মিষ্টির থালায় তিরঙ্গা: স্বাধীনতা দিবসে শান্তিপুরের লোকনাথ মিষ্টান্ন ভান্ডারের অভিনব উদ্যোগ

স্বাধীনতা দিবস উপলক্ষে দেশজুড়ে চলছে নানা আয়োজন। ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচির মধ্য দিয়ে ঘরে ঘরে যেমন জাতীয় পতাকা উত্তোলনের উদ্যোগ নেওয়া হয়েছে, ঠিক তেমনই এই আবহে মানুষের ঘরে ঘরে দেশাত্মবোধের আনন্দ পৌঁছে দিতে এবার ব্যতিক্রমী উদ্যোগ নিলেন এক মিষ্টি কারিগর।
শান্তিপুরের ‘লোকনাথ মিষ্টান্ন ভান্ডার’-এ তৈরি করা হয়েছে বিশেষ তিরঙ্গা মিষ্টি। দোকানের প্রধান কারিগর রবীন্দ্রনাথ নাথ জানান, প্রতি বছরই স্বাধীনতা দিবসের প্রাক্কালে তারা এই মিষ্টি তৈরি করেন। তবে এ বছর সাধারণ মানুষের মধ্যে এর ব্যাপক চাহিদা দেখে তারা ১,০০০টিরও বেশি মিষ্টি প্রস্তুত করেছেন।

তিরঙ্গা মিষ্টির তিনটি ভিন্ন রঙের জন্য ব্যবহার করা হয়েছে তিনটি সুস্বাদু ও ভিন্ন ফ্লেভার,সবুজ রঙ গ্রিন ম্যাঙ্গো ফ্লেভার।
সাদা রঙ,লেবুর ফ্লেভার,
গেরুয়া রঙ, কমলালেবুর ফ্লেভার।
মিষ্টির এই অভিনব উদ্ভাবন সম্পর্কে কারিগর রবীন্দ্রনাথ নাথ বলেন, যেভাবে ‘হর ঘর তিরঙ্গা’র মাধ্যমে মানুষের ঘরে ঘরে জাতীয় পতাকা পৌঁছে যাচ্ছে, ঠিক সেভাবেই মিষ্টির মাধ্যমেও আমরা মানুষের মুখে স্বাধীনতা দিবসের মিষ্টিমুখ ও আনন্দ পৌঁছে দিতে চাই। কাল ১৫ই আগস্ট এই মিষ্টির চাহিদা আরও তুঙ্গে থাকবে।
উৎসবের মরসুমে এই ত্রিবর্ণের মিষ্টি ইতিমধ্যেই ক্রেতাদের নজর কাড়ছে এবং ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে।