আজ ১২ই জানুয়ারি, স্বামী বিবেকানন্দের ১৬৪তম জন্মজয়ন্তী। দিনটি দেশজুড়ে ‘জাতীয় যুব দিবস’ হিসেবে পালিত হচ্ছে। সেই মতো শিলিগুড়ি পুরনিগমের পক্ষ থেকে পুরনিগমের ৭৫তম বর্ষপূর্তি এবং স্বামী বিবেকানন্দের ১৬৪তম জন্মদিবস পালন করা হল। এই উপলক্ষে আজ শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়।
জানা গিয়েছে, শোভাযাত্রাটি শিলিগুড়ির বাঘাযতীন পার্ক থেকে শুরু হয়ে হিলকার্ট রোড অতিক্রম করে ঝংকার মোড় পর্যন্ত যায়।শোভাযাত্রা শেষে স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান ও শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র গৌতম দেব, শিলিগুড়ির পুলিশ কমিশনার সি সুধাকর, রামকৃষ্ণ মিশনের মহারাজ সহ অন্যান্যরা। এদিন মেয়র গৌতম দেব বলেন, স্বামী বিবেকানন্দের আদর্শ ও দর্শন আজও যুব সমাজকে অনুপ্রেরণা ও সঠিক পথের দিশা দেখায়। বিবেকানন্দের জন্মজয়ন্তীর পাশাপাশি শিলিগুড়ি পুরনিগমের ৭৫ বছরের গৌরবময় যাত্রা শহরের সার্বিক উন্নয়ন ও অগ্রগতির সাক্ষ্য বহন করে।
