়কট করা হলো উপরাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়াকে, ভোট দেবে না তৃণমূল

বয়কট করা হলো উপরাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়াকে, ভোট দেবে না তৃণমূল

ঘোষিত হয়েছে দেশের নতুন রাষ্ট্রপতির নাম। নতুন রাষ্ট্রপতি পেয়েছে দেশ। এই পরিস্থিতিতেই রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফলের দিয়ে উপ-রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বড় সিদ্ধান্ত নিয়ে নিল তৃণমূল কংগ্রেস। গতকালের ২১ জুলাই সমাবেশের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এই নিয়ে বৈঠক হয়। সেই বৈঠকের মাঝে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সুদীপ বন্দ্যোপাধ্যায় বেরিয়ে এসে সাংবাদিক বৈঠক করেন। সেখানেই তাঁরা জানান, কোনও ভাবেই এনডিএ প্রার্থী জগদীপ ধনকড়কে তৃণমূল সমর্থন করবে না। তাহলে কি বিরোধী প্রার্থীকে সমর্থন? সেই নিয়েও বড় সিদ্ধান্ত নিয়েছে তাঁরা।  অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানান, উপ-রাষ্ট্রপতি নির্বাচনে ভোটদান থেকে বিরত থাকবে তৃণমূল কংগ্রেস! কেন, তার ব্যাখ্যা তিনি দিয়েছেন। অভিষেকের বক্তব্য, জগদীপ ধনকড় বাংলার রাজ্যপাল থাকাকালীন যেভাবে…
Read More
জল্পনাকে সত্যি করে আজই নতুন রাজ্যপালের পদে শপথ নেবেন লা গনেশন

জল্পনাকে সত্যি করে আজই নতুন রাজ্যপালের পদে শপথ নেবেন লা গনেশন

বহু জল্পনার মাঝে আচমকাই গতকাল ঘোষিত হয়েছে বাংলার নতুন রাজ্যপালের নাম। এরই মধ্যে আজই পশ্চিমবঙ্গের অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করবেন মণিপুরের রাজ্যপাল লা গণেশন৷৷ সন্ধ্যে সাতটায় রাজভবনে শপথ নেবেন তিনি৷ তাঁকে শপথবাক্য পাঠ করাবেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব৷ শোনা যাচ্ছে, রাজ্যের নতুন রাজ্যপালের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শপথ গ্রহণের পরেই মণিপুরের পাশাপাশি অস্থায়ীভাবে বাংলারও দায়িত্বভারও সামলাবেন লা গণেশন। বাংলার রাজ্যপালের পদে তাঁকে মনোনীত করেছেন রাষ্ট্রপতি৷ রবিবার রাষ্ট্রপতি ভবন থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়, ‘পশ্চিমবঙ্গের রাজ্যপালের পদ থেকে ইস্তফা দিয়েছেন জগদীপ ধনখড়। তাঁর ইস্তফাপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। এখন থেকে নিজের দায়িত্ব পালনের পাশাপাশি পশ্চিমবঙ্গের রাজ্যপাল…
Read More
চাপ বাড়লে মধ্যবিত্তদের, নয়া GST কার্যকর হওয়ায় দাম বাড়ছে বাজার মূল্যের

চাপ বাড়লে মধ্যবিত্তদের, নয়া GST কার্যকর হওয়ায় দাম বাড়ছে বাজার মূল্যের

বাড়তে থাকা বাজার দরের মাঝে আরো চাপ বাড়ল মধ্যবিত্তদের মধ্যে। আজ অর্থাৎ সোমবার থেকেই কার্যকর হচ্ছে নয়া জিএসটি হার। জিএসটি কাউন্সিলের বৈঠকে একাধিক পণ্যের উপর থেকে কর মকুবের সুবিধা প্রত্যাহার করে নেওয়া হয়। যার জেরে দাম বাড়ছে একাধিক পণ্যের৷ দেখে নিন কোন কোন পণ্য আজ থেকে দামী হচ্ছে। প্যাকেটজাত এবং লেবেল যুক্ত খাদ্যদ্রব্যের ক্ষেত্রে পাঁচ শতাংশ জিএসটি ধার্য করা হয়েছে। এর ফলে প্যাকেটজাত মধু, দই, লস্যি, বাটারমিল্কের পাশাপাশি মাছ, মাংস, মাখনা, কর্নফ্লেক্সের দাম বাড়তে চলেছে। এর আগে কেবলমাত্র ব্র্যান্ডেড ময়দা এবং চালের উপর ৫ শতাংশ জিএসটি ধার্য করা হত। জিএসটি কাউন্সিলের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ব্র্যান্ডেড না হলেও প্যাকেটজাত এবং…
Read More
ঘোষিত হলো বাংলার নতুন রাজ্যপালের নাম

ঘোষিত হলো বাংলার নতুন রাজ্যপালের নাম

জল্পনা চলছিলই রাজ্যপালের পদ নিয়ে৷ কে হবে নতুন রাজ্যপাল? এই পরিস্থিতিতেই সকলকে রীতিমতো চমকে দিয়ে উপরাষ্ট্রপতি পদে বাংলার রাজ্যপাল জগদীপ ধনকড়ের নাম ঘোষণা করেন বিজেপি’র সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা৷ এর পরেই রবিবার বাংলার রাজ্যপালের পদ থেকে ইস্তফা দেন ধনকড়৷ সোমবার উপরাষ্ট্রপতি পদে মনোনয়ন জমা দেবেন তিনি৷ তাঁর জায়গায় আপাতত বাংলার রাজ্যপাল পদের দায়িত্ব সামলাবেন মণিপুরের রাজ্যপাল লা গণেশন৷ অস্থায়ী রাজ্যপাল হিসাবে তাঁর নাম ঘোষণা করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ৷ মণিপুরের পাশাপাশি অস্থায়ীভাবে বাংলারও দায়িত্বভারও সামলাবেন লা গণেশন। বাংলার রাজ্যপালের পদে তাঁকে মনোনীত করেছেন রাষ্ট্রপতি৷ রবিবার রাষ্ট্রপতি ভবন থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়, ‘পশ্চিমবঙ্গের রাজ্যপালের পদ থেকে ইস্তফা দিয়েছেন জগদীপ ধনখড়।…
Read More
চলতি মাসে অধিবেশন শুরু আগেই কড়া নির্দেশ, সংসদ চত্বরে কোনওরকম ধর্না-বিক্ষোভ নয়

চলতি মাসে অধিবেশন শুরু আগেই কড়া নির্দেশ, সংসদ চত্বরে কোনওরকম ধর্না-বিক্ষোভ নয়

চলতে থাকা বিক্ষোবের বিরুদ্ধে কড়া পদক্ষেপ। সংসদ চত্বরে শব্দ বিতর্ক নিয়ে এই মুহূর্তে কার্যত দ্বিধাবিভক্ত গোটা দেশ। সম্প্রতি শোনা গিয়েছে, সংসদে বেশ কিছু শব্দ নাকি বাজেয়াপ্ত ঘোষণা করা হয়েছে। যদিও স্পিকারের দাবি, এখনো পর্যন্ত এই ধরনের কোনো নির্দেশই নাকি দেওয়া হয়নি। এরমধ্যেই সামনে এল আরও একটি নতুন নির্দেশ। জানা যাচ্ছে, আসন্ন বাদল অধিবেশন থেকে সংসদ চত্বরে আর কোনও ধরনের বিক্ষোভ ধরনা কিংবা বিক্ষোভ, অনশন করা যাবে না। এরপর থেকে যে কোনো রকমের বিক্ষোভ, বিদ্রোহ নিষিদ্ধ সংসদ চত্বরে। সম্প্রতি একটি বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানিয়েছে রাজ্যসভার সচিবালয়। যেখানে স্পষ্ট ভাষায় জানানো হয়েছে এরপর থেকে সংসদের কোন সদস্যই সংসদ চত্বরে ধর্না, প্রতিবাদ, বিক্ষোভ, অনশন কিংবা…
Read More
নতুন চিন্তা, বিশেষজ্ঞদের মতে কোভিডের থেকেও ভয়ঙ্কর হতে পারে মাঙ্কিপক্স

নতুন চিন্তা, বিশেষজ্ঞদের মতে কোভিডের থেকেও ভয়ঙ্কর হতে পারে মাঙ্কিপক্স

করোনা ভাইরাস নিয়ে নতুন কিছু বলার নেই। এই ভাইরাসের আতঙ্ক এখনও তাড়া করে বেড়াচ্ছে বিশ্বের মানুষকে। এরই মধ্যে আবার মাঙ্কিপক্স নতুন করে উদ্বেগ বাড়িয়েছে গোটা পৃথিবীতে। মাঙ্কিপক্স নিয়ে চিন্তা ঢুকে গিয়েছিল দেশবাসীর মধ্যেও। তবে একটা স্বস্তি ছিল যে ভারতে এতদিনে এই রোগ ঢোকেনি। কিন্তু সম্প্রতি জানা যায়, কেরলে প্রথম মাকিপক্স রোগী সনাক্ত করা গিয়েছে, যা আতঙ্ক আরও তীব্র মাত্রায় বাড়িয়ে দিয়েছে। এবার এই রোগ নিয়ে আরও আশঙ্কা বাড়ল এইমস। কারণ দাবি করা হয়েছে, কোভিডের থেকেও মাঙ্কিপক্স শিশুদের জন্য মারাত্মক হতে পারে, মৃত্যু পর্যন্ত হতে পারে তাদের এই রোগের সংক্রমণে। এইমস জানাচ্ছে, মাঙ্কিপক্স সংক্রমণ নিয়ে আপাতত ভয়ের কিছু নেই। কারণ তুলনামুলকভাবে…
Read More
নতুন মুখ্যমন্ত্রীর পদে বসেই বড়ো ঘোষণা শিন্ডের

নতুন মুখ্যমন্ত্রীর পদে বসেই বড়ো ঘোষণা শিন্ডের

বানিজ্য নগরীর টালমাটাল রাজনৈতিক পরিস্থিতিতে, এই মুহূর্তে স্থিতি ফিরেছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী ঠাকরের পদত্যাগের পর, সদ্য মাত্রই মুখ্যমন্ত্রীর পদে বসেছেন তিনি, পেয়েছেন বড়ি দায়িত্ব। এবার মুখ্যমন্ত্রীর পদে যোগ দিয়েই মাস্টার স্ট্রোক মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের। প্রতিনিয়ত বাড়ছে জ্বালানি দাম, এই যন্ত্রণার হাত থেকে শহরবাসীকে রেহাই দিতে এদিন রাজ্য সরকার পেট্রল ডিজেল নিয়ে করল বড় ঘোষণা। বাণিজ্য নগরীতে এক ধাক্কায় পাঁচ টাকা কমল পেট্রোলের দাম এবং তিন টাকা কমল ডিজেলের দাম। বিগত কয়েক মাস ধরেই দেশজুড়ে লাগামছাড়া হারে বাড়ছে জ্বালানি তেলের দাম। গত এপ্রিল মাসে প্রায় প্রত্যেকদিনই যেভাবে একটু একটু করে বেড়েছে তরল সোনার দাম তাতে রীতিমতো মাথায় হাত পড়েছিল মধ্যবিত্তের। এমতাবস্থায় সাধারণ মানুষের…
Read More
বাড়তে থাকা সংক্রমনের সংখ্যার মাঝেই বুস্টার ডোজ নতুন ঘোষণা

বাড়তে থাকা সংক্রমনের সংখ্যার মাঝেই বুস্টার ডোজ নতুন ঘোষণা

ঊর্ধ্বমুখী দেশজুড়ে করোনা ভাইরাস। এই ভাইরাসের আতঙ্ক এখনও তাড়া করে বেড়াচ্ছে বিশ্বের মানুষকে। করোনার দৈনিক আক্রান্তের পর এবার রেকর্ড হারে বাড়ছে করোনার দৈনিক মৃতের সংখ্যাও। পরিস্থিতি নিয়ন্ত্রণে দিন কয়েক আগেই করোনা টিকার দ্বিতীয় ডোজ এবং বুস্টার ডোজের মধ্যেকার ব্যবধান কমিয়েছে কেন্দ্র। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে ঘোষণা করা হয় আর নয় মাস নয়, করোনা টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার ছয় মাসের মধ্যেই বুস্টার ডোজ নেওয়া যাবে। এরপরেই আজ অর্থাৎ বুধবার কেন্দ্রের তরফ থেকে ঘোষণা করা হল বুস্টার ডোজ সম্পর্কিত আরো একটি বিবৃতি। কেন্দ্রে তরফ থেকে জানানো হয়েছে আগামী ৭৫ দিন দেশের যে সমস্ত নাগরিকের বয়স ১৮ বছর এবং তার ঊর্ধ্বে তারা সকলেই…
Read More