স্বাধীনতা দিবসের আগে সীমান্ত শহরে কড়া নজরদারি, বাড়তি নিরাপত্তায় উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা

রাত পোহালেই ৭৯তম স্বাধীনতা দিবস। অপ্রীতিকর ঘটনা এড়াতে সীমান্তবর্তী শহর বালুরঘাটে গড়ে তোলা হয়েছে কড়া নিরাপত্তা বেষ্টনী। শহরের প্রবেশপথ, মধ্যস্থল ও জাতীয় সড়কে চলছে কঠোর নাকা চেকিং। বিএসএফের পাশাপাশি সদর ট্র্যাফিক বিভাগও এই তল্লাশি অভিযানে সক্রিয়ভাবে অংশ নিয়েছে। ছোট গাড়ি, মোটরসাইকেল, বাস ও ট্রাক—সব ধরনের যানবাহনেই চলছে তল্লাশি অভিযান।

শুধু বালুরঘাট নয়, উত্তরবঙ্গের অন্যান্য সীমান্তবর্তী এলাকাতেও বাড়তি নজরদারি চালানো হচ্ছে। প্রশাসন ও নিরাপত্তা বাহিনীর তৎপরতায় সীমান্ত অঞ্চল প্রস্তুত স্বাধীনতার মহোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য এই নাকা তল্লাশি বলে জানা গিয়েছে।