শিলিগুড়ি ইনস্টিটিউট অফ নার্সিংয়ে স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী পালন

গোটা বাংলার পাশাপাশি শিলিগুড়ি ইনস্টিটিউট অফ নার্সিং এর পক্ষ থেকে স্বামী বিবেকানন্দর ১৬৩তম জন্মবার্ষিকী পালন করা হয়। সোমবার সকালে ইনস্টিটিউটে হাজির হন প্রতিটি শিক্ষার্থী সহ কর্মীরা। তারা ইনস্টিটিউটে স্বামীর ছবি লাগিয়ে প্রদীপ প্রজ্বলন করে।

পরে স্বামীজির ছবিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। শেষে জাতীয় যুব দিবস উপলক্ষে ইনস্টিটিউট থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। সেই শোভাযাত্রায় দেশাত্মবোধক গান করতে করতে পা মেলান শিক্ষার্থীরা।

এই শোভাযাত্রা উত্তরকন্যা পর্যন্ত গিয়ে আবার ইন্সটিটিউটে ফিরে আসে। ইন্সটিটিউটের অধ্যক্ষ সুকান্ত মন্ডল শিক্ষার্থীদের উদ্দ্যেশ্যে স্বামীজি সম্পর্কে আলোকপাত করেন।