12
Oct
সদ্যই সমাপ্তি হয়েছে পুজোর৷ এবার আসন্ন কালীপুজো। মাঝে বাকি আর কত মাত্র দিন। কালীপুজো-দিওয়ালি মানেই আতসবাজির মরশুম৷ এদিকে সবুজ বাজি বিক্রির লাইসেন্স না পেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন ব্যবসায়ীরা৷ রাজ্য সবুজ বাজি বিক্রি ও ব্যবহার নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আদলত জানিয়েছে, কালীপুজোয় সবুজ বাজি বিক্রি ও ব্যবহার নিশ্চিত করতে রাজ্য পুলিশের সঙ্গে নজরদারি চালাবে দুই কেন্দ্রীয় প্রতিষ্ঠান৷ রাজ্যের বাজি বাজারে নজরদারির চালাবে ন্যাশানাল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট (নিরি) এবং পেট্রোলিয়াম অ্যান্ড এক্সপ্লোসিভস সেফটি অরগানাইজেশন (পেসো)৷ এই দুই প্রতিষ্ঠানকে সঙ্গে একটি কমিটি গঠনের নির্দেশও দিয়েছে বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ। বাজি মামলার শুনানির সময় কলকাতা হাই কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ জানায়, কলকাতার বাজি বাজারে যাতে…
