আন্তর্জাতিক ক্রিকেটের গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের জয়ের পর আনন্দে ফেটে পড়ল শিলিগুড়ির ক্রিকেটপ্রেমীরা। রবিবার রাতে শহরের বিভিন্ন প্রান্তের মানুষ ভিড় জমায় শিলিগুড়ির হাসমি চকে।
ভারতের জয় নিশ্চিত হতেই শুরু হয় উল্লাস। বাজি পটকা ফাটিয়ে, হাতে জাতীয় পতাকা নিয়ে আনন্দে মাতেন শহরবাসী। “ভারত মাতা কি জয়” ও “ইন্ডিয়া ইন্ডিয়া” স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা।
এই আনন্দঘন মুহূর্তে প্রায় হাজার হাজার মানুষ সামিল হন। মহিলা, পুরুষ থেকে শুরু করে ছোট শিশু ৮ বছর থেকে ৮০ বছর পর্যন্ত সকল বয়সের মানুষকে দেখা যায় ভারতের জয়ের আনন্দ উদযাপন করতে।
ক্রিকেটপ্রেমীদের মতে, এই জয় শুধু একটি ম্যাচের জয় নয়, বরং দেশের গর্বের মুহূর্ত। তাই সেই আনন্দ ভাগ করে নিতে একত্রিত হন শহরের অসংখ্য মানুষ। ভারতের জয়ের আনন্দে শিলিগুড়ির হাশমি চক যেন পরিণত হয়েছিল এক উৎসবের মঞ্চে।
