প্রিয়জনের এই জিনিসগুলো আজই ফিরিয়ে দিন নইলে রয়েছে অর্থকষ্টের আশঙ্কা

হিন্দুবিশ্বাস অনুযায়ী লক্ষ্মীই হলেন ধনসম্পদের দেবী। তাই তাঁকে যত্ন করে আগলে রাখলে আপনাকে জীবনে আর্থিক সমস্যায় পড়তে হবে না। বেশ কিছু নিয়ম মানা প্রয়োজন। বাস্তুশাস্ত্র অনুযায়ী, অন্যের কিছু ব্যক্তিগত জিনিস ব্যবহার করলে নেতিবাচক প্রভাব পড়তে পারে তাই। জেনে নিন কোন কোন জিনিস এড়িয়ে চলবেন।

পোশাকঃ অনেকেই আত্মীয় বা বন্ধুদের থেকে পোশাক নিয়ে থাকেন। বাস্তুশাস্ত্র অনুযায়ী, অন্যের পোশাক নিলে ইতিবাচক শক্তির বদলে নেতিবাচক শক্তি আসতে পারে। তার ফলে আপনার ক্ষতি হতে পারে। আর্থিক সংকট এড়াতে এই কাজ না করাই ভালো।

গয়নাঃ বাস্তুশাস্ত্রে উল্লেখ রয়েছে অন্যের গয়না ব্যবহার করা মটেই শুভ নয়। বিশেষ করে মধুচন্দ্রিমায় যাওয়ার সময় এই কাজ করা একদমই উচিত নয়। তাতে দাম্পত্য জীবনে অশান্তি দেখা দিতে পারে। নিজের উন্নতি চাইলে আজই গয়নাগাটি বদল করা বন্ধ করুন।

আংটিঃ বাস্তুশাস্ত্র অনুযায়ী অনেকেই অন্যের আংটি পরেন, এই কাজটিও করা উচিত নয়।  প্রতিটি গ্রহরত্নেই আলাদা আলাদা বাক্তির জন্য আলাদা আলাদা আলাদা ভাবে কাজ করে, তাতে আপনার জীবন নিমেষেই অন্ধকার নেমে আসতে পারে।

জুতোঃ বাস্তুশাস্ত্র অনুযায়ী অন্যের জুতো পরা উচিত নয়। অন্যের জুতো নিলে শনির প্রভাবে আপনার জীবনে আর্থিক সংকট নেমে আসতে পারে।

পেনঃ সকলের ভাগ্যের সঙ্গে পেনের সম্পর্ক থাকে। তাই অন্যের পেন ধার নেওয়া শুভ নয়।তাই অন্যের থেকে পেন নিলে ফেরত দিয়ে দিন।

ঘড়িঃ ভুলেও অন্যের ঘড়ি পরবেন না। এতে আপনার জীবনে নেতিবাচক প্রভাব নেমে আসতে পারে। উপরের জিনিসগুলির মধ্যে কোনটি নিয়ে থাকলে, তবে তা আজই ফিরিয়ে দিন। তাতেই আপনার জীবন হবে আরও সুন্দর।