নিউটাউন সিটি সেন্টারের কাছে একটি অ্যাপ ক্যাব থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার করল পুলিশ। বিধাননগর গোয়েন্দা পুলিশ ও ইকোপার্ক থানার পুলিশের যৌথ অভিযানে উদ্ধার হয়েছে প্রায় ২৫ লক্ষ টাকা। ঘটনায় গ্রেফতার করা হয়েছে এক ব্যক্তিকে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে সকাল থেকেই নিউটাউন সিটি সেন্টার এলাকায় নজরদারি চালাচ্ছিলেন গোয়েন্দারা। সন্দেহজনক একটি অ্যাপ ক্যাব আটক করে তল্লাশি চালানো হয়।সেই তল্লাশিতেই উদ্ধার হয় বিপুল পরিমাণ নগদ অর্থ। গ্রেফতার হওয়া ব্যক্তির নাম সুরেশ ঠাকুর, সে গুজরাটের বাসিন্দা বলে জানা গিয়েছে।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, কলকাতার বড়বাজার এলাকা থেকে এই টাকা নিয়ে নিউটাউনের দিকে যাচ্ছিলো সে। ঘটনার তদন্ত শুরু করেছে বিধাননগর গোয়েন্দা পুলিশ। এত বিপুল পরিমাণ নগদ অর্থ কোথা থেকে এল ও এর পেছনে কোনো অবৈধ লেনদেন জড়িত রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।
