announcement

প্রশ্নফাঁস রুখতে নয়া পদক্ষেপ গ্রহণ পর্ষদের তরফে

প্রশ্নফাঁস রুখতে নয়া পদক্ষেপ গ্রহণ পর্ষদের তরফে

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। একের পর এক দুর্নীতি প্রকাশ্যে এসেছে। এই পরিস্থিতিতে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা নিয়েই প্রশ্নফাঁসের অভিযোগ উঠেছে। যদিও সেই অভিযোগ অস্বীকার করে পর্ষদ জানিয়েছিল ঘটনাটি পরিকল্পিত অন্তর্ঘাত। মাধ্যমিকে প্রশ্নফাঁস রুখতে আরও কড়াকড়ির পথে হাঁটল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় আট দফা নির্দেশিকা জারি করেছেন এই বিষয়ে। পরীক্ষা সংক্রান্ত যে নতুন নির্দেশিকা দেওয়া হয়েছে তাতে এই প্রথম পরীক্ষার্থীদের তল্লাশির ক্ষমতা দেওয়া হয়েছে পুলিশকে। পর্ষদের নির্দেশিকা অনুযায়ী, প্রতিটি পরীক্ষাকেন্দ্রের দরজায় মোতায়েন থাকবে পুলিশ। তাঁরা প্রয়োজন মনে করলে, পড়ুয়াদের কাছে মোবাইল ফোন, বা অন্য কোনও বৈদ্যুতিন সামগ্রী রয়েছে কি না, তা পরীক্ষা করে দেখতে…
Read More
বাড়তে থাকা অ্যাডিনোভাইরাস নিয়ে চালু হল হেল্পলাইন নম্বর

বাড়তে থাকা অ্যাডিনোভাইরাস নিয়ে চালু হল হেল্পলাইন নম্বর

বিগত বেশ কয়েক মাস ধরে বেশ খানিকটা স্বস্তি ছিল সংক্রমণের সংখ্যায়, নিম্নমুখী ছিলো গ্রাফ কোভিড। কিন্তু আবার নতুন করে চিন্তা বাড়িয়ে বাড়ছে সংক্রমণের সংখ্যা। এরই মাঝে আবার রাজ্যে ছড়িয়ে পড়েছে অ্যাডিনোভাইরাস আতঙ্ক। রাজ্যে অ্যাডিনোভাইরাসের বাড়বাড়ন্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রেক্ষিতেই নবান্নে জরুরি বৈঠক করেন তিনি এবং স্বাস্থ্য ভবনকে নয়া গাইডলাইন জারি করার নির্দেশ দিয়েছিলেন। সেই মতো পদক্ষেপ করল স্বাস্থ্যভবন। স্বাস্থ্য ভবন নতুন গাইডলাইনে জানিয়েছে, মেডিক্যাল কলেজ থেকে ব্লক স্তর পর্যন্ত প্রতিটি হাসপাতালে পেডিয়াট্রিক অ্যাকিউট রেসপেরিটরি ক্লিনিক (ARI) চালু রাখতে হবে সপ্তাহে ৭ দিন, ২৪ ঘণ্টা। এছাড়া ভেন্টিলেশন-সহ আইসিইউ, সিসিইউ তৈরি রাখতে হবে জরুরি অবস্থার কথা ভেবে।…
Read More
ডিএ নিয়ে চলতে থাকা বিক্ষোভের মাঝে নতুন ঘোষণা নবান্নের তরফে

ডিএ নিয়ে চলতে থাকা বিক্ষোভের মাঝে নতুন ঘোষণা নবান্নের তরফে

মাসের পর মাস ধরে চলছে রাজ্যে ডিএ নিয়ে দ্বন্দ্ব। বকেয়া ডিএ’র দাবিতে কর্মবিরতির ডাক দিয়েছিল 'সংগ্রামী যৌথ মঞ্চ'। এই পরিস্থিতিতে বাজেট পেশের দিন ৩ শতাংশ ডিএ-র কথা ঘোষণা করেছিল রাজ্য সরকার। জানান হয়েছিল, মার্চ থেকেই বর্ধিত হারে ডিএ মিলবে। কিন্তু সেই ঘোষণার পর নয়া ঘোষণা করেছে নবান্ন। এবার জানান হয়েছে, ১ মার্চ থেকে ৬ শতাংশ হারে ডিএ পাবেন কর্মীরা। বিষয় হল, ২০২১ সালের জানুয়ারি মাসে ৩ শতাংশ হারে ডিএ বাড়িয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এ বারের বাজেটে আরও ৩ শতাংশ যুক্ত হয়েছে। সব মিলিয়ে মার্চ মাস থেকে ৬ শতাংশ হারে ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মীরা। নবান্নর তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে বলা…
Read More
বড় ঘোষণা মেটার তরফে

বড় ঘোষণা মেটার তরফে

বড় ঘোষণা, এবার থেকে ফেসবুক-ইনস্টাগ্রাম ব্যবহারের জন্য গুনতে হবে গ্যাঁটের কড়ি। ঘোষণা করল মেটা। ফেকসবুক-ইন্সটাগ্রাম-এর পেইড সাবস্ক্রিপশন সার্ভিসের ঘোষণা করলেন জুকারবার্গ৷ মেটা-র সিইও মার্ক জুকারবার্গ জানান, এবার থেকে ‘মেটা ভেরিফায়েড’ পরিষেবা চালু করা হবে। অ্যাকাউন্ট ভেরিফিকেশন, বা ‘ব্লু’ ব্যাজের জন্যেই এই প্রিমিয়াম পরিষেবা৷ অ্যাকাউন্টে ব্লু টিক পেতে ইউজারদের প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা খরচ করতে হবে। আপাতত ফেসবুক-ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য প্রতি মাসে ১১.৯৯ ডলার ফি ধার্য করা হয়েছে৷ ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ১ হাজার টাকা। এই পরিষেবার নাম দেওয়া হয়েছে 'Meta Verified'। এই পরিষেবার মাধ্যমে ফেসবুক এবং ইনস্টাগ্রাম ইউজাররা সরকারি পরিচয়পত্র দিয়ে নিজেদের অ্যাকাউন্ট যাচাই করতে পারবেন৷ সেই সঙ্গে পেয়ে যাবেন 'ব্লু'…
Read More
বড় সুখবর রাজ্যগুলির জন্য

বড় সুখবর রাজ্যগুলির জন্য

কেন্দ্র সরকারের তরফে বড় সুখবর রাজ্যগুলির জন্য। বেশ কিছু সময় ধরেই জিএসটির বকেয়া অর্থ মিটিয়ে দেওয়ার জন্য রাজ্যগুলি চাপ বাড়াচ্ছিল কেন্দ্রীয় সরকারের ওপর। অবশেষে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। এদিন জিএসটি কাউন্সিলের বৈঠকের পর বড় সুখবর দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তিনি জানান, শীঘ্রই জিএসটি বাবদ পাওনা অর্থ মেটানো হবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী বৈঠক শেষে জানিয়েছেন, আজ পর্যন্ত জিএসটি ক্ষতিপূরণ বাবদ যে অর্থ বকেয়া রয়েছে তা তাড়াতাড়ি মিটিয়ে দেওয়ার কাজ শুরু করবে সরকার। এই অঙ্কটা প্রায় ১৭ হাজার কোটির কাছাকাছি। গত ৫ বছরের যাবতীয় বকেয়া রাজ্যগুলিকে মিটিয়ে দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। বলাই বাহুল্য, কেন্দ্রের থেকে টাকা বকেয়া আছে বলে…
Read More
বদল করা হল শিক্ষক বদলির নিয়ম

বদল করা হল শিক্ষক বদলির নিয়ম

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। একের পর এক দুর্নীতি প্রকাশ্যে এসেছে। এই পরিস্থিতিতে সম্প্রতি শিক্ষক বদলি নিয়ে অসামঞ্জস্যর অভিযোগ উঠে আসছিল। রাজ্য সরকার উৎসশ্রী পোর্টাল চালু করলেও সমস্যা কোনও ভাবেই কম হচ্ছিল না। অবশেষে নতুন গাইডলাইন প্রকাশ করল স্কুল শিক্ষা দফতর। ছাত্র-শিক্ষক অনুপাত বজায় রাখতে বদলি নীতিতে এবার কড়া শিক্ষা দফতর। নয়া বদলি নীতির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জানান হয়েছে, যে সমস্ত স্কুলে প্রয়োজনের তুলনায় শিক্ষক কম আছে সেই সমস্ত স্কুলে কেউ নিজে থেকে বদলির জন্য আবেদন করতে পারবেন না। এছাড়া বলা হয়েছে, বদলির ক্ষেত্রে যে সব স্কুলে শিক্ষক কম আছে সেই সমস্ত স্কুলকে অগ্রাধিকার দেওয়া হবে।…
Read More
বাতিলের পথে প্রায় আটশো শিক্ষকের চাকরি

বাতিলের পথে প্রায় আটশো শিক্ষকের চাকরি

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। একের পর এক দুর্নীতি প্রকাশ্যে এসেছে। এই পরিস্থিতিতে স্কুল শিক্ষক কমিশনের স্ক্যানারে ৮০০-রও বেশি স্কুল শিক্ষক, বাতিল হওয়ার পথে রেকর্ড সংখ্যক স্কুল শিক্ষকের চাকরি৷ ২০১৬ সালে নবম-দশমে শিক্ষক পদে নিয়োগ পত্র পেয়েছিলেন তাঁরা সকলেই৷ বিধি প্রয়োগ করে ব্যবস্থা নেওয়ার কথা জানানো হল আদালতকে৷ আগামী সপ্তাহেই দেওয়া হবে নোটিশ৷ পর্যায়ক্রমে সুপারিশপত্র বাতিল করা হবে বলে জানালেন এসএসসি-র চেয়ারম্যান৷ সার্ভার এবং ওএমআর শিটের নম্বরে বিস্তর ফারাক৷ ৫৩ পর্যন্ত নম্বর বাড়ানো হয়েছে৷ এই প্রথম স্কুল সার্ভিস কমিশন কবুল করে নিল শিক্ষক নিয়োগে দুর্নীতি হয়েছে৷ সেই দুর্নীতির জেরেই প্রায় ৮০০ শিক্ষককে আতস কাঁচের নীচে আনা হয়েছে৷…
Read More
আসন্ন মাধ্যমিক পরীক্ষা ঘিরে নতুন উদ্যোগ

আসন্ন মাধ্যমিক পরীক্ষা ঘিরে নতুন উদ্যোগ

মাঝে বাকি আর কত মাত্রদিন তাই৷ এর পরেই শুরু হয়ে যাবে ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষা৷ পরীক্ষাকেন্দ্র ঘিরে নানা ধরনের সমস্যার মোকাবিলা করতেই এ বার নতুন প্রযুক্তির সাহায্য নিতে চলেছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। এ বছরের মাধ্যমিক পরীক্ষা পরিচালনায় রিয়েল টাইম অ্যাপের ব্যবহার করতে চলেছে তারা। ২০২৩ সালে মাধ্যমিক পরীক্ষার্থীয় অবতীর্ণ হবে ৮ লক্ষেরও বেশি পরীক্ষার্থী। প্রতিটি পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তা-সহ পরীক্ষা সংক্রান্ত যাবতীয় বন্দোবস্ত করতে আগে থেকেই ভাবনাচিন্তা, পদক্ষেপ শুরু করেছিল পর্ষদ। সেই পদক্ষেপেরই অন্যতম একটি হল অ্যাপ। এই অ্যাপের মাধ্যমেই এবার দফতরে বসেই পরীক্ষা কেন্দ্রগুলির উপর নজরদারি চালাবে মধ্যশিক্ষা পর্ষদ৷ পরীক্ষার দায়িত্বে থাকা সংশ্লিষ্ট ব্যক্তিদের এ বিষয়ে প্রশিক্ষিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মধ্যশিক্ষা পর্ষদের তরফে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি…
Read More
৫ লক্ষ টাকা জরিমানার নির্দেশ, বিপদ আরও বাড়লো মানিকের

৫ লক্ষ টাকা জরিমানার নির্দেশ, বিপদ আরও বাড়লো মানিকের

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। উঠছে একের পর এক অভিযোগ, এই পরিস্থিতিতে মানিকের বিপদ বাড়লো আরও। নিয়োগ দুর্নীতি মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যকে আবারও ৫ লক্ষ টাকা জরিমানা করলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধায়৷ ২০১৭ সালে এক টেট পরীক্ষার্থীকে ওএম আর সিট-এর কপি না দেওয়ার জন্য ফের ৫ লক্ষ টাকার জরিমানার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। ২০১৭ সালে টেট পরীক্ষার বসেছিলেন সাহিলা পারভীন নামে এক পরীক্ষার্থী। তিনি পরীক্ষায় পাস করতে পারেননি৷ কিন্তু, উত্তর পত্র বা ওএমআর শিটের কপি চেয়ে তথ্য জানার অধিকার আইনে আবেদন করেন। প্রাথমিক শিক্ষা পর্ষদের নিয়ম অনুসারে ওএমআর শিটের কপি পেতে পর্ষদে ৫০০ টাকা জমাও…
Read More
নিয়োগ দুর্নীতিতে মিলল না রক্ষাকবচ

নিয়োগ দুর্নীতিতে মিলল না রক্ষাকবচ

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এসএসসি, টেট নিয়ে দুর্নীতির অভিযোগের কোনও শেষ নেই। এই নিয়োগের ক্ষেত্রে অনিয়মের অভিযোগ নিয়ে যখন উত্তাল গোটা রাজ্য, তখনই আরও একটি ভুয়ো আবেদনকারীর খবর সামনে আসে। এনভিএফ নিয়োগে ভুয়ো নথি দিয়ে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগে সরগরম হয় রাজ্য। সেই ইস্যুতে যিনি অভিযুক্ত তাকে রক্ষাকবচ দিল না কলকাতা হাইকোর্ট। ফলে তাকে গ্রেফতার করতে পারবে পুলিশ। এই ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে নাম উঠে আসে জীতেনকৃষ্ণ ঘোষের। দুজনেই এলভিএফ-এ কর্মরত ছিলেন। অভিযোগ, ২০১৯ সাল থেকে নথি জাল করে প্রায় দশ জনকে চাকরি দেন তিনি। প্রত্যেকের কাছ থেকে ২ লক্ষ টাকা করে নেন বলেও অভিযোগ। পরে…
Read More