announcement

এখনো পর্যন্ত নিয়ন্ত্রিত পরিস্থিতির কারণে এখনই দেওয়া হবে না বুস্টার ডোজ

এখনো পর্যন্ত নিয়ন্ত্রিত পরিস্থিতির কারণে এখনই দেওয়া হবে না বুস্টার ডোজ

গত বছরের শেষের দিক থেকেই নতুন করে মাথাচাড়া দিচ্ছে করোনা, এর ফলে উদ্বিগ্ন গোটা বিশ্ব। চিনে পুনরায় কোভিড সংক্রমণের বাড়বাড়ন্ত মাথাব্যাথা বাড়িয়ে দিয়েছে ভারতের। তাই এখন থেকেই নড়েচড়ে বসছে ভারত। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চাইছে কেন্দ্রীয় সরকার। আরও বেশি করে করোনা পরীক্ষা, টিকাকরণে জোর দেওয়ার কথা বলা হচ্ছে। এই আবহেই এখন প্রশ্ন উঠতে শুরু করেছে কোভিডের দ্বিতীয় বুস্টার ডোজ নিয়ে। ভারতে দ্বিতীয় বুস্টার ডোজ কবে দেওয়া হবে, তা নিয়ে জানাল কেন্দ্র। ভারত সরকার কোভিড বুস্টার ডোজ নিয়ে পরামর্শ দিয়েছে ইতিমধ্যে। বলা হয়েছে, অনেকেই করোনার দ্বিতীয় ডোজ নেয়নি এবং বুস্টার ডোজেও অনীহা দেখা যাচ্ছে। এরই মাঝে দ্বিতীয় বুস্টার ডোজ কতটা জরুরি হবে…
Read More
প্যাকেটজাত পণ্য নিয়ে জারি হলো একাধিক নিয়ম

প্যাকেটজাত পণ্য নিয়ে জারি হলো একাধিক নিয়ম

আমাদের রোজকার দৈনন্দিন যাত্রায়, প্যাকেটজাত খাবার আমাদের জীবনের নিত্যসঙ্গী৷ প্রতিদিন কোনও না কোনও প্যাকেটজাত খাদ্য আমাদের কিনতেই হয়৷ এই ক্ষেত্রে এবার খাবার-সহ একাধিক জিনিসের প্যাকেজিং-এর নিয়ম নিয়ে কড়া পদক্ষেপ করল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের নয়া নিয়ম অনুযায়ী, কোম্পানিগুলিকে দুধ, চা, বিস্কুট সহ-ভোজ্যতেল, ময়দা, ডাল, রুটি, বোতলজাত জল, শিশুর খাবার, সিমেন্টের ব্যাগ এবং ডিটারজেন্টের মতো ১৯টি জিনিসের প্যাকিংয়ের উপর সম্পূর্ণ তথ্য দিতে হবে পণ্য প্রস্তুতকারী সংস্থাগুলিকে। আমদানি করা নানা পণ্যের প্যাকেটের উপর ম্যানুফ্যাকচারিং বা উৎপাদকারী দেশ, ম্যানুফ্যাকচারিং ডেট প্রভৃতি উল্লেখ করতেই হবে। উপভোক্তা মন্ত্রকের তরফে প্যাকেজিংয়ের সংক্রান্ত এই সকল নিয়মাবলি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, প্যাকেজিং-এর নয়া নিয়ম লাগু করা হবে ১ ফেব্রুয়ারি থেকে।…
Read More
এবার দেশ পেতে চলেছে বন্দে ভারত মেট্রো

এবার দেশ পেতে চলেছে বন্দে ভারত মেট্রো

অগ্রগতির দিকে আরো এক ধাপ এগোলো দেশ৷ বন্দে ভারত এক্সপ্রেসের পর এবার দেশে চলবে বন্দে ভারত মেট্রো৷ সেমি হাই-স্পিড বন্দে ভারতের সাফল্যের পর বন্দে ভারত মেট্রো নিয়ে আলোচনা শুরু করেছে রেল৷ এমনটাই জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব৷ বন্দেভারত হল দেশীয় প্রযুক্তিতে তৈরি প্রথম সেমি-হাইস্পিড ট্রেন। জন্মলগ্ন থেকেই এই ট্রেনটি জনপ্রিয়তা পেয়েছে৷ রেলের তরফে এটিকে আপগ্রেড করার ফলে এই ট্রেন আরও আধুনিক হয়ে উঠেছে। এই ট্রেনের ব্যাপক সাফল্যের পর এবার মেট্রো পরিষেবাতেও বন্দে ভারত পরিষেবা চালু করা নিয়ে আলোচনা শুরু হয়েছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, রেল বন্দে মেট্রো ট্রেন নিয়ে কাজ করছে। এই ট্রেনগুলি দিয়ে ১৯৫০ এবং১৯৬০-এর সময়কালের ডিজাইন করা ট্রেনগুলিকে বদলে ফেলা হবে৷ এখনও এর নকশা তৈরির কাজ চলছে। মে বা…
Read More
প্রকাশিত হলো আগামী বছরের স্কুল ছুটির তালিকা

প্রকাশিত হলো আগামী বছরের স্কুল ছুটির তালিকা

বছর প্রায় শেষের পথে, বাকি মাত্র আর কয়েকটা দিন। তারপরেই শুরু হবে নতুন বছর। নতুন বছরের স্কুল ছুটির তালিকা প্রকাশ করল মধ্যশিক্ষা পর্ষদ। এবার স্কুলে গরমের ছুটি থাকবে ১০ দিন। অন্যদিকে, আগামী বছর পুজোর ছুটি পড়েছে ২৬ দিন। পর্ষদের তরফে বিজ্ঞপ্তি জারি করেছে, ‘এই ছুটির তালিকাটি ২০২৩ শিক্ষাবর্ষে একটি নমুনা তালিকা হিসেবে প্রকাশ করা হল। তালিকায় মোট ৬৫ দিন ছুটির উল্লেখ রয়েছে।' এছাড়াও বলা হয়েছে, ‘রাজ্যের বিভিন্ন জেলার বিশেষ বিশেষ এলাকায় অবস্থিত বিদ্যালয়গুলির ভৌগোলিক বৈশিষ্ট্য, আঞ্চলিক উৎসব/প্রথার বিভিন্নতা, প্রাকৃতিক দুর্যোগজনিত ঘটনার ভিত্তিতে ছুটির দিনগুলি পরিবর্তিত হতে পারে। যা বিদ্যালয়ের পরিচালন সমিতি বা প্রশাসক কর্তৃক অনুমোদিত হতে হবে। কিন্তু বছরে মোট ছুটির সংখ্যা কোনওভাবেই ৬৫…
Read More
বড় খুশির খবর, ভারতীয় নৌবাহিনীতে মহিলাদের জন্য

বড় খুশির খবর, ভারতীয় নৌবাহিনীতে মহিলাদের জন্য

বড় খুশির খবর, ভারতীয় নৌবাহিনীতে মহিলাদের জন্য বিশেষ সুযোগ৷ নৌসেনার বিশেষ বাহিনীতে এ বার যোগ দিতে পারবেন মহিলারাও। ভারতীয় সেনার মধ্যে নৌসেনাই প্রথম, যাদের বিশেষ বাহিনীতে কমান্ডো হিসাবে মহিলাদের নিয়োগ করা হবে৷ নৌসেনায় মহিলারাও আবার কমান্ডো পদে যেতে পারবেন। মহিলারা কমান্ডো হতে চাইলে পাশ করতে হবে শারীরিক সক্ষমতার পরীক্ষা। সফল হলেই নৌসেনায় কর্মরত যে কোনও মহিলা মেরিন কমান্ডোর বিশেষ বাহিনীর প্রতিনিধিত্ব করার সুযোগ পাবেন৷ নৌসেনার কমান্ডো বাহিনী পরিচিত মার্কোস নামে৷ যে কোনও কঠিন পরিস্থিতিতে শত্রুপক্ষকে নাস্তানাবুদ করতে পারে এই বাহিনী৷ জল, স্থল, আকাশ- তিন জায়গাতেই সমান ভাবে লড়াই করতে সক্ষম তারা। শত্রুপক্ষের উপর অতর্কিতে হামলা চালাতে পারদর্শী হয়ে থাকে এই মার্কোস বাহিনী। সমুদ্রের বুকে যুদ্ধ করার…
Read More
ঘোষিত হলো নয়া বিচারপতির নাম

ঘোষিত হলো নয়া বিচারপতির নাম

নাম ঘোষিত হওয়ার পর এবার শপথ নিলেন নতুন বিচারপতি। শীর্ষ আদালতের বিচারপতি হিসাবে শপথ গ্রহণ করলেন বম্বে হাই কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত৷ বিচারপতি দত্তকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছিল কেন্দ্রীয় সরকার। মাস তিনেক আগে তাঁর নাম সুপারিশ করেছিল সর্বোচ্চ আদালতের কলেজিয়াম৷ এই সিদ্ধান্তের ফলে আরও এক বাঙালি সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে দায়িত্ব নিলেন। ইতিমধ্যেই সুপ্রিম কর্টে নিজের কর্তব্য পালন করছেন কলকাতা হাই কোর্ট থেকে আসা বিচারপতি অনিরুদ্ধ বসু৷ রয়েছেন বিচারপতি হৃষীকেশ রায়ও৷ ১৯৬৫ সালের ৯ ফেব্রুয়ারি কলকাতায় জন্ম বিচারপতি দীপঙ্কর দত্তের। ১৯৮৯ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি লাভ করেন বিচারপতি দত্ত। ওই বছরই ১৬ নভেম্বর থেকে…
Read More
এবার থেকে পশ্চিমবঙ্গের মাটিতেও ছুটবে বন্দে ভারত এক্সপ্রেস

এবার থেকে পশ্চিমবঙ্গের মাটিতেও ছুটবে বন্দে ভারত এক্সপ্রেস

দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে এবার পশ্চিমবঙ্গের মাটিতেও ছুটবে বন্দে ভারত এক্সপ্রেস৷ দীর্ঘ প্রতীক্ষার অবসান ৷ এমনটাই দাবি দার্জিলিঙের বিজেপি সাংসদ রাজু বিস্তের। তাঁর দাবি, শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ি রুটে এ রাজ্যের প্রথম বন্দে ভারত এক্সপ্রেস ছুটবে। শিলিগুড়ি জংশন স্টেশনে একটি অনুষ্ঠানে এসে রাজু বিস্ত বলেন, ‘‘শিয়ালদা-নিউ জলপাইগুড়ি রুটে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করা হবে৷ এই ট্রেন চলাচল শুরু করলে অনেক কম সময়ের মধ্যে নিজেদের গন্তব্যে পৌঁছাতে পারবেন যাত্রীরা। যা এই অঞ্চলের উন্নয়নের ক্ষেত্রেও নয়া অধ্যায়ের সূচনা করবে।’’ শিলিগুড়ি স্টেশনে একটি ফুট ওভারব্রিজ এবং ভিআইপি লাউঞ্জের উদ্বোধনে এসেছিলেন বিজেপি সাংসদ। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির বিজেপি সাংসদ শংকর ঘোষ এবং রেলের উচ্চপদস্থ…
Read More
খারিজ হল স্থগিতাদেশ, নির্দেশ সুপ্রিম কোর্টের

খারিজ হল স্থগিতাদেশ, নির্দেশ সুপ্রিম কোর্টের

রাজ্য জুড়ে ডিএ আদায় নিয়ে চলেছে একাধিক মামলা৷ এই পরিস্থিতিতে ডিএ বা মহার্ঘ্য ভাতা মামলায় হাই কোর্টের নির্দেশে আপাতত স্থগিতাদেশ নয়৷ সব পক্ষকে নোটিস দিন সুপ্রিম কোর্ট৷ ১৪ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে৷ আদালত অবমাননার মামলার শুনানিও হবে না হাই কোর্টে৷ ডিএ ইস্যুতে হাই কোর্টের নির্দেশ অবমাননার অভিযোগ এনে তিনটি সংগঠনের মামলা হয়৷ প্রসঙ্গত, গত ৪ নভেম্বর মহার্ঘ ভাতা বা ডিএ মামলায় কলকাতা হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। হাই কোর্টে বিচারপতি হরিশ ট্যান্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চে হলফনামা দিয়ে সে কথা জানান রাজ্যের আইনজীবী। রাজ্যের দাবি ছিল, আদালত অবমাননার…
Read More
রাজ্য সরকারের তরফে বড় ঘোষণা

রাজ্য সরকারের তরফে বড় ঘোষণা

কেন্দ্রীয় সরকারের প্রকল্প নিয়ে বড় সিদ্ধান্ত নিলো রাজ্য সরকার। প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের টাকা যোগ্য ব্যক্তিরা পাচ্ছে কিনা তা খতিয়ে দেখা হবে। আর এর জন্য প্রতিটি জেলায় একজন করে বিশেষ আধিকারিককে দ্বায়িত্ব দেওয়া হচ্ছে। এছাড়াও প্রকল্পের কাজে স্বচ্ছতা আনতে ইতিমধ্যে জেলা শাসক, মহকুমাশাসক, বিডিওদের ভূমিকা রাজ্য সরকার নিশ্চিত করে দিয়েছে। জানা গিয়েছে, প্রতিটি জেলায় একজন করে সিনিয়র আইএএস অফিসার বা ডব্লুবিসিএস অফিসারকে কাজে নিয়োগ করা হচ্ছে। তবে এখানেই থেমে থাকেনি রাজ্য সরকার। পাশাপাশি নেওয়া হয়েছে আরও একগুচ্ছ পদক্ষেপ। যাতে যোগ্যরা আবাস যোজনার টাকা পায়, তা নিশ্চিত করতে একগুচ্ছ গাইডলাইন প্রকাশ করা হয়েছে। এছাড়া এও জানান হয়েছে, কারা কারা এই প্রকল্পের…
Read More
আগামী মাসেই শুরু হতে চলেছে বইমেলা

আগামী মাসেই শুরু হতে চলেছে বইমেলা

বছর শেষের সাথে সাথে শীতের চাদরে ঢাকছে কলকাতা। আজ থেকে ডিসেম্বর মাসের শুরু হচ্ছে। আগামী দু'তিন মাস যে উৎসবের আমেজে কাটে বাঙালির তা বলাই বাহুল্য। আর এই সময়ের যেটা অন্যতম আকর্ষণ সেটা হল বইমেলা। শহর তথা রাজ্যের বই প্রেমীরা মুখিয়ে থাকেন এটা জানার জন্য যে বইমেলা কবে থেকে শুরু হচ্ছে। এবার সেই দিনক্ষণ জানিয়ে দিল বুক সেলার্স অ্যান্ড গিল্ড। জানা গিয়েছে, আগামী বছরের জানুয়ারির ৩০ তারিখ শুরু হচ্ছে বইমেলা এবং তা চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবারের বইমেলার থিম কান্ট্রি হল স্পেন। উল্লেখ্য, ২০০৬ সালেও বইমেলার থিম কান্ট্রি ছিল তিকিতাকার দেশ। এদিকে বইমেলা শেষের…
Read More