প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ঝাড়খণ্ডে বিক্ষোভ, মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি ABVP-র

ঝাড়খণ্ডে JPSC ও JSSC পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে ইতিমধ্যেই উত্তেজনা তৈরি হয়েছে। এই ঘটনার প্রতিবাদে এবং সঠিক তদন্তের দাবিতে সরব হয়েছে ছাত্র সংগঠনগুলি।

অভিযোগ, প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে বিধানসভা ঘেরাও কর্মসূচিতে অংশ নিতে আসা ছাত্র-ছাত্রীদের ওপর পুলিশ লাঠিচার্জ করে। পুলিশের এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে আন্দোলনকারীরা।

এই ঘটনার প্রতিবাদে আজ, বৃহস্পতিবার, একটি প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয়। একইসঙ্গে প্রশ্নপত্র ফাঁসের ঘটনার নিরপেক্ষ ও সঠিক তদন্তের জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI-এর মাধ্যমে তদন্তের দাবি জানানো হয়েছে।

আন্দোলনকারীদের বক্তব্য, পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশ্নপত্র ফাঁস হলে ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। তাই ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি স্বচ্ছ তদন্তের আবি জানিয়ে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছেন এবিভিপি সদস্যরা, এবং আন্দোলনের শেষে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্পুতুল দাহ করার চেষ্টা করছিলেন এবিভিপির সদস্যরা পরবর্তীতে পুলিশ প্রশাসনের দ্বারা কুসকু তুলদাহ করতে আজকে দেওয়া হয় ।