জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। এবার দেশের সকল রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল ও কেন্দ্রীয় মন্ত্রকগুলির উদ্দেশ্যে এই নির্দেশিকা জারি করা হয়েছে এবং সেগুলি কঠোরভাবে মেনে চলার কথা বলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের এই নির্দেশিকায় বলা হয়েছে, জাতীয় গান ও জাতীয় সঙ্গীত পরিবেশনের ক্ষেত্রে কোনও রকম ভুল করা যাবে না। কেন্দ্রীয় সরকারের অনুমোদিত পাঠ অনুসরণ করতে হবে এবং উচ্চারণ নির্ভুল করতে হবে। শুদ্ধ শব্দচয়ন (ডিকশন) ও সঠিক লিপি ব্যবহারের নির্দেশ দিয়েছে কেন্দ্র।
একইসঙ্গে বলা হয়েছে, বন্দে মাতরম বা জন গণ মন-র মাঝে অন্য কোনও গান গাওয়া যাবে না। একইসঙ্গে নির্দেশ, সরকারি অনুষ্ঠানগুলিতে জাতীয় গানের পূর্ণাঙ্গ সংস্করণ পরিবেশন (গাওয়া বা বাজানো) বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি নির্ভুল উচ্চারণ ও সঠিক শব্দচয়ন সবসময় বজায় রাখতে হবে।
