১ আগস্ট থেকে শুরু জনগণনা ২০২৭-এর স্ব-গণনা প্রক্রিয়া

জনগণনা ২০২৭-এর স্ব-গণনা (Self-Enumeration) প্রক্রিয়াকে সামনে রেখে শুক্রবার শিলিগুড়ি মহকুমাশাসকের (এসডিও) কার্যালয়ে বিশেষ প্রচারমূলক ট্যাবলোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন দার্জিলিংয়ের জেলাশাসক।

আগামী ১ আগস্ট থেকে সরকারি পোর্টালের মাধ্যমে স্ব-গণনা প্রক্রিয়া শুরু হবে। সেই উপলক্ষে সাধারণ মানুষের মধ্যে স্ব-গণনা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সরকারি পোর্টালের মাধ্যমে অংশগ্রহণে উৎসাহিত করতেই এই প্রচারমূলক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে জনগণনা ২০২৭-কে সফলভাবে সম্পন্ন করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। প্রশাসনের আশা, এই প্রচার কর্মসূচির মাধ্যমে আরও বেশি মানুষ স্ব-গণনা প্রক্রিয়া সম্পর্কে অবগত হবেন এবং নির্ধারিত সময়ে সরকারি পোর্টালে নিজেদের তথ্য নথিভুক্ত করবেন।