কবে থেকে বৃষ্টির আগমন ঘটছে দক্ষিণবঙ্গে

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরম। এই পরিস্থিতিতে জুনের গরমে টেকা দায় হচ্ছে। উত্তরবঙ্গে নির্ধারিত সময়ের অনেক আগে বর্ষা ঢুকলেও বৃষ্টির দেখা নেই বললেই চলে।

তবে এরই মধ্যে এবার দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার দিনক্ষণ জানাল আবহাওয়া দপ্তর। তবে বর্ষা এলেও সেভাবে বৃষ্টির সম্ভাবনা এখনই নেই। আপাতত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায়। উত্তরবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা বাড়বে আজ বিকেলের পর থেকে।

ভিজতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। কোনও কোনও জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে চলতি সপ্তাহে।