announcement

নয়া প্রকল্পের ঘোষণা সরকারের তরফে

নয়া প্রকল্পের ঘোষণা সরকারের তরফে

তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মমতা সরকার। যার মধ্যে অন্যতম। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। এবার পশ্চিমবঙ্গ সরকার আমাদের রাজ্যের মহিলাদের জন্য একটি বিশেষ প্রকল্প এনেছে। এই প্রকল্পের মাধ্যমে মহিলারা স্বাবলম্বী হয়ে প্রতিদিন ৩০০ টাকা রোজগার করতে পারেন। রাজ্যের মহিলাদের দেওয়া হবে ট্রেনিং। ট্রেনিং শেষে থাকবে চাকরির সুযোগ। এই প্রকল্পের নাম দিয়েছে সেবা সখী প্রকল্প। বয়স্ক বা শয্যাসায়ী ব্যক্তিদের যত্ন নেওয়ার প্রশিক্ষণ দেওয়া হবে সেবা সখী প্রকল্পে। রাজ্যের প্রতিটি জেলার প্রতিটি ব্লক থেকে ২০ থেকে ৪০ জন মহিলাকে নিয়োগ করা হবে। ‘সেবা সখী’ প্রকল্পের মাধ্যমে নির্বাচিত মহিলাদের সাধারণ চিকিৎসা…
Read More
অনবরত হতে থাকা জালিয়াতি রুখতে গ্রাহকদের জন্য বড় সুখবর

অনবরত হতে থাকা জালিয়াতি রুখতে গ্রাহকদের জন্য বড় সুখবর

রাজ্যবাসীর সুবিধার কথা মাথায় রেখে সরকারের তরফে বড় ঘোষণা। রাজ্যর প্রায় প্রত্যেকটি নাগরিকের রেশন কার্ড রয়েছে। মূলত রেশন দোকান থেকে রেশন কার্ডধারীরা প্রত্যেক মাসে সরকারের পক্ষ থেকে কম দামে নির্দিষ্ট পরিমাণ চাল, ডাল, চিনি ইত্যাদি পেয়ে থাকে। কিন্তু বিগত কয়েকদিন থেকে জালিয়াতি হচ্ছে আধারের বায়োমেট্রিক জাল করে। কিছুদিন আগেই এক শিক্ষকের ব্যাংক অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে গিয়েছে ১০ হাজার টাকা। পরে জানা যায় তিনি আঙুলের ছাপ দিয়ে তুলেছিলেন রেশন। এরপর তার সেই আঙুলের ছাপ জাল করে ব্যাংক অ্যাকাউন্ট থেকে তুলে নেওয়া হয়েছে টাকা। এই পরিস্থিতিতে সাইবার বিশেষজ্ঞ থেকে পুলিশ, সবাই বলছেন আধারের বায়োমেট্রিক লক করে রাখতে। খাদ্য দপ্তর জানাচ্ছে, বায়োমেট্রিক…
Read More
বিদেশ সফরের মাঝেই রাজ্য সরকারের তরফে একাধিক সুখবর

বিদেশ সফরের মাঝেই রাজ্য সরকারের তরফে একাধিক সুখবর

পূর্ব ঘোষনা মতোই, বিদেশে পাড়ি দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাও আবার ঘটেছে দীর্ঘ ৫ বছর পর। রাজ্যের জন্য বিদেশি লগ্নি টানতে ১২ দিনের স্পেন সফরে তৃণমূল সুপ্রিমো। আর স্পেন সফরের মাঝেই রাজ্যবাসীকে বড় খবর শোনালেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই ফুটবল সংস্থার সঙ্গে মউ চুক্তি সাক্ষর করেছেন। আন্তর্জাতিক ক্ষেত্রে খ্যাতিসম্পন্ন জারার মতো বস্ত্র প্রস্তুতকারক সংস্থা অন্য একটি সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে এ রাজ্যে নিজেদের উৎপাদনকেন্দ্র গড়তে চলেছে। এমনই যুগান্তকারী সম্ভাবনার কথা জানিয়েছেন মাননীয়া। এসবের মাঝেই এবার বাংলার ছেলে-মেয়েদের শিক্ষার প্রসারে উদ্যোগ মুখ্যমন্ত্রীর। মাদ্রিদের আইই বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন রাজ্য সরকারের মুখ্যসচিব এবং শিল্প সচিব। এ রাজ্যের ছেলে-মেয়েদের চাকরির উপযুক্ত করে তুলতে…
Read More
আসন্ন পূজার আগে নয়া ঘোষণা পরিবহণ দফতরের

আসন্ন পূজার আগে নয়া ঘোষণা পরিবহণ দফতরের

দিন গুনছে বাঙালি, অপেক্ষা আর মাত্র কয়েকটা দিনের। তারপরেই নির্ধারিত সময়েই হবে আসছেন ‘মা’। বাঙালির কাছে দুর্গাপূজা একটা আবেগ। ইতিমধ্যেই আসন্ন এই দুর্গাপূজা উপলক্ষে শহরে বিশেষ পুজো পরিক্রমার আয়োজন করেছে প্রশাসন৷ এবার পুজো দেখতে পারবেন ট্রামে চেপে৷ কলকাতায় আগত দর্শনার্থীদের জন্য এসি ট্রামের ব্যবস্থা করছে রাজ্যের পরিবহণ দফতর। উত্তর কলকাতা এবং দক্ষিণ কলকাতার পুজোকে জুড়ে দেবে ট্রাম, জানালেন রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। পরিবহণ মন্ত্রী জানান, এই বারে মোট ২৪টি পুজো পরিক্রমার ব্যবস্থা করা হয়েছে৷ এর মধ্য থাকবে ২টি বনেদি বাড়ির পুজোও। এর জন্য জন প্রতি ৬০০ টাকা ব্যয় করতে হবে৷ শ্যামবাজার থেকে ট্রামটি ছাড়বে এসপ্ল্যানেড, কালীঘাট, গড়িয়াহাট হয়ে বালিগঞ্জ ডিপোতে পৌঁছতে। সপ্তমী, অষ্টমী…
Read More
এবার মহানগরীর বুকে উদ্ধার চারশো সতেরো কোটি

এবার মহানগরীর বুকে উদ্ধার চারশো সতেরো কোটি

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে এবার ২০-২৫ কোটি নয়, কলকাতা-সহ তিন জায়গায় তল্লাশি চালিয়ে ৪১৭ কোটি টাকা উদ্ধার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। জানা গিয়েছে, ‘মহাদেব অ্যাপ’ নামক এক অনলাইন ব্যাটিং সংস্থার দপ্তরে তল্লাশি চালিয়ে এই বিপুল পরিমাণ টাকা উদ্ধার করেছেন ইডি আধিকারিকরা। এই সংস্থার সদর দপ্তর দুবাইয়ে। সেখানকার বিভিন্ন ভুয়ো অ্যাকাউন্টে টাকা পাচার হত। তদন্ত করতে গিয়ে হাওয়ালা যোগের তথ্য সামনে এসেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে। প্রতারণার অভিযোগের তদন্তে কলকাতা, মুম্বই, ভোপালে একযোগে তল্লাশি চালায় ইডি। জানা যাচ্ছে,…
Read More
দীঘা নিয়ে এবার নয়া ঘোষণা

দীঘা নিয়ে এবার নয়া ঘোষণা

দুদিনের ছুটিতে ঘুরতে যাওয়া মানেই বাঙালিদের মনে আগেই আসে দিঘার নাম। চিরকালই দিঘার সমুদ্র সৈকত টানে আপামর বাঙালিকে। এবার ভ্ৰমণ প্রেমীদের জন্য বড় সুখবর। দীঘাকে পর্যটকদের কাছে আরো আকর্ষণীয় করে তুলতে নানান ধরনের পরিকল্পনা করছে প্রশাসন। পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন এবং দীঘা ও শংকরপুর উন্নয়ন পর্ষদ ক্রমাগত কাজ করে চলেছে দীঘার উন্নয়নের স্বার্থে। এবার নতুন একটি সিদ্ধান্ত নেওয়া হল, প্রশাসন দীঘাকে আরো আকর্ষণীয় করে তুলতে জোর দিতে চলেছে পরিষ্কার-পরিচ্ছন্নতায়। পর্যটন কেন্দ্র যত পরিস্কার হবে ততই সেটি পর্যটকদের কাছে আকর্ষণীয় হয়ে উঠবে। গ্রাম উন্নয়ন দপ্তর ও পঞ্চায়েতগুলি সিদ্ধান্ত নিয়েছে দীঘার মতো পর্যটন স্থলগুলিকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার। এই উদ্যোগের ফলে যেমন শহরের রাস্তাঘাট…
Read More
আদালতের নির্দেশের পর শিক্ষকদের জন্য বড় ঘোষণা সরকারের তরফে

আদালতের নির্দেশের পর শিক্ষকদের জন্য বড় ঘোষণা সরকারের তরফে

বড় ঘোষণা রাজ্য সরাকারের তরফে, সম্প্রতি কালেই এক মামলার রায় দিতে গিয়ে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয় প্রাথমিক স্কুলে শিক্ষকতা করতে হলে শিক্ষক-শিক্ষিকাদের D.El.Ed বা D.Ed ডিগ্রি থাকতেই হবে। কারও যদি বিএড ডিগ্রি থেকে থাকে সেক্ষেত্রে সেই সমস্ত প্রশিক্ষণপ্রাপ্তরা প্রশিক্ষণ থাকা সত্ত্বেও প্রাথমিকে আবেদন করতে পারবে না, নির্দেশ ছিল সর্বোচ্চ আদালতের। নির্দেশের পরই দিশেহারা হয়ে পড়েন হাজার হাজার প্রাথমিক শিক্ষক। এই পরিস্থিতিতেই সেসব B.Ed ডিগ্রিধারী শিক্ষকদের পাশে দাঁড়ালো রাজ্য। রাজ্যের স্কুল শিক্ষা দফতর সিদ্ধান্ত নিয়েছে ২০২৩-২৫ শিক্ষাবর্ষেই এই প্রশিক্ষণহীন প্রাথমিক শিক্ষকদের D.El.Ed প্রশিক্ষণ দেওয়া হবে। ফলে তাদের আর কোনও ভয় থাকবে না। ইতিমধ্যেই প্রতিটি জেলার প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতিকে…
Read More
বড় খবর, কেন্দ্র সরকারের তরফে তৈরী করে দেওয়া হবে সাতটি রেল ওভারব্রিজ

বড় খবর, কেন্দ্র সরকারের তরফে তৈরী করে দেওয়া হবে সাতটি রেল ওভারব্রিজ

বর্তমান শাসকদল বাংলার ক্ষমতায় আসার পর থেকেই কেন্দ্র সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ রাজ্য সরকারের। একাধিক কারণ নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত পশ্চিমবঙ্গের বহু পুরনো ঐতিহ্য। কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে সর্বদাই সরব মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল সরকার। এবার রাজ্যের কাছে টাকা নেই, কেন্দ্রের পাঠানো উন্নয়ন প্রকল্প করতে পারবে না বলে ফেরত পাঠিয়ে দিল নবান্ন। রাজ্যে অবাধ ট্রেন চলাচলের লক্ষ্যে বাংলার বুকে ৭টি জায়গায় রেল লাইনের ওপর উড়ালপুল তৈরির প্রস্তাব দিয়েছিল রেল মন্ত্রক। নবান্ন জানিয়েছে রাজ্যের কোষাগারে টাকা না থাকায় সেই প্রকল্প করানো সম্ভব নয়। ওদিকে রাজ্য প্রস্তাব ফিরিয়ে দিতেই গোটা প্রকল্প নিজেদের খরচে করার সিদ্ধান্ত নিয়েছে রেল মন্ত্রক। কেন্দ্র জানিয়েছে…
Read More
বদল হলো নিয়ম, বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে

বদল হলো নিয়ম, বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। সম্প্রতি ভারতীয় রেলওয়ে বোর্ড নির্দেশ দিয়েছে এমন ট্রেনগুলোকে চিহ্নিত করার যেগুলির স্লিপার কোচ প্রায় ফাঁকা যাতায়াত করছে অথবা যাত্রী হচ্ছে না। রেল জানিয়েছে, সেক্ষেত্রে সংরক্ষিত স্লিপার কোচগুলিকে রূপান্তরিত করা যাবে অসংরক্ষিত স্লিপার বা জেনারেল বগিতে। এই উদ্যোগের ফলে জেনারেল বগিতে যে মাত্রারিক্ত ভিড় হয় তা অনেকটাই কমানো যাবে। অন্যদিকে সংরক্ষিত স্লিপার কোচগুলিও জেনারেল কোচের রূপ নেবে। এর ফলে জেনারেল বগির ভিড় অনেকটা ভাগ হয়ে যাবে মনে করছে রেল। রেলের তরফে জানানো হয়েছে, “রেলওয়ে বোর্ড নির্দেশ জারি করেছে জেনারেল স্লিপার ক্লাসের কোচকে জেনারেল (অসংরক্ষিত)…
Read More
আসন্ন নির্বাচনের পূর্বে বড় ঘোষণা করতে পারে কেন্দ্র সরকার

আসন্ন নির্বাচনের পূর্বে বড় ঘোষণা করতে পারে কেন্দ্র সরকার

সমগ্র দেশবাসীর সুবিধার কথা মাথায় রেখে সরকারের তরফে বদল আসতে পারে। দেশের প্রায় প্রত্যেকটি নাগরিকের রেশন কার্ড রয়েছে। রেশন দোকান থেকে রেশন কার্ডধারীরা প্রত্যেক মাসে সরকারের পক্ষ থেকে কম দামে নির্দিষ্ট পরিমাণ চাল, ডাল, চিনি ইত্যাদি পেয়ে থাকেন। এই পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী গরিবকল্যাণ অন্ন যোজনার মাধ্যমে খাদ্যশস্য বন্টন করা হয় সাধারণ মানুষের মধ্যে। ২০২৪ সালের জুন মাস পর্যন্ত, অর্থাৎ লোকসভা নির্বাচনের আগে পর্যন্ত সরকার বিনামূল্যে খাদ্যশস্য দেওয়া জারি রাখতে পারে। একটানা তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার লক্ষ্যে নরেন্দ্র মোদী এই সিদ্ধান্ত নিতে পারেন। চলতি বছরের ৩১ ডিসেম্বর শেষ হওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা। কিন্তু এই যোজনা আগামী…
Read More